random header image

ঘুম

গ্রীষ্মকাল আর ঘুম ক্যাডেটদের জন্য এই সমীকরণটা মনেহয় একে অপরের সাথে সমানুপাতিক।

ঘটনা-১
ঘটনাটা কোন সময়ের তা মনে করে উঠতে পারছিনা। তবে ক্লাস ১০ এ হওয়ার সম্ভাবনাই বেশি। আলভী (ডাকনাম) ক্লাস ১০ এর ফর্ম থেকে একটা চেয়ার নিয়ে টয়লেটে চলে গেল এবং যথারীতি আরাম করে ঘুমিয়ে গেল। আমরা ক্লাসের সবাই বেমালুম ভুলে গেলাম যে আলভী টয়লেটে ঘুমাচ্ছে। বাংলার রাবেয়া ম্যাডামের ক্লাস। হঠাৎ করে আমরা সবাই শুনি এক সুইপার চিৎকার করে বলছে টয়লেটে এক ক্যাডেট অজ্ঞান হয়ে পড়ে আছে। শুনে রাবেয়া ম্যাডামতো দৌড়ে চলে গেলেন টয়লেটে এবং তার পিছনে পিছনে আরও কয়েকজন ক্যাডেট। রাবেয়া ম্যাডাম গিয়ে আলভীকে ডাকছেন আর বলছেন আহারে বেচারা আলভী এই গরমের মধ্যে মাথা ঘুরে পড়ে গেছে। কিছুক্ষণ ডাকাডাকির পর আলভীর ঘুম ভাঙল। ঘুম থেকে উঠেতো আলভী বেকুব হয়ে গেছে। এ কি অবস্থা? পাশ থেকে কোন এক বন্ধু বলে উঠলো কিরে তোর শরীর খারাপ, মাথা ঘুরে পড়ে গেছিস নাকি? তখন মনে হয় আলভী অথৈ সাগরের কিনারা দেখতে পেল। এবং সাথে সাথে মাথায় খুব যন্ত্রণা হচ্ছে এই ভাব ধরতে থাকল। ম্যাডাম কয়েকজনকে উদ্দেশ্য করে বলল ওকে শীঘ্রই ধরে হসপিটালে নিয়ে যাও। দুইজন ধরে ওকে হসপিটালে নিয়ে গেল আর ম্যাডাম ক্লাসে চলে গেলেন।

আল্লাহ্‌ তালার অশেষ রহমত যে আলভী যে চেয়ারটাতে বসে ঘুমিয়েছিল ম্যাডাম সেটা বুঝে উঠতে পারেননি যে ট্যলেয়টে চেয়ার এলো কিভাবে ।

ঘটনা-২
ক্লাস ১০ এর ঘটনা। এবারও বাংলা ক্লাস। ক্লাস নিচ্ছেন লতিফা ম্যাডাম। এইবারও ঘটনার নায়ক আলভী। ম্যাডাম ম্যাডামের মত ক্লাস নিচ্ছেন আর আলভী আলভীর মত ঘুমাচ্ছে। হঠাৎ ম্যাডামের চোখে ধরা পড়েগেল। ম্যাডাম ডায়াস থেকেই ডাকছেন,”আলভী, ঘুমাচ্ছ কেন?” আলভী ওর ঘুম ঘুমিয়েই যাচ্ছে। ম্যাডাম আবার ডাকলেন আলভী!!! তখন আলভীর ঘুম কিছুটা ভাঙল আর ঠিক সেই সময় সুমন(সিরাজগঞ্জ) ও সাদিল বলল “আলভী ম্যাডাম তোকে কানে ধরে দাড়াতে বলেছে”। যেই কথা সেই কাজ। আলভী দাঁড়িয়ে কানে ধরল আর পুরো ক্লাসে হাসির রোল উঠে গেল। ম্যাডাম বললেন কানে ধরে কে দাড়াতে বলেছে? দুষ্ট ছেলে!!! যাও গিয়ে চোখে পানি দিয়ে আস।

৪ votes, average: ৪.৭৫ out of ৫৪ votes, average: ৪.৭৫ out of ৫৪ votes, average: ৪.৭৫ out of ৫৪ votes, average: ৪.৭৫ out of ৫৪ votes, average: ৪.৭৫ out of ৫ (ভোট, ৪.৭৫/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৫ টি মন্তব্য

  1. রিদওয়ান (২০০২-২০০৮)
       জুন ২৬, ২০১২ at ১১:১০ অপরাহ্ন |

    :thumbup: :)) লতিফা ম্যাডামের কথা ভাবলে এখনও :))

    [ জবাব দিন ]

    মুহিব
        জুন ২৭, ২০১২ at ১২:৩৬ পুর্বাহ্ন |

    ঠিক বুঝলাম না…… এখনও কি?

    [ জবাব দিন ]

  2. ইসলাম (১৯৯৬-২০০২)
       জুন ২৬, ২০১২ at ১১:৩১ অপরাহ্ন |

    অন্যান্য ব্যাচের সাথে ম্যাডাম কেমন ছিলেন সেটা জানিনা।কিন্তু আমাদের ব্যাচের স্পেশালি আমাদের হাউসের সাথে ম্যাডাম সবসময়ই খুবই ভাল ছিলেন। ম্যাডাম আমাদের ব্যাচের হাউস টিউটর ছিলেন।

    [ জবাব দিন ]

  3. মুহিব
       জুন ২৭, ২০১২ at ১:৩৮ পুর্বাহ্ন |

    শেষ ঘটনাটা মনে পড়ে যাওয়ায় অনেক হাসলাম রে দোস্ত।

    [ জবাব দিন ]

  4. শাইখ (০৩-০৯)
      শাইখ (০৩-০৯)
       জুন ২৭, ২০১২ at ৯:২২ পুর্বাহ্ন |

  5. সাজেদ (২০০৪-২০১০)
      সাজেদ
       জুন ২৭, ২০১২ at ১০:০৮ পুর্বাহ্ন |

    মজা পাইলাম। :khekz: :goragori: :))

    [ জবাব দিন ]

  6.   শান
       জুন ২৭, ২০১২ at ১১:২৭ পুর্বাহ্ন |

    ম্যাডাম সেটা বুঝে উঠতে পারেননি যে ট্যলেয়টে চেয়ার এলো কিভাবে । =)) =)) =)) =)) =))

    [ জবাব দিন ]

  7. আহমদ (৮৮-৯৪)
       জুন ২৭, ২০১২ at ৩:১৮ অপরাহ্ন |

    ম্যাডাম তোকে কানে ধরে দাড়াতে বলেছে

    :khekz:

    [ জবাব দিন ]

  8. সুষমা (১৯৯৯-২০০৫)
       জুন ২৭, ২০১২ at ৭:৫৭ অপরাহ্ন |

  9. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ২৭, ২০১২ at ৮:২৩ অপরাহ্ন |

    আহ, ক্লাসের ঘুম। অভ্যাস এখনো ছাড়তে পারি নাই, সামনে কেউ লেকচার দিতে দাড়ালেই হইছে… :P

    [ জবাব দিন ]

  10. মনজুর (৮৯-৯৫)
       জুন ৩০, ২০১২ at ১০:২৩ অপরাহ্ন |

  11. শাহরিয়ার (২০০৪-২০১০)
       জুলাই ১, ২০১২ at ৩:৫৯ অপরাহ্ন |

    সেইরাম… :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  12.   আহমেদ
       জুলাই ৪, ২০১২ at ১২:৪৬ পুর্বাহ্ন |

    ২য় ঘটনাটা আমি প্রায় ভুলেই গেছিলাম …. তোর পোস্ট দেখে মনে পড়ল ….. :)

    [ জবাব দিন ]

  13. তপু (৯৯-০৫/ককক)
      topu (99-05)
       জুলাই ৫, ২০১২ at ৩:৩২ অপরাহ্ন |

    প্রেপ এর শময় এমন কন দিন নাই জে ঘুমানর জন্ন পানগা খাই নাই। আর এখন অফিশে আয়েশ করে ঘুমাঈ র বস এশে বলে তপু ঘুম থেকে উথেন

    [ জবাব দিন ]

  14. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       জুলাই ১৫, ২০১২ at ১:০৭ অপরাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard