random header image

মাসরুফ (১৯৯৭-২০০৩) এর ব্লগ

পুরো নাম :  তাহসিন মাসরুফ হোসেন মাসফি
ক্যাডেট নাম :   মাসরুফ
ক্যাডেট নম্বর :   হ-১৮৭৪
ব্যাচ :   ৩৪তম
কলেজ :  ঝিনাইদহ
অবস্থান সময়কাল :   ৯৭-০৩
বর্তমানে যা করছেন : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স শেষ করেছি এবছর(২০০৮) মে তে। বর্তমানে ইংরেজি বিভাগে গ্রাজুয়েট এসিস্টেন্ট হিসেবে কাজ করছি।অবাক ব্যাপার না?

সিসিবি জিটুজিঃচুয়াডাঙ্গা চ্যাপ্টার(মালসিংহীয় পোস্ট)

চাকুরিতে ঢুকার পরে সিসিবি জিটুজিতে আর যাইতে পারিনা।২০১১ এর আগে যখন নিজেরা জিটুজি করার সময় লাইভ ব্লগ, ফটোব্লগ ইত্যাদি দিয়া প্রবাসী এবং উপস্থিত হইতে না পারা সবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতাম-এখন আমি নিজেই তার শিকার।আমারে ফাঁকি দিয়া জিতুপি ইচ্ছা মত জিটুজি করে,আমি খালি তাকায় তাকায় দেখি। কিন্তু আপনাদের মাস্ফ্যু কি আর বইসা থাকার পাত্র? [...]

মাস্ফ্যুবাবুর প্রত্যাবর্তন-২

ঠিক করেছিলাম আমার এই ব্লগের নাম পেশাগত জীবনের সাথে মিলিয়ে কিছু রাখব।কিন্তু পরবর্তীতে মনে হল সিসিবিতে তো আমি আমার পেশার পরিচয়ে আসিনি,এখানে এসেছি আমার ক্যাডেট পরিচয়ের সুবাদে।তাছাড়া এটি যেহেতু ব্লগ,নিজের ব্যক্তিগত কথাবার্তাও অবধারিতভাবে চলে এসেছে(যথারীতি পাঠকের বিরক্তির উদ্রেগ ঘটিয়…)।কাজেই,এখানে আমি যে নামে ”বিখ্যাত”(??!!) আমার সিরিজটি সে নামেই চলুক! ১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে প্রত্যেক সিনিয়র [...]

মাস্ফ্যুবাবুর প্রত্যাবর্তন

১) ফেসবুকে আমার ইনবক্সে রকিব্বার মেসেজ দেখে ভাবলাম বাহ! ছেলেটা আমাকে আলাদা করে লেখা দিতে বলেছে! কিন্তু ফয়েজ ভাইয়ের স্ট্যাটাসের পরিপ্রেক্ষিতে[উনার স্ট্যাটাস পড়ে ভেবেছিলাম সিসিবিতে আগুন লেগেছে বা এই টাইপ কিছু] এসে বুঝলাম যে বদটা সবাইকে হুবহু একই মেসেজ পাঠিয়েছে!ঠিক করেছি বেটা এবার দেশে আসার সাথে সাথে ওকে এয়ারপোর্ট থেকেই লাল দালানে চালান করে দিবো! [...]

টুকরোকথন-১(বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান সম্পর্কিত…)

১) সিসিবিতে প্রায় দু-মাস কিচ্ছু লেখা হয়নি।একদিক দিয়ে ভালোই হয়েছে, পাঠক-পাঠিকারা এই দুমাস ফাঁকিবাজি পোস্টের হাত থেকে রক্ষা পেয়েছেন।আক্ষরিক অর্থেই বেশ দৌড়ের উপরে রয়েছি-মোটামুটি একটি লেখা দিতেও যে সময় লাগে তাও পাবার আশা নেই।এ কারণেই, অনেকটা স্বার্থপরভাবে নিজের “প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারি” হয়ে এই সিরিজ চালু করছি।এখানের টুকরো মন্তব্যগুলো একান্তই আমার নিজস্ব,আর [...]

প্রথম রাত…সারদাতে…

আজ ১২ তারিখ,এখন রাত ২টা ৩০ বাজে কাঁটায় কাঁটায়।গতকাল বেলা ১১ টার সময় ঢাকা থেকে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৬ টার দিকে গন্তব্যে পৌঁছেছি।সব জিনিসপত্র গুছানো শেষে এইমাত্র ল্যাপটপ খুলে বসলাম।সকাল থেকে থেকে(পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত) মোবাইল ফোন এবং ইন্টারনেটের মডেম “আউট-অফ-বাউন্ড” হতে যাচ্ছে-জানিনা কতদিন পর্যন্ত এটি বলবৎ থাকবে।তাই ঝটপট কিছু অনুভূতি শেয়ার করিঃ ১) [...]

জিতুপির জিটুজিঃ মালসিংহীয় পোস্ট(আপডেটেড)

১) এত্ত বড় একটা জিটুজি হইলো আর এখনো কুনো পোস্ট নাই-এর একটাই কারণঃ খাইতে খাইতে এত ক্লান্ত হয়া গেছে যে সব্বাই টানা ঘুম দিতেছে।বেচারা মাস্ফ্যুর ঘাড়ে বরাবরের মত সিসিবির ইঞ্জিন চালু রাখার দায়িত্ব বর্তায়,এইবারো যে তার ব্যত্যয় হবে তার কুনো কারণ নাই ২) সিসিবির জন্মলগ্ন থেইকা যতগুলা জিটুজি হইছে তার মধ্যে খানাপিনার দিক দিয়া এইটা [...]

শুভকামনা প্রার্থনাঃ

প্রিয় সিসিবির ভাইবোনেরা, সেই ২০০৮ সাল থেকে যাত্রা শুরু সিসিবির,সাথে সাথে সিভিল সার্ভিসের সুদীর্ঘ নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও আমার পদচারণা শুরু।পরীক্ষার সুবিশাল প্রস্তুতি,প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বিসিএস পরীক্ষা দেয়ার সিদ্ধান্ত,বিসিএস পরীক্ষা দেবার জন্যে এক সেমিস্টারে রেকর্ডসংখ্যক সাতটি কোর্স নিয়ে হাবুডুবু খাওয়া,প্রিলিমিনারি পরীক্ষা খারাপ হবার পর মন-খারাপ করা,১০০ তে ৪৬ দশমিক ৫ সঠিক করে কোঁকাতে কোঁকাতে [...]

ঈদ মোবারক…(একটি মালসিংহীয় পোস্ট)

বরাবরের মত ঈদের দিনে সিসিবির ইঞ্জিনটা চালু রাখার দায়িত্ব এবারও মাস্ফূর কাঁধেই বর্তালো।১ ডিসেম্বর নতুন ক্যারিয়ার শুরু করার আগে এটাই শেষ “স্বাধীন” ঈদ,তাই সবাইকে অনেক অনেক ঈদের শুভেচ্ছা।আমার গোলামী(থুক্কু চাকুরি) জীবন শুরু হবার পর প্রতি ঈদে সিসিবির ইঞ্জিন চালু রাখার দায়িত্ব কে নেবে এই চিন্তায় আমি অতীব চিন্তিত-কাজেই ভলান্টিয়ারের নাম আশা করছি।জেনারেল আইজেনহাওয়ার বলেছেন- “নাথিং [...]

একটি রেইডের পরিকল্পনা

গতকালকে ফেসবুকে একটি বাসার দারুন কিছু ছবি দেখলাম।বাসাটি এতই পছন্দ হয়েছে যে সেখানে রেইড করবার জন্যে আগ্রহী মানুষ খুঁজছি।ছবিগুলো দেখুনঃ শুধু বাড়ী নয়,মনে হচ্ছে সেখানকার খানাপিনাও জবরদস্ত,জিভে পুরোদস্তর জল আসতে বাধ্যঃ এবার যে হাতে এগুলো রান্না হয়েছে সেই দ্রৌপদীয় হাতটি দেখুনঃ শুধু হাত নয়,বন্ধুবান্ধব সহ পুরো মানুষটাকে খুঁজে নিনঃ এবার এই বাসায় বসবাসকারি একটি পরীকে [...]

অস্ত্র থেকে অক্ষর(পূর্ণাংগ)

[ সতর্কীকরণঃ এটি সম্ভবত সিসিবির দীর্ঘতম পোস্টগুলোর একটি,তাই পাঠকের সুবিধার্থে এটিকে ৯টি অনুচ্ছেদে ভাগ করে দিলাম। আগ্রহী পাঠক ইচ্ছে করলে এটি এক বসায় পাঠ না করে ধীরে ধীরে দুই-তিনটি অনুচ্ছেদে পড়তে পারেন যাতে ধৈর্যচ্যুতি না ঘটে। আলোচনার ক্ষেত্রেও বিষয় অনুযায়ী অনুচ্ছেদ উল্লেখ করলে সুবিধা হবে। ] “I offer neither pay, nor quarters, nor food; I [...]

প্রিভিউ পোস্টঃমুক্তিযোদ্ধা কামরুল হাসান স্যারের সাথে এ সপ্তাহে আরেকটি সাক্ষাৎ করতে যাচ্ছি,যাঁরা প্রশ্ন রাখতে চান দয়া করে লিখুন

এবছর ফেব্রুয়ারিতে “অস্ত্র থেকে অক্ষরঃএকজোড়া লড়াকু হাতের গল্প“ পোস্টটিতে ক্যাডেট কলেজ পরিবারের গর্ব মেজর কামরুল হাসান ভূঁইয়ার একটি সাক্ষাতকার নেওয়ার কথা বলেছিলাম।নানাবিধ কারণে প্রায় আট মাস বিলম্বের পর অবশেষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় তাঁর বাসায় সাক্ষাতকারের উদ্দেশ্যে যাচ্ছি আমি আর আমার ডাক্তার বান্ধবী জ্যেতি(পোস্টটির নামকরণ ওর হাতেই)।মাত্র ১৫ মিনিট আগে স্যারের সাথে মোবাইল ফোনে কথা [...]

কলকাতার আকাশের গপ্পো…

(সিসিবির প্রতি কলকাতা নিবাসী শ্রীমান বটুকেশ্বর ঘটকের কথামালাঃ) আজ্ঞে বাঙ্গাল মুল্লুকের মহাশয়-মহাশয়াগণ, তা আচেন কেমন আপনারা সব্বাই?এই দুদিন আগে বংগশার্দুলদের যে খেলা দ্বেকলুম গো দাদা,এক্কেবারে দিলখোশ হয়ে গেলো।আমি ওপার বাংলার লোক হলেও আপনাদের এই আন্তর্জাল-কথিকা বিলক্ষণ খেয়াল করি,আর বাঙ্গালি হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের খেলাও আমার অতিশয় আগ্রহের বস্তু। আমাদের মুল্লুকে অবশ্য আপনাদের মত এরকম বালকদের [...]

সাময়িক প্রতিক্রিয়া পোস্টঃআমাদের টিভি আম্পায়ারিং!

(সতর্কীকরণঃ পোস্টটি তাৎক্ষণিক ক্ষুদ্ধ প্রতিক্রিয়া থেকে লেখা এবং কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি আক্রমণে পরিপূর্ণ।সুশীল পাঠক নিজ দায়িত্বে পড়বেন) বিখ্যাত ধারাভাষ্যকার চৌধুরী জাফরুল্লাহ শরাফত ওরফে আমাদের শরাফত ভাই আমাদের নানাভাবে বিনোদন দিলেও ওনার একটা উক্তি মোটামুটি ক্লাসিকের পর্যায়ে ফেলা চলে-”কেনো জানি আম্পায়াররা বাংলাদেশের সাথে ভাল খেলেননা”। শ্রীলঙ্কান দাঁতাল গন্ডার অশোকা ডি সিলভার কথা বাদই দিলাম,জোকার বিলি [...]

হালুউউউউউউউউউউউউউউউউউম্মম্মম্মম!!!!!

ইতোমধ্যেই আমরা সবাই জেনে গিয়েছি নিউজিল্যান্ডের পূর্ণ শক্তির দলের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের কথা।এই আনন্দের ডামাডোলে এই খবরটি সম্ভবত অনেকের চোখ এড়িয়ে গিয়েছে।হ্যাঁ,আমাদের ছেলে তামিম উইজডেন ম্যাগাজিনের জরিপে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে।২০১০ সালে ৫৯ দশমিক ৭৮ গড়ে ৭টি টেস্টে তামিমের মোট রান ৮৩৭,যার মধ্যে ভারতের বিপক্ষে ১৫১ রানের এবং ইংল্যান্ডের বিপক্ষে জোড়া সেঞ্চুরির মত [...]

মামা,মামাগো…

১)আর মাত্র কয়দিন পর আমাকে এক বছরের জন্য রাজশাহী যেতে হচ্ছে।রাজশাহী গিয়ে আমার প্রথম কাজ হচ্ছে একটা লোকের মাথায় কাঁঠাল ভেঙ্গে খাওয়া।এই লোকটা আমার এবং ব্লগের সিনিয়র-জুনিয়র নির্বিশেষে মোটামুটি সবার মামা এবং প্রিন্সু স্যারের ক্ষেত্রে “কালাকুর্তা”। ২)কালাকুর্তা মামা ফেইসবুকে বড়ই রেগুলার কিন্তু সিসিবিতে ঠিক একই রকম ইরেগুলার।এইটা নিয়া আমরা সিসিবির মানুষজন ডাউট দিতে গেলেই উনি [...]