random header image

দর্শক

বারান্দায় গ্রীল ধরে অনেক্ষন দাড়িয়ে ছিলাম। কোন কারন নেই। এমনেই। আসলে কিছুই জীবনের মাঝখানে মেলাতে পারি না ,শুধু গ্রীল জাপ্টে দাড়িয়ে দেখি। কিছু দেখার উদ্দেশ্যে তাকাই না। চোখে পরে। একে দেখা বলে না। দেখা মানে তথ্য ,অবয়ব সংগ্রহ করা। কিছুই সংগ্রহ করি না , কিছু সংগ্রহের ইচ্ছাও নেই। পৃথিবীর অসংখ্য উপাদানের সাথে আমার পার্থক্য করে দেয় এই গ্রীল। আমি অখুশি হই না। পরম আগ্রহে গ্রীলের মরচেতে হাত ডোবাই। হাত ডোবায় সবাই। সবাই দেখি উপাত্ত সংগ্রহের ইচ্ছাহীন অর্থহীন দৃশ্য। সবাই দর্শক।

জানালার গ্রীলে মরচে পরা খোপে পাচটি আঙ্গুল লটকিয়ে
বিষন্ন ভাসে মন উদ্দেশ্যহীন দৃষ্টিশূন্যতার পরাবাস্তব মোহে।
নীচে লাল লাল ইঁটের কবুতর খোপ সদৃশ গেরস্তালী উচ্চকন্ঠ
দারিদ্র উচ্চকম্পাংকের নারীকলহকন্ঠ ।সংকীর্ণ গলি নর্দমার
অলংকারে যৌবনবতী ।এই জানালার গ্রীল ধরে কুঁকড়ে পাঁশুটে
আবলুষ মন গ্রীল বেয়ে ওঠা শখের মানিপ্লান্ট আক্রোশে আনন্দে
অকারনে ছিন্ন করে।এই খানটাতে দাঁড়িয়ে দেখেছি শ্বেত
বিস্ফোরনের মত বাতাসের শরীর কেটে বের হয়ে আসা
লম্বা গলা আর শিঊলী বোঁটা ঠোটের দুইটি রাজহাঁস ।কিভাবে
মেয়ে হাঁসটা ডানা দুলিয়ে দিকে দিকে সুন্দরের শব্দ পাঠিয়ে
শিউলী বোঁটা ডুবিয়ে রাখত অফসেট সাদা দুধের ফেনার
আন্দোলনে নগরের এই ব্রাত্য অংশে যেন হঠাতই বনফুলঘ্রান ।
এই মরচে খোপে হাত বিধিয়ে কৃষ্ণ পটভূমি হয় কালপুরুষের
উদ্ধত বেল্ট হেফিস্টাসের ধ্বংসের হাতুড়ি ।চোখের চির সততঃ
সঞ্চরন নৌকা ভেড়ায় বিরল বৃক্ষ সবুজে পটেটো চিপসের ঠোঙ্গায়
জেগে ওঠা নাগরিক ক্যানাভাসময় অসতর্ক তুলির আঁচড় ভীড়ে ।
গ্রীলে ঝোলানো মন নিয়েই দেখি দিগন্তে ফিনিক্স পাখির উৎসব
পালক রন্ধ্র থেকে খসা জন্মদাত্রী ভস্ম কুয়াশা আর জীবনের
পুনরজন্ম ।শরৎ গন্ধের শিশিরের স্নানের চিহ্ন নিয়ে পরী তীব্র
আকাঙ্ক্ষী আলিঙ্গনে যখন স্রোতের মত আমাতে মিশেছিল
পাঁচটা স্থানে মরচে গ্রীলে চেপে বসেছিলো আমার হাত ।

কিন্তু নিদারুন নিয়তি নিরন্তর গ্রীলে আটকানো হাত আক্রান্ত
মৌচাকের মত নিক্ষেপিত চারদিকে ছড়ানো নিরর্থক দৃষ্টিশূন্য দৃষ্টি।
আর দৃষ্টিসীমার ব্যাসার্ধে মরচে গ্রীলে আরো অসংখ্য নিরর্থক হাত

শেয়ার করুন
০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫০ votes, average: ০.০০ out of ৫ (ভোট, ০.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৯ টি মন্তব্য

  1.    সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৫:১৫ অপরাহ্ন |

    মামা……বেশশী কঠিন হয়া গেল না ?? :bash: :bash: :bash: :goragori: :goragori: :goragori: :frontroll: :frontroll: :frontroll: :chup: :chup: :chup: ~x( ~x( ~x(

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:২৫ অপরাহ্ন|

    ব্যাপার না :D :D

    [ জবাব দিন ]

  2. রায়হান আবীর (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৫:১৭ অপরাহ্ন |

    কঠিন হইছে :D

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:২৬ অপরাহ্ন|

    :D :D :D

    [ জবাব দিন ]

    মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ১১:০৭ অপরাহ্ন|

    :D :D :D

    [ জবাব দিন ]

  3.    সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৬:৪০ অপরাহ্ন |

  4.    সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৬:৪৯ অপরাহ্ন |

    বিভাগ : দিনলিপি, মির্জাপুর

    ওহ, আমি ভাবছিলাম এইডা কবিতা :-? =((

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন|

    তাই নাকি চাচা :P :P

    [ জবাব দিন ]

    ahsanmcc
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:৩১ অপরাহ্ন|

    তাই!!!!!!!!!!!!!!!!!!!

    [ জবাব দিন ]

  5. তৌহিদ (৯৫-০১)
       সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৮:১৯ অপরাহ্ন |

    লেখার ধরনটা সুন্দর, কিন্তুক একটু বেশি্‌… :bash: :bash: :bash:

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:২৭ অপরাহ্ন|

    :grr: :grr:

    [ জবাব দিন ]

  6. হাসনাইন (৯৯-০৫)
       সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৮:৫২ অপরাহ্ন |

    ছোট ঘটনা অনেক নিঁখুতভাবে বর্ণনা দিলি।। :)
    কথাটথা বলিস না কেন?? :gulli2:

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:২৮ অপরাহ্ন|

    এই যে কথা কই :grr: :grr:

    [ জবাব দিন ]

    হাসনাইন (৯৯-০৫)
        সেপ্টেম্বর ২১, ২০০৯ at ৯:৫৭ অপরাহ্ন|

    :thumbup:

    [ জবাব দিন ]

  7. জুনায়েদ কবীর (৯৫-০১)
       সেপ্টেম্বর ২১, ২০০৯ at ১০:৩৯ অপরাহ্ন |

    খুব সহজ(!) ভাষায় মনের অভিব্যক্তি ফুঁটিয়ে তুলেছ… ;)) ;)) ;;;

    [ জবাব দিন ]

  8. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       সেপ্টেম্বর ২২, ২০০৯ at ৬:১০ অপরাহ্ন |

    ভাল লাগলো কিন্তু :clap:

    [ জবাব দিন ]

  9. রাহাত (২০০০-২০০৬)
       সেপ্টেম্বর ২৪, ২০০৯ at ৯:৪৩ অপরাহ্ন |

    :dreamy: :dreamy: :dreamy: :dreamy: :dreamy: ভাবতেসি, এখনো বুঝিনাই, নিশচোয় ই ভালো লেখা

    [ জবাব দিন ]

  10.    এপ্রিল ১১, ২০১০ at ২:২৮ পূর্বাহ্ন |

    কবিতাডা দুইলাইন পইড়াই জীবনে বাঁইচা থাকার জোশ পাইলাম। :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

  11. আরিফ আমীন (০১-০৭)
       এপ্রিল ১১, ২০১০ at ১০:১৯ পূর্বাহ্ন |

    কঠঠঠিন হইছে :clap:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard