random header image

নোবেল পুরস্কার ২০০৯

পরীক্ষা চলছে। বিএসসি জীবনের শেষ পরীক্ষা। কিন্তু পড়তে একদমই ইচ্ছা করছে না। দুইটা পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে। শুধু আগের দিন কোনভাবে পড়াশোনা শেষ করে পরীক্ষা দিয়ে আসার সিস্টেমটা তো আগে থেকেই আয়ত্তে ছিল। এই দুই পরীক্ষায় সেটা দুইবার ঝালিয়েও নিয়েছি। তাই চিন্তা নাই, ভাবলাম এই সুযোগে একটা ব্লগ নামিয়ে ফেলি। আদতে পরীক্ষার মত ফ্যাসিস্ট একটা জিনিসের চেয়ে ব্লগিং তো অনেক অনেক উত্তম।

বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্রেকিং নিউজ এবং হট টপিক হচ্ছে বারাক ওবামা-র শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া। নিঃসন্দেহে কোনকিছু না করেই নোবেল পেয়ে গেছেন ওবামা। আমাদের মত ওবামা-ও যে সমান হারে বিস্মিত হয়েছেন এতে আমার কোনই সন্দেহ নেই। শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্য নরওয়ে-র আইনসভা-র ৫ জন সদস্যকে নিয়োগ দেয়া হয়। এই সদস্যরা আবার সিদ্ধান্তের জন্য আইনসভার কাছে দায়ী থাকে না। তাই এই বিচারক নির্বাচনের উপর যে নোবেল পুরস্কারটা অনেক নির্ভর করে তা বলার অপেক্ষা রাখে না। এমনও হতে পারে এই ৫ জন খুব বেশি কষ্ট করতে চান নি। হাতে যা ডেটা আছে তা থেকে খুব দ্রুত একটা সুবিধাজনক সিদ্ধান্তে পৌঁছে গেছেন, দ্বিতীয়বার চিন্তা না করেই, যদিও এর সম্ভাবনা খুব কম। হাজার হোক নোবেল পুরস্কার বলে কথা।

যাহোক ঐসব নিয়ে তেমন কিছু জানি না। তাই হাইপোথেটিক্যাল কথাও বলছি না। ভাবলাম আমি বরং অন্যান্য বিষয়ে নোবেল পুরস্কার প্রাপ্তদের সাথে সিসিবি-র পাঠক মহলকে পরিচয় করিয়ে দেই, যদিও জানি বেশ কয়েকজন ইতিমধ্যে তাদের সাথেও পরিচিত হয়ে গেছেন। তারপরও নোবেল পুরস্কার নিয়ে লেখার একটা পাট আছে না। তাছাড়া নোবেল পুরস্কার জিনিসটা আমার খুব পছন্দের। পদার্থবিজ্ঞান, রসায়ন এবং চিকিৎসাবিজ্ঞান এ নোবেল পুরস্কারগুলো আমি সবসময় অনুসরণ করি। বিংশ শতকের সেরা পদার্থবিজ্ঞানীদের নাম এবং তাদের জীবনী নিয়ে জানার জন্য এই নোবেল সাহেবের মহাকীর্তিকেই অনুসরণ করেছিলাম। একসময় টার্গেট নিয়েছিলাম বাংলা উইকিপিডিয়া-তে নোবেল পুরস্কার পাওয়া সকল বিজ্ঞানী ও সাহিত্যিকের জীবনী লিখবো। পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান এবং সাহিত্যে যারা নোবেল পুরস্কার পেয়েছেন তাদের তালিকাও তৈরি করেছিলাম (অবশ্যই অন্যান্য উইকিপিডিয়ানদের সাহায্য নিয়ে)। সাহিত্য ও পদার্থবিজ্ঞানে বেশ কিছুটা এগিয়েও গিয়েছিলাম। আমাদের করা তালিকাগুলো নিচে দিচ্ছি। প্রত্যেকের নামে ক্লিক করলে তাদের জীবনী চলে আসবে, যদি থাকে আর কি!-

- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- চিকিৎসাবিজ্ঞান
- সাহিত্য

পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৯

মোট তিনজন কে দেয়া হয়েছে। একটি অবদানের জন্য এক জনকে, এবং আরেকটি অবদানের জন্য দুজন কে। তার মানে পুরস্কার ভাগ করা হয়েছে দুই ভাগে। অর্ধেক দেয়া হয়েছে প্রথম জনকে। বাকি অর্ধেক-কে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে। তাই বাকি দুজন পেয়েছে এক চতুর্থাংশ করে। নিচের ছবিতে তিন জনের নাম, কর্মস্থল, জন্ম তারিখ এবং জন্ম স্থান উল্লেখ করা আছে:

“for groundbreaking achievements concerning the transmission of light in fibers for optical communication”

নোবেল চার্লস কে কাও (Charles K. Kao)
স্ট্যান্ডার্ড টেলিকমিউনিকেশন ল্যাবরেটরিস, হার্লো, যুক্তরাজ্য
চাইনিজ ইউনিভার্সিটি অফ হংকং, হংকং, চীন
জন্ম: ১৯৩৩, সাংহাই, চীন

চীনা বিজ্ঞানী চার্লস কে কাও-কে বলা হয় “অপটিক্যাল ফাইবার” যোগাযোগ ব্যবস্থার জনক। ফাইবার অপটিক্স এ অসামান্য অবদানের জন্য তাকে পুরস্কারের অর্ধেক দেয়া হয়েছে। বাকি দুজন পেয়েছেন এক চতুর্থাংশ করে। তাদের ছবি পাওয়ার কারণ এবং সংক্ষিপ্ত পরিচয় নিচে:

“for the invention of an imaging semiconductor circuit – the CCD sensor”

নোবেল উইলার্ড এস বয়েল (Willard S. Boyle)
বেল ল্যাবরেটরিস, মুরে হিল, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
জন্ম: ১৯২৪, অ্যামহার্স্ট, কানাডা
নোবেল জর্জ ই. স্মিথ (George E. Smith)
বেল ল্যাবরেটরিস, মুরে হিল, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র
জন্ম: ১৯২৪

সিসিডি (Charge-coupled device) সেন্সর নিয়ে আমি বিস্তারিত জানি না। তবে আধুনিক ডিজিটাল ইমেজিং এর ক্ষেত্রে এর যে কোন বিকল্প নেই তা নিঃসন্দেহে বলা যায়। এর প্রাথমিক কাজটা অনেকটা শিফ্ট রেজিস্টার এর মত।

রসায়নে নোবেল পুরস্কার ২০০৯

এখানে একই অবদানের জন্য তিন জন পেয়েছেন। তার মানে প্রত্যেকে পেয়েছেন এক তৃতীয়াংশ করে।

“for studies of the structure and function of the ribosome”

নোবেল রামকৃষ্ণ ভেংকট রমন (Venkatraman Ramakrishnan)
এমআরসি ল্যাবরেটরি অফ মলিকুলার বায়োলজি, কেমব্রিজ, যুক্তরাজ্য
জন্ম: ১৯৫২, চিদাম্বরম, তামিল নাড়ু, ভারত
নোবেল টমাস এ. স্টিট্‌জ (Thomas A. Steitz)
ইয়েল ইউনিভার্সিটি, নিউ হেভেন, যুক্তরাষ্ট্র
হাওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউট
জন্ম: ১৯৪০
নোবেল আডা ই ইয়োনাথ (Ada E. Yonath)
ভাইজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স, রেহোভোত, ইসরায়েল
জন্ম: ১৯৩৯, ইসরায়েল

আরও একজন ভারতীয় বিজ্ঞানী নোবেল পুরস্কার পেলেন। এর আগে পদার্থবিজ্ঞানে দুজন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন: চন্দ্রশেখর ভেংকট রমন এবং উনার ভাতিজা সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর। এবার যিনি পেলেন তার নাম “রামকৃষ্ণ ভেংকট রমন”। মহাবিজ্ঞানী রমন এর সাথে তার কোন সম্পর্ক আছে মনে করেছিলাম। কিন্তু নেট ঘেটে এখন পর্যন্ত তেমন কোন সম্পর্ক পাই নি। কেউ পেলে জানিয়েন।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০০৯

এখানেও একই অবদানের জন্য তিন জন পেয়েছেন।

“for the discovery of how chromosomes are protected by telomeres and the enzyme telomerase”

নোবেল এলিজাবেথ এইচ ব্ল্যাকবার্ন (Elizabeth H. Blackburn)
ব্ল্যাকবার্ন ও গ্রিডার মিলেই টেলোমেয়ারেজ আবিষ্কার করেছিলেন। এই এনজাইম টিই টেলোমেয়ার পুনরায় ভরে তোলার কাজ করে।
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রানসিস্কো, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র
জন্ম: ১৯৪৮, হোবার্ট, তাসমানিয়া, অস্ট্রেলিয়া
নোবেল ক্যারল ডব্লিউ গ্রিডার (Carol W. Greider)
জন্স হপকিন্স ইউনিভার্সিটি, বাল্টিমোর, যুক্তরাষ্ট্র
জন্ম: ১৯৬১
নোবেল জ্যাক ডব্লিউ জোস্টাক (Jack W. Szostak)
হার্ভার্ড মেডিক্যাল স্কুল, বস্টন
হাওয়ার্ড হিউস মেডিক্যাল ইনস্টিটিউট
জন্ম: ১৯৫২, লন্ডন, ইংল্যান্ড

বাংলাদেশেও মেডিক্যাল কলেজগুলোতে মেয়েদের আধিক্য লক্ষণীয়। চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কারেও দেখি তাদের আধিক্য। এর আগেও বারবারা ম্যাকক্লিন্টক এর মত বিজ্ঞানীরা চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন।

নোবেল পুরস্কারগুলোর বণ্টন দেখে একটা বিষয় মনে হলো। রসায়ন এবং চিকিৎসাবিজ্ঞানে নোবেল পাওয়া সব বিজ্ঞানীর বয়সই পদার্থবিজ্ঞানে নোবেল প্রাপ্তদের তুলনায় কম। আর লক্ষ্য করলে দেখা যায় পদার্থবিজ্ঞানে যারা নোবেল পান তারা জীবনের সেরা আবিষ্কারটি করেছিলেন অন্তত ৩০-৪০ বছর আগে। যেমন জর্জ স্মুট ১৯৬৫ সালের আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পান ২০০০-এর দশকে।

সাহিত্যে নোবেল পুরস্কার ২০০৯

সাহিত্যে বরাবরের মত এবারও নোবেল পুরস্কার কেবল একজনই পেয়েছেন। সাহিত্যের ক্ষেত্রে এটাই খুব স্বাভাবিক।

10
হার্টা ম্যুলার (Herta Müller)
নোবেল পুরস্কার পেয়েছেন জার্মান হিসেবে
জন্ম: ১৯৫৩, Nitzkydorf, Banat, রোমানিয়া

সাহিত্যে ইদানিং যারা নোবেল পুরস্কার পাচ্ছেন তাদের নাম আমরা পুরস্কার প্রাপ্তির পরই জানি। এটাকে অবশ্য আমি সাহিত্যিকের অযোগ্যতা নয় বরং আমাদের সাহিত্যবিমুখতার পরিচায়ক হিসেবেই দেখি। আরেকটি বিষয় হচ্ছে, এক ভাষার সাহিত্যিকের অন্য ভাষায় পরিচিতি পেতে বেশ খানিকটা সময় লাগে। এজন্যই হয়তো এই রুমানীয় সাহিত্যিকের নাম আগে কখনও শুনি নি। তবে নোবেল পুরস্কার অনেক মানবতাবাদী ও মহান সাহিত্যিকের সাথে বিশ্ববাসীর পরিচয় করিয়ে দেয়। ওরহান পামুক নোবেল পাওয়ার পরই কিন্তু তার বই বাংলায় অনূদিত হতে শুরু করেছিল। এতে আক্ষেপের কিছু নেই। অবশ্য জীবনে কোনদিন ডোরিস লেসিং এর নাম শুনি নি ভেবে আমার এক সময় খুব আক্ষেপ হয়েছিল। এই ইংরেজ সাহিত্যিক জীবনের ৯০ টা বছর কাটিয়ে দিলেন বাংলায় অপরিচিত থেকেই। এখন কিন্তু তার কিছু কবিতা ঠিকই বাংলাদেশেও সমাদৃত হচ্ছে।

এই রুমানীয় সাহিত্যিকের চরিত্রটা বোধহয় খানিকটা বিপ্লবী। রোমানিয়ায় একসমসয় গোঁড়া কম্যুনিস্ট শাসন ছিল যেটা আদতে ফ্যাসিস্ট রূপ ধারণ করেছিল। এই যুগ নিয়ে করা একটা অনবদ্য রুমানীয় সিনেমাও দেখেছিলাম- “৪ মাস, ৩ সপ্তাহ ও ২ দিন” (4 Months, 3 Weeks and 2 Days)। এই সিনেমাগুলো হয়ত হার্টা ম্যুলার-এর সাহিত্যকর্ম দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছে। যথারীতি নোবেল এর মাধ্যমে সর্বসাধারণের কাছে পরিচিত হওয়ার পরই তার লেখা বাংলায় অনূদিত হতে শুরু করেছে। তার লেখা একটি গল্পের বঙ্গানুবাদ পড়তে চাইলে এখানে যান:
- অন্ত্যেষ্টির বয়ান (অনুবাদ করেছেন ‘শুভাশীষ দাশ’)

হার্টা ম্যুলার এর সাক্ষাৎকার:
- নিজের একটি বই নিয়ে হার্টা ম্যুলার (অনুবাদক ‘শুভাশীষ দাশ’)

শেয়ার করুন
৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫ (ভোট, ৪.২০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৪৭ টি মন্তব্য

  1. আন্দালিব (৯৬-০২)
       অক্টোবর ১০, ২০০৯ at ৫:৩৮ অপরাহ্ন |

    চমৎকার পোস্ট! স্কুলে পড়তে কুইজের জন্য নোবেল লরিয়েটদের নাম ও অবদান মুখস্থ করতে হতো, সেই থেকে অভ্যাস হয়ে গেছে প্রতিবছর এই সময়টায় নোবেলপ্রাপ্তদের খোঁজ নেয়ার।
    সাহিত্যে নোবেল যাঁরা পান তাঁদের ব্যাপারে আগেই কেনো জানি নাই এটা নিয়ে একটা সময়ে আক্ষেপ করতাম। তবে ভাষার অন্তরায় ও মিডিয়ার দূরত্বটাই এজন্যে দায়ী মনে হয়। বিশ্বসাহিত্যের থেকে বাংলা সাহিত্য তো এমনিতেই বিশ তিরিশ বছর পিছিয়েই থাকে! :(

    পদার্থে পরের দুইজনের নামই বয়লার্ড? নাকি কপিভ্রান্তি হয়েছে?

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১০, ২০০৯ at ৭:২২ অপরাহ্ন |

    বিশাল ভ্রান্তি। পরের জনের নাম হবে জর্জ স্মিথ। ঠিক করে দিলাম।

    [ জবাব দিন ]

  2. জিহাদ (৯৯-০৫)
       অক্টোবর ১০, ২০০৯ at ৬:০৪ অপরাহ্ন |

    দারুণ তথ্যনির্ভর পোস্ট। একটু একটু করে হলেও সবার সম্পর্কে জানা হলো।

    পোস্টের জন্য ধন্যবাদ।

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১০, ২০০৯ at ৭:২৪ অপরাহ্ন |

    না জানলেও অবশ্য ক্ষতি নাই। বিসিএস দিতে হবে না… :D

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ১১, ২০০৯ at ১:২২ পূর্বাহ্ন |

    :(( :(( আমার ২৫ তারিখ ভাইভা :(( :((

    [ জবাব দিন ]

  3. ফয়েজ (৮৭-৯৩)
       অক্টোবর ১০, ২০০৯ at ৬:৪১ অপরাহ্ন |

    মজা করতে চাইছিলাম। :D

    চাইপা গেলাম, দিন কাল ভালো না, পোলাপাইন খালি আমারে কপি করে :( :((

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        অক্টোবর ১০, ২০০৯ at ৬:৪২ অপরাহ্ন |

    সুরি, “কপি” হইবো না, “কোট” হইবো। :P

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১০, ২০০৯ at ৭:২২ অপরাহ্ন |

    বুঝি নাই…

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        অক্টোবর ১০, ২০০৯ at ৮:০৮ অপরাহ্ন |

    :D

    আরে ব্যাপার না বাচ্চু, সেই কবে একবার কি কইছি পোলাপাইন সেইটা কোট করে, আবার আইজ কি কইছে এইটাও কোট করে, ত্রাহি মধূসুদন অবস্থা হইছে। :)

    যাউজ্ঞা এই গুলা তোমার পোস্ট সংক্রান্ত মন্তব্য না। তোমার টেনশিত হবার কিছু নাই।

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        অক্টোবর ১১, ২০০৯ at ৩:০৯ পূর্বাহ্ন |

    ইশশিরে… :P
    ফয়েজ ভাই যে কি কয়! :))

    [ জবাব দিন ]

  4. তৌফিক (৯৬-০২)
       অক্টোবর ১০, ২০০৯ at ৬:৫২ অপরাহ্ন |

    সিসিডি আবিষ্কার না হলে আমার মাস্টার্সটা হইত না। ডিজিটাল ক্যামেরা নিয়ে নিজের জ্ঞানে যতদূর কুলায় ভাবছি ব্লগ নামাই ফেলব। (এইটা প্রতিশ্রুতি না, আমার বকেয়া ব্লগের তালিকা অনেক লম্বা। আর বাড়াইতে চাই না।)

    ভালো পোস্ট মুহাম্মদ। :thumbup:

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১০, ২০০৯ at ৭:২৩ অপরাহ্ন |

    সিসিডি নিয়ে আপনের পোস্টের অপেক্ষায় থাকলাম… বেশি দেরি করায়েন না..

    [ জবাব দিন ]

  5. তৌফিক (৯৬-০২)
       অক্টোবর ১০, ২০০৯ at ৭:২৭ অপরাহ্ন |

    উইলার্ড এস বয়েল দুইবার আসছে। দেইখো একটু। :)

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১০, ২০০৯ at ১০:৩৭ অপরাহ্ন |

    ঠিক করলাম।

    [ জবাব দিন ]

  6. জাহিদ (১৯৯৯-০৫)
       অক্টোবর ১০, ২০০৯ at ৮:৫৫ অপরাহ্ন |

    উপকারি পোস্ট। :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  7. তানভীর (৯৪-০০)
       অক্টোবর ১০, ২০০৯ at ৯:৩২ অপরাহ্ন |

    চমৎকার পোস্ট! :thumbup:

    শান্তির নোবেল পুরস্কারের জন্য নাকি ২০০ জনের একটা তালিকা ছিল, সেখান থেকে ওবামাকেই নির্বাচিত করা হয়েছে। এটা নিয়ে খুব বেশি কিছু বলার দরকার নেই, কম-বেশি সবাই বিস্মিত।

    পদার্থবিজ্ঞানের নোবেল বিজয়ীদের নিয়ে একসময় খুব আগ্রহ কাজ করত। বিশ্ব কতটা এগিয়ে যাচ্ছে এটা তাদের বিষয়গুলো বা কাজগুলো দিয়ে বেশ বোঝা যায়। তাদের জীবনী যদি কোথাও লিপিবদ্ধ থাকে তাহলে বেশ ভালো হবে।

    সাহিত্যে নোবেল বিজয়ীদের লেখা আমরা পড়ি সাধারণতঃতারা নোবেল পাওয়ার পর। এটা নিয়ে আমার সবসময়ের আক্ষেপ। তাদের লেখা আমাদের কাছে কেন পৌঁছায়না সেটা নিয়ে চিন্তা করার মনে হয় অবকাশ আছে।

    বাকি দুইটা বিষয় নিয়ে আমার আগ্রহ কম, তাই কিছু লিখতে পারলাম না। :)

    [ জবাব দিন ]

  8. দিহান ইসলাম
       অক্টোবর ১০, ২০০৯ at ৯:৪১ অপরাহ্ন |

    চমৎকার পোষ্ট :)

    পরীক্ষার মধ্যেও তুমি সময় করে আমাদের সাথে শেয়ার করেছো, অনেক ধন্যবাদ ভাইয়া, :) :)
    পরীক্ষা ভালোভাবে দাও।

    [ জবাব দিন ]

  9. ইফতেখার (৯৫-০১)
       অক্টোবর ১০, ২০০৯ at ১০:০১ অপরাহ্ন |

    চমৎকার পোষ্ট !! economics এর টার জন্য অপেক্ষা করছি।

    [ জবাব দিন ]

    জিহাদ (৯৯-০৫)
        অক্টোবর ১১, ২০০৯ at ১২:৪০ পূর্বাহ্ন |

    টেনশনে আছেন নাকি? :D

    ওবামা যখন পাইসে আপনারও হয়ে যাবে। নো টেনশন! :D

    [ জবাব দিন ]

    ইফতেখার (৯৫-০১)
        অক্টোবর ১১, ২০০৯ at ২:৪৪ পূর্বাহ্ন |

    ধরা খায়া গেলাম :( :(

    [ জবাব দিন ]

  10. সামীউর (৯৭-০৩)
       অক্টোবর ১১, ২০০৯ at ১২:২৯ পূর্বাহ্ন |

    ধন্যবাদ মুহাম্মদ, খুব চমতকার পোস্ট।

    [ জবাব দিন ]

  11. রেজওয়ান (৯৯-০৫)
       অক্টোবর ১১, ২০০৯ at ১২:৫৮ পূর্বাহ্ন |

    দারুন…তুই বস :boss: :boss: :boss:
    কষ্ট কইরা আমার আর পেপার পড়া লাগে না :grr: :grr:
    কত্ত কিছু শিখলাম :D :D :D

    [ জবাব দিন ]

  12. হিমেল (৯৯-০৫)
       অক্টোবর ১১, ২০০৯ at ১:০০ পূর্বাহ্ন |

    হুমমম

    [ জবাব দিন ]

    রেজওয়ান (৯৯-০৫)
        অক্টোবর ১১, ২০০৯ at ১:২০ পূর্বাহ্ন |

    ওই চোরা x-( x-( x-( এইখানেও ডজিং মারতে আইসস ????
    লেখা দে হারামজাদা নইলে ম্যাপ খামু :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        অক্টোবর ১১, ২০০৯ at ১:২৩ পূর্বাহ্ন |

    ওরে তুই দেখি রফিক আজাদ ঝাড়লিরে!

    [ জবাব দিন ]

  13. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       অক্টোবর ১১, ২০০৯ at ১:৪৭ পূর্বাহ্ন |

    মুহাম্মদ কষ্টসাধ্য পোস্ট টার জন্য অনেক ধন্যবাদ :clap:

    ইশ, কবে যে নোবেল প্রাইজ পামু :(

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১১, ২০০৯ at ২:১৬ পূর্বাহ্ন |

    কবে যে ডজিং এ নোবেল দেয়া চালু হইব… :dreamy:

    [ জবাব দিন ]

    দিহান ইসলাম
        অক্টোবর ১১, ২০০৯ at ২:১৮ পূর্বাহ্ন |

    চল আমরাই শুরু করে দিই :grr: :grr:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১১, ২০০৯ at ২:৩৩ পূর্বাহ্ন |

    তাই করতে হবে মনে হচ্ছে… :grr:

    [ জবাব দিন ]

  14. জুনায়েদ কবীর (৯৫-০১)
       অক্টোবর ১১, ২০০৯ at ২:১৫ পূর্বাহ্ন |

    ঐ ব্যাটা পড়তে বস গিয়া…
    পরীক্ষার পর যত খুশি লেখা দিস… x-(

    [ জবাব দিন ]

  15. কামরুল হাসান (৯৪-০০)
       অক্টোবর ১১, ২০০৯ at ২:৫২ পূর্বাহ্ন |

    সবার চেহারার মধ্যেই ক্যামঞ্জানি নোবেল নোবেল ভাব ! :grr:

    [ জবাব দিন ]

    কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
        অক্টোবর ১১, ২০০৯ at ২:৫৯ পূর্বাহ্ন |

    সবডির হাসির ভিত্রেও দেখি নোবেল নোবেল ভাব :D নিজের লগে ব্যাপক মিল পাইতাসি ;)) ;))

    [ জবাব দিন ]

    কামরুল হাসান (৯৪-০০)
        অক্টোবর ১১, ২০০৯ at ৩:২৩ পূর্বাহ্ন |

    কিন্তু আমি তো নোবেলের হাসির সাথে আপনার কোন মিল পাইতেছিনা। দেখেন তো আপনি পান কিনা ! :grr:

    [ জবাব দিন ]

    দিহান ইসলাম
        অক্টোবর ১১, ২০০৯ at ৩:২৪ পূর্বাহ্ন |

    =)) :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    জুনায়েদ কবীর (৯৫-০১)
        অক্টোবর ১১, ২০০৯ at ৩:৩৭ পূর্বাহ্ন |

    ;)) ;)) ;))

    [ জবাব দিন ]

    তানভীর (৯৪-০০)
        অক্টোবর ১১, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        অক্টোবর ১১, ২০০৯ at ৭:৪৩ অপরাহ্ন |

    =)) =)) =))
    :pira: :pira: :pira:
    :khekz: :khekz: :khekz:

    [ জবাব দিন ]

    আদনান (১৯৯৪-২০০০)
        অক্টোবর ১৫, ২০০৯ at ৯:৩৭ পূর্বাহ্ন |

    =))

    [ জবাব দিন ]

  16. সাদিদ হাসান (১৯৯৫-২০০১)
       অক্টোবর ১১, ২০০৯ at ৩:১১ অপরাহ্ন |

    অনেক কিছু জানলাম। অনেক ধন্যবাদ ভাই।

    [ জবাব দিন ]

  17. আহ্সান (৮৮-৯৪)
       অক্টোবর ১১, ২০০৯ at ৭:৪৪ অপরাহ্ন |

    মুহাম্মদ,
    তথ্য নির্ভর পোস্টের জন্য ধন্যবাদ…

    [ জবাব দিন ]

  18. মোস্তফা (১৯৮৮-১৯৯৪)
       অক্টোবর ১১, ২০০৯ at ১১:১৮ অপরাহ্ন |

    সুন্দর পোষ্ট। তাঁদের অবদান গুলো আরেকটু বিস্তারিত হলে আরো ভাল হতো।

    [ জবাব দিন ]

  19. ইফতেখার (৯৫-০১)
       অক্টোবর ১২, ২০০৯ at ১০:৩১ অপরাহ্ন |

    ভালোই, যে দুইটা অর্থনীতিতে নোবেল পাইলো, তার একটা অর্থনীতিবিদই না; পলিটিকাল সাইনটিস্ট।

    [ জবাব দিন ]

    মুহাম্মদ (৯৯-০৫)
        অক্টোবর ১২, ২০০৯ at ১১:৫৪ অপরাহ্ন |

    তার মানে বোধহয়,
    কেবল পদার্থবিজ্ঞানেই নোবেল পুরস্কারটা ভাল হয়। এরপর রসায়ন আর চিকিৎসাবিজ্ঞান। সাহিত্যেও মাঝেমাঝে ঘাপলা বাজে। যেমন ২০০৪ সালে এলফ্রিদে এলিয়েনেক কে নোবেল পুরস্কার দেয়ায় শিল্পীদের অনেকেই বিরক্ত হয়েছিলেন।

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        অক্টোবর ১৪, ২০০৯ at ৩:৫৫ অপরাহ্ন |

    পদার্থবিজ্ঞানে যারা নোবেল পান তারা অবশ্যই সেরা বিজ্ঞানী। তবে নোবেল পাওয়ার যোগ্য বিজ্ঞানীরাও অনেক সময় নোবেল পান না। আমি এখনও অপেক্ষায় আছি এডওয়ার্ড উইটিন কে নিয়ে। প্রতিবার নোবেল দেয়ার পর দেখি তার নাম দেখা যায় কি না।

    [ জবাব দিন ]

    মাহমুদ (১৯৯০-৯৬)
        অক্টোবর ১৪, ২০০৯ at ১:৫৬ অপরাহ্ন |

    অর্থনীতির সাথে পলিটিক্যাল সায়েন্সের সম্পর্কটা আলাদা করা কঠিন, যদিও এখনকার অনেক অর্থনীতিবিদই এদেরকে সম্পুর্ণ আলাদা করে দেখতে চান এই বিশ্বাস থেকে যে, অর্থনীতি্র সাথে ক্ষমতার সম্পর্ক নাই। দুইয়ের সম্পর্ককে স্বীকার করে নিয়ে যে বিষয়, তা’র নাম ‘পলিটিক্যাল ইকোনোমি’।

    [ জবাব দিন ]

    হোসেন (৯৯-০৫)
        অক্টোবর ১৪, ২০০৯ at ৩:৫৩ অপরাহ্ন |

    মাহমুদ ভাই একটা আলাদা পোস্ট দেবার অনুরোধ রইল অর্থনীতিতে ক্ষমতার ফ্যাক্টরগুলো বর্ননার জন্যে।

    [ জবাব দিন ]

  20. আদনান (১৯৯৪-২০০০)
       অক্টোবর ১৫, ২০০৯ at ৯:৪৭ পূর্বাহ্ন |

    শেয়ার করার জন্য থ্যান্কস । পরীক্ষা ভাল মতো দে ।

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard