এক.
একটা জিনিস আমি অনেক আগে থেকেই খেয়াল করে দেখেছি, সেটা হল, বডি পার্টসের কথা না শুনা। মানে আমি যেটা করতে চাই বা চাই না, আমার কিছু বেয়াদব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক তার উল্টাটা করে। ধর্মে নাকি আছে শেষ বিচারে এইসব বডি পার্টস তাদের দ্বারা সংঘটিত ঘটনা নিজেরাই বর্ণনা করবে নালিশ হিসেবে। ব্যাপারটা আমার জন্য প্রবল হতাশার [...]
কাইয়ূম (১৯৯২-১৯৯৮) এর ব্লগ
| পুরো নাম : | হাসান মোহাম্মদ আব্দুল কাইয়ূম |
| ক্যাডেট নাম : | কাইয়ূম |
| ক্যাডেট নম্বর : | ১৯৩৩ |
| ব্যাচ : | ৩৯তম |
| কলেজ : | ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯২-১৯৯৮ |
| বর্তমানে যা করছেন : | পর-আবাস নকশা কারক! |
একজন নগর পরিব্রাজক
সি-৫৯, দক্ষিণ ছায়াবীথি
আটানব্বইয়ের শেষের দিকে কোন একসময়। ঢাকায় এসেছি আই এস এস বি দিতে। অন্য ক্যাডেট কলেজগুলোর চেনা অচেনা বিভিন্ন বন্ধুদের সাথে জমজমাট চারটা দিন পার করলাম। তখন কোন এক কারণে সরকারবিরোধীদের হরতাল অবরোধ চলছিল। যেদিন আই এস এস বি শেষ করে বের হলাম সেদিন সন্ধ্যা থেকেই আবার লাগাতার এক অবরোধের ডাক দিয়ে বসেছিলেন [...]
অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়??
অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়??
বুঝতে পারছিনা
বর্তমান অবস্থা ৫ রানে ৪ উইকেট
ফ্রন্টলাইনের চার চারটা ব্যাটসম্যান নেই!!!!!!!!
টেনশনে আমার ক্ষিধা লেগে গেছে।
ভাইয়েরা সবাই দোয়া করতে থাকেন
ছবি ব্লগ – জল্লাদখানা বধ্যভূমি, মিরপুর
১৯৭১ সালে গণহত্যার মহোৎসবে মেতে ওঠা পাকিস্তানী হানাদার বাহিনি, তাদের দোসর বিহারীরা এবং কুখ্যাত এ দেশীয় দোসর রাজাকারদের নৃশংসতার ছাপ ছড়িয়ে আছে আমাদের সারাদেশ জুড়েই। সেইসময়কার মিরপুর বিহারী অধ্যুষিত এবং কিছুটা নির্জন এলাকা হওয়ার সুবাদে এখানে ব্যাপক হারে হত্যাযজ্ঞে মেতে উঠে সেই সময়ের জল্লাদরা। মিরপুরেরই একগাদা বধ্যভূমির একটি এই জল্লাদখানা বধ্যভূমি। ৭১ এ ওয়াসার [...]
‘একটা জাস্ট হেপি বাড্ডে’
কতদিন আগের কথা? বছর খানেক কি? হতে পারে, একটু আগে পরেও হতে পারে। ইন্টারনেট এ বাংলা সাইটগুলোতে ব্লগে ব্লগে ঘুরে বেড়াই। কিছু ভালো লাগে, কিছু লাগেনা। কোনোটাতে অংশগ্রহণ করতে ইচ্ছা হয় আবার কোনোটার হোমপেইজ হয়তো জীবনে একবারই দেখেছি, প্রথমবারই। কিন্তু শান্তি আর পাইনা। নিজের মনে হয়না কোনো কিছুই। আমার কাছের বন্ধুরা বলে আমি নাকি অনেকটাই [...]
সেইরকম আবজাব – বেইনসাফ পর্ব
নাহ্, আজকালকার দুইন্নায় ইনসাফ বইলা কিস্সু নাই। এই জিনিসটা অনেক আগেই উপরে উইঠা গ্যাছে।
বয়স বাড়তাছে। মানে বুড়া হইতাছি। অটোমেটিক বাড়তাছে, নিজের দোষে না। কোটেশন মার্কের ভিতরে অবস্থান করা জাস্ট দ্বারা শুরু হওয়া সম্পর্কগুলার এফ.এম বা ডিজুস টাইমটা অল্প কয়েকটা বছর আগে জন্মাইবার অপরাধে ধরতাম পারলামনা। এইটাতেও নিজের কোনো দোষ খুঁইজা পাইলামনা। টার্ণ আউট জিনিসটারে দীর্ঘ [...]
আখেরি আবজাব…
০১. দুপুরে রেস্ট টাইমে রুম ক্রিকেট চলাকালে হঠাৎই কলেজ ডিউটি মাস্টার এর আগমনে সবাই যে যেভাবে পারলো লুকিয়ে পড়ছে। কেউ ঘুমের ভান করে পড়ে আছে, কেউ সাবান নিয়ে ঢুলু ঢুলু চোখ বানিয়ে টয়লেটের দিকে রওনা দিয়েছে। শুধু হোসেন নামাযে দাঁড়িয়েছে। এবং সে’ই ধরা পড়লো শুধু। বেচারা তাড়াহুড়ায় স্লিপিং শার্টের সাথে হাফপ্যান্ট পড়ে বেশ মনোযোগ দিয়ে [...]
আবজাব ০১
০১. আন্থঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা চলছে। তখন যুক্তি-তর্কের মাঝখানে প্রতিপক্ষকে লক্ষ্য করে ‘সত্যিই সেলুকাস, কি বিচিত্র এই প্রতিপক্ষ’ বলাটা অনেকটা কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তো তুমুল তর্কের যুক্তিখন্ডনের সময়, প্রতিপক্ষের অসাড় যুক্তির তোড়েই কিনা, আমাদের হাউসের এক তার্কিক প্রতিপক্ষকে উদ্দেশ্যে এই মোক্ষম ডায়লগটা দিতে গিয়ে গমগমে গলায় ব্যাপক তাচ্ছিল্যের সাথে বলে উঠলো, ‘সত্যিই প্রতিপক্ষ, [...]
হে আল্লাহ,আমাদের সুফিকে তুমি দেখে রেখো……
“আমরা গাজীপুর পৌঁছাই ১১টার কিছু আগে। জহিরকে রাখা হয়েছিলো বাসায় ঢোকার আগের খোলা জায়গাটাতে। কেউ একজন এসে কাফনের কাপড়টা সরিয়ে ওর মুখটা দেখালো। চোখের কাছটায় সুরমা দেয়াতে কিছুটা নীলচে হয়ে আছে মনে হলো। এছাড়া অন্যকোনো অস্বাভাবিকতা নেই। প্রথম দেখাতে কোনো অনুভূতিই হলোনা। কিভাবে হবে? আমাদের সুফির লাশ কাফনে মুড়ে খাটিয়াতে শুয়ে আছে আর আমরা ভীড় [...]
“কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন”
মুহাম্মদের আগের পোস্টটি পড়ছিলাম যেটি উইকিপিডিয়ার ক্যাডেট কলেজের ইতিহাস বিষয়ক একটি ফিচার নিয়ে লেখা । সেটি পড়তে গিয়েই স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের প্রথম দিকের “কিপ ক্যাডেট কলেজ ক্যাম্পেইন” এর কথা মনে পড়ে গেলো । আমরা অনেকেই হয়তো এটার কথা জানিনা। তাই সবার সাথে শেয়ার করলাম। বিশাল এই আর্টিকেলটি লিখেছেন ফৌজদারহাট ক্যাডেট কলেজের ১৩ তম ব্যাচের [...]

