random header image

ওজন আলী।

সামনে একটা ওজন কিংবা ভর মাপার যন্ত্র। পেছনে একটা মানুষ। রাস্তার ঠিক এক কোণায়।
আমরা ডাকি ওজন আলী ভাই। পাড়াতুতো বন্ধু অয়ন খুব চেষ্টা করেছিল অন্য নামটি প্রচলন করতে। ওজন আলী না। এটা হবে ভর আলী।

আরে ব্যাটা, ওজন হতে হইলে তো মেশিনের সবগুলা সংখ্যারে নয় দশমিক আট দিয়ে গুণ করতে হবে- আর একক বলতে হবে নিউটন। এতদিন সায়েন্স পড়ে কী লাভটা…

ভর আলী অবশ্য খ্যাতি পেল না। তাই ওজন আলীই রয়ে গেল। বিড়ি টানতে টানতে উঠোনে লেপ্টে দেয়া মাটির মত হয়ে যাওয়া-হাতের দশটা আংগুল নিয়ে আমাদের ওজন আলী ভাই।
একজনের ওজন মাপালে এক টাকা। খুব সহজ হিসাব।
বাজার গরমের দিন। সবকিছুর দাম বাড়ে। ওজন আলী ভাইয়ের মেশিনে ওজন মাপাতেই শুধু আগের খরচ থেকে যায়। এক টাকা দাও। তোমার ভর জেনে নাও।

অনেকটা শখের বশেই পাড়ার লোকজন কালে ভদ্রে সেই যন্ত্রের উপর উঠে দাঁড়ায়। কেউ আটান্ন কেজি। কেউবা পঁচাশি। কেউ নিজের কম ওজন হলে তৃপ্তির হাসি দেয়। কেউ আক্ষেপ করে…
নাহ, এবার দেখি ডায়েট নিতেই হচ্ছে।
খরচ অবশ্য একই। এক টাকা।

আমার মাঝে মধ্যে খুব আগ্রহ হতো। ভালো সিগারেট দিতে চাই। ওজন আলী ভাই হাসেন। এত বছর বিড়ি খাই ভাইজান- এসব বিদেশি সিগ্রেটের গন্ধে বমি আহে।
আমিও হাসি। জিজ্ঞেস করি-
আচ্ছা আলী ভাই, আপনার ওজন কত?

ওজন আলী ভাই হাসেন আর হাসেন। যে কটা দাঁত রয়ে গেছে তাতে চিরদিনের জন্য দাগ পড়ে গেছে। তবুও সে হাসি বড় অকৃত্রিম মনে হয়।

কী মিয়া- হাসেন ক্যান?

ক্যামনে কমু আমার উজন কত? আমি কী আর মাইপা দেখছি? আমাগো আলম। রিকশা চালায়। হে কী কুনদিন রিকশায় চড়ছে? বুঝলেন নি ভাইজান। আমাগো বাড়ি আছিল মুবারক খীল। মুবারক খীলের চোধুরীদের জমিনে আমার বাপ বান্ধা চাষ ফালাইত। সুনার ধান ফলাইত। আমার বাপ ক্যামনে মইরা গেল জানেন?

ভুকে। প্যাটের ভুকে।

…………………………………………………
১৬/০১/০৯

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৩১ টি মন্তব্য

  1. আহসান আকাশ (৯৬-০২)
       মার্চ ২৯, ২০০৯ at ৫:১৬ অপরাহ্ন |

    শেষ? :-?

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৫:২৪ অপরাহ্ন |

    হ্যাঁ।

    জবাব দিন

  2. রবিন (৯৪-০০/ককক)
       মার্চ ২৯, ২০০৯ at ৫:২৪ অপরাহ্ন |

    যাক এইবার ঝুলাস নাই মনে হয়।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:২০ অপরাহ্ন |

    না। :((

    জবাব দিন

  3. রায়হান আবীর (৯৯-০৫)
       মার্চ ২৯, ২০০৯ at ৫:৩৯ অপরাহ্ন |

    এইটা আমার পড়া তোর সবচে ভালো গল্প। অসাধারণ। সচলে প্রিয় পোস্টে আছে। এইখানেও দিলাম। আমার উপরের দুইজন কি গল্পটা ধরতে পারেনাই?

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:২০ অপরাহ্ন |

    আইচ্ছ্যা। :P

    জবাব দিন

  4. মইনুল (১৯৯২-১৯৯৮)
       মার্চ ২৯, ২০০৯ at ৫:৪৮ অপরাহ্ন |

    খুব চমৎকার গল্প মহিব। তবে দয়া করে কাঞ্চনদার সিরিজটাতেও কি বোর্ড রেখো।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    আইচ্ছ্যা।। :P

    জবাব দিন

  5. ফয়েজ (৮৭-৯৩)
       মার্চ ২৯, ২০০৯ at ৫:৫৩ অপরাহ্ন |

    যাক গল্পটা দিলা তাইলে। বেরি গুড বয়।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    আইচ্ছ্যা- :P

    জবাব দিন

  6. আদনান (১৯৯৭-২০০৩)
       মার্চ ২৯, ২০০৯ at ৭:৫৬ অপরাহ্ন |

    আসলেই খুব টাচি হয়েছে। :(

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:২১ অপরাহ্ন |

    আইচ্ছ্যা — :P

    জবাব দিন

  7. হোসেন (৯৯-০৫)
       মার্চ ২৯, ২০০৯ at ৯:৩৬ অপরাহ্ন |

    দোস্ত :salute:

    হ্যাটস অফ টু ইউ ম্যান। অসাধারন!!

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ২৯, ২০০৯ at ৯:৪৫ অপরাহ্ন |

    আইচ্ছ্যা— :P

    জবাব দিন

  8. শার্লী (১৯৯৯-২০০৫)
       মার্চ ২৯, ২০০৯ at ১০:১৭ অপরাহ্ন |

    এখন থেকে আমার সবচেয়ে প্রিয় গল্পগুলার মধ্যে একটা।

    আমার বাপ ক্যামনে মইরা গেল জানেন?

    ভুকে। প্যাটের ভুকে।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৩০, ২০০৯ at ৩:১২ অপরাহ্ন |

    আইচ্ছ্যা——- :P

    জবাব দিন

  9. পাভেল (১৯৯৩-৯৯)
       মার্চ ৩০, ২০০৯ at ১২:১২ পুর্বাহ্ন |

    :boss:
    তোমার লেখার স্টাইল অসাধারণ। সহজ সরল বাক্য ভাষার মারপ্যাচ নাই কিন্তু খুবই strong :thumbup:

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৩০, ২০০৯ at ৩:১৩ অপরাহ্ন |

    আইচ্ছ্যা———— :P

    জবাব দিন

  10. সামি হক (৯০-৯৬)
       মার্চ ৩০, ২০০৯ at ১০:১৮ পুর্বাহ্ন |

    একেই বলে ছোট গল্প।

    মহিব :salute:

    শুভ কামনা সবসময়ে।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৩০, ২০০৯ at ৩:১৩ অপরাহ্ন |

    আইচ্ছ্যা————— :P

    জবাব দিন

  11. মুহাম্মদ (৯৯-০৫)
       মার্চ ৩০, ২০০৯ at ১:২৮ অপরাহ্ন |

    মহিবের সবচেয়ে ভাল গল্পগুলোর একটা। আমার খুব প্রিয়। অন্য মানুষের অনুভূতি নিজের মধ্যে অনুভব করা এক বিরাট অর্জন। এটা তুই অর্জন করে ফেলেছিস। তোর অনেক গল্পেই সেটা টের পাওয়া যায়। আশাকরি আরও অনুভূতির কথা আমাদের জানাবি।

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৩০, ২০০৯ at ৩:১৩ অপরাহ্ন |

    আইচ্ছ্যা————————— :P

    জবাব দিন

  12. টিটো রহমান (৯৪-০০)
       মার্চ ৩০, ২০০৯ at ৬:০২ অপরাহ্ন |

    আইচ্ছ্যা——– :P

    জবাব দিন

  13. রেজওয়ান (৯৯-০৫)
       মার্চ ৩০, ২০০৯ at ৬:৩৫ অপরাহ্ন |

    আইচ্ছ্যা——– :P
    আইচ্ছ্যা——–——– :P
    আইচ্ছ্যা——–——–——– :P

    জবাব দিন

  14. সামিয়া (৯৯-০৫)
       মার্চ ৩০, ২০০৯ at ৯:০৫ অপরাহ্ন |

    ছোট্ট কিন্তু চমৎকার।

    জবাব দিন

  15.   শাহরিয়ার মামুন
       মার্চ ৩১, ২০০৯ at ১২:০১ পুর্বাহ্ন |

    আগেই পড়া।
    তবে প্রথমবারের মতোই এবারও অসম্ভব ভাল লাগল পড়ে।
    দুর্দান্ত লেখা।

    জবাব দিন

  16. নাজমুল (০২-০৮)
       মার্চ ৩১, ২০০৯ at ১:২৩ পুর্বাহ্ন |

  17. এহসান (৮৯-৯৫)
       মার্চ ৩১, ২০০৯ at ২:১১ পুর্বাহ্ন |

    আইচ্ছা এতো সহজ করে এতো দারুন লেখ কেমনে? কাঞ্চনদার সাম্প্রতিক পর্বটায় বেশী জুইত পাই নাই। কিন্তু এইটা প্রিয়তে যোগ কইচ্ছি।

    জবাব দিন

  18. মহিব (৯৯-০৫)
       মার্চ ৩১, ২০০৯ at ৯:৩৯ পুর্বাহ্ন |

    ধইন্যবাদ জানাই টিটো ভাই, রেজওয়ান, সামিয়া, রনি ভাই, নাজমুল এবং এহসান ভাইকে।

    আইচ্ছ্যা——- :P

    জবাব দিন

  19. আদনান (১৯৯৪-২০০০)
       মার্চ ৩১, ২০০৯ at ১০:৫৪ পুর্বাহ্ন |

    ওজনদার গল্প । :boss:

    জবাব দিন

    মহিব (৯৯-০৫)
        মার্চ ৩১, ২০০৯ at ১:৩৪ অপরাহ্ন |

    আইচ্ছ্যা——— :P

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard