random header image

মাহমুদ (১৯৯০-৯৬) এর ব্লগ

পুরো নাম :  হাসান মাহমুদ
ক্যাডেট নাম :   মাহমুদ
ক্যাডেট নম্বর :   জ-৭৩৫
ব্যাচ :   ১৬
কলেজ :  রংপুর কাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯০-৯৬
বর্তমানে যা করছেন : আপাততঃ থাকছি লস এঞ্জেলসের 'লিটল বাংলাদেশ' এ ।

বাংলাদেশের রাজনীতিতে একটি অমিত সম্ভাবনার সূচনা

১ শাহবাগের প্রজন্ম চত্বরে আন্দোলন চলছে, দিনে দিনে তা চারাগাছ থেকে মহীরুহে পরিণত হচ্ছে। প্রাথমিক উত্তেজনা খানিকটা থিতু হয়ে আসায় এখন এই গাছে কি ফলের সম্ভাবনা আছে, তা কবে পরিপক্ক হবে, কার পাতে যাবে- এইসব নিয়ে খানিকটা চিন্তারর ফুরসত পাওয়া যাচ্ছে। এই প্রক্ষিতে রাব্বীর ব্লগটা খুব পরিচ্ছন্ন একটা ধারণা দিল এই আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষিত নিয়ে। [...]

যুদ্ধাপরাধের রাজনীতি, রাজনীতির যুদ্ধাপরাধ

১ বেশ কিছুদিন ধরে বাংলা ব্লগে একটা উদীয়মান ধারা লক্ষ্য করছি, যা’কে আমি বলি ভার্চুয়াল মুক্তিযুদ্ধ। মূলতঃ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য, চেতনা, ইত্যাদি জাতীয় পরিচয়ের অতিপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নতুন প্রজন্মের মাঝে আগ্রহ জাগাতে এই ধারার অবদান অপরিসীম। কিন্তু এই ধারা একক সত্বার কোন সমন্বিত দল নয়। এদের সাধারণ ভিত্তি মূলতঃ বাংলাদেশের প্রতি দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনার [...]

কামরুল প্রদত্ত ছাগলের সংজ্ঞা’র সাথে একমত হইতে মঞ্চায়

[ভাবছিলাম, কয়েকদিন রেখে এইপোষ্টটা মুছে দিবো। কিন্তু আমার পরের পোষ্ট আর এইটার মধ্যে বেশ কিছু ওভারল্যাপ হয়ে গেছে, মূল পোষ্ট, মন্তব্যে, প্রতিমন্তব্যেও। তাই এটা রেখে দেওয়ার সিদ্ধান্ত নিলাম।] আমার সর্বশেষ পোষ্টের মন্তব্যে কামরুল আমাকে ‘ছাগু’ বলেছে। এতোদিন অনলাইনের জগতে নিজের আত্মপরিচয় সংকটে ভুগতাম। আজ ক্যাডেট সম্পর্কের সূত্রে ছোটভাই কামরুল আমাকে এই সংকট থেকে উদ্ধার করলো। [...]

ইউ’ভ মেসড ইট আপ, ব্র…

[গত কয়েকদিন ধরেই মেজাজ খারাপ ছিল। গতকাল এ'ই নিয়ে বন্ধু রাজীবের সাথে আলাপও করেছি। আজ সকালে পত্রিকার শিরোনাম দেখে মনে হলো ব্যক্তিগত অনুভূতি আর লুকিয়ে রাখার দরকার নেই।] যুদ্ধাপরাধীদের বিচার একটা জাতীয় দাবী। আর এই দাবীর পক্ষে জনমত গঠনের অন্যতম শক্তি অনলাইনভিত্তিক কিছু সক্রিয় দল যারা বিনাস্বার্থে নিজেদের শক্তি-সময়-অর্থ ব্যয় করে নিরলস কাজ করে যাচ্ছে [...]

মাইলসের সাথে এক সন্ধ্যা

গত সন্ধ্যায় মাইলসের কনসার্টে গেছিলাম, আমাদের বাসার কাছেই । রাত ৯টায় শুরু হয়ে বারোটা পর্যন্ত চলল। প্রায় তিন ঘণ্টা ধরে মাইলসের যত বিখ্যাত গান আছে, সব হলো । দূর্দান্ত! পুণশ্চঃ আমাদের সাকেব (মকক) বাংলা সিনেমার এককালের নায়িকা ‘নীপা মোনালিসা’র সাথে ছবি তুলেছে

বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলাম প্রসঙ্গে আমার ভাবনা

১ সম্প্রতি সিসিবিতে বেশ কিছু ব্লগ এসেছে বাংলাদেশী জাতীয়তাবাদ বিষয়ক, অন্যান্য কিছু ব্লগে আলোচনার প্রাসঙ্গিকতায় মন্তব্যেও এসেছে এ’ বিষয়টি। ক্যাডেটরা এতে ক্রমশঃ আগ্রহী হয়ে উঠছে, এটা আমার কাছে খুব উৎসাহ-জাগানীয়া। কারণ, দেশের সেরা প্রতিষ্ঠানের সেরা ছাত্রছাত্রীদের একটা দল আমাদের চারপাশের রাজনৈতিক বাস্তবতায় উদাসীন থাকবে- এটা মেনে নেওয়া কষ্টকর। আফটারঅল, আমাদের সকলের প্রতি বাংলাদেশ নামের দেশটি [...]

‘নাম নেই’ এমন একটা ব্লগ

বুঝতে পারছি না কি শিরোনাম দিয়ে লিখবো, কি লিখবো সেটাও। কিন্তু খুব ইচ্ছে করছে অনুভূতিগুলা সিসিবিতে শেয়ার করতে। আবার গুছিয়ে লেখার মতো সময় এবং শক্তি কোনটাই নেই। ভ্রমন শেষে হয়তো অনেক কথাই ভুলেও যাবো। এর কারণ হলো- পথে এতো এতো নতুন কিছু দেখছি যে, আগেরটার থেকে পরেরটাকে আরও বেশি আকর্ষণীয়, সুন্দর, নয়নাভিরাম মনে হচ্ছে। শুধু [...]

আমেরিকার বুনো পশ্চিমে সপ্তাহব্যাপী মোটরযাত্রা

আর ত্রিশ ঘন্টা পর শুরু করবো প্রায় ২৪০০ মাইলের মোটরযাত্রা। লস এঞ্জেলস থেকে বের হয়ে I-15 এবং I-70 ধরে নেভাদা ও ইউতাহ হয়ে ডেনভার (কলোরাডো)। আমেরিকান সোসিওলজিক্যাল এসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে পেপার প্রেজেন্ট করার (রথ দেখা) উছিলায় একটু ঘোরাঘুরি (কলা বেচা) আর কি…। ডেনভারে দুইদিন অবস্থান করে I-25 এবং I-40 ধরে সান্তা ফে এবং আলবুকুয়ের্ক (নিউ [...]

একটি নক্ষত্রের বিদায়

আজ সকালে উঠে অভ্যাসবশতঃ অনলাইনে পত্রিকা খুলেই দেখি হুমায়ুন আহমেদের মৃত্যু-সংবাদ! – আমার কাছে এটা একটা আকষ্মিক সংবাদই। কারণ, পত্রিকা মারফত বেশ কিছুদিন ধরে জানতে পারছিলাম তার শরীরিক অবস্থার ক্রমান্নতির কথা। আশা করেছিলাম তিনি পুরোপুরি সুস্থ হয়ে আবার ফিরে আসবেন আমাদের মাঝে। আমার পাঠাভ্যাসে এক বিশাল অংশ জুড়ে আছেন হুমায়ুন আহমেদ। শুরু করেছিলাম তার ‘আমার [...]

সিসিবি’র টোকিও আড্ডা+পিকনিক+গেট-টুগেদার!!!

প্রবাসে থেকে বাংলাদেশে অবস্থিত সিসিবিয়ানদের আড্ডা/পিকনিক/গেট-টুগেদার ইত্যাদির খবর শুনে+দেখে আফসোস করার দিন শেষ হতে চলেছে। আগামী মাসের কোন এক পড়ন্ত বিকেলে টোকিওতে প্রবাসী সিসিবিয়ানদের এক আন্তর্জাতিক আড্ডা+পিকনিক+গেট-টুগেদার হতে যাচ্ছে । উপস্থিত থাকবেন সিসিবি’র অন্যতম সিনিয়র ভাই আলীমুজ্জামানসহ জাপানে প্রবাসী সিসিবিয়ানবৃন্দ; অন্যান্য দেশের প্রতিনিধি হিসেবে আপাততঃ আমেরিকাবাসী আমি স্বয়ং বাংলাদেশে অবস্থানরত সিসিবিয়ানদের ঈর্ষা-উদ্রেককারী ছবি নিয়ে আরেকটা [...]

“মা, মা, আমি পরীক্ষায় পাশ করেছি……”

ডিসক্লেইমারঃ এই পরীক্ষা দিয়ে আমি গ্র্যাজুয়েট ষ্টুডেন্ট থেকে পিএইচডি ক্যান্ডিডেট হলাম মাত্র, ডঃ হইতে আরো বছর দুয়েক বাকি……… গতকাল প্রায় দেড়যুগব্যাপী বিশ্ববিদ্যালয়ে ছাত্রজীবনের শেষ পরীক্ষাটা দিয়ে ফেললাম- পিএইচডি থিসিস প্রপ্রোজালের ডিফেন্স ছিল দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত। আমার থিসিসের বিষয়বস্তু হলো, বাংলাদেশী অভিবাসী এবং শ্রমিকরা কেন দেশে টাকা (যা’র সুন্দর, পোষাকি নাম হলো রেমিট্যান্স) পাঠায়? [...]

পরকীয়া, ব্যক্তিস্বাধীনতা ও সমাজ বিষয়ে আমার ভাবনা

ডিস্ক্লেইমারঃ এই পোষ্ট সাইদ-রুমানা’র প্রসংগ থেকে শুরু হলেও এটা পরকীয়া বিষয়ে সাধারণ ধারণা নিয়ে আলাপ-সালাপ। কাজেই, এখানে ব্যক্তি সাইদ বা রুমানার বিচার কাম্য নয়। ১ হামীমের পোষ্টের আলোচনাটা এখন এমন একটা অবস্থানে এসে দাড়িয়েছে যেখানে পরকীয়া ব্যক্তিগত নাকি সামাজিক, নৈতিক নাকি আইনগত, এইসব বিষয় নির্দিষ্ট করা প্রয়োজন। কারণ, উল্লিখিত পোষ্টে কিছু মন্তব্যের প্রেক্ষিতে আমার মনে [...]

মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতিগত ঘৃণা ও আমাদের আত্ম-পরিচয়ের রাজনীতি

১ সিসিবিতে নিয়মিত আসলেও লেখা হয়না অনেকদিন। কেন, সে’ এক বিরাট ইতিহাস। আজ মনে হলো কিছু একটা লিখি, ইতিহাস নিয়েই, তবে তা’ সিসিবিতে আমার লেখার মাঝে এই লম্বা বিরতি নিয়ে নয়, বরং আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সেই প্রেক্ষিতে ব্যক্তির বিচার বিষয়ে, মোটাদাগে যা’কে বলা হয় Sociology of Man in War. মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের মাঝে যে [...]

হাসিনা বনাম ইউনূস তথা সরকার বনাম এনজিও দ্বন্দ্ব বুঝবার জন্য তত্ত্বীয় কাঠামোর একটা খসড়া প্রস্তাবনা

১ গ্রামীন ব্যাংক থেকে ডঃ ইউনূসকে সরকারী আদেশে পদত্যাগ করানোর মধ্য দিয়ে যে সংকট তৈরী হয়েছে, তা’ মিডিয়ায় ইউনূস-হাসিনার ব্যক্তিগত দ্বন্দ্ব হিসেবে প্রচারিত হলেও আদতে তা’র মূল ব্যক্তিগত বলয়ের থেকেও অনেক গভীরে, তারা যে যে প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন, তা’র কাঠামোর মধ্যে; অর্থ্যাৎ এই দ্বন্দ্ব মূলতঃ তৃতীয় বিশ্বের উদীয়মান জাতি-রাষ্ট্র আর এনজিও-র মধ্যকার ক্ষমতার দ্বন্দ্ব। এই [...]

ওয়েষ্ট ইন্ডিজ এইটা কি করলো?

ভোর বেলায় ঘুম ঘুম চোখে বিছানা ছেড়ে নেটে বসলাম ইংল্যান্ডের পরাজয়ের চিপা দিয়া বামে দিয়া চামে বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে যাইতে দেখমু………ঘটনার ধারাও সেইদিকেই চলছিল…… শেষ ১০ ওভারে ওয়েষ্ট ইন্ডিজের জয়ের জন্য লাগে মাত্র ২৬/২৭ রান, হাতে ৪ উইকেট। এরপর থেকেই দেখি একে একে সবগুলা আউট হওয়া শুরু করলো!!! সবগুলার গুষ্টি কিলাই……