আমরা যখন ক্লাস টেনে পড়ি (১৯৯৪) তখন হঠাত ক্যাডেট কলেজ গভর্নিং কাউন্সিল হতে নির্দেশনা এলো এখন হতে সব ক্যাডেট কলেজে ইংরেজি কথোপকথন চালু করতে হবে৷ কিছু শিক্ষক এটাকে তাঁদের ইংরেজি জ্ঞান প্রদর্শনের উত্তম সুযোগ হিসাবে গ্রহণ করলেন এবং সর্বত্র ইংরেজি প্রয়োগ করতে লাগলেন৷ এর এক একটির নমুনা ছিল আরেকটির চাইতে সাংঘাতিক৷ আজ একটির কথা হঠাত মনে পড়ে গেল৷ তাই লিখতে বসা৷
FCC তে লান্চের শেষে সিনিয়র ক্যাডেটদের কল্যানে ডাইনিং হলে মাঝে মাঝেই তৃতীয় বিশ্বযুদ্ধের একটা মহড়া শুরু হয়ে যেত যেখানে মূল ক্ষেপনাস্ত্র হিসাবে ব্যবহৃত হত কলার খোসা,
বিস্তারিত»