random header image

মীম (২০০৬-২০১১) এর ব্লগ

পুরো নাম :  আদিবা সুলতানা মীম
ক্যাডেট নাম :   মীম (২০০৬-২০১১)
ক্যাডেট নম্বর :   ০২
ব্যাচ :   ০১
কলেজ :  ফেনী গার্লস ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ২০০৬-২০১১
বর্তমানে যা করছেন : ২য় বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

অন্তঃসারশূন্য

সাধারণত টীন এজের মেয়েরা প্রেমে পড়লে বাবা-মা কিংবা বাড়ির কেউই সেই প্রেমকে স্বীকৃতি দেন না, মেনেও নেন না। তবে কতিপয় সাহসী মেয়ে থাকে যারা সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নিজের ভালবাসায় অটল থাকে। পরে একসময় হয়তো বাবা-মার আর কোনো উপায় না থাকায় মেয়ের ভালোবাসাকে তারাও মেনে নেন। তবে বাবা-মাকে কষ্ট দিয়ে সেই মেয়েটা কি সুখী [...]

ক্যাডেট জীবনে ঘটনার ঘনঘটা

ঘটনা : ১ আমার ক্যাডেট কলেজের ১ম দিনটা নিয়ে বলতে গেলে হয়তো রবীন্দ্রনাথের সাহায্য নিয়ে বলতে হবে…… শেষ হইয়াও হইবে না শেষ। ১টা ব্লগ লিখে ফেললাম অথচ এখনও সব কাহিনী শেষ হয়নি। আরও ১টা ঘটনা মনে পড়ে গেলো। ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাডেট লাইফের ১ম ডিনারের পর, যখন আমরা হাউজে আসলাম। হাউজে এসে জানলাম ক্যাডেটদের নাকি [...]

ক্যাডেট কলেজে প্রথম রাত এবং কিছু ভয়ংকর ঘটনা

ঘটনা : ১ বাবা মা চলে যাওয়ার পর যথারীতি আমি সহ আমার ডর্মের বাকি ৩ জন তুমুল কান্নাকাটি শুরু করলাম। কে কাকে থামাবে… কেউ একটু থেমে যেতে গেলেই আরেকজন আরও জোরে শুরু করে দেয়। এমন মুহূর্তে হাউজ বেয়ারা দিদির আগমন। ডর্মে ঢুকেই বললেন” তোমাদের মধ্যে মীম কার নাম?” স্বাভাবিক ভাবেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম…… “আমি।”  কান্নার [...]

ভালবাসা ও অসাড়তা

বৃষ্টির ছাঁট এসে ঘুম ভাঙিয়ে দিল। ঘুমানোর আগে জানালাটা বন্ধ করা হয় নি। ঘুম ভেঙে প্রথমে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগছে না। ফ্যান টা ফুল স্পীডে ছাড়া। ঘরে কেমন যেন একটা আরামদায়ক শীতলতা। ইচ্ছা করছে কাঁথাটা জড়াতে আবার আলসেমিও লাগছে। এমন সময় বালিশ টা কাঁপতে শুরু করল। এই মোবাইল নামক যন্ত্রটা এখন আর কাউকে [...]

আমার নতুন পরিচয়: আমি ক্যাডেট

১৫ এপ্রিল, ২০০৬। বাসে উঠলাম সকাল বেলায় আব্বু আম্মুর সাথে…… গন্তব্য ফেনী। বাসে উঠেই আম্মু প্রথমে  আমাকে যা যা বোঝানো শুরু করল তা হল ক্যাডেট কলেজে যেন ঠিক মতো খাওয়া দাওয়া করি,নামাজ পড়ি, ঠিক মতো পড়াশোনা করি,নিজের যত্ন নেই আর…… আর যাই হোক মাথা গরম করে আমি যেন কার সাথে মারামারি না করি। কারণ সেই [...]