আমাদের ইনটেকে বর্ণ বৈষম্য ছিল না বললেই চলে। আমরা বেশিরভাগই ছিলাম শ্যামলা কিংবা উজ্জ্বল শ্যামলা। একেবারে ফর্সা বা একেবারে কালো ছিল হাতে গোনা দু’একজন। শুরুতে যে বললাম- বর্ণ বৈষম্য ছিল না, তার প্রমান হচ্ছে বাকি দুই পার্টিদেরকে নিয়েই আমরা শ্যামলা পার্টি সবসময় হাসাহাসি করতাম। হাসাহাসি করা নিয়ে কোন সাদা-কালো ভেদাভেদ ছিল না…
যাইহোক, নামকরণের স্বার্থকতা প্রমানের জন্য আজ শুধু আমাদের কালো এক বন্ধুর গল্প বলব।
আমাদের এই বন্ধুটা ছিল বেশ কালো; আর খুবই সহজ-সরল ও গোবেচারা টাইপ। গায়ের ঐ রঙ স্বত্ত্বেও দেখতে সুন্দর ছিল, আর যখন হাসত- তখন মুক্তার দানার মতন সাদা দাঁতগুলো ঝিকমিক করে উঠত। আর আমরা??? আমরা ছিলাম এত খারাপ…কি আর বলব!!! যখন-ই ও বাইরে থেকে ডর্মে বা ফর্মে ঢুকত, আমরা সবাই মিলে ‘কি রে সব লাইট কই গেল??’, ‘হঠাৎ করে রাত হয়ে গেল নাকি??’, ‘কিছু দেখতে পাচ্ছি না কেন??’-এই সব বলা শুরু করতাম…আর ও খালি সুন্দর করে হাসত!!!
ওকে নিয়ে আমাদের সবচেয়ে বড় চিন্তা ছিল ওর বিয়ে নিয়ে…চিন্তা হাজারগুণ বেড়ে গেল ইলেভেন-টুয়েল্ভএ ওঠার পর। কারন জুয়োলজী পড়তে গিয়ে আমরা শিখলাম জিনতত্ত্ব! এক দিনের কথোপকথন তো আমার আজও মনে আছে…আমরা কয়েকজন মিলে গল্প করছি, এমন সময় ঐ বন্ধু আমাদের মধ্যে হাজির। আমরা খুব সিরিয়াস ভাবে শুরু করলাম,
-দোস্ত, তোরে একটা রিকোয়েস্ট করুম, রাখবি???
-কি বল???
-তুই কখনো কোন খুব ফর্সা মেয়েরে বিয়া করিস না…
-কেন, কি সমস্যা???- এবার ও-ও সিরিয়াস!
তারচেয়েও সিরিয়াস আমাদের জবাব,
-তুই ফর্সা মেয়ে বিয়া করলে তোদের বাচ্চা-কাচ্চা জিনের প্যাঁচে পইড়া যাইব, শেষে দেখা গেল ওরা দেখতে হইল জেব্রার মতন…তখন কি হইব???
কলেজ থেকে বের হবার পরও আমরা কেউই খুব একটা বদলাই নি…কয়েক দিন আগে ওর সাথে দেখা হল। আমরা বেশ কয়েক জন ছিলাম। আলোচনার এক পর্যায়ে অবধারিতভাবে ও হামলার শিকার হল,
-বন্ধু, তোমার মহাকাশ বিজ্ঞান নিয়ে কবে থেকে এত আগ্রহ তৈরি হল???
-মহাকাশ বিজ্ঞান??? কি কস এইসব???- ওর অবাক চোখের প্রশ্ন।
- না তো কি!! সেই জন্যই তো তুমি সবসময় সাথে করে ব্লাক হোল নিয়া ঘোরো…!!!
আমাদের এই বন্ধুর গায়ের রঙ যতটা কালো তারচেয়ে হাজারগুণ সাদা ওর মনটা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, যাতে জীবনে ও অনেক সফল এবং সুখী হয়…
শেয়ার করুন


৫৩ টি মন্তব্য
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আল্লাহ তুমি তাকে সুখি করো।ফর্সা মেয়ে বিয়ে করলেও ও জানি জ্বীনের প্যাচে না পড়ে। যদি পইড়াও যায় তাইলে বাচ্চা-কাচ্চা যেনো জেব্রার মত না হয়। আমিন।
অনটপিকঃ জুনায়েদ
[ জবাব দিন ]
পলাশ ভাই, আমার লাইগাও একটু দোয়া কইরেন…বংশের বাতি তেল ভরতি কইরা ঘুরতাছি…কবে যে জ্বালাইতে পারুম…
[ জবাব দিন ]
আল্লাহ তুমি জুনায়েদের তেল ভরতি কুপি জ্বালানোর তৌফিক থুক্কু তওফিক দান কর। আমিন

[ জবাব দিন ]
দোয়া করি…আমিন
।
[ জবাব দিন ]
আমিন ভাইরে জিহবা দেখান কেন????
[ জবাব দিন ]
হুম্ম
[ জবাব দিন ]
মরতুজা ভাই, সব ঠিক তো??
[ জবাব দিন ]
জুনায়েদ ভাই আপনে একটা জিনিস


(অফ টপিকঃ জিনিস এর জায়গায় াল বললে ভালো শুনাতো। কিন্তু অনেকে অন্য কিছু ভাববে বিধায় তা বললাম না)
[ জবাব দিন ]
সিনিয়রকে সরাসরি ‘ম্যাটার’ এবং ঘুরাইয়া প্যাঁচাইয়া ‘গুডস’ বলার জন্য তোমারে দুইটা ইবি দেওয়ার দাবী জানাই…
[ জবাব দিন ]
কথাশিল্পী জুনায়েদকে
[ জবাব দিন ]
কথা শিল্পী…
[ জবাব দিন ]
কথা শিল্পী?????
[ জবাব দিন ]
আমিও কালো।
[ জবাব দিন ]
ইয়াহু মেসেঞ্জারে যে আপনারে ফর্সা লাগলো??
[ জবাব দিন ]
নাজমুল মিয়া কামরুল’রে তেলায় ক্যান ??
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
জেব্রার আইডিয়াটা কেমনে পাইলা বলো তো?

তুমি কখনো আইডিয়া বেচতে চাইলে আমার সাথে যোগাযোগ কইরো।
[ জবাব দিন ]
জুনা ভাই, আপনে ঠাট্টা করতে করতে কেমনে যে এমন আন্তরিক কথা বলেন!!!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
কালো যদি মন্দ তবে চুল পাকিলে কান্দ ক্যানে
কালো কেশে রাঙা কুশুম হেরেছ কি নয়নে
[ জবাব দিন ]
ইয়া আল্লাহ, হে খোদা
আমরা যারা কালো আছি তাদের তুমি ফর্সা
নাহলে আমাদের ছেলে মেয়েদের কী হবে 
এবং সুন্দর দেখে কিছু বউ দিও
[ জবাব দিন ]
তোমার কয়টা দরকার?
সায়েদ ভাইয়ের কথা শুনো নাই? দুনিয়ার তাবৎ স্বামীদের বস হইল গিয়া তাদের বউরা??
তোমার কয়টা বস দরকার??
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
২/৩ টা হইলে আর লাগবেনা
[ জবাব দিন ]
পি কে পাল স্যার জিন তত্ত্ব বুঝিয়েছিলেন,
“বাবা কাল, মা কাল, ছেলে কেন ফর্সা হল” আমরা এইটা নিয়ে এখনও মজা করি।
জুনায়েদ, তোমার নাম না বলা বন্ধুটি ভাল থাকুক। তোমার মত বন্ধু পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার।
[ জবাব দিন ]
কীভাবে ও ফর্সা হইলো



ওর খালা কিংবা পাশের বাসার আন্টী কী ফর্সা
ওর খালু কিংবা পাশের বাসার আঙ্কেল কী ফর্সা
হায়রে দুনীয়া তে আর ভালো মানুষ নাই
[ জবাব দিন ]
ফয়েজ ভাই, আমিন!!!
[ জবাব দিন ]
সহজ কথা ক্যামনে এত সহজ করে বলেন??
রবীন্দ্রনাথ আপনারে জীবদ্দশায় দেখে গেলে নির্ঘাত গুরু মানতো।
[ জবাব দিন ]
তোমরা মিয়া একটু বেশি বেশিই কও…

অফ টপিক- রবীন্দ্রনাথ টাইগার রে পেন্নাম!!!
[ জবাব দিন ]
রবি’র গুরু জুনা আজ থেকে ‘রবিগুরু’ … নামের মাঝে ‘কবীর’ যেহেতু আছে, আজ থেকে জুনা ‘রবিগুরু কবীরিন্দ্র’
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
তোমার বন্ধুটি আরো বেড়ে উঠুক, বিকোশিত হোক শাখা-প্রশাখায়……….
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
??
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ব্লগের শালীনতা রক্ষার্থে মাসরুফের ব্যান চাই…

কত্তবড় সাহস!!!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
টিটো’র নতুন নামডা খারাপ কি ??
মাস্ফু পোলাডা আদর কইরা ‘ছুড’ নামে ডাকছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ওয়ে মাস্ফু, দুরু ব্যাটা
মজাতো ঐটাই
পড়তাছোসতো ঠিকমতোন? সেইরম কিছু হইলে তোরে ট্রিট দিমু 
[ জবাব দিন ]
লেখা পড়ে মজা পাইলাম।
দোয়া রইল, তোর উজ্জ্বল শ্যাম বর্ণ দিনে দিনে ‘ফেয়ার এন্ড হ্যান্ডসাম’ হয়ে উঠুক।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমাদের একজন সবসময় বলত,”কালো পোলাদের বউ সুন্দর হয়, দেখিস”। কথাটা মনে হয় সত্যি, ঐ ব্যাটা কিছুদিন আগে ফেসবুক গরম কইরা দিসিল মাসরুফ ভাইয়ের মত একখান পিক দিয়া।

[ জবাব দিন ]
কবীর ভাই, আমাদের তো উল্টা কাহিনী! একটা ছিলো অতিফর্শা টুকটুকে, তার যে মেয়ের প্রতি অনুরাগ, সে শ্যামলা, কিছুটা কালোর দিকে। আমরা বলছিলাম, দোস্ত এই মেয়েকে বিয়ে করিস না। তোদের বাচ্চাকাচ্চা গ্রামীণচেক-এর মতোন হইবো!

*তবে মনে হয় এই সাদামনের কালো মানুষটাকে চিনতে পেরেছি! আপনাকে তার কথা মনে করায়ে দেয়ার জন্যে অনেক গুলা
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
শোনার পরে পুলাডা যা ক্ষেপছিলো না! আহা! দেখার মতোন। এই মহান বাণীদাতাকে পুরা ফর্ম তাড়া করছিলো!

[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
দাদা তোর এই বন্ধুটাকে চিনা চিনা লাগে, কোথায় যে দেখলাম?

[ জবাব দিন ]