random header image

বিশ্বাসী মানুষ চাই

কতকালের স্মৃতি আজ ঝরে যাবে ফোঁটায় ফোঁটায়
অথচ এগুলো হবে মূল্যহীন বেদনা
মনের সকল মনি কোঠায় আজ রিক্ততার গাহন
অসহনীয় যন্ত্রণা তাকে করবে সত্যাশ্রয়ী
আজ কোনও গান বাজে না সূর হয়ে
লুকানো আঘাত ফিরে আসে সাগরের ঢেউয়ে।
চারপাশে শুধু অবিশ্বস্ত আলো
আবেগের কাছে তাই বিবেক পরাজিত।
সততা,বিশ্বাস,মেহনতি হাত নতজানু
আবেগ ভালবাসায় অর্জিত জীবন
থেমে যায় মাঝ পথে বারে বারে।

আজ এক বিশ্বাসী মানুষ চাই
কে আছ যে পারবে আমায় দিতে
বিনিময়ে তাকে দেব অনেক কষ্ট, ছলনা
অসহ্য যন্ত্রনা,প্রতিপদে ধোঁকা, অব্যক্ত ক্রোধ
শুধু বলব এ আমার ভালবাসার বহিঃপ্রকাশ।

মহীরুহ হয়ে রয়ে যাই আমি
যাকে ভাবি আপন সে হয় পর
কোথায় তুমি? খুব দেখতে ইচ্ছে করে
ছুঁয়ে যেতে চাই তোমায়,প্রান ভরে
অপলক চোখে তাকাব আর ভাবব
সত্যিই এই বুঝি বিশ্বাসী মানুষ?
তবুও মন মানতে চাইবে না,তবে কি
জোর করে মানাতে হবে তখন?!!!
অনেক প্রশ্ন জমা পরেছে মনে
উত্তরের আশায় বসে নেই আমি!!!!!

২ votes, average: ৩.০০ out of ৫২ votes, average: ৩.০০ out of ৫২ votes, average: ৩.০০ out of ৫২ votes, average: ৩.০০ out of ৫২ votes, average: ৩.০০ out of ৫ (ভোট, ৩.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩ টি মন্তব্য

  1. শিশির (১৯৯৬-২০০২)
       ডিসেম্বর ২২, ২০১১ at ৮:০৭ অপরাহ্ন |

    দোস্ত ব্লগে স্বাগতম। ভালো লিখছিস। চালিয়ে যা…। ব্যথায় ভরপুর। :(

    অনেক প্রশ্ন জমা পরেছে মনে
    উত্তরের আশায় বসে নেই আমি!!!!!

    (সম্পাদিত)

    জবাব দিন

    SAIDUZZAMAN TARAFDER(96-02)
        ডিসেম্বর ২৮, ২০১১ at ১১:০১ পুর্বাহ্ন |

    ধন্যবাদ বন্ধু।দোয়া কোরো অবিরত যেন চালিয়ে যেতে পারি। :)

    জবাব দিন

    শিশির (১৯৯৬-২০০২)
        ডিসেম্বর ২৮, ২০১১ at ২:৪৭ অপরাহ্ন |

    কবিতা…??? হায়রে, ডাক্তার লেখে কবিতা আর মূর্খ মাইনষে করে ডাক্তারী…। :D

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard