কয়টা বাজে দেখতে পারলে খুব ভাল হত-ভাবলাম আমি। বেশ কিছুক্ষণ আগে কে জানি বলে গেল আর দেড় ঘণ্টা বাকি। কতক্ষণ আগের কথা সেটা, আধা ঘণ্টা? বিশ মিনিট? আমি হাঁক ছেড়ে ডাক দিলাম,
-’আনিস ভাই, এই আনিস ভাই…’
-’জ্বি ভাইয়া, কিছু বলবেন?’
-’আর কতক্ষণ বাকি?’
-’উম্…আর পঁচিশ মিনিট বাকি…কিছু এনে দেব??’
-’না থাক, থ্যাংক ইউ!’
আর পঁচিশ মিনিট! তারপরই সব কিছুর উর্ধ্বে চলে যাব আমি। শুনেছিলাম মৃত্যুদন্ড কার্যকর হবার আগে মানুষের নাকি নার্ভাস ব্রেকডাউন ঘটে…আমার তো তেমন কিছু হচ্ছে না…শুধু হুড়মুড় করে স্মৃতিরা এসে নাড়া দিয়ে যাচ্ছে!
দু’বছর আগেও কে ভাবতে পেরেছিল আমার শেষটা এমন হবে? ঢাকা ভার্সিটি থেকে লোকপ্রশাসনে মাস্টার্স শেষ করার পর দু’চোখ ভরা স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম চাকুরী খোঁজা। আমার মতন ভাবাবেগহীন, বাস্তববাদী মানুষের মোটামুটি মানের চাকুরী পাওয়া কঠিন হবে না- ভেবেছিলাম আমি। আর ঠিক করেছিলাম চাকুরী পাবার পরপরই শুরু করব এমবিএ। এমবিএ শেষ হতে হতে বেশ অভিজ্ঞতা হয়ে যাবে…এরপর আরও ভাল মানের চাকুরী…অর্থাৎ সব কিছু হবে প্লান মাফিক!!! ছয় মাস খোঁজাখুঁজির পরও আকাংখিত চাকুরী না পেয়ে কিছুটা হতাশ হয়ে পড়লাম…তারপরও চাকুরী খোঁজা ছাড়িনি…এরপরই ঘটল সেই ঘটনা…
ভেবেছিলাম চাকুরীর প্রয়োজনে সব কিছুই আমি করতে পারব…কিন্তু আমি ভুল ভেবেছিলাম…আমি সব কিছু কি ছোট্ট একটা কাজই করতে পারি নি…শেষ যে কোম্পানীতে চাকুরীর আবেদন করলাম, ওটা ছিল দেশী একটি প্রতিষ্ঠান- মালিকের নাম মোঃ আইনুল হোসেন- ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। চাকুরীর সবকিছু ছিল আমার মনমতন…বেতন, সুযোগ-সুবিধা, পোস্টিং- সবকিছু…যেদিন ভাইভা দিতে গেলাম গিয়ে শুনলাম মালিক নিজে আমার ভাইভা নেবেন! ‘ব্যাপারটা অস্বাভাবিক’- বলেছিল ওখানকার অন্যান্য কর্মচারী-কর্মকর্তারা…ভাইভা বোর্ডে আমি কিছুটা নার্ভাস ছিলাম। আইনুল হক একাই ছিলেন বোর্ডে। সবার আগে আমার যেটা চোখে পড়ল তা হল লোকটার এক হাত কাটা…
-’আপনার বাবার নাম মোঃ মাহ্মুদুল ইসলাম? মুক্তিযোদ্ধা?’- প্রশ্ন করেছিলেন তিনি।
-’জ্বি স্যার’- মনে মনে খুশি হয়ে জবাব দিয়েছিলাম আমি।
-’দেখুন, আজ আপনার ভাইভা নেবার কথা থাকলেও বিশেষ কারনে নিতে পারছিনা…এক কাজ করুন, আগামী পরশুদিন আসুন। আর আপনার বাবাকেও সাথে করে আনবেন…আপনার বাবার মতন একজন বীর মুক্তিযোদ্ধাকে সামনাসামনি দেখার সুযোগ ছাড়া ঠিক হবে না…’
-’অবশ্যই স্যার’- আমি খুশিতে একেবারে গদগদ হয়ে বললাম!
বাসায় গিয়ে বাবাকে যখন জানালাম বাবা কেমন জানি চুপ করে গেলেন। আমার বাবাকে সারা জীবন দেখে এসেছি প্রাণচঞ্চল, অফুরান প্রাণশক্তিতে ভরপুর। এমনকি মা মারা যাবার পরেও তাতে এতটুকু ভাটা পড়ে নি…কিন্তু আজ তাঁকে এমন মলিন দেখাচ্ছে কেন??? আমি কোন উত্তর খুঁজে পেলাম না। রাতে খেতে খেতে জানালেন তিনি আমার সাথে যাবেন। হাঁফ ছেড়ে বাঁচলাম আমি।
নির্দিষ্ট সময়ে বাবাকে নিয়ে অফিসে চলে গেলাম। রিসিপশন থেকে সরাসরি মালিকের কামরায় গেলাম আমরা। আইনুল সাহেব চেয়ার ছেড়ে উঠে এসে বাবাকে নিয়ে চেয়ারে বসালেন এবং প্রশ্ন করলেন,
-’মাহ্মুদ ভাই কেমন আছেন?’
-’ভাল’- শুকনো কন্ঠে বাবার উত্তর।
-’আপনি এসেছেন-আমি যে কি খুশি হয়েছি আপনাকে কি আর বলব…!!!’
-’কেন আসতে বলেছ???’
-’আপনার ছেলের বায়োডাটা দেখে আপনাকে চিনে ফেলি, কথাবার্তা শোনার পর নিশ্চিৎ হলাম আপনিই…দেখা করার এই সুযোগ কিভাবে ছাড়ি বলুন???’
-’ব্যাস, এই???’
-’আর একটা ব্যাপার…আপনার ছেলের চাকুরী…’
-’বল, শুনছি…’
-’আপনার ছেলের চাকুরী না হবার কোন কারন নেই…যোগ্য ছেলে…তবে, শর্ত একটাই- আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে!’
এই পর্যায়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেল, আমি প্রশ্ন করলাম,
-’বাবা কেন আপনার কাছে ক্ষমা চাইতে যাবে??’
-’দু’টো কারনে, এক-আমাকে গুলি করে হাত পংগু করে দেওয়ায় এবং দুই- বিশ বছর আগে ভরা জন-সভায় আমাকে সবার সামনে থুথু দেওয়ায়…!!!’
- কুতকুতে চোখে জানাল আইনুল হোসেন।
-’বাবা, কি বলছেন উনি!!!’
- ‘গুলি করেছিলাম একাত্তর সালে, ও যখন রাজাকারদের দলে যোগ দেয়…দুর্ভাগ্যক্রমে গুলিটা বুকে না লেগে হাতে লাগে…আর থুথু দিয়েছিলাম
জন-সভায় মুক্তিযুদ্ধ নিয়ে মায়া-কান্না করার কারনে…সুতরাং বুঝতেই পারছ, ক্ষমা চাওয়ার কোন প্রশ্নই আসে না…!’
-’সেক্ষেত্রে আপনার ছেলের চাকুরীটা হবে না…’ আক্রোশভরা কন্ঠে বলল এক কালের প্রতাপশালী রাজাকার।
মানুষ হিসাবে আমি ভাবাবেগহীন, বাস্তববাদী- এসব কিছুকে মিথ্যা প্রমান করে লাফ দিয়ে উঠে কলমের মুখ খুলে ধাই করে ব্যাটার বুকে বসিয়ে দিলাম…মসী যে আসলেই অনেক শক্তিশালী-তা প্রমান করে কিছুক্ষণ ছটফট করে মারা গেল আমার সম্ভাব্য বস মোঃ আইনুল হোসেন! রক্তমাখা হাতে বাবার দিকে তাকালাম আমি। বাবা একটা কথাও বললেন না, তবে খেয়াল করে দেখলাম তাঁর তেজী, প্রাণচঞ্চল ভাবটা ফিরে এসেছে…
এরপরের ঘটনাগুলো খুব দ্রুত ঘটে গেল…মামলা হলো…সাক্ষী-জেরা…রায়…আমার ফাঁসি হয়ে গেল। জেলে বাবা একবারই দেখা করতে এসেছিলেন,
তেমন কথা হয় নি…যাবার বেলায় শুধু বলেছিলেন- ‘তোমাকে নিয়ে আমি গর্বিত!’
আমার জেল জীবনটা মন্দ কাটে নি…আসামী, পুলিশ এমনকি জেলার সাহেবও আমার সাথে খুব ভাল ব্যবহার করেছেন…প্রায়ই এসে জিজ্ঞাসা করতেন কিছু লাগবে কিনা…আমি বেনসন ছাড়া চাইবার মতন আর কিছু খুঁজে পাই নি…সবচেয়ে অবাক লাগে দাগী আসামীদের ব্যবহার দেখে…আমি একা একা প্রায়ই কবিতা আবৃত্তি করতাম, বাংলা এবং ইংরেজী- দুটোই…একবার এক ইংরেজী কবিতা আবৃত্তি শুনে কাঠ শামসু- যে কিনা কাঠের ব্যবসায়ী থেকে ক্যাডার হয়েছে এবং তেরটা মার্ডার কেসের আসামী, তার কি কান্না!!!
আমি প্রশ্ন করেছিলাম, ‘ঐ মিয়া কাঁদ কেন? কবিতার মানে কি কিছু বুঝেছ???’
-’ভাই, মানে বুঝি নাই, তয় আপনের পড়া দেইখ্যা পোলাডার কথা খুব মনে পড়তাছে…’বলেছিল সে।
আমি দীর্ঘশ্বাস ফেলে ভাবি, যে যেমনই হোক- শেষ পর্যন্ত সবাই মানুষই…কারও ভাই, কারও বাবা…!!!
দূরে শব্দ হতেই বর্তমানে ফিরে এলাম আমি। আর বোধহয় বেশিক্ষণ বাকি নেই। একটা কাজ বাকি আছে, যাতে আমার যাওয়াটা সুন্দর হয়। মনের পাতায় এক এক করে জীবনের সকল ব্যর্থতা, না পাবার বেদনা লিখতে শুরু করলাম…এরপর সেটার উপরে রাখলাম দুঃখ-কষ্টগুলোকে…মনে মনে রোল করে ফেললাম…ছোট-খাট সাফল্যগুলোকে বানালাম ফিল্টার…এরপর রাগ, ক্ষোভ, হিংসা, ঈর্ষাকে জ্বালিয়ে- সবকিছু মিলিয়ে সিগারেটের মতন পুড়িয়ে নিঃশেষ করতে লাগলাম…আমার শুরু হয়েছিল শূণ্য দিয়ে…শেষটাও সেরকম হোক!!!
জেলার সাহেব লোকজন নিয়ে চলে এসেছেন। সবকিছু প্রস্তুত। আমাকে জানালেন আমার ফাঁসি কার্যকর হবে ঠিক সকাল সাতটা পাঁচ মিনিটে। ‘সময়টা রাউন্ড ফিগার হলে ভাল হত’- ভাবতে ভাবতে হেসে ফেললাম…জেলার সাহেব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে থাকলেন, এরপর আমাকে জিজ্ঞাসা করলেন শেষ কোন ইচ্ছা আছে কিনা। আমি একটি সত্যিকারের সিগারেট চাইলাম। সিগারেট শেষ করে সেন্ট্রিকে বললাম,
-’যাবার বেলায় সিগারেট দুটো মন্দ লাগল না!’
-’কিন্তু আপনি তো খেলেন একটা!!!’
আমি কোন জবাব না দিয়ে শুধু একটু মুচকি হেসে ধীরে ধীরে ফাঁসীর মঞ্চে উঠে গেলাম…পেছনে অবাক চোখে তাকিয়ে থাকল সেন্ট্রি…!!!



৫৪ টি মন্তব্য
জুনায়েদ, কি বলব ঠিক বুঝে উঠতে পারছিনা।
অসাধারণ!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ধুর, পোলাপান যে কেমনে এতো ভালো লেখে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
দুই দুইটা ব্লগিকা(সাইজ ব্লগের মত কিন্তু নামে কমেন্ট)প্রস্পব কইরা আমি এট্টু কেলান্ত।এইখানে আমি বিশাল একটা কমেন্ট করুম একটু রেস্ট লয়া লই।
জুনা ভাইজান-ম্যায় তেরা ফ্যান বন গিয়া মামু!
[ জবাব দিন ]
*প্রশ্রাব না,প্রস্পব ও না”প্রসব” হইব
[ জবাব দিন ]
মাসরুফ, যাই কর…সাবধানে করিও!
[ জবাব দিন ]
সাধারনত রেটিং করি না। তোমার টাকে করলাম।
প্লটটা অসাধারন, মেকিং টাও। কোথাও ঝুলে যায়নি।
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, অনেক ধন্যবাদ।
[ জবাব দিন ]
জুনা
তুই তো দিনের পর দিন দুর্ধর্ষ লেখক হয়ে উঠতেছিস।
[ জবাব দিন ]
জুনা ‘ঝুনা’ হইয়া উঠতেছে
[ জবাব দিন ]
উঠতেছে না রে, অলরেডি হয়ে গেছে
[ জবাব দিন ]
ঝুনা???
বুইড়া বানাইতে চাইতেছেন না তো?
[ জবাব দিন ]
কবীর ভাই…
:clap: 
আরেকবার ফাঁটায়ে দিলেন বস।
রাজাকার মারতে ভালুই লাগছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
গল্পটা মোটামুটি। তোমার অন্য লেখাগুলোর চেয়ে দুর্বল লাগলো।
[ জবাব দিন ]
বস আপনি আমার লেখা পড়েন-এটা আমার জন্য বিশাল অর্জন!
[ জবাব দিন ]
তোমার সাম্প্রতিক প্রায় প্রতিটি লেখাতে আমার মন্তব্য আছে। তোমার লেখা, আরও বিশেষ করে মন্তব্যগুলো উপভোগ করি। তোমার এর আগের লেখাটা খুবই ভালো লেগেছিল। এটা সেই তুলনায় দুর্বল মনে হয়েছে। এটা আমার পর্যবেক্ষণ।
[ জবাব দিন ]
আমার মনে হয়, যেই এখানে কিছু পোস্ট করে-তার জন্য শ্রেষ্ঠ অর্জন আপনার কমেন্ট পাওয়া…এটা কিন্তু আপনাকে তেল মারা কথা না, সত্য কথা…
আপনি যে আমাদের সাথে আছেন, তাও নিয়মিত-এটা আমাদের তো বটেই, সিসিবির জন্যও বিরাট পাওয়া!!!
সব কিছুর জন্য আপনাকে
[ জবাব দিন ]
পাঁচ দিলাম, অনেক সুন্দর হইসে…অনেক সুন্দর
[ জবাব দিন ]
সামিয়াপু, তুমি অনেক অনিয়মিত হয়ে গেছ…

ফাঁকিবাজও
জলদি লেখা দাও…
[ জবাব দিন ]
জুনা
তুই আসলেই দিনকে দিন দুর্ধর্ষ লেখক হয়ে উঠতেছিস।
[ জবাব দিন ]
ফাঁসাইতেছেন না তো?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সায়েদ ভাই
থ্যাংকু ম্যান!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
@রাজীব ভাই-ওই মিয়া আপনের ইজ্জতের যে ফালুদা হয়া যাইতেছে সেই খিয়াল আছে?দেখেন সবাই আফনের আর “**ষা” ম্যাডামের কাহিনি জানতে চাইয়া আমারে অনুরোধ করছে।ভদ্রতা কইরা দিতাছি না এখনো তয় কয়দিন দিমুনা ঠিক নাইক্কা।
[ জবাব দিন ]
তাড়াতাড়ি দিয়া দে না বাপ… রাজীব এর “**ষা” কাহিনী শনিবারের আগে জানলে খুউব ভাল হয়… ওই যে তলে তলে এই কাম করতাছে বুঝিনাইক্যা। যখনি ফোন দেই… কয় যে মামা লাইব্রেরীতে আছি… কিন্তু আমি খালি গাড়ীর আওয়াজ পাই…
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
সিনিয়রের লগে বান্ধবি পাতানির লাইগা তরে দশটা ই ডি লাগানি হইলো।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
অফ টপিক-এখানে সিনিয়র আপু বলতে নসুসহ অন্যান্য জায়গার “ইয়ো” টাইপ “আপু”(??!)দের কথা বলা হয়েছে-পাঠক প্টহিকারা ভুল বুঝবেন না।
[ জবাব দিন ]
আমাদের ব্লগ এলিয়েনরাও পড়ে নাকি???
[ জবাব দিন ]
মাস্ফুর পারফরম্যান্স তো পিরা যাওয়ার মতন।
সিনিয়রের বার্গার, জাষ্ট ফ্রেন্ড, জুনিয়রের ক্লাস,
এই পোলা ক্যাডেট ভাবতেই বুক তো ফুলি যাইতেছে।
[ জবাব দিন ]
মাসরুফ ও তার পারফরমেন্স কে
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আচ্ছা যাও…আর করুম না…উল্টা পানি দিমু, খুশি???
ভয় নাই, নাইট্রোজেনআলা পানি না…পিউর পানিই দিমু…
[ জবাব দিন ]
গাছ “লাগান” পরিবেশ বাঁচান
অফ টপিক-১৯৯২ সালে বৃক্ষরোপনের জন্য সরকারী পুরস্কার চালু হয় যার নাম প্রধান্মন্ত্রী বৃক্ষরোপন পুরস্কার
[ জবাব দিন ]
১৯৯২ সালে প্রধান্মন্ত্রী খালেদা জিয়া গাছ “লাগান” পুরস্কার চালু করেন?
!!
কস্কি ?
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
নো ইন্টারনাল পিরা পিরি, ডিরেক্ট মিরা
[ জবাব দিন ]
আপনে তো মিয়া সবাইরে টেনশনে ফালায়া দিতেছেন…নাহ্, আপনারে নিয়া আর পারি না…
[ জবাব দিন ]
তোরা যা আরম্ভ করছস, তোগো নিয়াও আর পারিনারে
[ জবাব দিন ]
জুনা … অসাধারন … (আর কত প্রশংসা নিবি ??)
‘এক সিগারেট, দুই সিগারেট’ … বুঝতে পারলাম না। নিজেকে বোকা বোকা লাগতেছে।
একটু বুঝায়ে দিবি ??
[ জবাব দিন ]
ইমাজিনারি সিগ্রেট মন হয় এইটারে। মানে আমি যদ্দুর বুঝছি আর কি
অবশ্য ব্যাখ্যা আমাগো কথাশিল্পী জুনায় ভালো কইতে পারবো
[ জবাব দিন ]
জুনা’র কাছে জানতে চাইছিলাম …
[ জবাব দিন ]
উপ্স মামা, সুরি সুরি
[ জবাব দিন ]
ফৌজিয়ান ভাই ঠিকই বলছেন ইমাজিনারি…লেখাটা ঐখানে এক্টু মনে কয় প্যাঁচায়া গেছে…
[ জবাব দিন ]
প্যাচায়া যায় নাই। বরং ঐ জায়গাটাই এই লেখার বেস্ট অংশ।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
খুবই সাবলিল লেখার ভঙ্গি আপনার।
[ জবাব দিন ]
ধন্যবাদ রায়হান আবীর!
[ জবাব দিন ]
সৃষ্টিশীল লেখালেখি চলুক।
জুনায়েদ ভাইরে সমসাময়িক ব্লগীয় ধারায়
[ জবাব দিন ]