অনেক আগে ছোট থাকতে কোন এক গল্পের বইয়ে পড়েছিলাম কাফ লাভ শব্দটি। একেবারেই কোন ধারণা ছিল না এটা কি ধরনের ভালবাসা হতে পারে। ততদিনে অমুক তমুক অনেক ভালবাসার কথা শুনে ফেলেছি কিন্তু এটা নতুন ছিল। তাই অন্য কাকে যেন জিজ্ঞেস করেছিলাম এইটার মানে কি। কাউকে কিছু জিজ্ঞেস করলে ঐ বয়সে কেউ কেন জানি জানিনা এই [...]
কামরুলতপু (৯৬-০২) এর ব্লগ
| পুরো নাম : | মোহাম্মদ কামরুল ইসলাম তপু |
| ক্যাডেট নাম : | কামরুল |
| ক্যাডেট নম্বর : | ১০৪৭ |
| ব্যাচ : | ২১তম |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৬-০২ |
| বর্তমানে যা করছেন : | ছাত্র গ্র্যাজুয়েট স্কুল অফ ইনফরমেশন সায়েন্স এন্ড টেকনোলজি ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অব টোকিও , জাপান টোকিও,জাপান |
আমার আপুসোনা – ৬
এটা আমার কাল্পনিক সিরিজ।
আমার আপুসোনা – ৫
মোবাইলের এসএমএসটা পড়ার সাথে সাথে আমার মধ্যে প্রথমেই যে অনুভূতি আসল সেটা হল অভিমান। তীব্র অভিমানে গাল ফুলিয়ে বসে থাকতে ইচ্ছা হল। তীব্র ভাইব্রেশনে মোবাইল যখন একটি এসএমএস এর আগমনবার্তা জানাল প্রবল ভাল লাগায় সাথে সাথে মোবাইল হাতে নিয়ে দেখি আমার আপুসোনার এসএমএস। একরাশ আনন্দ চোখেমুখে নিয়ে [...]
প্রবাসে প্রলাপ – ০১৩ ( অগোছালো দিনলিপি )
১।
সিসিবিতে লেখা হয় না অনেকদিন। আমার ছোটভাই জিজ্ঞেস করে তোমার কি হল ভাইয়া সিসিবিতে আর আসোনা যে? কেউ কেউ জিজ্ঞেস করে সিসিবির আবেদন কমে গেল নাকি তপু? আমি তাও সাড়া দিতে পারি না। দুটো প্রশ্নের উত্তর দেবার কোন প্রয়োজন নেই। সিসিবিতে আমার কোনরকম চিন্তাভাবনা করে আসা লাগে না। ব্রাউজার খুলে একটু পরে এমনিতেই সিসিবির এড্রেস [...]
হারায়ে খুঁজি
আমার আশেপাশের মানুষের মাঝে আমার একটা বদনাম আছে। আমি নাকি পুরান দিনের কথা বেশি ভাবি। কথাটা মিথ্যা না বরং শতভাগ সত্য। অতীত আমার প্রতিদিনের একটা বিশাল অংশ জুড়ে থাকে। গত বছর ঠিক এইদিনে কি করেছিলাম কেমন কাটিয়েছিলাম সেটা ভাবা আমার অন্যতম প্রধান একটা কাজ। সেটা বের করার জন্য আমার নিজস্ব টেকনিক আছে সেটা আজ থাক। [...]
প্রবাসে প্রলাপ – ০১২ (বিশ্বকাপ বিড়ম্বনা)
১।
প্রথম বিশ্বকাপ দেখার স্মৃতি ঘিরে আছে ম্যারাডোনাকে ঘিরে। প্রথম খেলাতেই ক্যামেরুনের শারিরীক ফুটবল দিল সব হতাশ করে। ২টা লাল কার্ড দেখেও ওমাম বিয়িক এর দুর্দান্ত এক হেডে ১-০ গোলে হারিয়ে দেয় আমার প্রিয় ম্যারাডোনা, ক্যানেজিয়ার, বুরুচাগার আর্জেন্টিনাকে। পরের খেলা আর দেখিনি কারণ ছোটবেলা থেকেই কেমন যেন মনে হত আমি যেটা দেখব আমার টিম সেটাতেই হারবে। [...]
নাটাই
১।
-এই টিপু, তোর তো দেখি নতুন নাটাই। কবে কিনলিরে?
-আমার মামা এসেছিল ঐ যে বিদেশ থাকে উনি কিনে দিয়েছে।
-কত দাম রে?
-১২ টাকা, রাজার দোকানেই পাওয়া যায়।
-একটু দেখতে দিবি?
-তুই ফেলে দিবি দেখিস। তারচেয়ে বরং তুই সুতাটা ধর আমি মাঞ্জা দেই । এবার মাঞ্জায় কাচের গুড়া দিয়েছি আমার ঘুড়ি কাটা এইবার কারো সাধ্য নাই।
ওয়ান্স ইন আ লাইফটাইম
[ পৌরাণিক সপ্তাহ চলছে সিসিবির। এর শুরু আমারই হাত ধরে । আমি এর ফাঁকে একটা অল্প পুরান কাহিনী দিয়ে দেই, জীবন থেকে নেওয়া কেন যেন হঠাৎ লেখতে ইচ্ছা হল। একেবারে নতুন এর আগে এটা নিয়ে কোথাও কখনো লেখিনি আমার নিজের ডায়েরিতেও না একেবারে টাটকা লেখা অনলি ফর সিসিবি]
পূর্বকথাঃ
বিছানায় শুয়ে শুয়ে স্যালাইনের ফোঁটা গুনি। সকাল [...]
গ্রীক মিথোলজি ০০১ – ( ইকো ও নারসিসাস )
[ডিসক্লেমারঃ পড়ালেখা দরকার আমার বহুত কিন্তু পড়তে বসলে খালি নেট নিয়ে ঘাটাঘাটি করি। আজ চ্যাটিং করার সময় গ্রীক মিথোলজির কথা বলছিলাম বিষয়টা এসেছিল নারসিসাস এর থেকে এর পর ভাবলাম এটা নিয়ে সিসিবিতে লেখা দেই। মিথোলজির গল্প আমার অনেক পছন্দের। কেউ যদি এই ধারাবাহিকতায় লেখতে থাকেন তাহলে বড়ই ভাল লাগত। আর আমার ভুল গুলো ক্ষমাসুন্দর [...]
প্রবাসে প্রলাপ ০১১
১।
আজ রুমে ফিরেছি হাসপাতাল থেকে। সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছিলাম তার দুদিন আগেই রুম থেকে বের হয়ে সাকেব ভাইদের বাসায় ছিলাম। ওনাদের ওখান থেকে হাসপাতালে গেলাম। একদিন পরেই অপারেশন ছিল রাতের বেলায় ঘুম আসল না। অপারেশনের চিন্তায় নয় অবশ্য জেনারেল বেডে ছিলাম সেখানে দুজন মনের সুখে নাক ডাকার কম্পিটিশন দিয়ে গেল আমাকে রেফারি বানিয়ে।
আপুসোনাকে
আপুসোনা,
আজ তোর অপারেশন ছিল। আমি তোর অপারেশনের আগে ঠিকমত সময়ে ফোন দিতে পারিনি। কিভাবে পারব বল আমি তো জানতাম না যে আজই তোর অপারেশন হয়ে যাবে। তুই না আমাকে বলেছিলি ১৮ তারিখে হবে। তোর কথা খুব মনে পড়ছিল। তাই যখন তোকে ফোন দিলাম তখন শুনলাম তুই অপারেশন থিয়েটারে ঢুকে পড়েছিস। আমার এত খারাপ লাগছিল প্রায় [...]
আয় বৃষ্টি ঝেঁপে…
১।
দুদিন আগে একবার হাস্পাতালে ভর্তি হয়েছিলাম। ১ রাত ছিলাম। ক্যাডেট কলেজ হাসপাতালের পর এই প্রথম আবার হাসপাতালে ভর্তি হলাম। হাসপাতাল নিয়ে যে ভাল লাগা ছিল সেটা মুহূর্তেই হারিয়ে গেল। হাসপাতাল থেকে ফিরে এসে মেসেঞ্জারে লগইন করতেই একটা অফলাইন পেলাম।
” ভাইয়া আপনার জন্য খুব খারাপ লাগছে কখনো দেখিনি তাও। তাড়াতাড়ি অপারেশন করিয়ে ফেলেন।”
প্রেরক এমসিসিতুহিন আমাদের [...]
প্রবাসে প্রলাপ ০১০
বেশ কঠিন সময় পার করছি ইদানীং। রাতে ঘুমাতে পারি না , যাও বা ঘুম আসে দেখি এক-দুই ঘন্টা পরেই ঘুম ভেঙ্গে যায়। এরপর আর ঘুম আসে না। ঘুম আসার জন্য আমি ভেড়া গুনে শেষ করে ফেলি ১০হাজার কিংবা তার চেয়েও বেশি।
স্বপ্নেরা মর্ত্যে নেমে আসে
আকাশের উপরে ভিত্তিহীন ভাবে ভেসে থাকা স্বপ্নেরা হুড়মুড় করে মর্ত্যে নেমে আসে। অতিকষ্টে আকাশের পরে আজন্ম দুলতে থাকা সংশয়পূর্ণ স্বপ্নেরা সমস্ত বন্ধন ছিন্ন করে শাসন না মেনে ফিরতে না চাওয়া দুষ্ট ছেলের মত, লুটোপুটি খায় কাঁদামাটিতে। আমি চেয়ে চেয়ে ওদের ভূলুণ্ঠিত উচ্ছল চেহারা দেখে ভাবি কিভাবে এতদিন ওরা এত উপরে ছিল। হর্ষধ্বনিতে উন্মাতাল এই [...]
আমার আপুসোনা – ৫
[ এইটা আমার কাল্পনিক সিরিজ। আমার একটা বড় বোন এর অনেক শখ। সেটা নিয়ে প্রায়ই কল্পনা করি। সেটার বহিঃপ্রকাশ এই সিরিজ। খুব মজা পেলাম মাহমুদ ফয়সালের কথা শুনে ও নাকি বুঝতেই পারেনি এইটা কাল্পনিক সিরিজ। ইশশ খুব ভাল হত এইটা যদি কাল্পনিক না হয়ে সত্য হত ]
এই সিরিজের আগের পার্ট আমার আপুসোনা
ক্রিংক্রিংক্রিং………
ধুর ঘুমের মধ্যে [...]

