random header image

জুনায়েদ কবীর (৯৫-০১) এর ব্লগ

পুরো নাম :  মোঃ জুনায়েদ কবীর
ক্যাডেট নাম :   কবীর
ক্যাডেট নম্বর :   খ-১৭৭৪
ব্যাচ :   ৩২তম
কলেজ :  ঝকক
অবস্থান সময়কাল :   ১৯৯৫-২০০১
বর্তমানে যা করছেন : এমবিএ করছি @ ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি, ঢাকা

বেতন বাড়ানোর সহজ উপায়!!

আপনি কি একজন চাকুরীজীবি? চাকুরীর সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন?? জীবনের ছোট-খাটো সাধ-আহ্লাদ পূরণ করতে না পেরে সেই চিরন্তণ ‘অনেকের চেয়ে তো ভাল আছি’ টাইপ মধ্যবিত্ত স্বান্তনামূলক প্রবোধ দিয়ে নিজেকে সামাল দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন??
প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্যই এই ব্লগটি লেখা হয়েছে। এই ব্লগটি পড়লে আপনি জানতে পারবেন [...]

মরতে তো একদিন হবেই…!!

আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…
দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে [...]

ওয়ার ক্রাইম্‌স স্ট্র্যাটেজিক ফোরাম (WCSF)

[এই লেখাটি মূলত WCSF এর মূল পোর্টাল অনুসরণে ইংরেজি থেকে বাংলা করা। লেখাটি প্রথমে মুক্তাঙ্গনে প্রকাশিত হয়েছে। সেখান থেকেই হুবহু কপি করে সিসিবিতে দেয়া হল, মূলত বার্তাটি সবার মধ্যে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে।]

War Crimes Strategy Forum (WCSF) স্বেচ্ছাসেবকদের উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন সংগঠন ও সংগঠনবহির্ভূত কর্মী-সংগঠকদের একটি জোট, যার মূল লক্ষ্য যুদ্ধাপরাধীদের আসন্ন বিচারপ্রক্রিয়াকে সর্বতোভাবে সহায়তা [...]

প্রিন্সিপাল এসেম্বলী!! (সিসিবি ভার্সন) পর্ব ৪

পর্বঃ ১ ২ ৩
৭।
‘৯১ ব্যাচের পতাকা মরতুজা ভাই এর হাতে দেখে আমরা কেউই খুব একটা অবাক হলাম না। সেই উনিশ শো নূহ নবীর আমল থেকেই মরতুজা ভাই সিসিবির সাথেই আছেন। একসময় ভাবীর বিরহে সিয়াটলে স্লিপলেস রাত কাটাতেন। আর এখন নবাগতা অতিথী গুটলু-পুটলু রাইহা কে নিয়ে তাদের সুখের সংসার সিয়াটলের অন্য অনেকেরই রাতের ঘুম ঈর্ষাজনিত কারনে [...]

প্রিন্সিপাল এসেম্বলী!! (সিসিবি ভার্সন) পর্ব ৩

১ম পর্ব
২য় পর্ব
৫।
-জুনায়েদ, তোর কাছে ম্যাচ বা লাইটার আছে? পকেটের শেষ সিগারেটটা ধরাবো…
পাভেল ভাই (‘৯৩) এর কথা শুনে থমকে গেলাম। আমার জানা মতে উনি তো সিগারেট খেতেন না। কবে থেকে শুরু করলেন?? যাই হোক, কথা না বাড়িয়ে পকেট থেকে ম্যাচ বের করে দিলাম। উনি বুক পকেট থেকে একটা সিগারেট বের করে অস্ফুট স্বরে গালি [...]

প্রিন্সিপাল এসেম্বলী (সিসিবি ভার্সন) পর্ব ২

পর্ব এক
৪।
‘৯৭, ‘৯৮ এর পোলাপাইন ব্লগে যেমন কম, এখানেও এসেছে কম। ‘৯৮ এর কনক, হায়দারকে দেখা গেল। ওদিকে ‘৯৭ এর এসেছে শাহেদ, সামিউর, আদনান এবং মাহবুবা। মাহবুবা আবার এক গাদা ফুল নিয়ে এসেছে, ‘কি ফুল’ জিজ্ঞাসা করতেই জানালো ‘মরুর ফুল’!!!! সামিউর এটা শুনে ফট করে বলে বসল, ‘শিউর কর্ছেন তো??? জবাবে ও আরবীতে হড়বড় [...]

প্রিন্সিপাল এসেম্বলী!!! (সিসিবি ভার্সন)

(ডিসক্লেইমারঃ লেখাটি অনেকটাই বন্য’র ‘সিসিবি সমাবেশ’ আদলে লেখা। তাই, ও যদি কপিরাইট নিয়ে কোন ঘাপলা করতে চায়…ওয়েল…পিটিয়ে ওর পিঠের ছাল তুলে ফেলব…
ইচ্ছে ছিল সিসিবির সবাইকে নিয়ে লিখব, কিন্তু পরে দেখলাম সেটা কোনমতেই সম্ভব না…তাই, কারো নাম বাদ পড়ে গেলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি…মূলত সাম্প্রতিকালে সক্রিয়দের নিয়েই লেখাটি রচিত হয়েছে…বা চেষ্টা করা হয়েছে…)
১।
দিন সাতেক আগের [...]

কালো ঘোড়ার আরোহী!!! শেষ পর্ব

পর্ব ১ ২ ৩ ৪ ৫
১১।
ওদের দুজনকে ঘিরে সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। দুইজনের অস্ত্রই জমা আছে রবার্ট এর কাছে। নিয়ম করা হয়েছে কোন একজন আত্মসমর্পন করা না পর্যন্ত লড়াই চলবে। স্পর্শকাতর জায়গায় যেমন চোখ, বেল্টের নিচে আঘাত করা চলবে না। পুরো লড়াইয়ে রেফারির ভূমিকা পালন করবে রবার্ট।
মাইকের চেয়ে উইলিয়াম্‌স বিশ/পঁচিশ পাউন্ড বেশি হলেও উচ্চতার [...]

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব পাঁচ

পর্ব ১ ২ ৩ ৪
৯।
কয়েক দিন পর।
বেশ অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে শেরিফ মরগান। মনের মধ্যে কেমন জানি কু ডাক দিচ্ছে!! কেন জানি মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘনিয়ে আসছে…অথচ সবকিছু কি ভাল ভাবেই না চলছিল!!! কেউ ঘুণাক্ষরেও ভাবতে পারে নি, উইলিয়াম্‌স গ্যাং-কে ও কি সুচতুর উপায়ে নেতৃত্ব দিয়ে চলছে…
শুরুটা অবশ্য এমন ছিল না। দিব্যি [...]

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব চার

পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
৭।
স্বপ্ন দেখছে মাইক। বাবা, মা, গ্রান্ড পা সবাইকে দেখা যাচ্ছে। ওর জন্য ক্রিসমাস গিফট এনেছে বাবা। খেলতে খেলতে হঠাৎ করে ও মাটিতে পড়ে গেল। ওকে তুলতে কে জানি হাত বাড়িয়ে দিল। মুখের দিকে তাকাতেই দেখতে পেল আংকেলকে!! ওর নাম ধরে ডাকছে। ঝপ করে সব কিছু উধাও হয়ে গেল, আংকেলের বদলে দেখতে পেল [...]

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব তিন

পর্ব ১
পর্ব ২
৫।
কেটদের বাড়ি যাবার ট্রেইলটা কিছুটা রুক্ষ হলেও দুই পাড়ের অপরুপ প্রাকৃতিক সৌন্দর্য মাইককে মুগ্ধ করল। অনেক দূরের পর্বত শ্রেনী তার বিশালতার মধ্য দিয়ে এই সৌন্দর্যকে শতগুণে বর্ধিত করেছে। ট্রেইলের এক পাশ দিয়ে বয়ে চলেছে সরু জলধারা। পথ থেকে বেশ খানিকটা নিচে। সম্ভবত এটা ফ্লাশ ষ্ট্রিম, বর্ষাকালে বা পাহারী ঢল নামলে মনে হয় পানি [...]

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব দুই

পর্ব ১
৩।
পরের দিন।
টানা ঘুম দেবার পর সকাল বেলা জম্পেশ নাস্তা করে বেশ ঝরঝরে লাগছে মাইকের। হ্যাটটা মাথায় দিয়ে সেলুন থেকে বের হয়ে রাস্তায় নামল। ঝলমলে একটি রৌদেজ্জ্বল দিন। রোদ পিঠের উপর পড়তেই বেশ আরাম লাগল। হাঁটতে হাঁটতে ডাক্তারের চেম্বারের সামনে চলে এল। ‘যাই ডাক্তারের সাথে পরিচিত হয়ে আসি’ ভেবে চেম্বারের ভিতরে প্রবেশ করল।
-গুড মর্নিং ডক…!
এদিকে [...]

কালো ঘোড়ার আরোহী!!! পর্ব এক

[ প্রখ্যাত মনীষী আলফ্রেড মুইকিহনু বলেছেন, 'কিছু কিছু সাহিত্যকর্ম আছে রচনা করা খুবই সহজ- যেমন রসময় গল্প(!), ওয়েস্টার্ন গল্প ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর কোনটাকেই মৌলিক দাবী করা শুধু কঠিনই নয়, বোকামীও। স্থান, কাল, পাত্র আলাদা হলেও কাহিনী সাধারণত ঘুরে ফিরে একই হয়...'
যেহেতু আমি খুব চালাক, তাই এই গল্পটিকে এক্কেবারে মৌলিক দাবী করছি না...কেউ যদি তার [...]

অ্যালবাট্রসটা খসানো দরকার…!!!

আগে কি সুন্দর দিন কাটাইতাম!
না, আমি খুব বেশি আগের কথায় যাচ্ছি না। এই তো মাস দু’য়েক আগেও আমার দিনগুলো কম সুন্দর ছিল না…বাড়িতে ল্যাপটপ ছিল, ফ্রি ব্রডব্যান্ড কানেকশন…আহ!!
ভাই চিটাগাং চলে যাবার পর হঠাৎ করেই আমার সাইবার জীবন হুমকির মুখে পড়ে গেল। বাপে বলল, ‘চিন্তার কিছু নাই, বাড়িতে মনিটর তো আছেই, খালি এক খান সিপিইউ কিনে [...]

গুল-গল্পের আসর!!!

ব্যারন ম্যুনহাউজেনঃ (Baron Münchhausen) ইতিহাস বিখ্যাত গুলগল্প সম্রাট ছিলেন ব্যারন। ১৭২০ সালে জার্মানিতে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর বলা গল্পগুলো রুড্‌লফ এরিখ রাসপে সংগ্রহ করে ১৭৮৬ সালে দি অ্যাডভেঞ্চার অব ব্যারন ম্যুনহাউজেন নামে প্রকাশ করেন।
সূত্র: দৈনিক প্রথম আলো, জুলাই ১৩, ২০০৯
আমার যতদূর মনে পড়ে এই বসের লেখা প্রথম পড়েছিলাম উন্মাদ-এ। ২০০১/০২ এর দিকে উন্মাদের কয়েকটি সংখ্যায় [...]