চার নম্বর সিগারেটের শেষের ধোঁয়াটুকু আর সহ্য হচ্ছে না, শেষ অংশটা ফিল্টার আর ছাইয়ের দঙ্গলে গুজে দিতেও প্রবল অনিহা। ওপর থেকে ওটাকে অ্যাশট্রের ওপর ছেড়ে দিয়ে মগের তলানীর কফিটুকু তার ওপর ঢেলে দিল তরুন। ছ্যাঁৎ করে একটা ক্ষণস্থায়ী শব্দ, সিগারেটের অঙ্গারটা নিভে গেল, ধোঁয়া থেমে গেল। অঙ্গার থেকে উঠতে পারা শেষ ধোঁয়াটুকু ধিঙ্গি নাচতে নাচতে তার চোখের সামনে পর্যন্ত উঠে তারপর হালকা হয়ে মিলিয়ে যেতে লাগল চারপাশে।
বিস্তারিত»নিজের খেয়াল রেখো…
জামান স্যারের সঙ্গে আমার পরিচয় ক্যাডেট কলেজে। সেনাবাহিনীর কঠোর নিয়মতান্ত্রিক এ প্রতিষ্ঠানে যখন প্রথম ভর্তি হই, তখন থেকেই বাবা-মাকে ছাড়া থাকার কষ্ট অনুভব করতাম। সেই কষ্ট কিছুটা হলেও কমে গেল, যখন জামান স্যারকে কাছে পেলাম। ক্যাডেট কলেজে আবাসিক থাকতে হয়। এক রাতে মায়ের চিঠি পড়ে কাঁদতেই পেছন থেকে মাথার ওপর একটা হাত অনুভব করি। তাকিয়ে দেখি জামান স্যার। আমার দিকে তাকিয়ে মমতামাখা কণ্ঠে বলেন, ‘ক্যাডেট কলেজে সবাইকেই বাবা-মা ছাড়া থাকতে হয়।
বিস্তারিত»কিছু খাগা এবং অল্প flop গল্প
খাগা কথাটির উৎপত্তি কোথায় কবে হয়েছিলো তা আমার সঠিক জানা নেই। তবে আমি এটাকে চিনি আমাদের জনৈক অল্টারনেট সিনিয়র ভাইয়ের সুবাদে। তিনিই প্রথম আমাদের মধ্যে ‘খাগা’ শব্দটি প্রচার করেছেন, এবং তা বলা যায় বেশ ভালোই শেয়ার পেয়েছিল, অন্তত ডি এস ই র থেকে ভালো। তো যাই হোক ‘খাগা’ শব্দটির ব্যাখ্যা-বিশ্লেষণ করি।
প্রথমেই বলে রাখি খাগা শব্দটির কোন অর্থ নাই। এটা একটা জোক্সের ক্যাটাগরি।
বিস্তারিত»