random header image

আগন্তুক

যদি কখনো খুব ব্যস্ত তুমি
ধরা যাক-পড়ছো, একঘেয়ে সুরে
হাতের কাছে হঠাৎ কলমটা খুঁজে পাচ্ছো না-
দেখো, টেবিলের ওপাশটায় আমি
হাতে কি? আরে না না,তোমার কলম নয়, ওটা সিগারেট
ধোয়ায় তোমার ঘর ভাসিয়ে দিচ্ছি
তোমাকে আরো রাগাবার জন্যে
ঘর ফাটিয়ে হো হো করে হাসছি ।

যদি কখনো রাতদুপুরে বৃষ্টি একাকার-
ঘুম নেই চোখে,
এপাশ আর ওপাশ, ওপাশ আর এপাশ
দেখবে, মাথাভর্তি ভেজা চুল নিয়ে
হঠাৎ হাজির হয়েছি বিটকেলে আমি-
তোমাকে আরেকটু তাতিয়ে দিতে
ঠাণ্ডা হাতে ছুঁয়ে দিচ্ছি কাঁথার নিচে তোমার মুখটা
সেকি? এতো ঘুম কিসের?
চলো, ছাদে চলো শিগগির
আহা,জুতো পরতে হবে না
আজ বৃষ্টিতে ভিজবো।

যদি কখনো একঘেয়ে জানালায়
দাঁড়িয়ে গুনতে থাকো প্রখর রোদের চিল কিংবা ঘুড়ি
দেখো, নিঃশব্দ দুটো হাত
-তোমার চোখ চেপে ধরেছে
ভয় পেয়োনা, ওটা আমি-
বুঝতেই পারছো, রাগাতেই এসেছি
আরো জোরে ঘরময় ছেড়ে দেবো
আমার প্রিয় গানের অ্যালবামটা,
যেটা শুনলেই তুমি নাক কুঁচকাও।

আমি ঠিক জানি না, তুমি কি বিরক্ত হচ্ছো ?
ঠিক আছে, যাচ্ছি আমি চলে
কিন্তু যাবার আগে-
ওই সিগারেটটা, তোমার ওই শাড়িটা (যেটায় মাথা মুছেছিলাম)
আর গানের অ্যালবামটা রেখে যাই ?
চলে যাচ্ছি, দরজাটা লাগিয়ে দিও
আর বেশি রাত জেগোনা যেন,শরীর খারাপ করবে।

৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫৫ votes, average: ৪.২০ out of ৫ (ভোট, ৪.২০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৩ টি মন্তব্য

  1. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)
       জুলাই ৫, ২০১১ at ১১:৪০ অপরাহ্ন |

    উরাধুরা হয়েছে দোস্ত। :just: :gulli2:

    [ জবাব দিন ]

    অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)
        জুলাই ৫, ২০১১ at ১১:৪২ অপরাহ্ন |

    তুই ইদানিং এগুলা কি ছাড়তাসস রে…… ক্বোপ

    [ জবাব দিন ]

    নাফিজ (০৩-০৯)
        জুলাই ৬, ২০১১ at ৩:২৪ পুর্বাহ্ন |

    জানিসই তো কোত্থেকে আসে।

    [ জবাব দিন ]

  2. আরিফ আমীন (০১-০৭)
       জুলাই ৬, ২০১১ at ১:৩০ পুর্বাহ্ন |

    :clap: :clap: চালায় যাও :clap: :clap:

    [ জবাব দিন ]

    নাফিজ (০৩-০৯)
        জুলাই ৬, ২০১১ at ৩:১৪ পুর্বাহ্ন |

    ভাইজান, কোবতে তো আমার রক্তে মিশে আছে। এটা আমার নেশা নয়, পেশা… :goragori: :goragori:

    [ জবাব দিন ]

  3. রেজা শাওন (০১-০৭)
       জুলাই ৬, ২০১১ at ১:৪০ পুর্বাহ্ন |

    নফিজ(নাফিজ)…!!

    তুই তো বিরাট সেয়ানা রে…!! এই শিশু বয়সেই প্রেমের কবিতা লিখিস…!!

    যাই হোক…কবিতা খুব সুন্দর হইছে।।

    [ জবাব দিন ]

    নাফিজ (০৩-০৯)
        জুলাই ৬, ২০১১ at ৩:২০ পুর্বাহ্ন |

    হা, অনেক যুদ্ধের পোড় খাওয়া আমি এক যুবক শিশু :khekz: :khekz:

    ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  4. সারোয়ার স্টিনসন (০১-০৭)
       জুলাই ৭, ২০১১ at ১:২৩ অপরাহ্ন |

    নাফিজ মারাত্মক হইছে , মাথা নষ্ট করা কবিতা, ফেন হইয়া গেলাম। :clap: :clap:
    সোজা প্রিয়তে। :boss:

    [ জবাব দিন ]

    নাফিজ (০৩-০৯)
        জুলাই ৯, ২০১১ at ১২:০২ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাই। কেমন আছেন ??

    [ জবাব দিন ]

    সারোয়ার স্টিনসন (০১-০৭)
        মার্চ ২৬, ২০১৩ at ১:৩২ পুর্বাহ্ন |

    আছি ভালোই।

    [ জবাব দিন ]

  5. সাব্বির
       জুলাই ৮, ২০১১ at ৩:২৮ অপরাহ্ন |

    :clap:

    [ জবাব দিন ]

    নাফিজ (০৩-০৯)
        জুলাই ৯, ২০১১ at ১২:০৩ পুর্বাহ্ন |

    ধন্যবাদ । :hatsoff:

    [ জবাব দিন ]

  6. সারোয়ার স্টিনসন (০১-০৭)
       মার্চ ২৬, ২০১৩ at ১:৩১ পুর্বাহ্ন |

    নাফিজ, তোর এই কবিতাটা আমার অনেক ভালো লাগে। অনেকদিন আগে একবার পড়ে মুগ্ধ হয়েছিলাম। মনে গেঁথে গিয়েছে। তাই আজ এতোদিন পরে আবার খুঁজে বের করে পড়ছি। :thumbup:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard