random header image

রাব্বী (৯২-৯৮) এর ব্লগ

পুরো নাম :  রাব্বী
ক্যাডেট নাম :   রাব্বী
ক্যাডেট নম্বর :   ৭৬৩
ব্যাচ :   ১৫তম
কলেজ :  পাবনা ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯২-৯৮
বর্তমানে যা করছেন : কিছু না। দেশান্তরী।

মেসার্স চেতনা ব্রাদার্স

খুব বেশি কথা নেই। কথাগুলো সবারই জানা। শাহবাগ আন্দোলন একটা মাইলফলক। স্বাধীন চিন্তার এবং স্বাধীন অবস্থানের। সবার জন্য উন্মুক্ত ছিল/আছে। দলমত নির্বিশেষে। শুধুমাত্র জামায়াত কর্মী-সমর্থক এবং যুদ্ধাপরাধী বাদে। প্রধান রাজনৈতিক দলগুলো শাহবাগকে সমর্থন দিয়ে এবং বিরোধিতা করে তাদের জাতীয় দায়িত্ব পালনের মাধ্যমে সুবিধা খুঁজে নিয়েছে। জামায়াত এই আন্দোলনকে নাস্তিকদের আন্দোলন বলে প্রোপাগান্ডা চালিয়েছে এবং সাধারণ [...]

বাঙালি হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়: জামায়াতের সাম্প্রদায়িক সহিংসতা

যুদ্ধাপরাধারের বিচার বানচাল করার বহু কৌশল জামায়াতে ইসলাম ২০১০ সাল থেকে ব্যবহার করে আসছে। প্রথম দিকে আর্ন্তজাতিক লবিস্ট ফার্ম নিয়োগ, আর্ন্তজাতিক আইনি পরামর্শক নিয়োগ, মূলধারা এবং সোশ্যাল মিডিয়ায় প্রোপাগান্ডা চালানো, দেশে এবং আর্ন্তজাতিক পর্যায়ে কনফারেন্স আয়োজন, রাজনৈতিক এ্যাডভোকেসি এবং পাশাপাশি আইনি লড়াই। সাথে ছিল সাক্ষীদের ভীতি প্রদর্শন করা। সবকিছুর সাথে আইসিটিকে কিভাবে প্রশ্নবিদ্ধ করে বাঞ্চাল [...]

প্রজন্ম শাহবাগ পূর্বাপর

আমরা যারা শৈশব এবং কৈশোরের সন্ধিকালে স্বৈরাচার থেকে গণতন্ত্রে উত্তরণের নব্বইয়ের গণঅভ্যুত্থান দেখেছি তাদের অনেক আশার সঞ্চার হয়েছিল নব্বই-উত্তর নতুন দিন নিয়ে অগ্রজদের উচ্ছ্বাস দেখে। আমরা একাত্তর দেখিনি। মুক্তিযুদ্ধ দেখিনি। শুধু গল্প শুনেছি। বইয়ে পড়েছি। কখনো সিনেমায় দেখেছি। আর বিশেষ দিনে টেলিভিশনে যুদ্ধের ফুটেজ দেখেছি। পরিবার এবং পড়শির কাল নিরবধির স্বপ্নে আচ্ছন্ন থেকেছি। ভীষণভাবে মগ্ন [...]

শাহবাগ সংহতি প্রবাসে

ঢাকায় যুদ্ধাপরাধের রায়ের প্রতিবাদে শাহবাগ প্রজন্ম আন্দোলন শুরু হয় ৫ই ফেব্রয়ারি থেকে। মুহূর্তেই এই উত্তাল গণজাগরণের ঢেউ দেশের সীমানা পেরিয়ে পৃথিবীর যেখানে যত বাংলাদেশি আছে সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে। উত্তেজিত এবং উচ্ছ্বসিত করেছে। আমরা যারা এই মূহূর্তে দেশান্তরি শাহবাগের ডাক তাদেরকে গভীরভাবে স্পর্শ করেছে। সময়ের ডাক। সবাই শুরু থেকেই অর্ন্তজালে খবর সংগ্রহ, মতামত গঠন, এবং [...]

বিকেল আকাশটাও লাল

এক. পথে একটি অদ্ভুত ব্যাপার কদিন ধরে খেয়াল করলাম। সকালে প্রথম যে বাসটিতে উঠি সেন্ট লওরেন্ট বুলেভার্ড থেকে সেটিতে নিয়মিত একটি বাদামী তরুণ কানে হেডফোন লাগিয়ে খুব মগ্ন হয়ে গান শোনে। সকালে যখন বের হই সাড়ে আটটা বা পনে নটায় বেশিরভাগ দিনেই সেই ছেলেটি থাকে বাসে। আমার বাসার আগের কোন একটি বাসস্টপ থেকে হয়তো ওঠে। [...]

কুড়ি বছর পর

এক. দিনটার কথা এখনো স্পষ্ট মনে পড়ে। সকাল সাড়ে এগারোটার দিকে পাবনা সার্কিট হাউসে পৌছলাম। লাঞ্চ সেরে, পোশাক পাল্টে সাদা শার্ট, সাদা প্যান্ট এবং কালো অক্সফোর্ড সু পরে রেডি হলাম কলেজে যাবার জন্য। একুশে মে, ১৯৯২ সাল। সাথে আব্বা এবং বড় ভাই। দুপুর দুইটার দিকে কলেজে পৌছলাম। পথে ক্যালিকো কটন মিলস পড়লো, আব্বা মোটামুটি সেটার [...]

মনে মনে বলি

একটা সময় ছিল যখন অনেককিছু এলোমেলো ভাবতাম। আজ থেকে প্রায় দশ বারো বছর আগে। ভাবতাম একদিন পৃথিবী অন্যরকম সুন্দর হবে। নিজেকে চেনার চেষ্টা করতাম। নিজেকে নিজেই প্রশ্ন করতাম। তখন ঢাকায় থাকতাম। সেই দিনগুলো সত্যি দখিনো হাওয়ার মতো সুন্দর ছিল। অবুঝ সময় সবসময়ই নিশুতিরাতের তারার মতো ঘোর লাগা অতীত। তখন ঢাকার ফুটপাত, ল্যাম্পপোষ্ট, জ্যাম, জারুল, রাধাচূড়া, [...]

এই ডিসেম্বরে ছুটির ঝুলি

ত-য়ে তুষারপাত, ঘ-য়ে ঘরে বসে থাক আমার সব অনুমান ভুল প্রমাণ করে শেষমেষ বরাবরের মতো একটি হোয়াইট ক্রিসমাস হলো এবছরও। ক্রিসমাসের দিন আকাশ ভেঙ্গে সাদা পেঁজা পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো সারা নগর জুড়ে। দিনভর তুষারপাতে শহরটা চোখের সামনে নিমেষে শ্বেতশুভ্র রহস্যপুরী হয়ে গেলো। এদেশের মানুষজন ক্রিসমাসে তুষারপাতে দারুণ খুশি হয়। জানালা দিয়ে কিছুক্ষন [...]

অটোয়ার জার্নাল – পাঁচ

আই, ইন দ্য মেম্বারশীপ অব মাই ডেস ডিপার্টমেন্টের লাউঞ্জে একটি বুকশেলফ আছে। সেই শেলফে মানুষজন বই রেখে যায়। যার ইচ্ছা ভাল লাগলে যে কোন বই সেখান থেকে নিয়ে নিতে পারে। আমি একদিন গিয়ে সেখান থেকে তিনটি বই নিয়ে আসলাম। ভারতী মুখার্জির ‘দ্য টাইগার্স ডটার’, ডেনিয়েল মেসনের ‘পিয়ানো টিউনার’ এবং রিচার্ড হ্যারিসের ‘আই, ইন দ্য মেম্বারশীপ [...]

মাই এ্যাডজুটেন্টস

এ্যাডজুটেন্ট শব্দটি প্রথম শুনি বড় ভাই এবং আব্বা কথা বলার সময় ৮৭ কিংবা ৮৮ সালের দিকে। সেই এ্যাডজুটেন্টের নাম ছিল মেজর কীর্তন রঞ্জন চাকমা। তিনি রংপুর ক্যাডেট কলেজের এ্যাডজুটেন্ট ছিলেন। আমার ভাই তাকে খুব পছন্দ করতেন। তিনিও আমার ভাইকে খুব স্নেহ করতেন। আমার আব্বাও কীর্তন রঞ্জন চাকমাকে মানুষ হিসাবে পছন্দ করতেন, সেটি অকোপটে বলতেন। বলতেন, [...]

হারানো দশক

আজ সকাল থেকে নাইন-ইলেভেনের এক দশক পূর্তির দিনটিকে কেন্দ্র করে সিবিসির (কানাডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন) এফএম নাইনটি ওয়ান পয়েন্ট ফাইভ রেডিও শুনতে শুনতে কেমন যেন বিষণ্ণতা ভর করলো। কোন কিছুই লেখার ঠিক ইচ্ছে ছিল না এসময়ে। তবু কেন যেন সকাল থেকে রেডিও শুনে এবং অন্তর্জালে কয়েকটি লেখা পড়ে দুটি সাক্ষাৎকার নির্ভর রচনা অনুবাদ করতে আগ্রহ জাগলো। [...]

দেশে ফেরার গল্প – তিন

দেশে ফেরার গল্প – দুই ট. অনেকদিন পর দেশের সকালবেলার নিরেট আলো চোখে এসে লাগলে যে কি ভাল লাগে তা বলে বোঝাবার না। সকাল ব্যাপারটাই আসলে খুব স্নিগ্ধ। কেমন মোলায়েম পেলব আলো, নতুনদিনে জেগেওঠা মানুষজন, শহরের ব্যস্ত হয়ে ওঠার প্রস্তুতি – সব মিলে বেশ একটা আয়োজন। এয়ারপোর্ট থেকে বাসায় যাচ্ছি। এয়ারপোর্ট থেকে বেরিয়ে প্রথম চোখে [...]

গভীর শ্রদ্ধা: চলচ্চিত্রকার তারেক মাসুদ

কিছু মানুষ থাকেন যাদের মুক্ত চিন্তা, নিঁখুত রাজনীতি সচেতনতা এবং নির্মল টলটলে দৃষ্টিভঙ্গী ও জীবনবোধ আমার বা আমাদের মতো ছাপোষা মানুষদের জীবনকে গভীরভাবে স্পর্শ করে এবং মননকে বিশেষভাবে আলোড়িত করে। আমার কাছে তারেক মাসুদ তেমন একজন ব্যক্তিত্ব। মানুষটিকে চিনেছি ‘মাটির ময়না’ দিয়ে। এবং এরপর ‘মুক্তির গান’ দেখার মাধ্যমে। আর কিছু টেলিভিশন ইন্টারভিউ, পত্রিকার প্রবন্ধ এবং [...]

দেশে ফেরার গল্প – দুই

দেশে ফেরার গল্প – এক চ. লন্ডন-কুয়েত ফ্লাইট কিছুটা দেরি করায় কুয়েতে স্টপওভার পেলাম মাত্র এক ঘন্টার। তবে কোন সমস্যা হয়নি কারণ একটি গেইট দিয়ে নেমে কুয়েত এয়ারলাইনসের ঢাকা ফ্লাইট ছিল কাছাকাছি আরেক গেইটে। কুয়েত এয়ারপোর্টের ঢাকা ফ্লাইটের আশেপাশে পরিবেশ খুবই অন্যরকম। স্মোকিং রুমের একশো গজের মধ্যে টেকা দায়। ধূমপায়ী-অধূমপায়ী সবার জন্য। স্মোকিং রুম ছাড়াও [...]

দেশে ফেরার গল্প – এক

ক. অটোয়া থেকে আমার দেশে ফেরার বিষয়টি হটাৎ করে ঠিক হওয়াতে গোছগাছ করায় আমার একদম লেজে গোবেরে অবস্থা হয়েছিল। ফ্লাইটের আগের দিন সন্ধা পর্যন্ত কোনকিছু একবিন্দু গোছানো হয়নি। এর মধ্যে ঢাকা থেকে কানাডা সরকারের আমন্ত্রনে আমাদের এক প্রাক্তন সহপাঠিনী ঈশিতা রনি বর্তমানে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ন ক্ষুদে আমলা সেদিন অটোয়া পৌছায়। আমার রুমমেট টিপু যাবে ঈশিতার [...]