random header image

জমজমাট সিসিবি আড্ডা

রিকশায় করে কাইয়ূম ভাই আর আমি যখন এবিসি অফিসের নিচে গেলাম ঘড়ির কাটা তখন সাড়ে চারটা ছুই ছুই। আমাদের আগেই দেখি একটা নতুন জামাইয়ের মতো পাঞ্জাবি পরে জিহাদ আর খোঁচা খোঁচা দাঁড়ি নিয়ে মুহাম্মদ দাঁড়িয়ে গল্প করছে এডজ্যুট্যান্ট ইউসুফ ভাইয়ের সাথে। পিছনের রিকশায় ছিলো ব্লগের আসল জামাই মাস্ফু আর রেজোয়ান। ওরা এসে পৌছানোর পর ওখানে দাঁড়িয়েই গল্প শুরু হয়ে গেলো। ইউসুফ ভাইকে লাইটার দিয়ে একটা বেনসন ধরিয়ে দিলাম, আর চামে আমিও ইউসুফ ভাইয়ের পাশে দাঁড়িয়ে ফট করে একটা বেনসন লাইটস ধরিয়ে ফেললাম (এডজ্যুট্যান্টের পাশে দাঁড়িয়ে সিগারেট টানার মজাই আলাদা ;;; )। আয়েশ করে সিগারেট সিগারেট টেনে টেনে সেখানেই আড্ডাটা জমিয়ে দিচ্ছিলাম এমন সময় লাবলু ভাইয়ের ফোন -
-কি কামরুল তোমরা কোথায়?
-এইতো ভাইয়া আপনার অফিসের নিচেই আছি
এবার লাবলু ভাই ঝাড়ি দিলেন
-ওপরে না এসে নিচে দাঁড়িয়ে আছো কেন? কটা বাজে দেখেছো ? :mad:
ঘড়ির দিকে তাকিয়ে দেখি সাড়ে চারটা পার হয়েছে অনেক আগে। ‘এইতো আসছি ভাইয়া’ বলে ফোন রেখে ইউসুফ ভাইকে বললাম , ‘বস, চলেন, লাবলু ভাই মনে হয় খেপছে…।’
শুনে আমার আগেই ইউসুফ ভাই ওপরে উঠার জন্যে দৌড় দিলেন, পিছন পিছন আমরা সবাই।

আরেক রিকশায় ছিলো সামিয়া আর রায়হান। পান্থপথ থেকে আমরা সবাই একসাথে রিকশা নিয়েছিলাম কারওয়ান বাজার এবিসি’র অফিস পর্যন্ত। ওরাও চলে আসলো প্রায় সঙ্গে সঙ্গেই।

এবিসির কনফারেন্স রুমে একেবারে টেবিল লিডারের আসনে বসে আছেন লাবলু ভাই। ওবায়দুল্লাহ ভাই, সামীউরসহ আরো অনেকে দেখি আমাদের আগেই চলে এসেছেন। ফটাফট হাই-হ্যালো বিনিময় হয়ে গেলো তারপর চেয়ার টেনে যে যার মতো বসে পড়লাম আর শুরু হলো গল্পবাজি। তানভীর , রবিন আর নিহাদ ভাই এলেন একটু পরেই , ওদের প্রায় সঙ্গে সঙ্গেই এলো জুনায়েদ আর জুলহাস ভাই তার বিখ্যাত পিচ্চিটাকে সঙ্গে নিয়ে।

কিছুক্ষণের মধ্যেই এবিসির কনফারেন্স রুম ক্যাডেটে ক্যাডেটে সয়লাব হয়ে গেলো। সায়েদ ভাই আসার সাথে সাথে ‘টুশকি’ ‘টুশকি’ বলে চিৎকার শুরু হলো, রহমান ভাই আসলেন বিশাল এক কেক নিয়ে, তুহিন, নাজমুল, সাজিদ, রাশেদ, শার্লী , আহসান, আকাশ সব মিলে রীতিমতো চিৎকার চেঁচামেচি। এক কোনা থেকে জুনা প্রস্তাব তুললো যেহেতু আমাদের মাস্ফু এখন এক এক্স ক্যাডেটের মেয়ে জামাই হতে যাচ্ছে সেহেতু এখন থেকে তাকে ‘জাস্ট-জামাই’ বলেই ডাকা হউক। আরেক কোনা থেকে পিরা রবিন বললো – ‘ঐ’ এবং সঙ্গে সঙ্গে আর চার-পাঁচ জন বললো -’সহমত’ :thumbup: । প্রস্তাব পাস হয়ে গেলো।

