random header image

খেরোখাতাঃ এলোমেলো বা ব্যস্ততামাখা লিপি

অনেক দিন কিছু লিখছি না। কোন কারন ছাড়াই, কিংবা কারন নিশ্চয় কিছু আছে, গুছিয়ে বলতে পারছিনা, তাই সংক্ষেপে বলছি “কোন কারন নেই”

অবশ্য আমার আবার যে লেখা, আগডুম-বাগডুম।

চট্টগ্রাম ছেড়েছি প্রায় বছর গড়িয়ে যাচ্ছে, আমি এসেছি ১১ এর শুরু দিকে, বউ-বাচ্চা আগস্ট মাসে, এটা হচ্ছে মার্চ। অনেকদিন হল কি!? অথচ ঈদানীং মনে হয়, আমি আগের জনমে চট্টগ্রামে ছিলাম। সেইই—ই কবেএ—-এ।

ঢাকা আর চট্টগ্রামের তুলনাটা আসলে হয় না। দুটো ভিন্ন জগত, চট্টগ্রামের মোড়ে মোড়ে আলস্য মেখে থাকে, তুমুল আড্ডাবাজি, দল বেধে ঘুরা-ঘুরি, একটু কিছু হলেই কর্ণফুলীর পাড়ে, পতেঙ্গা, বাড়বকুন্ডের ঝরনা, বা নিদেনপক্ষে পাহাড়তলী। কি দারুন দারুন সব জায়গা। পাহাড় কেটে রাস্তা টাইগার পাসে। আর কি যেন পাহাড়টার নাম, এক্স মেয়র মহিউদ্দিনের বাত্তি লাগানো যেখানে? আমার অফিসের বসার টেবিল থেকে সরাসরি দেখা যেত পাহাড়টা প্রথম প্রথম। পরে বাদামতলীর মোড়ের বিশাল বড় আখতারুজ্জামান সেন্টার দৃষ্টির আড়ালে ফেলে দেয় তাকে। চোখের সামনে গড়ে উঠল কর্ণফুলীর ২য় সেতু, জিয়া উদ্যান। কর্নেলহাটের প্রায় সবগুলো ছয়তলা বাসার ছাদ থেকে সরাসরি চোখে পড়ে সমুদ্র। হালিশহর জি-ব্লক থেকেও। কত্ত কাছে সমুদ্র, ছাদে সারাক্ষন কি দারুন বাতাস। আর জামালখানের সুইচ রুমের ছাদে দাড়ালে পরিস্কার দেখা যেত আঁকাবাঁকা কর্ণফুলী।

আহা, কি দারুন জায়গা ছিল চট্টগ্রামটা।

লাল পাহাড়ির দেশে যা, রাঙ্গামাটির দেশে যা,
ইত্থাক তুকে মানাইছেনারে, ইক্কেবারে মানাইছে না রে


২।
তবে আমাদের এসব পছন্দ থাকতে নেই। আমরা ছুটে বেড়াই একটু ভালো থাকার আশায়। আমিতো তবু ছুটাছুটি করে আমার ছোট্ট দেশটার ভিতরেই। আর বড় বড় অভাগারাতো ছুটে বেড়ায় সারা পৃথিবীতেই। তাদের যেন নিজের দেশ থাকতে নেই, নিজের সংস্কৃতি নেই, এমনকি প্রিয়জনরা যখন মারা যায়, তাদের পাশে থাকতে নেই, তাদের শেষবার দেখতে নেই।

সেই তুলনায় ভালোই আছি বলতে হবে।

৩।

ঢাকা বদলে যাচ্ছে। দ্রুত। সবাই বলে। আমিও বলি। আমরা অনেক কিছু ভাবি, চিন্তা করি ঢাকাকে নিয়ে। প্রায় এককোটি মানুষের আশা-আকাংখা ভালোলাগা ভালোবাসা বয়ে নিয়ে চলে এই ঢাকা।

ঢাকার প্রতিটি ইটে, প্রতিটি বালুকনায় কত যে অজস্র গল্প মিশে আছে!

আমি অফিসে আসি, মাঝে মাঝে মনে উকি দেয়, বাদামতলী থেকে বাংলামোটর কি অনেক দূর !?

টিকে থাকার জন্য অবিরাম সংগ্রাম চলতেই থাকে, চলতেই থাকে।

৪।

ঢাকায় এসে একটা লাভ হয়েছে অবশ্য। পরিচিত মানুষের সংগে দেখা হবার ফ্রিকোয়েন্সি অনেক অনেক গুনে বেড়ে গিয়েছে। প্রয়োজনে কিংবা অপ্রয়োজনে।

এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া।

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫১ টি মন্তব্য

  1. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মার্চ ৫, ২০১২ at ৫:২৭ অপরাহ্ন |

    অনেকদিন পরে লিখলেও থীম আর ডেলিভারী টাইম ভোলেন নাই দেখা যায়। ঠিক সন্ধ্যার সময় মন খারাপ করে দেয়া লেখা, মন উদাস করে দেয়া গান।
    ফয়েজ ভাই, কি খবর বলেন।
    কত দিন দেখা হয়নি ……

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০১২ at ৫:৫৩ অপরাহ্ন |

    পোস্ট ডাবল হই গেছে, তাই পুরান্টা বাতিল করা হইলো (কপিরাইটঃ লেখক) (সম্পাদিত)

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০১২ at ৫:৫৪ অপরাহ্ন |

    :D

    ঐ মইনুল, তোমার পিচ্চি দুইটা ক্যামন আছে?
    বই পড়া শুরু করছো? :P

    [ জবাব দিন ]

    মইনুল (১৯৯২-১৯৯৮)
        মার্চ ৫, ২০১২ at ৬:১৮ অপরাহ্ন |

    দুইটাই আলহামদুলিল্লাহ ভালো আছে বস। বই পড়া শুরু করেছি। তবে এইবার বেশী টাইম পাইনি। এইবার গেলে ভালো টাইম পাওয়া যাবে। তখন ভালোভাবে কন্টিনিউ করব ইনশাল্লাহ।

    [ জবাব দিন ]

  2. তাইফুর (৯২-৯৮)
       মার্চ ৫, ২০১২ at ৫:৩৬ অপরাহ্ন |

    এতদিনে একটুকুও বদলান নাই বলে ভাল লাগল বস …
    বিশ্বকাপের পর থিকা সেই আগের মতই আছেন …
    আবুল টাইপ হেয়ার স্টাইল, বড় সানগ্লাস, ময়লা মাফলার আর তেইল্লাচুরা মোচ
    ব্যাকগ্রাউন্ড আর চুল মিলেমিশে একাকার …
    ওয়াহ ওয়াহ চমৎকার
    :khekz: :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০১২ at ৫:৫৬ অপরাহ্ন |

    :)

    মাফলারটা পরিস্কার আছে তাইফুর। তুমি চউক্ষে ধান্দা দেখতিছো ।

    তোমারে সিসিবি দেইখা কইজা একদম ভইরা গেল রে তাইফু। ভালো থাকিও। দেখি রংপুরে আসলে কল দিমুনে তোমারে

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        মার্চ ৫, ২০১২ at ৬:১৩ অপরাহ্ন |

    স্বপ্ন দেখাইয়েন না বস।
    এই রকম কথা এহসান ভাই নামের একজন ফুটবল প্রেমী ও কোন একসময় বলছিল …
    পয়সা হইলে লোকে সিংগাপুর যায়
    রংপুর আসে না

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০১২ at ৬:৫৫ অপরাহ্ন |

    আরে আমি কি এহসান নাকি? B-)
    আমি হইলাম ফয়েজ, ফয়েজ। :grr:

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        মার্চ ৫, ২০১২ at ৯:০০ অপরাহ্ন |

    বস, দুইবার ফয়েজ না লেইখা ২(ফয়েজ) লেখাটা সায়েন্টিফিক হইতো না?

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:১৮ পুর্বাহ্ন |

    তা হইতো। (ফয়েজ)^২ দিলে তো আরও ভালো হইতো :grr:

    [ জবাব দিন ]

  3. কামরুল হাসান (৯৪-০০)
       মার্চ ৫, ২০১২ at ৫:৪৫ অপরাহ্ন |

    ক্লিন সেভ গাল, আতাউল গনি ওসমানীর মত গোঁফ !! ম্যাট্রিক্সের মরফিয়াসের মত ডান্ডি ছাড়া চশমা !!
    ফয়েজ ভাই আগের মতোই আছে :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৫, ২০১২ at ৫:৫৬ অপরাহ্ন |

    তুমিও আগের মতই আছ, যেখানে সেখানে বিড়ির মোতা নিয়া পোজ দাও :grr:

    [ জবাব দিন ]

    তাইফুর (৯২-৯৮)
        মার্চ ৫, ২০১২ at ৬:০৯ অপরাহ্ন |

    পোলাটারে দোষ দিয়া কি হবে বস …
    বিড়ির তো আর পো ঃ হয় না

    [ জবাব দিন ]

    রবিন (৯৪-০০/ককক)
        মার্চ ৬, ২০১২ at ১১:২৯ পুর্বাহ্ন |

    :pira:

    [ জবাব দিন ]

  4. রেজা শাওন (২০০১-২০০৭)
       মার্চ ৫, ২০১২ at ৬:৩৫ অপরাহ্ন |

    তবে আমাদের এসব পছন্দ থাকতে নেই। আমরা ছুটে বেড়াই একটু ভালো থাকার আশায়। আমিতো তবু ছুটাছুটি করে আমার ছোট্ট দেশটার ভিতরেই। আর বড় বড় অভাগারাতো ছুটে বেড়ায় সারা পৃথিবীতেই। তাদের যেন নিজের দেশ থাকতে নেই, নিজের সংস্কৃতি নেই, এমনকি প্রিয়জনরা যখন মারা যায়, তাদের পাশে থাকতে নেই, তাদের শেষবার দেখতে নেই।

    বাহ…!! ভাই সেই রকম বলছেন তো ভাই… :clap: :clap:

    সেই তুলনায় ভালোই আছি বলতে হবে।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১০:৫৪ পুর্বাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  5. জিহাদ (৯৯-০৫)
       মার্চ ৫, ২০১২ at ৭:৩৪ অপরাহ্ন |

    কখনই কেন যেন মনে হয়না আপনে ঢাকা থাকেন :ডি

    মার্চ মাস তো আইসা পড়লো। সিসিবি পিকনিকের জন্যে প্রিন্সিপাল স্যার রে ধরেন ফয়েজ ভাই

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১০:৫৭ পুর্বাহ্ন |

    কখনই কেন যেন মনে হয়না আপনে ঢাকা থাকেন :ডি

    কামরুল, হয়রান, সামিয়া, এহসান এদের জিগাও, সঠিক উত্তর জানতে পারবা।

    “ডি” দেখলেই মনে হয় একদল পোলা লুঙ্গি পইড়া কোলাভরি কোলাভরি কইতেছে আর ঘুরতেছে হাত উপ্রে তুইলা

    [ জবাব দিন ]

  6. আন্দালিব (৯৬-০২)
       মার্চ ৫, ২০১২ at ৮:০৬ অপরাহ্ন |

    আসলেই তিন বছর পিকনিক হয় না। পিকনিক হইলে বিদেশি বান্দারা একটু কষ্ট পাইত। ফয়েজ ভাই আপনিই পারবেন, একটু ব্যবস্থা করেন না প্রিন্সিপ্যাল স্যারকে বলে!

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:০০ পুর্বাহ্ন |

    তিন বছর পিকনিক হয়না নাকি? :-? জানিনা তো।

    প্রিসু স্যার মহা ব্যস্ত, পোলার মনে হয় পরীক্ষা, পিকনিক বাই-ডিফল্ট পিছাই গেছে :((

    [ জবাব দিন ]

  7. আমিন (১৯৯৬-২০০২)
       মার্চ ৫, ২০১২ at ১০:২২ অপরাহ্ন |

    পোস্ট না পড়েই লিখছিলাম ফয়েজ ভাইয়ের খেরোখাতা রক করে।

    পইড়া মন খ্রাপ হয়া গেল !! ভাবছিলাম দেশে আইসা চট্টগ্রামে ট্যুর মারবো। ফয়েজ ভাই নাই শুনে তো সেই আগ্রহও গেলো গা। যাউকগা ফয়েজ ভাই, বদ পোলাপান পিকনিক টিকনিক নিয়ে আকথা কুকথা কইতেসে। কানে তুইলেন না। পিকনিক হবে ডিসেম্বরের বারো তারিখ। ১২-১২-১২ কেমন হয় ??

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:০৪ পুর্বাহ্ন |

    তুমি কিন্তু আমারে অবাক করি দিছিলা আমিন :)

    [ জবাব দিন ]

  8. আজিজুল (১৯৭২-১৯৭৮)
       মার্চ ৫, ২০১২ at ১১:২০ অপরাহ্ন |

    ভাই ফয়েজ,

    ধন্যবাদ তোমাকে।লিখাটা আত্যন্ত মন ছুঁয়ে গেল। শুধু এসবের জন্যেই চাটগাঁ ছেড়ে নিজ বাসভূমি ঢাকায় আর যাওয়া হয়ে উঠেনি।তাই পৃথিবীর যেখানেই যাই, ঘুরে ফিরে ‘ঘরের ছেলে ঘরেই’ ফিরে আসি -এই চাটগাঁয় !

    পুনশ্চঃ বাবা কবরের জায়গা করে গেছেন, ছেলেদের দেখিয়ে রেখেছি এই আশায়, এখানেই শুইয়ে দেবে, এই চাটগাঁয়েই।

    [ জবাব দিন ]

    সামীউর (৯৭-০৩)
        মার্চ ৬, ২০১২ at ২:০৭ পুর্বাহ্ন |

    আমিন ভাই এর কি পিকনিকে অ্যালার্জি আছে?

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:১১ পুর্বাহ্ন |

    @ আজিজুল ভাই,

    ভাইয়া আপনি থাকেন কই? অফিস কই? চট্টগ্রাম তো আসব ইনশাআল্লাহ, দেখি ঢু মেরে যাব আপনার অফিস বা বাসায়।

    [ জবাব দিন ]

    আজিজুল (১৯৭২-১৯৭৮)
        মার্চ ৯, ২০১২ at ৭:১৩ অপরাহ্ন |

    তোমাকে স্বাগতম।ইদানিং বিকাল, সন্ধ্যার দিকে একদম ফ্রি থাকি। বাসায় চলে আসতে পার।না হয় ক্লাবেও বসা যেতে পারে। জম্পেশ আড্ডা দেয়ার জন্যে।
    সেল ফোন ঃ ০১৭১৩- ১২১১১৫ এ আগে ভাগে মেসেজ দিও। আমি কল করবো।
    শুভেচ্ছান্তে – আজিজ।

    পুনশ্চঃ মার্চের ৩য় ও ৪র্থ সপ্তাহ দেশের বাইরে থাকব। এর আগে/পরে চাটগা থাকছি আশাকরি। (সম্পাদিত)

    [ জবাব দিন ]

  9. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ৫, ২০১২ at ১১:২৪ অপরাহ্ন |

    খেরো খাতা পাথরায় :thumbup:

    চট্টগ্রাম আসলেই অন্য রকম, ঢাকার সাথে কোন তুলনা হয় না। গত একবছর দারুন কেটেছিল চট্টগ্রামে।

    আর এই চৈত্র মাসের গরমে পিকনিকের কথা মাথাতেও আনার দরকার নাই, পিকনিক হবে আগামী অক্টোবরে…

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:১৩ পুর্বাহ্ন |

    তোমার সংগে চট্টগ্রামে দেখা না হওয়াটাই একটা দূর্ভাগ্য, সমস্যা আমারি ছিল, তখন ভীষন ঢাকা-চিটাগাং করতে হত।

    যাক সেসব কথা। তুমি এখন কোথায়? কোন দেশে?

    [ জবাব দিন ]

    আহসান আকাশ (৯৬-০২)
        মার্চ ৬, ২০১২ at ৭:৫৫ অপরাহ্ন |

    আমি এখন আইভরি কোস্টে আছি।

    [ জবাব দিন ]

  10. সামি হক (৯০-৯৬)
       মার্চ ৬, ২০১২ at ৫:৫৪ পুর্বাহ্ন |

    যাক এইবার ঢাকা আসলে আপনার সাথে দেখা হবে।

    বাদামতলীতে আপনার অফিসে গেলে পুরান ঢাকার বিরিয়ানী খাওয়েন, আর যদি একটা চাকুরী দিয়ে দেন আপনার ব্যবসায় তাইলে এইবার ঢাকা থেকে আর নড়ব না। :D

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:১৫ পুর্বাহ্ন |

    সব ভুইল্লা গ্যালা সামি?

    এইটা তো বাদামতলী না, বাংলামোটর।

    ব্যবসার কথা বললে অনেক কথা এসে যাবে কিন্তু, তুমি আছো আবার ইউকে তে।

    দেখা হবে ইনশাআল্লাহ।

    [ জবাব দিন ]

  11. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ৬, ২০১২ at ৯:২২ পুর্বাহ্ন |

    ইসসস কত্তো বড় লেখা। পর্ব করে পড়তে হবে।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ১১:১৫ পুর্বাহ্ন |

    :P

    [ জবাব দিন ]

    রায়েদ (২০০২-২০০৮)
        মার্চ ৭, ২০১২ at ১:৪৮ পুর্বাহ্ন |

    =)) =))

    [ জবাব দিন ]

  12. জুনায়েদ কবীর (৯৫-০১)
       মার্চ ৬, ২০১২ at ১:১৯ অপরাহ্ন |

    লায়ন সাহেব, ঢিল মারা দূরত্বে থাকি তবুও কোন দিন বাড়িতে ডাকলেন না… :(
    যাই হোক, আশা করি আপনার ঢাকা জীবন মোটামুটি একটা সাইজে আসছে… :dreamy:

    লেখা হইছে মোটামুটি… :-B :P

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ৫:৩৯ অপরাহ্ন |

    জু—————–না—————————-হে এ এ এ এ এ এ এ এ এ এ চ—-লি আ–সওওওওওওওওওওওওওওওওওওও।

    বাচ্চা স্কুলে ভর্তি হয়ে গিয়েছে, আমিও অভ্যস্ত হয়ে গিয়েছি জ্যামে। নিজেদের ব্যবসা, তাই গাড়ির ফুটানিটা নাই আর। কিছুট হেটে আর কিছুটা ঝুলে অফিসে যাই, শাপশাপান্ত করি। জীবন তো পুরাই সাইজে, :)

    [ জবাব দিন ]

  13. তানভীর (২০০১-২০০৭)
      তানভীর (২০০১-২০০৭)
       মার্চ ৬, ২০১২ at ১:৫১ অপরাহ্ন |

    তবে আমাদের এসব পছন্দ থাকতে নেই। আমরা ছুটে বেড়াই একটু ভালো থাকার আশায়। আমিতো তবু ছুটাছুটি করে আমার ছোট্ট দেশটার ভিতরেই। আর বড় বড় অভাগারাতো ছুটে বেড়ায় সারা পৃথিবীতেই। তাদের যেন নিজের দেশ থাকতে নেই, নিজের সংস্কৃতি নেই, এমনকি প্রিয়জনরা যখন মারা যায়, তাদের পাশে থাকতে নেই, তাদের শেষবার দেখতে নেই।

    সেই তুলনায় ভালোই আছি বলতে হবে।

    ফয়েজ ভাই, এই কথা টুকুন বলে আমার মনটা খারাপ করে দিয়ে আপনি শুধু নিজের ভালটা নিয়ে কাইটা পড়লেন না……..!!!!!
    ভাল লাগল পড়ে। আর ভাল লাগল যে কেউ কেউ আমাদের মত হতভাগাদের (যাদের ইচ্ছা থাকলেও সব সময় দেশে থাকা হয় না) জন্যও দুঃখী হয় ………………।।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৬, ২০১২ at ৫:৪৫ অপরাহ্ন |

    তোমার মন খারাপের কারন হয়েছি বলে আমি দুঃখিত।

    যাদের ট্যালেন্ট আছে খুব ভালো, দেশে স্কোপ নেই তাদের তো কাজের জন্য বাইরে যাওয়াই উচিৎ, প্রতিভার অপচয় করা ঠিক নয়। আর বিশাল শ্রমিক, তাদের রেমিট্যান্সের কারনে আবুল মাল দাঁত বের করে বলতে পারে “এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল” ।

    এগুলো ক্ষনিকের অনুভুতি মাত্র, ভুলে যাও এবং মন দিয়ে কাজ কর। তোমার সর্বাংগীন সাফল্য কামনা করছি।

    [ জবাব দিন ]

  14. আহমদ (৮৮-৯৪)
       মার্চ ৬, ২০১২ at ৯:১২ অপরাহ্ন |

    ভাইয়া, ঢাকায় আসা কি খুবই জরুরী ছিল? আমার সুযোগ থাকলে আমি ঢাকা ছেড়ে পালাতাম।

    মূল টপিকঃ লেখাটা অনেক ভাল লেগেছে ভাইয়া।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৭, ২০১২ at ৩:২৯ অপরাহ্ন |

    :D

    ঢাকা ছেড়ে পালাতে চাও জেনে সুখী হতাম। চট্টগ্রামে বেশ কিছু ইউনি আছে, এর মধ্যে আই ইউ বির প্যাকেজ খুব ভালো, সিভি দাও, আমি নিশ্চিত তোমার ভালো সুযোগ আছে।

    ঢাকা আসাটা জরুরী শুধু নয়, আমি একরমক নিরুপায় হয়ে গিয়েছিলাম বলতে পার।

    পড়ার জন্য ধন্যবাদ তোমাকে।

    [ জবাব দিন ]

    আজিজুল (১৯৭২-১৯৭৮)
        মার্চ ৯, ২০১২ at ৭:৩০ অপরাহ্ন |

    আই ইউ বি’র ‘ভি সি’ ফৌজিয়ান, আমাদের এক ব্যাচ জুনিয়ার (৭৩~৭৯) ডঃ আবু হাসান। For yr Info.

    [ জবাব দিন ]

  15. রাজীব (১৯৯০-১৯৯৬)
       মার্চ ৭, ২০১২ at ৫:০১ পুর্বাহ্ন |

    সাধু সাধু

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৭, ২০১২ at ৩:৩০ অপরাহ্ন |

    মন্তব্যের জন্য ধন্যবাদ তোমাকে।

    [ জবাব দিন ]

  16. সামিয়া (৯৯-০৫)
       মার্চ ৭, ২০১২ at ৫:০৮ অপরাহ্ন |

    আপনার পোস্টে মন্তব্য ডর লাগে। আবার তো বলবেন এই সময়টায় একটা দেয়ালের লেআউট বানায় ফেলতে পারতা…আপসুস আপনারা গৃহকর্মীদের টেলিভিশন দেখার অধিকার রক্ষায় লড়েন, কিন্তু আমাদের মত অভাগাদের সারাদিনে একবার সিসিবিতে ঢুকতে দেখলেই… :bash:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৮, ২০১২ at ১১:২৬ পুর্বাহ্ন |

    ন কইজ্জুম তুয়ায়। (কিছু বলবো না তোমাকে) :P

    [ জবাব দিন ]

  17. রাব্বী (৯২-৯৮)
       মার্চ ৭, ২০১২ at ৭:৩৫ অপরাহ্ন |

    শহর নিয়ে লেখা ভাল লাগে। লেখাটা ভাল। আপনি লেখা বলে কথা।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৮, ২০১২ at ১১:২৭ পুর্বাহ্ন |

    শরমাইছি :shy:

    ঢাকাকে নিয়ে লিখব ইনশাআল্লাহ। শিকড় বসে যাচ্ছে এখানে :(

    [ জবাব দিন ]

    রাব্বী (৯২-৯৮)
        মার্চ ৮, ২০১২ at ৬:৪৬ অপরাহ্ন |

    ঢাকাও এখন একটা মেল্টিং পট। যে ঢাকায় থাকে ঢাকা তার। ক্যালিফোর্নিয়ার গোল্ডরাশের মতো সব্বার ঢাকাতে ছুটতে হয়। এবং অনিবার্যভাবে ফাঁদে পড়া।

    [ জবাব দিন ]

  18. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৮, ২০১২ at ১:৩৭ পুর্বাহ্ন |

    পাথরায় :thumbup:

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        মার্চ ৮, ২০১২ at ১১:৩০ পুর্বাহ্ন |

    লেখাটা পাথ্রানোর মত হয়নি। মোটামুটি মার্কা হইছে। :D

    [ জবাব দিন ]

  19. আছিব (২০০০-২০০৬)
       মার্চ ১৩, ২০১২ at ১:২৮ পুর্বাহ্ন |

    ঢাকা শহর কেউ ভালো পায়না তারপরও সবাই ঢাকামুখী । আশা করি ভাই আপনার মেয়ে নতুন স্কুল উপভোগ করছে। ওর কথাও কিছু শুনতাম। :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard