নিঃশেষ না হলেও স্বপ্নগুলো দিন-দিন সংকুচিত আর বিবর্ণ হয়েছে অনেক।শরীর ও আচরন থেকে পিছু হটে তারুন্য এখন বাস করে বুকের খুউব গভীরে; সচরাচর তাকে ঘাটাই না। কিন্ত শাহবাগের গগন-বিদারী শ্লোগান সেখান পর্যন্ত পৌছে গেছে। বিশ বছর আগে পিজি হাসপাতালের কেবিনে পৃথিবির সবচেয়ে প্রিয় মানুষটির শিয়রে বসে নির্বোধ আশাবাদী হয়ে যখন তার সুস্থতার স্বপ্ন দেখতাম, তখন [...]
ফজলে রাব্বি নোমান (৮৬-৯২) এর ব্লগ
| পুরো নাম : | ফজলে রাব্বি নোমান |
| ক্যাডেট নাম : | ফজলে |
| ক্যাডেট নম্বর : | ৫৫০ |
| ব্যাচ : | ১১ |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮৬-৯২ |
| বর্তমানে যা করছেন : |
বাদুড়
শতবর্ষী বটের পাতার অন্ধকারে ঝুলে থাকা বাদুড়ের মত- নিরিবিলি দিনের আলোয় ফন্দি আঁটে ওরা বিশ্রামের ছলে। অতঃপর আধুনিক রাত্রিতে জমে উঠে প্রাসাদ আরোহণের কল্প, ক্রীড়াচ্ছলে ছুঁড়ে মারা ভাংতি পয়সায় জনপ্রিয়তার বিকি-কিনি। নিঃস্বের দীর্ঘঃশ্বাসের আড়ালে পাচার হয় অগণিত কচকচে মুদ্রা-তোড়, দিনরাত্রির আলো-আধারে এখানে বদলায় না কিছু, সে বহু যুগ। বিশ্বাসঘাতক মগজের দ্বৈত আনুগত্যে বেঁচে থাকে গোপন [...]
আর কতো মিথ্যে বোঝাবো নিজেকে
বেশ বোঝা যায়, আশা নেই আর কোন, নতজানু রক্ত নিয়েছে মেনে এই অর্থহীন জীবন, তবুও যদি কিছুটা থাকে অস্তিত্বের সম্মান। জীবন বিক্রিতে হয়েছে উপার্জন অনেক, তবে খরচের সুযোগ নেই, সঞ্চয় ছাড়া, এভাবে আর কতো সমঝোতা, কাপুরুষ ধৈর্য্যধারণ? কি লাভ? আর, কি হবে? নিজেকে এভাবে প্রাপ্তিহীন পরাজিত রেখে, এই নির্মম রাজত্বে দাসত্বই কি অমোঘ পরিনতি! আমিতো [...]
অমাবস্যা
তোমার চোখে- এতো সুখ্যাতি কেন পূর্ণিমার? তবে কি- অমাবস্যায় জন্ম আমার অর্থহীন ! তোমায় বলিনি এক বিষণ্ণ ইতিহাস, অস্থির অরণ্যের- আমি এক কাঠুরিয়া। নিষিক্ত ঘামের মুল্যে কুড়িয়েছি কাঠ, তবুও জ্বলেনি আগুন- ঝড়ো বৃষ্টির হুঙ্কারে। এখনও- কানে বাজে পশুত্বের উপহাস, নগ্ন পায়ে পিছলিয়েছি- কঠিন পাথরে। রূপবতী প্রকৃতি জুড়িয়েছে চোখ- কিন্ত সাধেনি নীল ভালোবাসা। প্রতিরোধহীন শীতে ফেটেছে- [...]
ঘুম ভাঙ্গার পর
অভ্যেসটা ঠিক এমন হলো- গভীর রাতে ঘুম ভেঙ্গে যায়। ইদানীং আর অবাক হই না, মধ্যরাতে একলা হাঁটি, বিন্দু বিন্দু শিশিরগুলো- জমতে থাকে নগ্ন পায়ে। চেনাজানা পথ অচেনা হলে- কাছে কিংবা দুরে কোথাও হারানো দিনের বিলাপধ্বনি! সরু লম্বা কান্ডগুলো, বিষন্নতার স্তম্ভ যেনো। দুর আকাশে দু’চোখ মেলি, কেমন যেনো অন্যরকম! আকাশ ভরা কান্নাগুলো- কুয়াশা হয়ে নেমে আসে। [...]
বাস্প উপাখ্যান
তুমি দেখনি- ফুটন্ত জলের বাষ্পীভবন। সে-ই ভাল, আমাকে কি আর- আলাদা লাগত তখন? মহাজাগতিক যানে- তুমি আজ নক্ষত্ররাজ্যে। আর আমার- চৌকির চার পা প্লাবিত। হ্যা- এখানে আজ মহাপ্লাবন। ভাসছে স্বপ্ন, সুখ, কামনা- ঘোলা, নোংরা পানির ঘূর্ণিতে। অবসর নেই, তবুও- অবসরে কাটে জীবন, ক্ষুধামন্দায় আকাশের স্মৃতি। সহস্র বছর- রোদ ওঠেনি। ভাবি- একদিন ঠিকই হবে ভালবাসার বাষ্পীভবন। [...]
ভুল উপদেশ
কথা ছিলো ঘর থেকে বেরিয়ে হাজার মাইল হাঁটবো।। এ পথে আমার সঙ্গী-সাথীরা বেরিয়ে গেছে অনেক আগে। আমাদের এই ঘরে ছিলেন জনাকয়েক দাঁড়ি গোঁফ পাকা গুরুজন। এ পথ ধরেই তারা গিয়েছিলেন এবং ফিরেও এসেছেন। তাদেরই প্ররোচনায় আমার বন্ধুরা এবং শেষান্তে আমি ঘর ছাড়া হলাম। গুরুজনদের কেউ একজন বলেছিলেন…… “এ পথেই এক ঝর্ণা নেমে আসে তার স্রোতধারার [...]
