random header image

আমার ছেলেদের নান

বিদেশ বিভূঁইয়ে এসে অকূল পাথারে পড়লাম। আত্নীয়-স্বজনতো অনেক দূরের কথা কোন বাঙ্গালি’ই ছিলোনা। কিছুদিন পর মঈনের সাথে কাজ করে এক মহিলা’র সাথে আমার পরিচয় হলো। কানাডিয়ান,নাম সুসান। আমার ছেলে হওয়ার পর সে আমাদের বন্ধু থেকে হলো ছেলেদের নান, যাকে সোজা বাংলায় বলে নানী। আমাদের এইখানে কেউ নেই দেখে ওর ফ্যামিলি’র সাথে পরিচয় করিয়ে দিলো। অবশ্য নিজে একা থাকে। সিঙ্গেল। এখানে থাকে ওর মা-বোন,বোনের ফ্যামিলি।
সুসান ক্যান্সার সারভাইভার। যদিও ক্যান্সার নেই,কিন্তু তাকে এত দুর্বল করে দিয়ে গিয়েছে যে ও একদম অল্পতেই অসুস্থ হয়ে যায়। ওকে দেখে অবশ্য বোঝার উপায় নাই, সে যে ক্যান্সার থেকে মাত্র সেরে উঠেছে। এত হাসি-খুশী,প্রাণ চাঞ্চল্যে ভরপুর, বন্ধুত্বপরায়ণ, নিঃস্বার্থ সাহায্যকারী।

আমার প্রথম ছেলে হওয়ার সময় যখন এলো,তখন সুসান সবসময় আমাকে ডাক্তারের কাছে নেয়া থেকে শুরু করে, যতক্ষন থাকতে হত, ততক্ষন আমাদের সাথে থাকতো। অফিস সামলিয়ে, তার বসকে এটা সেটা বুঝিয়ে। পরে এসে বসকে বলত, ভাগ্যিস গিয়েছিলাম নয়ত শুধু শুধু ক্যাব ডেকে যেতে হত। শুধু শুধু টাকার শ্রাদ্ধ করবে কেন?

তখন আমরা গাড়ী কিনিনি। আর আমাদের এখানে চলাচলের জন্যে গাড়ী নয়ত ক্যাব ভরসা ছিলো। প্রতি দুই সপ্তাহে আমার চেক আপের জন্যে যেতে হত। বাসায় প্রথম বাচ্চা আসবে,কত কি লাগবে। সেই ভরসা, কি লাগবে, কোথায় পাওয়া যাবে, কোনটা বাচ্চার জন্য ভালো হবে? আস্তে আস্তে বাচ্চা হওয়ার দিন এগিয়ে আসলো। আমার ডিউ ছিলো মার্চের ২৬, কিন্তু সুসানের বোনের মেয়ে মেইভ চাইছিলো যাতে ২৯ তারিখ ওর জন্মদিনে হয়। কারন আমার আর ওর মা বেথেনি’র জন্মদিন একি দিনে ১৯শে জুলাই। শেষ পর্যন্ত ওর দোয়ায় কাজে লাগলো। বাচ্চা হওয়ার সময় আমার পাশে দুইজন কে রাখতে পারব। ১জনতো আমার বর আরেকজন কে হবে? আমি সুসানকে জিজ্ঞেস করলাম তুমি কি থাকবে আমার পাশে? ও সেই যে আমার পাশে থাকার জন্যে আমার হাত ধরেছে আর ছাড়েনি এবং আমৃত্যু ধরে থাকবে।
picture-4521আমরা খুব অবাক হয়ে গিয়েছি,একজন অনাত্নীয় এবং বিদেশী আমাদের জন্য এত ভালবাসা আর যত্ন দিয়ে আমাদেরকে আপন করে নিতে পেরেছে,নিজেরদের
আত্নীয়-স্বজনও এমন করেনি বা করবেনা। আমার ছেলে দুইটা যেন আসলেই ওর নাতি, এমন ওর ভালোবাসা।

আজকে এই বন্ধুত্ব দিবসে তাই ওর কথাই আমার খুব লিখতে ইচ্ছা করলো। ইচ্ছে হলো আপনাদের সাথে আমি আমার বন্ধু আমার পরিবারের একজন সদস্যাকে পরিচয় করিয়ে দিই। সুসান, আমার বন্ধু, আমার ছেলের নান।

আজকে এই বিশেষ দিনে সবাইকে বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা রইলো।

ডিস্ক্লেইমারঃ
খুব তাড়ার মধ্যে লেখাটা লিখতে হলো, তাই লেখাটা মনের মত হয়নি। আর আমি চাইছিলাম আজকেই দিই। আশা করি আমার ভুল-ত্রুটি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫৯ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৮৩ টি মন্তব্য

  1. দিহান আহসান
       অগাষ্ট ১, ২০০৯ at ১:০১ পুর্বাহ্ন |

    কাউরে দেখিনা, ভাবতেসি হ্যাট্রিক এর চান্সটা আমি নিমু কিনা? :-?

    জবাব দিন

        অগাষ্ট ১, ২০০৯ at ১:০৫ পুর্বাহ্ন |

    এইটা ঠিক না ভাবি, নেটের স্পীড হঠাৎ বাইটে নাইমা আসছিল, আর আপনি সেই সুযোগটাই নিলেন। :(
    জাতি ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে। B-)

    আর নিজের পোস্টে ফার্স্ট হওয়া যায় ঠিক না। :grr: :grr: :grr:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ১:০৮ পুর্বাহ্ন |

    ফার্স্ট হইনিতো, কে বলল? তোমাকে মুকুট’টা দিলাম … :P :ahem:

    জবাব দিন

    সাদিক (২০০০-২০০৬)
        অগাষ্ট ১, ২০০৯ at ১:৪২ অপরাহ্ন |

    ভাবী দেশে কবে আসবেন না ইচ্ছা নাই :-?

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১০ পুর্বাহ্ন |

    আসার তো খুব ইচ্ছে করেরে ভাই। গত বছর’ই ঘুরে গিয়েছি। :(

    জবাব দিন

  2.    অগাষ্ট ১, ২০০৯ at ১:০২ পুর্বাহ্ন |

    :D :D :D

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ১:০৪ পুর্বাহ্ন |

    হাসো কেমতে? :-?

    জবাব দিন

  3.   mashroof
       অগাষ্ট ১, ২০০৯ at ১:১৪ পুর্বাহ্ন |

    B-) B-) B-)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১১ পুর্বাহ্ন |

    অনেক সুন্দর রোদ চশমা, কিন্তু তুমি কই ডুব মারলে? :(
    সব ভালো আছে? মনটা ভালো? :)

    জবাব দিন

  4.    অগাষ্ট ১, ২০০৯ at ১:১৫ পুর্বাহ্ন |

    এভাবেই মহান আল্লাহ কাউকে না কাউকে আমাদের পাশে দিয়ে দেন। সুসানকে অনেক অনেক শুভেচ্ছা। লেখাটা সুন্দর হয়েছে আপু। তাই সংগত কারণে ডিস্ক্লেইমারের বিপক্ষে আমার অবস্থান। :)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ১:৪১ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া। লেখাটা আমার মনের মত হইনি, তাই ডিস্ক্লেইমার দিতে হল। :-?

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ১:৪৪ পুর্বাহ্ন |

    ওহ!!! সুসানকে তোমার শুভেচ্ছা পৌঁছিয়ে দিবো। :)

    জবাব দিন

  5. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       অগাষ্ট ১, ২০০৯ at ১:৫৩ পুর্বাহ্ন |

    দারুন হয়েছে………।। সুসান তো পাথরায়……… :hatsoff: :hatsoff:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ১:৫৬ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া … হ্যা ঠিক বলেছো। :D

    জবাব দিন

  6. রকিব (০১-০৭)
       অগাষ্ট ১, ২০০৯ at ৪:৪২ পুর্বাহ্ন |

    সুসান আন্টিকে :salute:
    দিহান আপুকে :teacup: , সেইদিন কইলেন লাচ্ছি দিবেন, ১০ দিন হয়ে গেলো লাচ্ছির তো কুনু গন্ধ পাই না। :mad: :mad: :((

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৪:৪৫ পুর্বাহ্ন |

    সুসান তোর আন্টি হয় কবে থিকা? :-B
    লাচ্ছি দিই নাই না? :chup:
    তোর’ইতো দেখা পাওয়া যাচ্ছেনা। :duel: :duel: :duel:

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ১, ২০০৯ at ৪:৫০ পুর্বাহ্ন |

    প্রশ্নের উত্তরঃ
    ১। অয়োময়ের নানী হইলে উনি আমার কি হবেন?? B-)
    ২। লাচ্ছি কই দিলেন??? :no: আপনি তো আমারে দিতে গিয়ে বন্য ভাইরে দিয়া দিছেন। :((
    ৩। দেখা পাইবেন কেমনে :-? সারাদিন খালি দৌড়ায় বেড়াইতেছি। একটা প্রেজেন্টেশন আছে, পাওয়ার পয়েন্টের কয়েকটা স্লাইড বানায় দেন :guitar: আইজকে এট্টু শান্তিতে বসছি, কষ্টে আছি- আইজউদ্দীন।
    অফটপিকঃ কালকে কই বেড়াইতে গেছিলেন? নাকি শপিং এ ? ভাগ্নেরা কেমন আছে?

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:০৪ পুর্বাহ্ন |

    ১। অয়োময়ের নানী হইলেও তোর আপা হবে, কারন আমি তাকে ভইন ডাকি।
    বড়ই গোলমেলে, … :-?
    ২। তোর ভইনরে শেষ পর্যন্ত কিপটা কইলি??? :chup:
    আমি কি শুধু এক গ্লাস করেছিলাম নাকি? বন্য তারটা পেয়েছে, তোরটা তোর
    পড়ার টেবিলের উপ্রে রেখেছিলাম। মনে হয় তুই ঘুমের ঘোরে খেয়ে ফেলেছিস।
    ;;; বড় বোনকে ডাউট দিছস, চিন্তা করতেসি, তোরে ফ্রন্টরোলের উপ্রে রাখব
    কিনা? :grr:
    ৩।পাওয়ার পয়েন্টের কয়েকটা স্লাইড বানায় দেন
    টেবিলে দেখ। B-)

    অফটপিকঃ ক্যান কালকেতো বাসায় ছিলাম। :-?

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:০৯ পুর্বাহ্ন |

    টেবিলের উপর সোলার পাওয়ারে চলা আমার গনকযন্ত্র ছাড়া আর কুনু পাওয়ার (পয়েন্ট) দেখি না তো। আর কিপটা কই কইলাম, আপনে আমার টেবিলের উপ্রে যেইটা রাখছিলেন ঐটা মনে হয় সামারের গরমে শুকিয়ে গেছিলো :grr:

    অয়োময়ের নানী হইলেও তোর আপা হবে, কারন আমি তাকে ভইন ডাকি।

    মাঝখানের এক জেনারেশন কৈ যাইবো??? ঝাতি ঝানতে ছায়।

    কাইলকে আপনার বাসায় গিয়েছিলাম, নক করছি, কিন্তু কেউ তো দরজা খুললো না, তাই ভাবলাম আপনি মন্য হয় শপিং এ গিয়ে মঈন ভাইয়ের পকেটের ওজন কমাচ্ছেন। ;;) ;;)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:১৮ পুর্বাহ্ন |

    তুই কালকে এসে আমার বাসায় না খেয়ে গেলি, ভুলে গেছস? নাকি মাস্ফু’র ভয়ে বলতে চাইছিসনা!!! :grr: :grr:

    জবাব দিন

    মনসুর আহমেদ (৯৪-০০)
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:২৯ পুর্বাহ্ন |

    ভাবি একা রকিবরে দাওয়াত দিয়া খাওয়াইতেছ? :(
    আমাদের পাওনা খাবার টা কই? =((

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:৩৮ পুর্বাহ্ন |

    :D :D :D

    জবাব দিন

    মনসুর আহমেদ (৯৪-০০)
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:৪৭ পুর্বাহ্ন |

    :chup: :chup: :chup:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:৪০ পুর্বাহ্ন |

    রকিব পাশেই থাকে, তাই রান্না’র গন্ধে চইলা আসছিলো। :D
    তোমাদের খাওয়ার পাওনা থাকলো ভাইয়া। :)

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        অগাষ্ট ১, ২০০৯ at ১১:৪৮ পুর্বাহ্ন |

    রকিব ভাই :-o আপনে খাইয়া আসলেন :(
    তাহলে তো মাশ্রুফ ভাই রে ওই ব্যাপারে বলতে হয় য্বন আপনার কাসে ওই জিনিস না যায় :goragori:

    জবাব দিন

      mashroof
        অগাষ্ট ১, ২০০৯ at ১:২৪ অপরাহ্ন |

    x-( x-( x-(

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        অগাষ্ট ১, ২০০৯ at ২:১২ অপরাহ্ন |

    রকিব ভাই দেখসেন মাসরুফ ভাই এখন আপনার নাম সুনলে মাইন্ড করে :goragori:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১২ পুর্বাহ্ন |

    রাইগোনা, তোমাদের সবার খাওয়া বাকী আছে। :)

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ২, ২০০৯ at ১২:৩৭ অপরাহ্ন |

    নাজমুইল্যা, আমার কিলিক লাগাইতেছিস। তোরে কিন্তু এইবার জ্যন্ত তেলাপোকা খাইয়ে দেবো :grr:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        অগাষ্ট ২, ২০০৯ at ১২:৫২ অপরাহ্ন |

    :-?

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        অগাষ্ট ২, ২০০৯ at ১২:৫৩ অপরাহ্ন |

    :gulli2: :gulli2: নাজমুল :gulli: :gulli:

    জবাব দিন

  7. মনসুর আহমেদ (৯৪-০০)
       অগাষ্ট ১, ২০০৯ at ৫:৩০ পুর্বাহ্ন |

    লেখা ভাল ছিল :thumbup:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৫:৪০ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া। :)

    জবাব দিন

  8. আরিফ (১৯৯৪-২০০০)
       অগাষ্ট ১, ২০০৯ at ৭:৫০ পুর্বাহ্ন |

    khub bhalo laglo….

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ১, ২০০৯ at ৮:০২ পুর্বাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া … তা সুপারম্যান ভাইয়ার খবর কিতা? :D

    জবাব দিন

  9. নাজমুল (০২-০৮)
       অগাষ্ট ১, ২০০৯ at ১১:৪৬ পুর্বাহ্ন |

    দিহান ভাবী খুব ভালো লাগলো সুসান আপার কথা পড়ে :D
    আমার পক্ষ থেকে সুসান আপাকে একটা আইপড কিনে দিবেন :)
    সম্ভব হলে একটা ল্যাপ্টপ ও।
    দিয়ে বলবেন বাংলাদেশ থেকে নাজমুল পাঠিয়েছে B-)
    ভাবি ভাতিজ়ারাতো দারুণ কিউট হইসে :D
    ওদের কে আমার পক্ষ থেকে চক্লেট,আইস্ক্রীম আর খেলনা কিনে দিবেন :D

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৩ পুর্বাহ্ন |

    সবতো কিনে দেবো বুঝলাম, কিন্তু তোমার ঠিকানা তো দিলেনা। বিলটা পাঠাতে হবেতো। :P

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        অগাষ্ট ২, ২০০৯ at ১২:৫১ অপরাহ্ন |

    বিল :-o
    আমারে বিলের খোটা দিলেন :((
    আমার ক্রেডিট কার্ড খুললে সব বিল একসাথে দিয়া দিব B-)
    এখন বিলের বদলে চা খান :teacup:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৩, ২০০৯ at ১০:৩৩ অপরাহ্ন |

    চায়ের জন্য ধন্যবাদ। :)
    কিন্তু এটা কি বললে? আমি আবার খোঁটা দিলাম কবে?? :-?

    জবাব দিন

  10. আহসান আকাশ (৯৬-০২)
       অগাষ্ট ১, ২০০৯ at ১:১২ অপরাহ্ন |

    সুসানকে :hatsoff: :hatsoff:

    আপনার ডিস্ক্লেইমারকে :thumbdown: :thumbdown:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৪ পুর্বাহ্ন |

    আপনার ডিস্ক্লেইমারকে :thumbdown: :thumbdown:

    :( হাছা কইতেসো?

    জবাব দিন

  11. ফয়েজ (৮৭-৯৩)
       অগাষ্ট ১, ২০০৯ at ১:৩০ অপরাহ্ন |

    আইজকা আবার বন্ধু দিবসও আছে নাকি?

    কত কিছু যে জানার বাকী থাকলো :(

    সুসান কে :hatsoff:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৪ পুর্বাহ্ন |

    আমাদের জানার শেষ নাই । :D

    জবাব দিন

  12. সাদিক (২০০০-২০০৬)
       অগাষ্ট ১, ২০০৯ at ১:৪১ অপরাহ্ন |

    রকিব কম খা মোটা হচ্ছস দিন দিন :grr: :grr: :grr: :grr:

    জবাব দিন

  13. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       অগাষ্ট ১, ২০০৯ at ২:০৯ অপরাহ্ন |

  14. তাইফুর (৯২-৯৮)
       অগাষ্ট ১, ২০০৯ at ৩:০২ অপরাহ্ন |

    ধুর ভাবী,
    তুমি ভাল রান্না কর, আর পুলাপাইন খালি খাইতে চায়।
    আমি ভাব্লাম বুঝি ভাইগ্নাদের নান রুটি খাওয়াইছ, সেই গল্প … :-B

    (লেখা ভাল হইছে … বন্ধুত্ব দিবসে তোমার ছেলেদের নান’কে আমার তরফ থেকেও শুভেচ্ছা দিও।)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৮ পুর্বাহ্ন |

    ভাইয়া, বুঝলাম না … আমাকে ডাকতেসেন ভাবী, কিন্তু বাচ্চাদের ভাইগ্না। :-? কষ্ট করে ভইন ডাইকা ফেলান, তাইলে সহজ হয়ে যাআয়, ভাইগ্না ডাকতে। :D

    দেওয়া হয়ে গেছে। মজার ব্যাপার কি জানেন, সুসান আমাদের ভাষা পড়তে না পারলেও, আমরা কথা বলার সময় অনেক কথায় বুঝতে পারে।এবং মাঝে মাঝে তার উত্তরও দেয়।
    আর তাঁর নাতীদের বাংলা কথা সবি বুঝে। :)

    জবাব দিন

  15. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাষ্ট ১, ২০০৯ at ৩:১২ অপরাহ্ন |

    সুসানকে আমাদের শুভেচ্ছা জানিও। অসাধারণ এই মানুষটিকে :hatsoff:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৯ পুর্বাহ্ন |

    অবশ্যই ভাইজান। ওকে জানিয়ে দিয়েছি। :)

    জবাব দিন

  16. আহসান আকাশ (৯৬-০২)
       অগাষ্ট ১, ২০০৯ at ৪:০০ অপরাহ্ন |

    দিনের সর্বোচ্চ মন্তব্যকারী
    দিহান (অতিথি) (১০০)

    :-o :-o :clap: :clap:

    (শেষ সেঞ্চুরিটা মনে হয় আমার ছিল :P )

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:১৯ পুর্বাহ্ন |

    :-o :-o :-o
    কেম্নে কি? এইটা কি আমি??? :shy: :shy: :shy:

    জবাব দিন

    তানভীর (৯৪-০০)
        অগাষ্ট ২, ২০০৯ at ১২:৪৪ অপরাহ্ন |

    ইন দ্য ইয়ার নাইনটিন……আমিও একদিনে কমেন্টে সেঞ্চুরী করেছিলাম। :dreamy:
    হায় স্মৃতি তুমি বেদনা…… :(

    জবাব দিন

    টিটো রহমান (৯৪-০০)
        অগাষ্ট ৩, ২০০৯ at ৫:৫৪ অপরাহ্ন |

    মিও একদিনে কমেন্টে সেঞ্চুরী করেছিলাম। :dreamy: হায় স্মৃতি তুমি বেদনা……

    :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup: :thumbup:

    জবাব দিন

  17. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       অগাষ্ট ১, ২০০৯ at ১১:৩১ অপরাহ্ন |

    জগতে এ কারনেই হয়তো বেঁচে থাকতে ইচ্ছে হয়।
    সুসান কেশুভেচ্ছা – আর আপনাকে সাধুবাদ জানালাম ভাবী।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:২০ পুর্বাহ্ন |

    জগতে এ কারনেই হয়তো বেঁচে থাকতে ইচ্ছে হয়

    ঠিক বলেছেন ভাইয়া। :thumbup:
    ধন্যবাদ ভাইয়া। :)

    জবাব দিন

  18. শার্লী (১৯৯৯-২০০৫)
       অগাষ্ট ১, ২০০৯ at ১১:৫৮ অপরাহ্ন |

    এই লেখা যদি আপনার মন মত না হয় তবে আপনার মন মত হওয়ার জন্য কত ভালো লেখা হতে হবে?!?!?!?!? সুসানকে আমার পক্ষ থেকে বন্ধু দিবসের শুভেচ্ছা।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৫:২২ পুর্বাহ্ন |

    জানিয়ে দিয়েছি। :)
    এত পচা লেখাকে ফিডব্যাক দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাদের অনুপ্রেরণায় আমাকে লিখতে সাহস জোগায়। :)

    জবাব দিন

  19. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অগাষ্ট ২, ২০০৯ at ৭:৫৪ পুর্বাহ্ন |

    সুসানকে :hatsoff: :hatsoff:

    আপনার ডিস্ক্লেইমারকে :thumbdown: :thumbdown:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ৮:১৮ পুর্বাহ্ন |

    :-o
    থ্যাঙ্কু ভাইয়া।

    :P

    জবাব দিন

  20. তানভীর (৯৪-০০)
       অগাষ্ট ২, ২০০৯ at ৮:৪৮ পুর্বাহ্ন |

    সুসানের জন্য রইল শুভেচ্ছা।
    সুসানের নাতী দুইটার জন্য রইল ভালোবাসা। পিচ্চি দুইটারে দেখলেই তো কোলে নিতে ইচ্ছা করে। :)
    লেখাটার জন্য দিহান ভাবীকে :thumbup:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন |

    তানভীর ভাইয়া, অনেক অনেক ধন্যবাদ।
    নাতী দুইজন দেশে আসার পর যত ইচ্ছে কোলে নিয়েন, কি খুশীতো? :D

    জবাব দিন

  21. রাশেদ (৯৯-০৫)
       অগাষ্ট ২, ২০০৯ at ১২:১০ অপরাহ্ন |

    লেখাটা ভাল লাগছে ভাবী :clap:

    আর সুসান কে :hatsoff:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ১০:১৩ অপরাহ্ন |

    রেশাদ ভাইয়া অনেক ধন্যবাদ :)

    জবাব দিন

  22. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাষ্ট ২, ২০০৯ at ২:৪৬ অপরাহ্ন |

    আপনি তো ভালো লেখেন।
    তাহলে এত কম লেখেন ক্যান?

    সুসানের জন্যে ভালোবাসা।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ২, ২০০৯ at ১০:১৭ অপরাহ্ন |

    নূপুর ভাই আপনার কাছ থেকে পাওয়া মন্তব্য আমার লেখার জন্য অনুপ্রেরণা হয়ে থাকলো। :shy: :shy: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া।
    আপনাদের লেখা পড়ে আমার নিজের আর লেখা দিতে ইচ্ছে করেনা। তাই দেওয়া হয়না। :) :)
    লেখা কম লিখিনাতো ভাইয়া … সর্বোচ্চ মন্তব্যকারী হিসেবে গত দেড় মাসে এত লেখা দিয়েছি, দেখেন নি? :P

    জবাব দিন

  23. আদনান (১৯৯৪-২০০০)
       অগাষ্ট ৩, ২০০৯ at ৫:৩৮ অপরাহ্ন |

    সুসান তো এক অসাধারন মানুষ । তাঁকে :salute:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৩, ২০০৯ at ১০:৩৪ অপরাহ্ন |

    ঠিক বলেছেন ভাইয়া। আমি তাকে আপনার স্যালুট পৌছিয়ে দিবো। :)

    জবাব দিন

  24. টিটো রহমান (৯৪-০০)
       অগাষ্ট ৩, ২০০৯ at ৫:৫৪ অপরাহ্ন |

    সুসানের জন্যে ভালোবাসা।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৩, ২০০৯ at ১০:৩৫ অপরাহ্ন |

    তাকে জানিয়ে দিবো ভাইয়া। :)

    জবাব দিন

  25. জিহাদ (৯৯-০৫)
       অগাষ্ট ৩, ২০০৯ at ৬:২৯ অপরাহ্ন |

    সুসান সম্পর্কে তো আগেই কিছু শুনেছি। সুসানের জন্য :hatsoff:

    অফটপিক: পড়সি আগেই। কিন্তু আলসেমিতে দেরি হয়ে গেল কমেন্ট করতে। :P :P :

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৩, ২০০৯ at ১০:৩৮ অপরাহ্ন |

    ওকে জানিয়ে দিবো। :)

    অফটপিকঃ দেরীর কারনে তোমার আলসেমী’র ব্যান চাইবো নাকি বুঝতে পারছিনা।
    চেয়ে ফেলি কি বলো? :mad: ;;;

    জবাব দিন

  26. রেজওয়ান (৯৯-০৫)
       অগাষ্ট ৭, ২০০৯ at ১১:৫০ পুর্বাহ্ন |

    লেট কামার :(
    ভাল লাগল লেখা পরে :clap:
    ডিস্ক্লেইমার কে :thumbdown:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৭, ২০০৯ at ১১:৫৮ পুর্বাহ্ন |

    লেট কামার হলেও, সময় করে পড়তে পারার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। :D

    জবাব দিন

  27. রায়হান আবীর (৯৯-০৫)
       অগাষ্ট ৭, ২০০৯ at ১২:২০ অপরাহ্ন |

    চমৎকার। এমন বন্ধু পেলে এমন মিষ্টি একটা ব্লগ লেখাই যায়। :thumbup:

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৭, ২০০৯ at ১০:০০ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া। :D
    আমার জানামতে তুমিতো আরো অনেক মিষ্টি আইস্ক্রিম বান্ধবী পেয়েছো। ;;;

    জবাব দিন

  28. শোয়েব (৯৪ - ০০)
       অগাষ্ট ৭, ২০০৯ at ১২:২৫ অপরাহ্ন |

    দেরিতে কমেন্ট করার জন্য আমার ব্যান চাই। লেখা খুব ভাল হয়েছে। সুসানকে আমাদের শুভেচ্ছা।

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৭, ২০০৯ at ১০:০১ অপরাহ্ন |

    সুসানকে জানিয়ে দিয়েছি। সে এই লেখাটার অনুবাদ শুনে কান্না আটকিয়ে রাখতে পারেনাই। :no:

    আপনার ব্যান দিতাসি, খাড়ান। :mad:

    জবাব দিন

  29. হাসনাইন (৯৯-০৫)
       অগাষ্ট ৭, ২০০৯ at ১০:২০ অপরাহ্ন |

    এত হাসি-খুশী,প্রাণ চাঞ্চল্যে ভরপুর, বন্ধুত্বপরায়ণ, নিঃস্বার্থ সাহায্যকারী।

    ভাবী অনেক লাকি।
    পুটলা আর পুটলি দুইটা মাশাল্লাহ।…। O:-)
    ভাল লাগল পড়ে। :)

    জবাব দিন

    দিহান আহসান
        অগাষ্ট ৭, ২০০৯ at ১০:৫৫ অপরাহ্ন |

    হ্যা ভাইয়া, আসলেই অনেক লাকী। অনেক ধন্যবাদ। :)

    জবাব দিন

  30. দিহান আহসান
       অগাষ্ট ২৫, ২০০৯ at ৪:৪৪ পুর্বাহ্ন |

    :shy: :shy: :shy:

    আপনার কোবতে তো ভাইয়া মাশাল্লাহ দারুন হয়েছে। :P :D

    জবাব দিন

  31. দিহান আহসান
       অগাষ্ট ২৬, ২০০৯ at ৪:১৩ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard