উত্তমকুমারকে নাকি একবার এক মহিলা রিপোর্টার জিজ্ঞেস করেছিলেন, ‘আচ্ছা আপনি কী খেতে সবচেয়ে বেশি পছন্দ করেন?’
মহানায়ক হেসে জবাব দিয়েছিলেন, ‘গলদা চিংড়ি আর চুমু।’
আমার চিংড়িতে এলার্জি। খেলেই শরীরের চামড়া লাল হয়ে যায় (কালা মাইনষের আবার চামড়া লাল হয় ক্যাম্নে!)। কিন্তু মহানায়কের মত আমিও চুমু খেতে ভীষন পছন্দ করি। আই জাস্ট লাভ টু কিস। তবে [...]
কামরুল হাসান (৯৪-০০) এর ব্লগ
| পুরো নাম : | কামরুল হাসান |
| ক্যাডেট নাম : | কামরুল |
| ক্যাডেট নম্বর : | ৯৫৫ |
| ব্যাচ : | ১৯ |
| কলেজ : | সিলেট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯৪-০০ |
| বর্তমানে যা করছেন : | ভালবেসে মিটিলনা আশ, কুলালনা এই জীবনে। হায় ! জীবন এত ছোট কেনে, এই ভুবনে ! |
অধরের কানে অধরের ভাষা
আমার বন্ধুয়া বিহনে -৪
১.
মাঝরাতে ফোন বেজে উঠলো। অন্ধকারে হাতড়ে বালিশের পাশ থেকে মোবাইলটা তুলে কানের পাশে ধরলাম। ওপাশ থেকে একজন বললো, ২৬ তারিখ বান্দরবন যাবি?
সামনা সামনি কথা হয়না দুই বছরের বেশি। কিন্তু দু বছর কেন, দুশো বছর পরে হলেও এই গলার স্বর আমি চিনতে পারবো। যতোদিন পরেই হোক, যতো রাতেই হোক। মিশেল।
একটুও না ভেবে বললাম, যাবো। তুই [...]
সিনেমাঅলা বন্ধুর জন্মদিনে….
কথাগুলো পুরনো। অনুভূতিটাও।
বন্ধু পুরনো হলে তাকে নিয়ে কথা আর অনুভূতি নতুন হয় কী করে!
টিটোর জন্মদিনে কিছু লিখতে গিয়ে তাই ঘুরে ফিরে পুরনো কথাগুলোই মনে পড়ছে।
ঠিক কবে কোথায় প্রথম দেখা হয়েছিলো সেটা আজ আর মনে নেই। হয়তো কোচিং পালিয়ে সিগারেটের ধোয়া তোলা ফার্মগেটের চায়ের দোকানে অথবা বিকেলে সংসদ ভবনের জম্পেশ আড্ডায়। তবে এ কথা [...]
বিশ্বকাপের সাতকাহন
ডিসক্লেইমারঃ
এটা মৌলিক কোন লেখা নয়। সংকলিত, অনুবাদ। গোল ডট কম, বিগপন্ড স্পোর্ট ডট কম, ব্যাচেলর রিপোর্ট এমন বেশ কিছু ওয়েব সাইট থেকে সংকলন করা হয়েছে। ছবিগুলোও এসব ওয়েব সাইট থেকে নেয়া। ভিডিওগুলো ইউটিউবের।
———————————
সেরা দল
নিউজিল্যান্ড
এই বিশ্বকাপের একমাত্র অপরাজিত দল। স্পেন বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু সেরা হিসেবে নিউজিল্যান্ডকেই বেছে নিতে হচ্ছে। না হেরে [...]
একটি বড়সড় সুসংবাদ
এতো বড় সুসংবাদটা কেউ এখনো সিসিবিতে শেয়ার করলো না দেখে কষ্ট পাইলাম।
যাক, ছেলেটাকে এত পছন্দ করি যে সবাইকে জানাতে পেরে নিজেরও অনেক গর্ব হচ্ছে।
ব্যাপার কী, বুঝতে পারছে না?
আগে আজকের প্রথম আলোর এই ফিচারটা সবাই একটু পড়ে আসুন। সেখানে এমন একটা ছবি দেখবেনঃ
শার্ট ইন করা পোলাটা আমার আদরের রায়হান আবীর।
এবার এই লাইনগুলো খুঁজে [...]
ফুটবল লিজেন্ড —— দ্য গ্যালোপিং মেজর
শিরোটীকাঃ
মইনুল ভাইয়ের ফুটবল লিজেন্ড লেখাটা ভালো লেগেছে ভীষন। কথা ছিল অন্যরা তাদের প্রিয় ফুটবলার নিয়ে লিখে এটাকে সিরিজ হিসেবে চালু রাখবে। বেশ কিছুদিন অপেক্ষা করলাম। কেউ লিখছেনা দেখে ভাবলাম আমি চেষ্টা করে দেখি।
——————————————————————————————–
———————————————————————————————
‘ছোট্ট মোটা ছেলেটাকে দেখেছ? চল, আজ আমরা ওকে খুন করে ফেলি’-খেলা শুরুর আগে হাঙ্গেরির এক ফুটবলারকে দেখিয়ে পাশে দাঁড়ানো সতীর্থকে ঠিক এ [...]
সিসিবি-ওয়ার্ল্ড কাপ ফ্যান্টাসী
আসলে এটা দেয়ার কথা ছিল এহসান ভাইয়ের। কিন্তু তিনি খুব ব্যস্ত থাকায় আমাকেই লিখতে আদেশ করেছেন। ক্যাডেট কলেজের জুনিয়র হওয়ার এই এক সমস্যা। সিনিয়ররা একবার মুখ থেইকা কথা বাইর করলেই হইলো। অর্ডার ইজ অর্ডার। পরের জন্মে আমি তাই সিনিয়র হয়ে জন্মাইতে চাই। হে আল্লাপাক , আমার দোয়া কবুল কইরো। আমিন।
কাজের কথায় [...]
সবিনয় নিবেদন…
কেউ কখনও বলেনি, কিন্তু আমার মনে হয় অনেকেই জানেন এতদিন সিসিবির মডারেটর প্যানেল-এর আমিও একজন সদস্য ছিলাম। আজ থেকে নেই। মডারেশন নিয়ে অত্যন্ত আপত্তিকর কিছু অভিযোগ এসেছে। আমি সেই দায়-দায়িত্ব নিয়ে সরে দাঁড়াচ্ছি।
যতদিন ছিলাম জ্ঞানত কোন অসৎ কাজ করিনি, কারো প্রতি পক্ষপাতিত্ব দেখাইনি- এই বিশ্বাস আমার আছে। চেষ্টা করেছি বাক্যে, কর্মে ও চিন্তায় সৎ [...]
যেমন হবে বিশ্বকাপ দলঃ ফ্রান্স
১৯৯৮ সালে ফ্রান্সের বিশ্বকাপজয়ী দলের মিডফিল্ডার রবার্ট পিরেস ছিলেন বৃশ্চিক রাশির জাতক। আর বৃশ্চিকরা নাকি ভালো ফুটবলার হয় না। এটা যে জ্যোতিষীর কথা, তিনি আবার একজন ফুটবল কোচও; রেমন্ড ডমেনেখ। ২০০৪ সালে দায়িত্ব নেওয়ার কয়েক মাসের মাথায় তাই ফ্রান্স দল থেকে বাদই দিয়ে দিলেন পিরেসকে। খারাপ ফর্ম, ইনজুরি, শৃঙ্খলা ভঙ্গ_এমন কত শত কারণে দল থেকে [...]
যেমন হবে বিশ্বকাপ দলঃ আর্জেন্টিনা
একটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গেছে। সেটা আবার জোড়া লাগাতে হবে। অন্ধকারে এবং হাত দুটোকে কাজে না লাগিয়ে! এই কাজটা যতটা কঠিন, কিছুদিন আগ পর্যন্ত ডিয়েগো ম্যারাডোনার দল নিয়ে ভবিষ্যদ্বাণী করাটাও ছিল ঠিক ততটাই। ১৬ মাসে যে ভদ্রলোক ১০৩ জন খেলোয়াড়কে জাতীয় দলের জার্সি পরিয়েছেন, তাঁকে নিয়ে আর যাই হোক, কোন ভবিষ্যদ্বাণীতে যাওয়া [...]
যেমন হবে বিশ্বকাপ দলঃ ব্রাজিল
[ বিশ্বকাপ ঘনিয়ে এসেছে। গুনে গুনে আর ৯০ দিন বাকি। অংশ গ্রহনকারী প্রতিটা দলকে ১২ মে'র মধ্যে ৩৫ জনের প্রাথমিক দল ঘোষনা করতে হবে। চুড়ান্ত ২৩ জনের নাম জমা দেয়ার জন্যে অবশ্য ফিফা সময় দিয়েছে ১০ জুন পর্যন্ত।
বড় দলগুলোর বিশ্বকাপ স্কোয়াড কেমন হতে পারে এই নিয়ে পত্রিকার জন্যে একটা সিরিজ লেখা শুরু করেছি। শুরু [...]
জিতবে বাংলাদেশ ?
২৫ বলে ৩২ দরকার ইংল্যান্ডের। বাংলাদেশের দরকার ২ উইকেট।
কী মনে হয়? আইজকা কী ধরাইয়া দেয়া যাবে ইংল্যান্ডরে ?
৬ ফাল্গুনঃ শুভ জন্মদিন কবি
এই সব ভালো লাগে
(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল –
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের [...]
মেলায় মোস্তফা মামুন ভাইয়ের বই
অন্যদের কথা জানিনা কিন্তু আমার প্রিয় লেখকের তালিকায় মামুন ভাইয়ের নাম আছে। মোস্তফা মামুন। ক্যাডেটদের নিয়ে লেখেন, ক্যাডেট কলেজের গল্প লিখেন শুধু এসব কারণে নয়। তাঁর কিশোর উপন্যাসগুলো আমি মুগ্ধ হয়ে পড়ি। যেমন পড়ি রম্য রচনা বা খেলা নিয়ে লেখাগুলো। ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন , দ্বিতীয় প্রিয় মানুষ, [...]
অথচ তাঁরা হতে পারতেন ফুটবলার
বন্ড, জেমস বন্ড। আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্রের কালজয়ী সংলাপ। সিনেমার পর্দায় বেশ কয়েকজন অভিনেতাকে দেখা গেছে এই চরিত্রে। কিন্তু আজ আমরা যে ভদ্রলোকের কথা বলব তিনি বাকি সবার চেয়ে একটু আলাদা। সিনেমার ইতিহাসে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এই সংলাপ প্রথম শোনা গিয়েছিল তাঁর মুখে। লম্বায় ছয় ফুট দুই, জাতে স্কটিশ। জেমস বন্ড সিনেমার যারা ভক্ত তারা [...]