লাবলু ভাই প্রস্তাব দিলেন ছোট ছোট দল করে আমরা এবিসি’র পুরো স্টেশন্টা ঘুরে দেখবো কিনা, সঙ্গে সঙ্গে সবাই একবাক্যে রাজি। প্রথম দল নিয়ে লাবলু ভাই কনফারেন্স রুম থেকে বের হলেন আর ইউসুফ ভাই ও ওবায়দুল্লাহ ভাইকে নিয়ে আমি সিড়িতে নেমে আসলাম আরেকদফা সিগারেট টানতে (এবিসির ভিতরটা নন-স্মোকিং জোন, সিগারেট টানতে তাই কয়েকবার নিচে নামতে হয়েছিলো)।

ফিরে এসে দেখি সবার মধ্যমনি হয়ে বসে আছেন শওকত মাসুম ভাই। চুল কেটে ন্যাড়া হয়ে আছি, তাই মাসুম ভাই প্রথম দেখায় আমাকে চিনতেই পারলেন না। একেবারে কাছে গিয়ে বলতে হলো , ‘ভাইয়া আমি কামরুল।’ মুচকি হেসে বললেন ‘চুলটা ফেলে দিয়েছো তো, তাই…………।’ :P

পরের দলটার সাথে আমি গেলাম এবিসির স্টেশন ঘুরে দেখতে। লাবলু ভাই চমৎকার ভাবে ব্রিফ করছিলেন তিল তিল করে গড়ে তোলা তার রেডিও স্টেশনের নানান টুকিটাকি কথা। ভবিষ্যতে লাইভ কনসার্ট করার জন্যে এবিসিতে একটা স্পেস রেখেছেন লাবলু ভাই, সেখানে লাখ চারেক দামের একটা জিপিএস ঘড়ি লাগানো। সায়েদ ভাই এরকম একটা ঘড়ি কেনার ইচ্ছে প্রকাশ করলেন। আমরা যারা মিশন থেকে আসিনাই তারা এইবার আর ‘সহমত’ প্রকাশ করতে পারলাম না। এ-রুম থেকে ওই রুম ঘুরে ঘুরে দেখছিলাম এমন সময় এবিসির রোমা আপু (মগকক, ৮৭-৯৩) লাবলু ভাইকে মনে করিয়ে দিলেন- ‘লাবলু ভাই, আর দেরি করলে আইস্ক্রীমটা গলে যাবে..।’ এইবার সবাই কনফারেন্স রুমের দিকে দৌড় দিলো।

আইসক্রীম আনা হয়েছিল বিশেষ করে সামিয়ার আবদারে। ও খেয়েছেও একেবারে হাত ডুবিয়ে, জামাকাপড় ভরিয়ে :-B । সবাইকে আইস্ক্রীম আর কেক ভাগ করে দেয়ার দায়িত্ব ছিলোও ওর। আমি একফাঁকে ওকে ‘ ডাকু ফুলন দেবী’ বলেছিলাম বলেই কিনা আমাকে মাত্র একবার দিয়ে আর দেয়নি :( । পাশে বসা কাইয়ূম ভাইকে দেখলাম একের পর এক সাবাড় করেই যাচ্ছে ;) । লাবলু ভাইয়ের আয়োজন এলাহী রকমের ছিলো। পাটিসাপ্টা আর নকশা পিঠা (আসলে আমি এটার নাম ভালোমতো জানি না, দেখতে নকশা করা বলে নাম দিয়ে দিলাম ‘নকশা পিঠা’ ~x( ), আইস্ক্রীম (এটার যা স্বাদ ছিলোনা মাইরি), কেক , কোক।

খাওয়া দাওয়ার পর সিসিবির বর্তমান-ভবিষ্যত নিয়ে গুরুত্বপুর্ণ আলোচনা শুরু হলো। প্রধান বক্তা জুলহাস ভাই । উনার সঙ্গে গুরুত্বপুর্ন আলোচনায় যোগদিলেন লাবলু ভাই, মাসুম ভাই, ওবায়দুল্লাহ ভাই আর ইউসুফ ভাই। সর্বসম্মতিক্রমে সিদ্বান্ত হলো সবার আগে সিসিবির সদস্যদের একটা তথ্যবহুল ডাটাবেইজ করা হবে। এইফাকে এডজ্যুট্যান্ট ইউসুফ ভাই এডু-মডুদের ঝাড়ি দিলেন এতোদিন পরেও সিসিবি’র ই-বুক বের হচ্ছে না কেন? উনি নাকি নইলে গনহারে সবাইকে রগড়াবেন :-o । ঝাড়ি খেয়ে মডুরা তৎক্ষনাৎ সেখানে ঘোষনা দিতে বাধ্য হলেন যে আজকে রাতেই সিসিবি’র ই-বুক অন-এয়ার হবে।

প্রায় ঘন্টা তিনেক জমজমাট আড্ডার পর বাধ্য হয়ে উঠতে হলো। বরাবরের মতো এবারো অনেক ইচ্ছে ছিলো জমানো আড্ডা নিয়ে একটা বেশ জম্পেশ পোস্ট দিবো। কিন্তু এখন দেখলাম ক্লান্তি আর আলসেমিতে ফাঁকি মারা ছাড়া আর কোন উপায় নেই। তাই এই ফাঁকিবাজি পোস্ট। আর আমি কেন জানি আড্ডার কথা মজা করে লিখতেও পারি না। অবশ্য লিখেও খুব বেশি লাভ হতো না। কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না। সব কিছু মিলিয়ে এতো দারুন একটা সময় কেঁটেছে যা অনেক অনেক দিন মনে থাকবে।

আমার কাছে কোন ছবি নেই। যারা ছবি তুলেছেন মন্তব্যে ছবিগুলি দিয়ে দিতে পারেন, বাকি সবার জন্যে।
যারা মিস করেছেন – এটাই শেষ নয়, আমরা আবারো আড্ডা দেবো।

সবশেষে সবার পক্ষ থেকে লাবলু ভাইকে ধন্যবাদ, শত ব্যাস্ততার মধ্যেও আমাদের জন্যে এ বিশাল আয়োজনের কষ্ট সহ্য করার জন্যে।

স্যালুট টু ইউ, লাবলু ভাই। :salute:

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৯৩ টি মন্তব্য

  1. সাজিদ (২০০২-২০০৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:০০ পুর্বাহ্ন |

    ১ম????

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:০১ পুর্বাহ্ন |

    আড্ডায় ১ম হইতে পারি নাই কিন্তু এইখানে হইলাম :awesome: :awesome: :awesome: :awesome:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৩:৪৫ পুর্বাহ্ন |

    এইবার আমারে এককাপ চা দে :D

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:২২ পুর্বাহ্ন |

    :teacup: দিলাম :D :D

    জবাব দিন

  2. সাজিদ (২০০২-২০০৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:০৪ পুর্বাহ্ন |

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:০৬ পুর্বাহ্ন |

    :mad: :mad: ~x( ~x( দুর ছবি দিতে পারতিসিনা, এইখানে কিছু ছবি আসে কেউ একজন কমেন্টে দিয়ে দেন।

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:১৩ পুর্বাহ্ন |

    ছবি আসতে একটু বোধহয় সময় নেয়, তবে একটা ছবি ব্লগ দিয়ে দিতে পারো, তাহলে তাৎক্ষনিক পাওয়া যাবে।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৯ পুর্বাহ্ন |

    জামাই মাস্ফুর কেক খাওয়া দেখেন সবাই । x-(

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:৪৭ পুর্বাহ্ন |

    আরে :-o :-o :-o এখন দেখি আবার ছবি আসছে :awesome: :awesome: :awesome:

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৪ পুর্বাহ্ন |

    এত গুলা ছবি আমি কখন দিলাম :-o :-o কামরুল ভাই/ এডু-মডু সারকে ধন্যবাদ ছবিগুলা দিয়ে দেওয়ার জন্য :shy: :shy: :shy:

    জবাব দিন

    শহীদ (১৯৯৪-২০০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৮:১৫ অপরাহ্ন |

    obosese 1ta chobi te nijeke khuje pelam :awesome:

    জবাব দিন

  3. রকিব (০১-০৭)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:০৪ পুর্বাহ্ন |

    লাবলু ভাইয়ের আয়োজন এলাহী রকমের ছিলো। পাটিসাপ্টা আর নকশা পিঠা (আসলে আমি এটার নাম ভালোমতো জানি না, দেখতে নকশা করা বলে নাম দিয়ে দিলাম ‘নকশা পিঠা’ ), আইস্ক্রীম (এটার যা স্বাদ ছিলোনা মাইরি), কেক , কোক।

    :-? :-?

    যারা মিস করেছেন – এটাই শেষ নয়, আমরা আবারো আড্ডা দেবো।

    :D :D

    সিসিবি রকস, লাবলু ভাই রকস!!!!!! :grr: :clap:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০২ পুর্বাহ্ন |

    :clap: :clap: :clap:

    জবাব দিন

  4. সাজিদ (২০০২-২০০৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:১১ পুর্বাহ্ন |

    স্যালুট টু ইউ, লাবলু ভাই।

    :salute: :salute: :salute:

    জবাব দিন

  5. মরতুজা (৯১-৯৭)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:১৩ পুর্বাহ্ন |

    সবার পেট খারাপ হওয়ার জন্য বিশেষভাবে দোয়া করতাছি। আমিন! :P

    জবাব দিন

    সাব্বির (৯৫-০১)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:২০ পুর্বাহ্ন |

    জবাব দিন

    তৌফিক (৯৬-০২)
        এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫২ পুর্বাহ্ন |

    আমিন। :grr:

    জবাব দিন

    মাহমুদ (১৯৯০-৯৬)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৩:১৩ পুর্বাহ্ন |

    :grr:

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৩:১৭ পুর্বাহ্ন |

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৫ পুর্বাহ্ন |

    পরের গেট টুগেদারের স্পন্সর মরতুজা ভাই।
    নেক্সট মাসে ।

    সবাই মরতুজা ভাইয়ের জন্যে তালি দেও :P :P :))

    জবাব দিন

    সাজিদ (২০০২-২০০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:১৯ পুর্বাহ্ন |

    :clap: :clap: :clap: :clap: :clap:

    জবাব দিন

    মরতুজা (৯১-৯৭)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৬:২৬ পুর্বাহ্ন |

    সহমত :thumbup:

    জবাব দিন

  6. রবিন (৯৪-০০/ককক)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:১৫ পুর্বাহ্ন |

    তানভীর , রবিন আর নিহাদ ভাই এলেন একটু পরেই

    ওই, আমি সবার আগে আইছি। আমি তো নিচে আইসা সবাইরে ফোন দিলাম

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৫ পুর্বাহ্ন |

    কেন উপরে গ্রামীনের নেট ওয়ার্ক নাই? ;)

    জবাব দিন

  7. রহমান (৯২-৯৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:২১ পুর্বাহ্ন |

    কিছু কিছু আনন্দ ঠিক লিখে বুঝানো যায় না

    একদম মনের কথা বলে দিয়েছ কামরুল। তোমার সাথে আমি “ঐ” বা “সহমত :thumbup:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৬ পুর্বাহ্ন |

    :P

    জবাব দিন

  8. রাব্বি (১৯৯৮-২০০৪)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৩০ পুর্বাহ্ন |


    কুনু ছবি আস্তেছেনা। এদু ভাই :(( :(( :(( :((
    আমি সব মিডিয়া লাইব্রেরি তে add করছি।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৭ পুর্বাহ্ন |

    এদু ভাইডা কে? ইউসুফ ভাই নাকি? :gulti: :khekz:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৩০ অপরাহ্ন |

    ;;; :khekz:

    জবাব দিন

    ইউসুফ (১৯৮৩-৮৯)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৫০ অপরাহ্ন |

    :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad: :mad:

    জবাব দিন

  9. তৌফিক (৯৬-০২)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫১ পুর্বাহ্ন |

    যারা মিস করেছেন – এটাই শেষ নয়, আমরা আবারো আড্ডা দেবো।

    একদিন আমরাও… :dreamy:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:১১ পুর্বাহ্ন |

    দেশে আসো আগে।
    তোমাদের জন্যে স্পেশাল আড্ডা আর পার্টি হবে।

    জবাব দিন

  10. জুবায়ের অর্ণব (৯৮-০৪)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৪:০৯ পুর্বাহ্ন |

    সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এটা সফল করলেন। যদিও আমি যোগ দিতে পারিনি তারপরও সানাউল্লাহ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এই মহান কর্মকান্ডের উদ্যোক্তা যিনি। এবং ধন্যবাদ তাদেরকেও যারা কষ্ট করে যোগ দিয়েছেন এবং এটা সফল করতে সহায়তা করেছেন। সাইবার জগতের বাইরে এমন সত্যিকার সম্মিলন আমাদের শক্তি অনেক অনেক বাড়িয়ে দিবে বলেই আমার বিশ্বাস। সিসিবি চিরজীবি হোক।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:১৩ পুর্বাহ্ন |

    অর্ণব
    তোমাকে অনেক মিস করেছি। লাবলু ভাই বারবার তোমার কথা বলছিলো :(

    জবাব দিন

    জুবায়ের অর্ণব (৯৮-০৪)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৬:১২ পুর্বাহ্ন |

    তোমাকে অনেক মিস করেছি। লাবলু ভাই বারবার তোমার কথা বলছিলো

    ………………………. কি আর বলবো, এটাই বোধহয় ক্যাডেট হওয়ার বন্ধন। আমরা দু মাস মাত্র একজনকে চিনে তাকে কখনও চোখে না দেখে, তার কথা না শুনে তাকে মিস করতে পারি। এটা আমাকে গর্বিত বোধ করায় যে, এই বন্ধন আমরা সারা জীবন ঘাড়ে বয়ে নিয়ে বেড়াতে যাচ্ছি। আবারও বলি সিসিবি চিরজীবি হোক।

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৭:৪১ পুর্বাহ্ন |

    এটাই বোধহয় ক্যাডেট হওয়ার বন্ধন। আমরা দু মাস মাত্র একজনকে চিনে তাকে কখনও চোখে না দেখে, তার কথা না শুনে তাকে মিস করতে পারি। এটা আমাকে গর্বিত বোধ করায় যে, এই বন্ধন আমরা সারা জীবন ঘাড়ে বয়ে নিয়ে বেড়াতে যাচ্ছি। আবারও বলি সিসিবি চিরজীবি হোক।

    মনের কথা

    জবাব দিন

    ইউসুফ (১৯৮৩-৮৯)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৫১ অপরাহ্ন |

    আমরা দু মাস মাত্র একজনকে চিনে তাকে কখনও চোখে না দেখে, তার কথা না শুনে তাকে মিস করতে পারি। এটা আমাকে গর্বিত বোধ করায় যে, এই বন্ধন আমরা সারা জীবন ঘাড়ে বয়ে নিয়ে বেড়াতে যাচ্ছি।

    :hatsoff: :hatsoff:

    জবাব দিন

    মাহমুদ (১৯৯০-৯৬)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৫:৩৪ পুর্বাহ্ন |

    অর্নব,

    এই আড্ডা জমানোর জন্য তোমার সাথে আমিও সানা ভাইকে :salute:

    এবং ধন্যবাদ তাদেরকেও যারা কষ্ট করে যোগ দিয়েছেন এবং এটা সফল করতে সহায়তা করেছেন।

    না। কিসের ধন্যবাদ? :grr: :grr: আমি ওদের প্রতি ইর্ষিত। :grr: ওরা অনেক অনেক মজা করেছে।

    জবাব দিন

    জুবায়ের অর্ণব (৯৮-০৪)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৬:০২ পুর্বাহ্ন |

    না। কিসের ধন্যবাদ? আমি ওদের প্রতি ইর্ষিত।

    সেটা কি আর বলা লাগে? ঈর্ষাটা নির্লজ্জভাবে প্রকাশ না করে একটু ফর্মাল সাজার চেষ্টা করছিলাম আর কি :P।

    জবাব দিন

    মেহেদী (২০০২-২০০৮)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৭:২৯ অপরাহ্ন |

    আমি যেতে পারিনাই :(( খুব খারাপ লাগতেডডাসে :( … এর পরেরটা মিস করাই জাবেনা :( :(

    জবাব দিন

  11. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৫:২২ পুর্বাহ্ন |

    ব্লগের আসল জামাই মাস্ফু x-( x-( x-(

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৭:৪২ পুর্বাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৫২ পুর্বাহ্ন |

