আমার কন্ঠে সূর নেই,
তবু গাইবো
অন্ধ আমি তবুও
দেখতে চাইবো
বধির আমি যে তবু জেদ
গান শুনবো,
বোবা আমি তবু অজস্র
কথা কইবো
হৃদয় নেই যে মোর তবু
ভালোবাসবো
কারনে অকারনেই
খিলখিল হাসবো।
যা কিছু করা নিষেধ শুধু
তাই করবো
জেনে শুনে রোজ ভুল
পথটায় চলবো
সবাই বলবে চুপ
চিৎকার করবো
নির্বোধ মানুষের
ধিক্কার সইবো
যত না ণা- বলা কথা সব
আজ বলবো
নারী, কন্যা হয়েই
বিপ্লব করবো!
অসুর কে ঠিক ঠিক
পরাজিত করবো
নতুন করে নতুন
জনপদ গড়বো।
৩০.০১.১০



১৫ টি মন্তব্য
[ জবাব দিন ]
দ্বিতীয়
[ জবাব দিন ]
হুম। কোমড় বাইন্ধা নাইমা পড় আপু।


(সম্পাদিত)
আরেকটা কথা তুই জানি কোন দেশের রাজধানী।
মনে থাকে না। কঠিন নাম দ্যাশটার।
[ জবাব দিন ]
মনে হয় স্লোভেনিয়া । আমিও পারি হাহ হাহ ।
[ জবাব দিন ]
তোমাকেই খুঁজছে বাংলাদেশ ।
[ জবাব দিন ]
চামে চামে জানায়া দিলো ও ব্যান্ডটিমের ভোকাল!
[ জবাব দিন ]
ওহহহ! আপনি জানেন তাহলে?? ভাল ভাল
[ জবাব দিন ]
কবিতার থিম টা ভাল ছিলো।বহুত দিন পর কোন বাংলা কবিতা পইড়া মনে হইল এইটা বাংলায় লেখা কবিতা, হিব্রুতে না
[ জবাব দিন ]
আমি কি হিব্রু তে লিখি ভাইয়া?
আর লিখবোনা…আর লিখবোই না!
[ জবাব দিন ]
আপু আপ্নারে কই নাই
আপ্নের মাইন্ড খাওয়ার কিসসু নাইক্কা…..


বাংলাই হোক আর ফার্সীই হোক,সব কবিতাই আমার এন্টেনার সাড়ে ৩ হাত উপর দিয়া যায়।
তাই সবি হিব্রু হিব্রু লাগে….
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আমি তো বুঝলাম না সবসময় তুমি আমার কথার মানে উল্টা বোঝো কেন???

তাহলে এখানে খুচিয়ে মোরব্বা বানানোর ব্যপারটা কি কারনে আসলো তা ঠিক আমার বুঝে আসলো না
আমি তো তোমার কবিতার প্রশংসাই করেছি তাইনা?
[ জবাব দিন ]
একটু বেশি বুঝে আরকি……বয়সের দোষ…ব্যাপার না!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
হুম…।সুন্দর হইছে রে মামা……ভালো লাগলো……
……।
[ জবাব দিন ]