অজস্র কবিতায় কঠিন সব শব্দের খেলা
বুঝতে পারি না কিছুই – নিজেকে বড়ই ক্ষুদ্র মনে হয়।
মনে হয় আমি এখনও অনেক ছোট,
এখনও কবিতা বুঝতে গিয়ে অন্ধকারে ডুবে যাই আমি,
সহজ বাংলায় ‘ভালবাসি’ না বলে কবি কেন যে লিখে ফেলেন
দুই লাইনের শব্দজট – এখনও মাথায় আসে না আমার;
সহজ শব্দের ‘জল পড়ে, পাতা নড়ে’ আজ যেন হারিয়ে গেছে –
‘দুর্বোধ্য’ আজ [...]
মাহফুজ (৯২-৯৮) এর ব্লগ
| পুরো নাম : | মোঃ মাহফুজুর রহমান |
| ক্যাডেট নাম : | মাহফুজ |
| ক্যাডেট নম্বর : | ১৫৬৬ |
| ব্যাচ : | ২৯ |
| কলেজ : | ঝিনাইদহ ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৯২-৯৮ |
| বর্তমানে যা করছেন : | ওয়ারিদ টেলিকম এ ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ঊত্তরাতে থাকি। |
খুঁজে বেড়াই সহজ কবিতা
বিহঙ্গ বিলাস
মেঘে মেঘে তো অনেক বেলাই হলো,
এবার গুছিয়ে নেওয়ার পালা, একমুখী পথ…
গন্তব্যে নিরন্তর ছুটে চলা।
ছুটে চলাই নিজের লক্ষ্য,
তবে কেন মায়ার শৃংখলে নিজেকে বাঁধা?
একটু একটু করে নয়, একেবারে ছিন্ন করব সব বন্ধন,
আকাশের নীল রঙে নিজেকে রাঙাব বলে
চাকুরে
চাকুরী থেকে রিটায়ার করব বলে সিদ্ধান্ত নিয়েছি বারবার,
প্রতিবারই এক্সটেনশন করে নিয়েছি শেষ পর্যন্ত;
মায়া ছাড়তে পারিনি আজও।
সেই পঁচিশের বসন্তে কোকিল ডাকা এক সুন্দর সকালে
স্বপ্নের জাল বোনা শুরু করেছি, আজও শেষ হয়নি বুনন।
কষ্ট
কষ্টরা বারেবারে আমার বুকে আঘাত পেয়ে যায়;
কষ্টরা আমাকে ভালবাসে তাই
আমাকে ছেড়ে যেতে তাদের কষ্ট হয়।
আমিও কষ্টকে ভালবাসি তাই কষ্টকে আমি কষ্ট দেই;
কেন না কষ্টরা আমাকে কষ্ট দেয়,
কষ্টের বদলে তাদেরকে সুখ কি করে আমি দেই!
আমি কষ্টকে ভালবাসি তাই কষ্টকে পেতে চাই,
কষ্ট আমার বুকে আছে তাই সুখকে ঘৃণা করে যাই।
এই গরমে বৃষ্টির গান
গরমে ঘেমে গেছে গায়ের জামা,
বাড়ন্ত সূর্যের তেজীভাব,
পিচগলা রাস্তায় আগুনের হল্কা,
খরখর চোখে ঠাণ্ডা পানির ছাট,
দিনশেষে লোডশেডিং এ অন্ধকার রাত,
নিঃশ্বাসে ঘামের গন্ধ
আর মশার কামড়ে অস্বস্তিকর ঘুম –
বৃষ্টিকে এত মিস করিনা আর কখনো।
দূরে সরে যাই
অতীত অনেক সুন্দর,
তাই ফেলে আসা অতীতের কথা ভেবে
তোমার কষ্ট হয়।
বর্তমানে এই আমি তোমার পাশে
অথচ এখনো তুমি কষ্ট পাও
বর্তমানের এই আনন্দ
অপ্রাপ্তি
অতটা ভালবাস না তুমি আমাকে
যতটুকু ভালবাসলে ভুলকে ক্ষমা করা যায়,
অতটা ভালবাসা পাইনি তোমার আমি
যতটায় নিঃসঙ্কোচে কথা বলতে পারি তোমার সাথে।
দায়িত্ব থেকে আবেগ বড় – এই ভালবাসা আমি
এখনও পাইনি তোমার কাছ থেকে,
জননিরাপত্তা
দিনকে দিন কেমন যেন
বদ্ধ হয়ে যাচ্ছে বাতাস,
চারদিকেতে শুনতে পাই
মৃত্যুশীতল হা-হুতাশ।
সকালবেলা ঘর থেকে সব
মানুষগুলো বের হয়ে যায়,
ভাগ্যবানের দূঃখ
একটা নূতন গল্প বলব বলে আজ খুলে বসলাম আমার খেরোখাতা,
বহুদিনের অব্যাবহারে জমে গেছে ধূলোর আস্তরণ।
প্রাপ্তির হিসেব মিলাতে গিয়ে আজ নিজেকে বড় ভাগ্যবান মনে হয় –
মনে হয় এত দ্রুত সব পাবার ছিল না।
আজ কেন যেন নিজের গল্প শোনাতে ইচ্ছে করে না আর,
শীতনিদ্রার সুখ খুঁজে পেয়েছি, নীরবতাই আজ পরম আরাধ্য।
টুকলিফাইং – ০৪
এইবার সংখ্যার উপরে একটা পোস্ট দিলাম…
১ ১ ১ = ৬
২ ২ ২ = ৬
৩ ৩ ৩ = ৬
৪ ৪ ৪ = ৬
৫ ৫ ৫ = ৬
টুকলিফাইং – ০৩
দেহগত কামনা বা যৌনতার প্রথম উদ্ভব হয় মনে। তারপর তা দেহে সঞ্চারিত হয়। যৌন সংসর্গের সিঙ্ঘভাগই মানসিক, ক্ষুদ্র অংশ দৈহিক। শতকরা আশি এবং শতকরা কুড়ি ভাগ। মন যখন বিকল বা বিক্ষিপ্ত থাকে তখন যৌনতার উদ্ভব হয় না…
এ যুগে রোমান্টিক প্রেমের ভাটা পড়েছে এবং সামান্য বাল্যপ্রেমকে গুরুত্ব দেওয়ার কথা এযুগে ভাবাই যায় না। বরং নর ও [...]
বদনে কৃষ্ণবন
বদনে করেছি কৃষ্ণবন পেয়ার,
লোহা দিয়ে কে যেন মোর ক্ষুর করে দিল তৈয়ার।
জলধি হইতে জল আর সাবান হইতে ফেনা,
কৃষ্ণবন ধ্বংসি আমি অধম একজনা।
চতুর্দশ বর্ষ হইতে মোর
ঊর্বরা হইল মুখ, লাগিল বড় ঘোর।
ভালবাসার সুখ
অভিমান তো হবেই, যখন বুঝি এ আমার অধিকার –
মুহুর্তের দেরী মনে আনে কষ্ট, কখনও ভয়।
তোমার দূরে থাকা আমাকে হাহাকারে ছেঁয়ে ফেলে,
তোমার হাসিমুখের বিচ্ছেদে আমার কষ্ট হয়।
রিনিঝিনি কন্ঠে তোমার নুপূর বাজে
আমারও গাইতে ইচ্ছে করে সুখের গান –
অথচ তোমার স্পর্শ আমাকে নিশ্চুপ করে দেয়,
তোমার স্পর্শে আমি পাই সুখের আহবান।
তাই বারে বারে তোমার কাছে ছুটে আসি
মনে হয় ক্ষণিকের [...]
টুকলিফাইং-০২
তুমি স্বর্ণের বর্ণ চুরি করে তোমার অঙ্গে লুকিয়ে রেখেছ। চন্দ্রের কিরণ চুরি করে রেখেছ তোমার চন্দ্রাননে। মদনের ধনুকটা চুরি করে রেখেছ তোমার নিজের ভুরুর মাঝখানে। বনের হরিণীর কাছ থেকে তুমি হরণ করেছ তোমার চোখদুটি। পক্ক বিম্ভের শোভা চুরি করেছ তমার ওষ্ঠে। সাদা বেগুনের মসৃণতা চুরি করেছ তোমার চিবুকে। কোন মরালীকে নিঃশ্বেষ করে তৈরী করেছ তোমার [...]
টুকলিফাইং – ০১
কল্পনা মানে হল একটা সত্যিকে দেখতে পাওয়া, মনে মনে দেখতে পাওয়া। যা দেখছ সেটা যদি এই মুহুর্তে তোমার সামনে সশরীরে উপস্থিত নাও থাকে, কিছু এসে যায় না। তুমি মনে মনে দেখতে পাচ্ছ বলেই সেটা সত্যি। আজ যা দেখতে পাচ্ছ একদিন হয়তো তার বাস্তব প্রমাণ পাবে। হয়তো কোনওদিন প্রমাণ পাবে না। তবু, মনে মনে যা দেখবে [...]

