অন টপিক
পিকনিক একখান হইছে, কিছুই বলমু না। আন্দালিব ভাইয়ের ছবি যেমন কথা বলে আমার নীরবতাও তেমনি চিৎকার করে।
অফ টপিক
ইদানীং কোন সমস্যায় পড়লেই গুগলাই। ব্যাপারটা যে বাড়াবাড়িতে চলে যাচ্ছে টের পেলাম
জিহাদের সাথে চ্যাটায়,
জিহাদঃ তোর ইন্টারে স্ট্যাটিকস ছিল?
আমিঃ না। কেন?
জিহাদঃ কাজ ছিল। পারবি করতে?
আমিঃ কোন ধরনের? সহজগুলা নাকি কঠিনগুলা?
জিহাদঃ সহজই হইব।
আমিঃ জানিনা। এক কাজ [...]
হাসনাইন (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | এস. এম. আব্দুল্লাহ আল হাসনাইন |
| ক্যাডেট নাম : | হাসনাইন |
| ক্যাডেট নম্বর : | ম-১০০৯ |
| ব্যাচ : | ২০ |
| কলেজ : | কুমিল্লা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : | আই.ইউ.টি |
তিন চক্কর
আড়াই চক্কর
একটা জীবন শেষ করলাম। ঘোরের মধ্যে ছিলাম, আছিও হয়ত। ভাল লাগাটা এই পর্যায়ে ছিল যে লোকনাথের দোকানে বসে ডালপুরি খাওয়া এক বালকের টক দিয়ে সালাদের মাখামাখিতেও আমার মুগ্ধতা ছিল, কিংবা দুপুর বেলাতে শুয়ে শুয়ে বিছানার পাশের জানালা দিয়ে আকাশে খাবারের খোঁজে পাক খাওয়া পাখিদের দেখাতেও। আফিসার্স ক্লাবের ছাদে বসে চানাবুট আর পিঁয়াজু চিবুতে চিবুতে এক [...]
এক চক্কর
আমার কিছুটা…
ঈদের আগে এই এক বিড়ম্বনায় পড়তে হয়, এই কথা সেই কথা হওয়ার পর অনেকে জানতে চায় কি কেনাকাটা করলাম। অন্যসময় কথার ফুলঝুড়ি ছুটলেও এখানে এসে চুপসে যাই। কেনাকাটায় আগ্রহ কোনকালেই ছিল না। বাধ্য হয়ে মাঝেমাঝে এই কঠিন রস-কসবিহীন কাজটা করতে হয়। এই যেমন রোযার মাস শুরুর আগে আগে বাবা-মায়ের বদৌলতে প্রাপ্ত দেহখানার লজ্জা নিবারণের [...]
স্বপ্নবাজ
মানুষ নাকি ভাবে এক আর হয় আরেক। অনেকে নাও মানতে পারেন কিন্তু আমি মানি। কারণ ভাবতে ভাবতেই অনেকটা সময় পার করেছি একদা। সেই ভাবনার ফলগুলো যে মিঠা হয় নাই একথা মুখ বন্ধ করেও বলতে পারি। মানে চোখ বন্ধ করে মাথা এক পাশে কাত, এইবার বোঝতে পেরেছেন-ত। দিন যায়; নিত্য-নতুন মানুষ আসে, সাথে ইংরেজীতে জেনারেশন [...]
ছন্নছাড়া স্মৃতি
ছন্নছাড়া(আগের পর্ব)
১. স্যার আমাদের ইসলাম শিক্ষা পড়াতেন। নাদুস নুদুস চেহারায় শিশুসুলভ হাসি লেগে থাকত, ক্যাডেট কলেজে অনেকটা বেমানান। এ বিষয়ের পরীক্ষা প্রস্তুতি হত সবচেয়ে আলাদা, বিভিন্ন রঙের কলম-পেন্সিলের জন্য হুড়োহুড়ি পড়ে যেত। পরীক্ষার খাতায় লেখার চেয়ে মিনার, মসজিদ, চাঁদ-তাঁরা আঁকাতেই আগ্রহী ছিলাম সবাই। শিল্পী মনটাকে উজার করে দিতাম পরীক্ষার খাতায়, দেখার মত জিনিস হত [...]
অনেকে একসাথে…
মোবাইলটাকে ঘুম পাড়িয়ে রাখি। চেঁচামেচি বড় বিরক্তিকর। মাঝেমাঝে তাই অনেক কল-ই ধরতে পারি না। ঈদের আগেরদিন মোবাইলে মেসেজঃ “ফোন করসিলাম। বিকেল সাড়ে তিনটায় রাইফেলস স্কোয়ারে থাকবি, পোলাপাইন আসবে।” ঘড়িতে সময় দেখি, দুপুর দেড়টা। তাড়াতাড়ি করে তৈরী হলাম। ধারণা ছিল রাস্তায় প্রতিদিনের মত যানজট থাকবে। [...]
আবোল এবং তাবোল……
লাল নীল সবুজ…।
ছন্নছাড়া
১. রিইউনিয়নের দ্বিতীয় দিন সকালে ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছি। একজন মুখটা করুণ করে বলল,”দোস্ত ব্রেকফাস্ট করে আমার জন্য
একটা ফ্লাজিল নিয়ে আসবি”। লুকিয়ে মুচকি হাসি দিয়ে বন্ধু ঊদ্ধারে রওয়ানা দিলাম।