    :))

    জবাব দিন

    মেহেদী (২০০২-২০০৮)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৭:২৯ অপরাহ্ন |

    হাসিস না লুমজান…। :mad:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৩ পুর্বাহ্ন |

    রকিব
    জামাই আইছে , হাটে যা :))

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৩১ অপরাহ্ন |

    :khekz: :khekz: :pira:

    জবাব দিন

  12. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৫:২৪ পুর্বাহ্ন |

    আমার আসল নামের *য়া মাইরা অন্য নাম চালু করার যড়যন্ত্রের প্রতিবাদে কামরুল ভাইয়ের ভ্যাঞ্চাই x-( x-(

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৬ পুর্বাহ্ন |

    :grr: :grr:

    জবাব দিন

  13. মরতুজা (৯১-৯৭)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৬:২৯ পুর্বাহ্ন |

    আমারে ইমেইলে অ্যাটাচ কইরা কেক না পাঠানোর জন্য যারা কেক খাইছে সবার ভ্যাঞ্চাই

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৬ পুর্বাহ্ন |

    জামাই
    মরতুজা ভাই তোর ভ্যাঞ্চাইছে ;)

    জবাব দিন

  14. কামরুলতপু (৯৬-০২)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৮:২২ পুর্বাহ্ন |

    খুব খারাপ খুব খারাপ খুব খারাপ।
    ছবিগুলা দেখে খুব মিস করলাম। সবার ব্যাঞ্ছাই। সব গুলার।

    জবাব দিন

  15. নাজমুল (০২-০৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৫৪ পুর্বাহ্ন |

    কী মজা যে হইসে ওরে বাপস।
    অনেকে যেতে পারেনাই :D
    সাম্নের বার তারা যাবে সমস্যা নাই :D

    জবাব দিন

  16. ফয়েজ (৮৭-৯৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ১১:২৩ পুর্বাহ্ন |

    আরে বিয়াপার না, দেখিস একদিন আমরাও……………।

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৭ পুর্বাহ্ন |

    আপনেরে জুলহাস ভাই ব্যাপক গালাগালি করছে। :P

    জবাব দিন

    ফয়েজ (৮৭-৯৩)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১২:১৬ অপরাহ্ন |

    ক্যান বেয়াদ্দপ পোলায় গালি দিছে ক্যান? তাও এডজুটেন্ট স্যারের সামনে, স্যার কিছু কয় নাই?

    তুমি কি করছ সেই সময়? গালি দিছ নাকি আমারে নাকি তাল দিছ ওর সাথে?

    জবাব দিন

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৪:৩৯ অপরাহ্ন |

    আমার ভাই ‘পুরা ভুয়া’ কাউরে গালাগালি করে না… :thumbdown:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        এপ্রিল ১৯, ২০০৯ at ২:৩১ পুর্বাহ্ন |

    :goragori:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:০১ অপরাহ্ন |

    আমি অনেক চেষ্টা করলাম জুলহাস ভাইরে থামতে বলতে কিন্তু , জুনা আমার মুখ চাইপা ধইরা রাখছিলো। :grr:

    জবাব দিন

  17. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৪৫ অপরাহ্ন |

  18. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫৫ অপরাহ্ন |

    “যেহেতু আমাদের মাস্ফু এখন এক এক্স ক্যাডেটের মেয়ে জামাই হতে যাচ্ছে সেহেতু এখন থেকে তাকে ‘জাস্ট-জামাই’ বলেই ডাকা হউক”-এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি x-( x-( x-(

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৩২ অপরাহ্ন |

    আরে মাস্ফু ভাই লজ্জা পাওয়ার কি আছে :P

    জবাব দিন

  19. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫৫ অপরাহ্ন |

    “যেহেতু আমাদের মাস্ফু এখন এক এক্স ক্যাডেটের মেয়ে জামাই হতে যাচ্ছে সেহেতু এখন থেকে তাকে ‘জাস্ট-জামাই’ বলেই ডাকা হউক”-এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি x-( x-( x-(

    জবাব দিন

  20. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫৫ অপরাহ্ন |

    “যেহেতু আমাদের মাস্ফু এখন এক এক্স ক্যাডেটের মেয়ে জামাই হতে যাচ্ছে সেহেতু এখন থেকে তাকে ‘জাস্ট-জামাই’ বলেই ডাকা হউক”-এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করছি x-( x-( x-(

    জবাব দিন

  21. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৮, ২০০৯ at ২:৫৬ অপরাহ্ন |

    আইহাই তিন বার আইলো ক্যান??????

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৩:০২ অপরাহ্ন |

    প্রতিবাদের তীব্রতা বুঝানির লাইগা হয়তো :))

    জবাব দিন

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৩:০৫ অপরাহ্ন |

    ভাইয়া আপনি বস। প্রচ্ছদ দেখে জাষ্ট মুগ্ধ হয়ে গেলাম সিসিবি বুকের।
    আর মাস্ফুর প্রতিবাদ কন্ঠ ভোটে রিজেক্ট হইছে।

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    :hug:

    জবাব দিন

  22. রেজওয়ান (৯৯-০৫)
       এপ্রিল ১৮, ২০০৯ at ৫:১৬ অপরাহ্ন |

    আহহহহ সার্থক হইছে আমার যাওয়াটা :awesome:
    সিসিবি রকস :awesome:
    সানা ভাই রকস :salute:

    জবাব দিন

    রাশেদ (৯৯-০৫)
        এপ্রিল ১৮, ২০০৯ at ৯:৩২ অপরাহ্ন |

    :D

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৮ অপরাহ্ন |

    মাঝখানে রেজোয়ান ভাইয়ের এক প্যাকেট বেন্সন খসাইলাম :grr:

    জবাব দিন

    রেজওয়ান (৯৯-০৫)
        এপ্রিল ১৯, ২০০৯ at ২:১৬ পুর্বাহ্ন |

    যা যা দিয়ে দিলাম, খুশী মনে :grr:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৮:৪২ অপরাহ্ন |

    :boss:

    জবাব দিন

  23. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       এপ্রিল ১৮, ২০০৯ at ১১:২৪ অপরাহ্ন |

    সিসিবি আড্ডায় সশরীরে এবং ভার্চ্যুয়ালি অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ। আড্ডাটা আরো হতে পারতো। কিন্তু কি করবো বলো, অফিসের কাজ ছিল। তাই সন্ধ্যা সোয়া সাতটার দিকে একরকম তাড়িয়ে দিয়েছি সবাইকে। নিশ্চয়ই তাতে কেউ কিছু মনে করোনি। :no: :no: :no:

    তবে এতোজনের অংশগ্রহণ সত্যি আমাকে অভিভূত করেছে। একটা ভার্চ্যুয়াল জগত আমাদের কি দারুণ বন্ধনে আবদ্ধ করেছে! এটা আমরা সবাই মিলে ধরে রাখবো। :hug:

    আগামীতে একটা পুরো দিনের আয়োজন করতে হবে। যতোরকম বাঁদরামি সম্ভব সব তখন করা যাবে! :guitar:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৩২ অপরাহ্ন |

    :salute: :thumbup:

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৪৯ অপরাহ্ন |

    :salute:

    জবাব দিন

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        এপ্রিল ২০, ২০০৯ at ১০:৫০ পুর্বাহ্ন |

    একটা ভার্চ্যুয়াল জগত আমাদের কি দারুণ বন্ধনে আবদ্ধ করেছে! এটা আমরা সবাই মিলে ধরে রাখবো।

    :salute: :thumbup:

    জবাব দিন

    ইউসুফ (১৯৮৩-৮৯)
        এপ্রিল ১৮, ২০০৯ at ১১:৫৯ অপরাহ্ন |

    ব্লগ প্রিন্সিপ্যাল (জোরালো কন্ঠভোটে পাশ) সানাউল্লাহ ভাইকে মাসল-ক্র্যাম্প না হওয়া পর্যন্ত :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute: :salute:

    (বস, এইবার একটু হাত নামাতে বলেন….বউ পাগল-ট্রাফিক ভাবছে)

    জবাব দিন

    কামরুলতপু (৯৬-০২)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৫:৩৫ পুর্বাহ্ন |

    ওইটায় যদি আমরা না থাকতে পারি তাহলে কিন্তু হার্ট এটাক করতে পারি। এমনিতে অনেক কষ্ট পাইছি ১৭ তারিখেরটায়।

    জবাব দিন

  24. আদনান (১৯৯৭-২০০৩)
       এপ্রিল ১৯, ২০০৯ at ১:৪১ পুর্বাহ্ন |

    এটাই শেষ নয়, আমরা আবারো আড্ডা দেবো।

    YAHOO!

    জবাব দিন

  25. মরতুজা (৯১-৯৭)
       এপ্রিল ১৯, ২০০৯ at ৫:২৮ পুর্বাহ্ন |

    এক পিস পিকনিক করা যাইতে পারে। মাগার অহন না, শীতটা আইলে অইবার পারে :) । সামনের বছর দেশে আহনের সম্ভাবিলিটি আছে। আহারে, যদি এই রকম কিছু একটা সারা দিনের প্রোগ্রাম করা যায় …

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৯, ২০০৯ at ১০:২৩ পুর্বাহ্ন |

    আমিও আইতাছি, পিকনিক হইবো, পিকনিক!!!! :guitar: :thumbup:

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৪:৫৬ অপরাহ্ন |

    :dreamy:

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৮:১১ অপরাহ্ন |

    আপনার কুন ছবিতে জামাল মালিকের মতো পার্ট থালে আমারে জানায়েন। এট্টু ট্রাই দিমুনে :D

    জবাব দিন

    নাজমুল (০২-০৮)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৮:৪৩ অপরাহ্ন |

    :-?

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৮:৪৮ অপরাহ্ন |

    কান্দো কেন??

    জবাব দিন

    কামরুল হাসান (৯৪-০০)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৮:৫৪ অপরাহ্ন |

    কান্দে না । লতিকা কে হবে এইটা ভাবতেছে। :)

    জবাব দিন

    রকিব (০১-০৭)
        এপ্রিল ১৯, ২০০৯ at ৯:৫৯ অপরাহ্ন |

    আমি একটা সাজেশন দিবার পারি। ঐযে প্রভা না কে যেন একজন আছে, অন্য কেউ হইলেও চলবো। :shy:
    আর আপনারে আগাম এক কাপ :teacup: দিয়া গেলাম। ঐ নাজমুল, দুইখান নান আর শিক কাবাব লাগা তো ডিরেক্টর সাহেবের লাইগা।
    :D :D

    জবাব দিন

    আদনান (১৯৯৭-২০০৩)
        এপ্রিল ২০, ২০০৯ at ১২:০২ পুর্বাহ্ন |

    পিকনিকের প্রস্তাবটা বেশ লাগল… দেখেন না একটু জ্যাকিং করা যায় কি না! সিরিয়াস জোস হবে।

    জবাব দিন

  26.   রুবেল মেহেদী
       এপ্রিল ১৯, ২০০৯ at ৩:১০ অপরাহ্ন |

    :( :( :( আমি অনেক মিস করলাম…….যা হোক আমার জন্যে
    একটু আড্ডা জমা রাইখেন …….. :-? :-? :-? :-? :-?

    জবাব দিন

  27. আহ্সান (৮৮-৯৪)
       এপ্রিল ১৯, ২০০৯ at ৮:০৬ অপরাহ্ন |

    আমি দুঃখের ঠ্যালায় পাত্থর হইয়া গেলাম… :(
    এই মিস আমি কেমনে করতে পারলাম?????? জাতির (নাকি আমার নিজের) বিবেকের কাছে এই প্রশ্ন রইল…

    জবাব দিন

  28. সিরাজ (৯৪-০০)
       এপ্রিল ১৯, ২০০৯ at ৮:২৫ অপরাহ্ন |

    আমি চাকরীর কারনে আসতে পারি নাই…। :(( :(( :(( :(( :(( :(( :((
    আমি খুব মিস করছি……
    জয় সিসিবি……।
    :boss: :boss: :boss:

    জবাব দিন

  29.   সুব্রত
       এপ্রিল ২৯, ২০০৯ at ৩:৫৩ অপরাহ্ন |

    কাম্রুল,
    তুই অনলাইনে থাকা সত্বেও কথা কস না ক্যান?তোর কি হইছে?

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard