random header image

হাতছানি

যতদূর এই চোখ চলে যায় নীল ,নীল শুধু নীল
দিগন্ত জুড়ে উড়ে চলে যেন এক ঝাঁক গাংচিল
শতযুগ ধরে পথে পথে মোরা করেছি অণ্বেষণ
শপথ নিয়েছি,সাগরের খোঁজ করে যাব আমরণ
আজকে যখন শুনতে পেয়েছি সমুদ্র দিল ডাক
না হয় সবাই ভুলবো বারণ বন্ধণ ছিঁড়ে যাক
মাথার উপরে আকাশ, আকাশে উজ্জল রোদ্দুর
সাগরের ডাক বেজে ওঠে যেন গান হয়ে সুমধুর
ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে যে নোনা জল
সাগবেলায়? না না এ যে মোর হৃদয় টা টলোমল!
আনন্দ আজ মন মাঝে থেকে বার বার ছলকায়
বাঁধভাংঙা কতো অজানা আবেগ উথলে উঠতে চায়!
এক নয় দুই নয় আট আর চল্লিশ খানা প্রাণ
উল্লাসে মেতে উঠেছে আজকে ভুলে গেছে পিছুটান।

আমরা এবার হেঁটে যাবো ঠিক সাগরের পাড় ঘেঁষে
হৃদয় ভাসাবো সাগরের জলে হাত ধরে,মিলেমিশে
অসীম,অশেষ বঙ্গোসাগর তীর থেকে মোরা সব
ধুয়ে মুছে মন সাদা করে নেব অশান্ত কলরব-
যতনা যাতনা,দুঃখ–বিষাদ অশ্রু সে রাশি রাশি
ধুয়ে যাবে সব, অন্তর হতে ছন্দ তুলবে হাসি
যাব সে আমরা এক ঝাঁক পাখি তৃষ্ণায় অস্থির,
ফিরব আমরা সবে এক হয়ে-জয় করে সেই তীর।

৯।১০।০৯

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৭ টি মন্তব্য

  1. দিহান আহসান
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৩৩ অপরাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৩৮ অপরাহ্ন |

    কিছু টাইপো আছে, ঠিক করে দিও :)

    ভালো লিখেছো :clap:

    [ জবাব দিন ]

  2. শাহরিয়ার (২০০৪-২০১০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৪৫ অপরাহ্ন |

    ছলাৎ ছলাৎ শব্দে আছড়ে পড়ছে যে নোনা জল
    সাগবেলায়? না না এ যে মোর হৃদয় টা টলোমল!

    সাবাশ:clap: :clap:

    [ জবাব দিন ]

  3. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৫১ অপরাহ্ন |

    আরিব্বাপ্স……২ দিনে ৩ পিস :-o
    সাব্বাস :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

  4. সামিয়া (৯৯-০৫)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৫৪ অপরাহ্ন |

    :thumbup:

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    testing

    [ জবাব দিন ]

  5. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৩:৫৫ অপরাহ্ন |

    ভালো, উৎসাহব্যঞ্জক কবিতা। :clap: :clap:

    [ জবাব দিন ]

  6. জুনায়েদ কবীর (৯৫-০১)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৪:৪১ অপরাহ্ন |

    শিক্ষাসফরের স্মৃতি মনে পড়ে গেল…:(

    [ জবাব দিন ]

  7. মাহমুদ (১৯৯০-৯৬)
       নভেম্বর ২৬, ২০০৯ at ৫:০৮ অপরাহ্ন |

    ঘটনা কি? :-?
    পিচ্চি পুলাপাইন দেহি কলেজ থেকে বাড়ী এসে খালি কবিতা লিখছে?! সিসিবি’র প্রথম পাতা অনেক দিন পর কবিতায় ভেসে যেতে চলেছে।

    এ’বেলা আমি ফুটি। (কবিতারে ডরাই :P )

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        নভেম্বর ২৬, ২০০৯ at ৫:২৭ অপরাহ্ন |

    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

  8. রকিব (০১-০৭)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১০:২৩ অপরাহ্ন |

    দারুন লিখেছো। নাও :teacup: খেতে খেতে আরেকটা কবিতা নামিয়ে দাও।

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        নভেম্বর ২৬, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    আপাতত আর না ভাইয়া

    [ জবাব দিন ]

  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১১:০৫ অপরাহ্ন |

    ভাল ছিল কবিতা…… বুঝতে পেরেছি পুরাটা…… ভাল লাগলো…

    [ জবাব দিন ]

  10. লুবজানা (২০০৫-২০১১)
       নভেম্বর ২৬, ২০০৯ at ১১:১৯ অপরাহ্ন |

    কবিতা টা আসলে এক্সকারশন নিয়ে লেখা…।

    [ জবাব দিন ]

  11. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       নভেম্বর ২৭, ২০০৯ at ৩:৩৭ পুর্বাহ্ন |

    আপু তোমার প্রোফাইল পিকচার কি চট্টগ্রাম নেভাল একাডেমিতে তোলা?

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        নভেম্বর ২৭, ২০০৯ at ১১:৪৩ পুর্বাহ্ন |

    জ্বী ভাইয়া

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard