প্রেমা, আজ তোমাকে খুব খুব মনে পড়ছে। কেমন আছো? নিশ্চয়ই ভালো, কারণ শেষবার যখন তোমাকে দেখি, খুব সুখীই লাগছিলো। ভুলে গেছো, না! আসলে এটাই স্বাভাবিক। জীবন কারো জন্য থেমে থাকে না। তোমার বা আমার, কারোরই নয়। জানো, আজ খুব বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিকে আমি বলতাম “রোমান্টিক বৃষ্টি”। বর্ষার এই দিনগুলো তোমার সাথে ব্যালকনিতে বসে থাকতে [...]
জাবীর রিজভী (৯৯-০৫) এর ব্লগ
| পুরো নাম : | জাবীর রিজভী |
| ক্যাডেট নাম : | জাবীর |
| ক্যাডেট নম্বর : | ১৯৯৪ |
| ব্যাচ : | ৩৭ তম |
| কলেজ : | মির্জাপুর ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৯-০৫ |
| বর্তমানে যা করছেন : | খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তরিৎ কৌশলে অনার্স করেছি ২০১০ সালে। বর্তমানে এগ্রিকো ইন্টাঃ পাওয়ার প্রজেক্ট - বাংলাদেশ (বিবাড়ীয়া ৭০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট) এ ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। |
স্মৃতিগুলো ফিরে আসে
আজ অনেকদিন পরে সিসিবিতে আসলাম। পড়ালেখার চাপ আর খানিকটা অভিমানের জন্যই এ পথটা সাধারণত মাড়াতাম না। আজ হঠাৎ করে ফেসবুকের একটা লিঙ্ক থেকে সিসিবিতে ঢুকি। সময়টা আজ দুপুর ১ টা। সেই তখন থেকে সিসিবিতে পড়ে আছি, লাঞ্চ-ডিনার কোনটাই হয়নি (একটু পর তেহারী খাইতে যামু ) । কারন, আলম ভাই আর রহমান ভাইয়ের পোস্টগুলো পড়তে পড়তে [...]
কিছু কথা : রাজনীতি ও শিক্ষা
মানুষ রাজনৈতিক জীব। যিনি এই অসাধারণ কথাটি বলেছিলেন সেই মহামনীষীর নামটি এই মুহূর্তে মনে নেই। এ্যরিস্টটল সাহেব হতে পারেন। যাই হোক তাকে এই মুহূর্তে সামনে পেলে যে আমি মোটেও খুশি হব না, তা জোর গলায় বলতে পারি। কারণটা আর কিছু না, রাজনীতি। সর্বশেষ জাতীয় নির্বাচনে বর্তমান সরকারি দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা দেখে ভয় পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া [...]
স্পর্শহীন অনুভব
একেকটি রাত কাটে নিদ্রাহীনতায় সঙ্গোপনে ফেলি চোখের জল আমার হৃদয়ের জ্বলন্ত আগুনটা আমি নিভিয়ে ফেলতে চাই দু’চোখের সমস্ত অশ্রু দিয়ে। কিন্তু আমার অশ্রুগুলো বড় নিষ্ঠুর আগুন না নিভিয়ে আরও বাড়িয়ে দেয়।
প্রতীক্ষিত প্রাপ্তি
অপেক্ষার প্রহরগুলো অনেক সুন্দর, আবার তাও যদি হয় সুন্দর কোন মানুষের জন্য। কিন্তু সেই সুন্দর মানুষটি যদি আসার আগেই হারিয়ে যায়! যদি প্রকৃতির দুর্লঙ্ঘ্য নিয়মের বেড়াজালে সাত পাকে বাঁধা পড়ে যায়! …………………………………………………………. বৃষ্টি আসবে বহু প্রতীক্ষিত বৃষ্টি উদ্দাম বাতসের তান্ডব চলবে- আমার পৃথিবীতে। শুধুই অন্ধকার, নিষ্প্রদীপতা। আমি নগ্ন হয়ে ভিজব। বৃষ্টির প্রতিটি ফোঁটা ছুঁয়ে যাবে [...]
রাত্রিস্নান
আজকাল অনেক রাত পর্যন্ত জেগে থাকি। কেন যেন ঘুম ধরে না কোলবালিশটা আঁকড়ে ধরে- এপাশ-ওপাশ করতে থাকি। কখনো পাশে শোয়ানো মোবাইলটা তুলে সময়টা জেনে নেই, আচ্ছা- গভীর রাতে সময়টা শ্লথ হয় কেন? আইনস্টাইনের আপেক্ষিকতার কোনো-
ভালোবাসার কেমিস্ট্রি
আমরা যারা সাইন্স নিয়ে পড়ালেখা করেছি, তারা জানি এইস.এস.এসসি তে রসায়ন বা কেমিস্ট্রি নামক বিষয়টা কেমন নাচায় ! ভয়ানক এই বিষয়ের বইয়ের একটা পৃষ্ঠা পড়ে পরের পৃষ্ঠায় গেলে, পূর্ববর্তী পৃষ্ঠার পড়া ভুলে যাওয়াটাই যেন স্বাভাবিক ছিল। আর একের পর এক রাসায়নিক সমীকরণের চাপে পিষ্ট হয়ে মাথার চুল ছেঁড়া ছাড়া কোন গত্যন্তর থাকত না । নিতান্ত [...]
অসমাপ্ত কবিতা
প্রতিটি গল্প, কবিতা কিম্বা উপন্যাসের পিছনে কিছু ঘটনা থাকে। দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র ভালোলাগা-মন্দলাগাগুলো জীবন্ত হয়ে ওঠে অক্ষরের সুন্দর বিন্যাসে। এই কবিতাটি লিখেছিলাম ২০০৬ সালে, ভার্সিটিতে ১ম বর্ষ ১ম সেমিস্টার পড়াকালীন সময়ে। আমার খুব ক্লোজ এক বন্ধুর হৃদয়ের আর্তিকে অক্ষরের মাধ্যমে জীবন দিতে চেয়েছিলাম। তার ফলশ্রুতিতে এই কবিতার সৃষ্টি। সেই বন্ধুর কাছে ক্ষমা প্রার্থণাপূর্বক কবিতাটি [...]
একটি সাময়িক পোষ্ট – “নীলা” ও এর “শেষ পর্বে”র প্রাক্কথন
আমার এই পোষ্টটি দেওয়ার পিছনে বেশ ক’টি কারণ আছে। “নীলা” সিরিজটার গ্রহণযোগ্যতা এবং আমার সমসাময়িক সমস্যাগুলোর কারণ অনুসন্ধানের চেষ্টা করছি। প্রথমত, আমি গল্প লেখক নই, কবিতা লেখক। আমি সাধারণ ভাষায় যা ব্যাখ্যা করতে পারি না, কবিতার শব্দ ও ছন্দ আমার সে অভাব পূরণ করে দেয়। কবিতার মধ্যেই আমি আমাকে প্রকাশ করতে পারি, তীক্ষ্ণ অনুভূতিগুলো উপলব্ধি [...]
অবাস্তব আকাঙ্খা
তুমি কেন এত সুন্দর? কোন্ অপার্থিব নীলিমায় সৃষ্টি? অস্পৃশ্যতার আড়ালে অনুভূতির ছোঁয়া অবাস্তবতার সুস্পষ্ট দেয়াল যাকে ভাঙতে আমি অপারগ। তোমায় খুঁজে ফিরি আমি- অদৃশ্যালোকে,তবুও প্রাকৃতিক পরিবেশে তোমার প্রত্যক্ষ আস্তিত্বিক প্রকাশ।

