অতঃপর আজ

রক্ত বদলে কিনেছিলাম সূর্য

অথচ আজ দেখি যত্রতত্র
ক্ষমতালোভী বৃদ্ধ কিছু পুষ্টিহীন বীর্য
অশিক্ষায় কুশিক্ষায় কুসংস্কার
অথচ আজ দেখি যত্রতত্র
বটগাছও চায় নোবেল কিংবা অস্কার ।

সূর্যের দিকে তাকিয়ে সূর্যমুখী,
কয়,
হায়রে সোনার দেশ
আর কতকাল থাকবি পোড়া মুখী  ।।

 

দেশে চলেছে  আত্মহনন
ছিল নয়মাস  গর্ভেধারন

লজ্জায় ঘৃণায় অভাব অনটন
চল্লিশ বছর পরেও
আজো
দুর্ভাগা জাতি নির্দ্বিধায় করছে কারাবরন।।

বিস্তারিত»

রেইনা (৩) – একটি প্রেমের গল্প

রেইনা (৩) – একটি প্রেমের গল্প

ডঃ রমিত আজাদ

 

(রেইনা ১ ও ২ এই ব্লগেই পাবেন)

জুন মাসে তিবিলিসিতে পূর্ণ গ্রীস্মকাল। একেবারেই গরম, অনেকটা বাংলাদেশের মতই গরম। আবার দিনের দৈর্ঘ্যও বিশাল। সন্ধ্যা হয় রাত দশটা/সাড়ে দশটায়। রাত বলে ভুল হচ্ছে, বিকাল দশটা বলতে হবে। ‘ইভিনিং’ শব্দটির অর্থ এখন বুঝতে পারছি।

বিস্তারিত»

পলাশবাড়ী কলেজ কেজি

ছোট বেলায় কলেজ কেজির মাঠে একবার কিসের যেন মেলা হল,
মনে নাই।
বিক্যাল বেলা সেই মেলায় গেছি।
হাটতে হাটতে পুরো মেলা ঘুরতেই পায়ে ব্যথা উঠে গেছে।
কানমুচরি-বাতাসা খাইছি,
তবে চিনির ছাঁচের হাতী-ঘোড়াগুলার জন্যই মনটা টানতেছিল বেশী।
তেল দিয়া পিঠা ভাজা দেখছি,
জিল্যাপি ভাজা!
আহা!
হাওয়াই মিটাই! বড় বড় বেলুন, মিনি এয়ারগান,
দশ টাকা দামের স্টিল কালার পিস্তল,

বিস্তারিত»

ন্যাচারাল ডিজাইন

আমাদের এই পৃথিবী যদি গোলকার বা গোলের মত আকৃতি না হত তাহলে কেমন হত ? ধারণা মতে, জিওমেট্রিক্যাল যে কয়টা বেসিক শেপ দিয়ে আমরা সব সময় কাজ করি বা দেখা যাবে পরীক্ষা করলে এইগুলোর আলোকে করা প্রাকৃতিক ডিজাইনকে স্টেবল ধরা যেতে পারে। আমরা কিন্তু বিশ্লেষণ পরে করেছি, এই প্রক্রিয়ায় প্রকৃতি আগে থেকেই চলে আসছে। প্রাকৃতিক কাজ থেকেই অনেক গাণিতিক সূত্র বা স্ট্রাকচারাল ভিউ বা সবচেয়ে কম ইনারজিতে তৈরি পারফেক্ট ডিজাইন কনসেপ্ট আমরা সহজে পেয়ে যাই।

বিস্তারিত»