জীবন বদলে যাচ্ছে ধীরে ধীরে।
মাঝে মাঝেই পুরোনো লোকের সংগে, বন্ধুদের সংগে দেখা হয়ে যায়। পুরনো আনন্দে মেতে উঠি। এইতো কিছুদিন আগে আজাদ আর রকিবুল এলো চিটাগাং, রকিবুল আবার আহ্লাদী ভাবে আবদার করে ফেললো, “দোস্ত লইট্টা মাছ খাব” আর আমিও পুরোনো স্বরে বলে ফেললাম, “হালার পুত, পাছায় লাত্থি মাইরা সিদ্ধ কইরা ওই গোস্ত তোরে রাইন্ধা [...]
ফয়েজ (৮৭-৯৩) এর ব্লগ
| পুরো নাম : | ফয়জুর রহমান |
| ক্যাডেট নাম : | ফয়েজ |
| ক্যাডেট নম্বর : | জ-৫৪৮ |
| ব্যাচ : | ১৩ ইনটেক |
| কলেজ : | রংপুর ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮৭-৯৩ |
| বর্তমানে যা করছেন : | খাই, ঘুমাই, বউ-বাচ্চা নিয়া ঘুরাঘুরি করি, আর ঘাস কাটি, ঘোড়ার ঘাস। |
ফেব্রুয়ারী চলে গেল
স্টপ জেনোসাইডের লিংক এবং একটি অনুরোধ
১।
ওয়ার্ক গ্রুপ মিডিয়া আর্কাইভ নিয়ে কাজ করতে গিয়ে রায়হান রশিদের ভাইয়ের মেইলে লিংকের জের ধরে মুক্তাঙ্গনে ইমতিয়ার শামীম ভাইয়ের পোস্টে, মুয়িন পার্ভেজ ভাইয়ের কমেন্টে স্টপ জেনোসাইডের লিংকগুলো পেলাম। লিংক গুলো মিডিয়া আর্কাইভে যোগ করতে করতে ভাবলাম, দারুন এই ডকুমেন্টারিটা হয়ত প্রিয় সিসিবির অনেকেই দেখেনি। তাই লিংক্টা তুলে দিলাম।
এটা দেখতে দেখতে সবার অনেক কথাই মনে [...]
খেরোখাতা – আমি আর আমার একলা আমি
ব্যস্ততার হাড়িটা দূরে সরিয়ে আজ বরং কিছু লিখি।
এরকম আগেও হত, বিশেষ করে যখন একা থাকতাম, সি এম এইচে বা কলেজের হাসপাতালে। আমার যখন চিকেন পক্সের গুটি বের হচ্ছে হচ্ছে অবস্থা, মাহমুদের তখন গুটি প্রায় শুকিয়ে গেছে, ছাড়া পাবে দুদিন পরেই। সি এম এইচের আইসোলেটেড ওয়ার্ডের ভয়ংকর সময়ের কথা ভেবেই কিনা, ও ওর কবিতা লেখার [...]
মোর নাম এই বলে খ্যাত হোক
আইজকা হইলো গিয়া হেপ্পি বাড্ডে। জব্বর একখান ব্যানার টাঙ্গাইছে মিচকা কাইয়ুম।
জানি পুলাপাইন আইসা আমারে মেলা পচাইবো। তাতে কি? আমি কি ডরাই নাকি? আমি হইলাম গিয়া, যারে বলে সিংহ।
হেপ্পি বাড্ডে সিসিবি। আইজকা শুধু এই কথা কই
“মোর নাম এই বলে খ্যাত হোক, আমি সিসিবির লোক” ।
একটি অনুভূতি, অনেক উত্তর আর নিজস্ব কিছু কর্তব্য
এটা আসলে সেই অর্থে কোন চিঠি বা মেইল নয়, মুনিম নামের কোন এক ব্যক্তির ব্যক্তিগত অনুভূতির প্রকাশ মাত্র। আলোচনার টেবিলে আমরা এই রকম অনুভূতি প্রায়শই প্রকাশ করি। জাগতিক প্রয়োজনে যার অধিকাংশই হারিয়ে যায়। আমরা এরপরে শুধু নিজেকে নিষ্পাপ প্রমান করার চেস্টা চালাই। অশুভ চক্রে বাধা পরে আমাদের চেতনারা, যার উপরে আমরা ডিস্টেম্পার ঘসে ঘসে [...]
খেরোখাতা – কাঁচা হলুদ রোদ এবং আমার কবিতারা
১।
পরের দিন সকালে বাসে চড়তে হবে বলে, আর দুপুরে আমাদের রাস্তায় খেতে হবে বলে রাত জেগে মা খাবার তৈরী করেন। বাবার হাঁক-ডাকে সক্কাল বেলায় উঠে আধো ঘুমেই আমরা জামা কাপড় পরে তৈরী হয়ে নেই। নয়টা সাড়ে নয়টার বাস ধরতে পারলেও লাল-দিঘী নামতে নামতে দুপুর সাড়ে বারো বা একটা বেজে যায়। লাল –দিঘীর হাটে [...]
শূন্যতা
মাথার ভিতরে হলুদ চিন্তা আর ঘুণেপোকার কিট কিট আওয়াজ…
চোখে বুঁজে আসে মাদকতায়……
আমি চোখের মনিতে আলপিন গেঁথে বেঁকে যাওয়া নদীর আর্তনাদ শুনি…
বাতাসে উড়ে বেড়ায় লালপেড়ে ঘুড়ি।
নদীর বাঁকে রমন ক্লান্ত শরীর ঘিরে থাকে প্রিয়তমার ঘ্রানে
হলুদ-হলুদ চিন্তা মিশে মিশে যায়।
ঘুম আসে না।
যে যাবার সে চলে যায় অবলীলায়।
পড়ে থাকে শুধু মায়া।
আমি মেরুদন্ডের বাঁকে বাঁকে গ্রীজ ঘষে নেই।
সোজা [...]
হুইস্পারিং
আমি ফার্মগেট ওভারব্রিজের উপরে ঠায় দাঁড়িয়ে থাকি, প্রখর রোদে। নাগরিক ব্যস্ততা দেখবো বলে, সারিবদ্ধ গাড়ির ধেয়ে চলা দেখবো বলে, ফুটপাতের হকারের সংগে ক্রেতার দরদাম শুনবো বলে।
আমি জিরো পয়েন্টের চক্করে চিত হয়ে শুয়ে থাকি, চোখ বন্ধ করে। আশেপাশে অজস্র গুঞ্জন গুলো ফেনা পাকিয়ে আমাকে অষ্টপৃষ্টে বেধে ফেলে। আমি ব্যস্ততাকে অনুভূব করি।
আমি কর্ণফূলীর মোহনায় [...]
খাওয়া-দাওয়া নিয়ে দুটো গল্প
ভূমিকাঃ এই গল্প গুলো আমার নিজের আইডিয়ার না, সংগৃহীত বলতে পারেন, আর ঈষৎ মডিফায়েড। রঙ চড়ানো বলা যেতে পারে অনায়াসে।
১। ঢেউ গুনা
জন দরদী রাজামশাই বিস্বস্ত গোয়েন্দা মারফত খবর পেলেন প্রধান উজিরে আজম লোকটা মহা দুই নম্বর। দুই নম্বর মানে, সেই লোক সবখানে ট্যাক্স বসিয়ে প্রজাদের কাছ থেকে যথেষ্ট পরিমান টাকা আদায় করছে কিন্তু রাজ [...]
ইসসিরে
ইসসিরে মেল্লা পোস্ট, কোনটা বাদ্দিয়া কোনটা পড়ি দিশা পাই না।
টাইমো নাই, কাইল্কা পরীক্ষা, কেস স্টাডি।
দূর, বিজি হইয়া গেলাম
খেরোখাতা – ছোট হৃদয়ে, ছোট ছোট আশা
১।
যদি শেষ মূহুর্তে বাস কিংবা ট্রেন ধরতে পারাকে সফলতার মাপকাঠিতে ফেলা হয় তাহলে আমি জীবনে শতকরা ৮৫ ভাগের উপরে সফল একজন মানুষ।
দৌড়ায় দৌড়ায় বাস/ট্রেন মিস করেছি সর্বসাকুল্যে দুইবার, ফ্লাইট মিস করি নাই একবারও। ফ্লাইট মিস না করার পিছনে সবথেকে বড় যে কারন লুক্কায়িত আছে তা হল, বেশির ভাগ টাইমে ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে। [...]
আউলা চিন্তা – সাবেক উপদেষ্টা, একজন বিশ্বাসঘাতক আর আমাদের বদলে যাওয়া
ভেবেছিলাম এই সিরিজের সমাপ্তি হয়ে গেছে। নানা কারনে। নিজেও অনেক “কুল ডাউন” হইছি। মাল মাল আইডিয়া গুলা সব মাথা থেকে ঝেটিয়ে বিদায় করে দিয়েছি। যা শালা, খাইট্টা খা।
কিন্তুক জিনিসটা আমার প্ল্যান মত হয় নাই। কোন বউয়ের ভাই কবে কি কথা কইছে, আজকে কি কথা কইছে এইটা নিয়া মাথায় আবার হিপোক্রেসীর খাইস্টা পোকাটা কিড়-কিড় কইরা [...]
খেরোখাতা – মেঘ ভাঙ্গা রোদ
১।
টানা নয়দিন পরে নেটে আসলাম। ন —য় — দি —-ন। কতকিছু ঘটে গেছে এই এতদিনে। বাংলাদেশের সংগে ভারতের নতুন নতুন চুক্তি হচ্ছে, জুলহাস সমুদ্র সীমানায় যুদ্ধ জাহাজ নিয়ে যুদ্ধের অপেক্ষা করছে, ফুটবলের ঈশ্বরের কথা ফুটবল আর শুনছে না, তামিমের এক ডিগবাজীতে তার দাম ৫ লাখ বেড়ে গেছে, দুই নেত্রী একই টেবিলে বসে ইফতার [...]
ডাক দিয়ে যাই
আচ্ছা, আমি মরে যাব আর তিনঘন্টা পড়ে, ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু হবে আমার। আমি জানি আমি নির্দোষ, এবং আমি এও জানি আমার কোন ভুলটার জন্য আমাকে ফাঁসিতে যেতে হচ্ছে। আমার প্রিয়তমা স্ত্রী এবং সন্তান আছে, অথবা আমি মাত্রই বিয়ে করেছি, অথবা আমার বউ অনাগত সন্তানের আশায় দিন গুনছে, অথবা, —–অথবা, এগুলো কিছুই নয়, বেঁচে আছেন [...]
বইয়ের তালিকা খুঁজছি
(শওকত ভাইকে লেখা আমার একটা মেইল, সবার আলোচনার জন্য ভাইয়ার অনুমতি নিয়ে ব্লগে দিলাম)
ভাইয়া,
ভাল আছেন আশাকরি।
১। আমি মুক্তিযুদ্ধর উপর কিছু বই খুঁজছি যে গুলোতে যুদ্ধের ইতিহাস পুরোপুরি এবং যথাযথ ভাবে এসেছে। পুরোপুরি উপন্যাস নয়, কিন্তু গল্পের মত করে বলা। যেমন একাত্তরের দিনগুলি, রাইফেল-রোটি-আওরত, গেরিলা থেকে সম্মুখ যুদ্ধ, এই ধরনের।
এর [...]

