জুনিয়র অবস্থায় কলেজ হাসপাতাল ছিল আমার কাছে বেহেশতের মত । আহ ! কি শান্তি । কোন পিটি নাই,নিয়মের কড়াকড়ি নাই । সিনিয়রদের ব্যবহারটাও কেমন যেন ভাল হয়ে যায় । ভর্তি হতে পারলে তো আর কথাই নাই , না হলেও কোন সমস্যা নাই । গেলেই অন্তত রেস্ট মিলত তিন দিন । তবে ভর্তি হবার প্রতি আমার একটা বিশেষ দুর্বলতা ছিল সেটা অস্বীকার করা অন্যায় হয়ে যাবে ।
বিস্তারিত»মেয়েটা আর আমি…
এক বন্ধুর বিয়েতে পরিচয়_
প্রথম দেখাতেই হলো সংশয়।
জানি না, কেন তার ঐ নীলশাড়ি
আমার মনটা নিলো, অচিরেই কাড়ি।
আমি শান্তমনা ছেলে_
বন্ধুপাগল মনটি আমার
রাতদিন থাকে তালেতালে।
আর, কী যেন সে খোঁজে
আপন মনেতেই গান বাজে।
দিনদুপুরে নায়ক বেশে
বাইরে যায় কাজে।
বিস্তারিত»নেহায়েত ভন্ডামি
শখ করে সিগারেটও খাইনি কখনো
উৎসবে।
মদ!
তওবা তওবা- ছুঁয়েও দেখিনা।
মেয়ে বন্ধু কখনোই ছিল না আমার।
রাতের আড্ডায় কেউ দ্যাখেনি আমাকে।
তাই বলে-
পুরোদস্তুর হাজী সাহেব বলেও নিজেকে দাবি করি না !
জুয়ার টেবিলেও বসিনি কখনো।
বাঈজী নাচতো রীতিমতো অবিশ্বাস্য!
সকালে ক্লাসে যাই,
তারপর খাতা নিয়ে সেমিনার-
নোটপাতি খুঁজে নিয়ে বিকেলে পাঠাগার।