random header image

আমার ক্যাডেট কলেজ

কলেজ থেকে আসার সময় আমার খুব গর্ব হচ্ছিল যে আমি ৬ বছর কলেজে থাকতে পারলাম। একদম ক্রেষ্ট নিয়ে বের হতে পারলাম। B-) কলেজ থেকে আসার পর যখন বাসায় আসলাম তখন প্রথম দিন ভাবলাম যাহ কি মজা আর ভেকেশান থেকে কলেজে যাবার কথা চিন্তা করতে হবেনা।
কিন্তু এই অনুভুতিটা বেশিক্ষণ থাকতে পারলোনা ওইদিন রাতেই ঘুমাতে গিয়ে দেখি ঘুম আর আসেনা যখন ভাবতে লাগলাম আমি আর কমন রুমে গিয়ে আয়েশ করে বসে টিভি দেখতে পারবোনা আমাকে দেখে আর জুনিয়ররা চেয়ার থেকে উঠে জায়গা করে দিবেনা রিমোটটা আমাদের ক্লাসের কারো হাতে তুলে দিবেনা, আমি আর সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করবোনা পিটিতে নামার জন্য, পিটি থেকে আসার সময় গল্প করতে পারবোনা, আর কখনো এতগুলা ক্লাসমেট এর সাথে দোড়াবোনা, পিটির পর এসে তাওয়াল কাধে নিয়ে সিগেরেট খেতে যাবোনা, ডাইনিং হলে সবার পরে গিয়ে ভাব নিয়ে টেবিল লিডার এর চেয়ারে বসবোনা, মিল শেষ হলে ভাব নিয়ে আগে চলে আসবোনা অথবা ভাব নিয়ে বসে থাকবোনা সবাই উঠে গেলে ক্লাস টুয়েলভ আর কখনো একসাথে লাষ্ট এ উঠবেনা।
ভাবতে ভাবতে ঘুমালাম কিন্তু ঘুম থেকে ইয়ঠে বুঝলাম আমি কি যেন খুজছি সেটা আর কিছুনা আমার কলেজের সকাল, একাডেমি ব্লগ, লুকিয়ে ছাদে উঠা, সিগেরেট খাওয়া, কলেজ মস্ক, ডাইনিং হল, এতগুলা বাস্কেট বল, ফুটবল, ভলিবল গ্রাউন্ড।হায়রে আর কি কখনো লাইটস অফের পর সবাই মিলে করিডরে বসে গান গাইবে?? সবাই মিলে জোকস করবে?? কত কিছু একসাথে জীবন থেকে চলে যাবে, আর এই ক্লাসমেটগুলা???? ওরা কি আর কখনো আমার সাথে রুম ক্রীকেট খেলবে করিডর ক্রীকেট খেলবে??? ওরা কি আর আমাকে গেমস এর আগে পিটির আগে ঘুম হেকে উঠাই দিয়ে বলবে নাজমুল উঠ আর মাত্র ৫ মিনিট আছে?? আর কি ওরা আমার জন্য ভিডিও সো এর সময় জায়গা রাখবে??
নাহ আর কখনো সম্ভব না সেটা আমি জানি। হয়তোবা গেট টু গেদার করবো হয়তোবা কলেজের রি ইউনিয়ন এ যাবো কিন্তু সত্য কথা বলতে কি আগের ফ্লেভারটা আর কখনো পাবোনা।
গতবার বি এম এ থেকে পোলাপান আসার পর দুই দিন পর পর টি এস সিতে গেট টু গেদার। তখন বুঝলাম সবার কলেজের প্রতি কি টান সবার ক্লাস মেইট এর প্রতি কি টান। মারুফ বললো “”এখন যদি ওকে কেউ বলে কলেজে গিয়ে টানা একমাস ইডি খাবে কিন্তু ও আবার কলেজ লাইফ শুরু করতে পারবে”” দেখলাম সবাই বললো “”হ আমিও রাজি””। আবার কয়েকজন বললো আমারে টানা দুই মাস বললেও আমি রাজি কিন্তু এইসব রাজি টাজি দিয়ে কি আর কাজ হবে কেউ আর কখনো আমাদের কলেজে ফিরে যেতে বলবেনা।
তার জন্যই ক্যাডেটরা কলেজের ফ্লেভারটা ফিরে পাবার জন্য বিভিন্ন ধরণের জিনিস তুলে আনে যেমন সবচাইতে বড় প্রমাণ আমাদের ব্লগ। এখানে কেউ তো লাভের আসায় ব্লগ খুলেনাই এই ব্লগ থেকে কোনো আয় ও হয়না বরং বছরে বছরে টাকা দিতে হয় ব্লগের জন্য সেই টাকাটাও ভাইয়ারা নিজেরা দেয় হয়তোবা একদিন আমাদের মতো জুনিয়ররাও সুযোগ পাবো কিছুটা হেল্প করার। তারপর ধরতে পারি ক্যাডেট কলেজ ক্লাবের কথা এখানে অবশ্য হাল্কা টাকা পয়সার ব্যাপার আছে কিন্তু ক্যাডেট নামটা তো সাথে আছে, তারপর আসে প্রত্যেকটা কলেজের এক্সক্যাডেট এসোসিয়েশনের নাম। এখানে ভাইয়ারা কত সময় দেয় কোনো লাভের আশা ছাড়া। লাভ নেই এই কথাটা ভুল বললাম। হয়তোবা আর্থিক লাভ নাই কিন্তু মানসিক লাভের ব্যাপারটা বাদ দেয়া যায়না। তারা তো ওই কলেজের কথাটা চিন্তা করেই এখানে আছে। চিন্তা করে কিভাবে কলেজে যাওয়া যায় সবাইকে নিয়ে, টাকার সমস্যা না থাকলে হয়তোবা প্রতি বছর একটা করে রি-ইউনিয়ন দিয়ে দিত। কি আর করা সবাই ৪ বছর ওয়েট করে কলেজে যাবার জন্য।
২০০৬ এর রি-ইউনিয়নে আমার সাথে এক ভাইয়ার দেখা হলো উনি সরাসরি অষ্ট্রেলিয়া থেকে এসেছেন। দেশে বলতে গেলে কেউ থাকেনা বাবা মা মারা গেছেন, ভাই বোন সবাই দেশের বাইরে কিন্তু উনি ওখান থেকে আসলেন শুধু রি ইউনিয়ন করার জন্য হয়তোবা কিছুদিন পর পর ই চিন্তা করেন আবার কবে যাবো। সামনের বছর মার্চ মাসে আমাদের কলেজে রি-ইউনিয়ন হয়তোবা থাকতে পারবোনা যেখানেই থাকি মনটা কলেজেই পড়ে থাকবে, খুব মিস করবো কলেজটাকে এখন যেমন করি।
ক্যাডেট কলেজ আমাকে ওনেক কিছু দিয়েছে ক্যাডেট কলেজের ধার শোধ করা আমার পক্ষে কখনো সম্ভবনা। আজিবন খালি ক্যাডেট কলেজ কে ভালোবেসে যাবো, ক্লাসমেটদের মিস করবো, ওদের দেখলে খুব ভালো লাগবে ওদের কল পেলে খুব ভালো লাগবে, কারো সাথে দেখা হলে যখন শুনবো উনি একজন এক্সক্যাডেট তখন খুব ভালো লাগবে এই জিনিসটাও কম না অনেক গর্ব করার মতো আজীবন ক্যাডেট কলেজ টিকে থাক আজীবন ক্যাডেটদের এই ভাই ভাই সম্পর্কটা টিকে থাকুক।

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৭৩ টি মন্তব্য

  1. দিহান আহসান
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:০৭ পুর্বাহ্ন |

  2. মঞ্জুর (১৯৯৯-২০০৫)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:১৩ পুর্বাহ্ন |

    অনেক কিছু আবার মনে পড়ে গেলো তোমার লেখা পড়ে।মনটা ও খারাপ করে দিলা এইশব কথা লিখে।

    [ জবাব দিন ]

  3. নাজমুল (০২-০৮)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:১৩ পুর্বাহ্ন |

    :teacup:
    আপনার জন্য মিষ্টি চা :)

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:১৮ পুর্বাহ্ন |

    ভাইয়া কারে চা দাও? :P

    [ জবাব দিন ]

    মঞ্জুর (১৯৯৯-২০০৫)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:২০ পুর্বাহ্ন |

    চা কারে দিলা?দিহান ভাবিরে নাকি আমারে?এক কাপে কাম হবে না।জলদি দুই কাপ আনো।ডাবল আপ…।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:২৯ পুর্বাহ্ন |

    দুইজন কেই :D
    আমাদের কাছে যখন টাকা থাকেনা তখন হোটেল এ গিয়া আমরা ২ কাপকে ৩ কাপ করে দিতে বলি যেন ১২ টাকায় ৩ জন খেতে পারি আমাদের এখানের হোটেলে এক কাপ চা ৬ টাকা :(
    আজ কে আমার কাছে টাকা নাই :( আপনাদের এক কাপ কে ২ কাপ করে দিলাম :D

    [ জবাব দিন ]

        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৫:৫৪ পুর্বাহ্ন |

    :))

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৯:১৬ অপরাহ্ন |

    কিপ্টামির জন্য তোমার ব্যান চাইবো নাকি বুঝতে পারছিনা, তবে চা’য়ের জন্য ধইন্যাপাতা। :P

    [ জবাব দিন ]

  4. মাহমুদ (১৯৯৮-২০০৪)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:২৫ পুর্বাহ্ন |

    মাত্র তো শুরু..
    মজার ব্যাপারটা হল যেখানেই যাই না কেন,ক্লাসমেট/সিনিয়র/জুনিয়র/অন্য কলেজের…কেউ না কেউ থাকে।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:০১ পুর্বাহ্ন |

    জ্বী ভাই খাটি কথা বলসেন :)

    [ জবাব দিন ]

  5. ফাহাদ (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১:৫৪ পুর্বাহ্ন |

    নাযমুল দোস্ত কি লিখলি এটা? :( আমার ত চোখে পানি চলে আইসে। :(( আর কখনো EXAM এর আগের দিন খেলা দেখার জন্য রাত ২ টায় TV রুমের তালা ভাঙ্গা হবে না । :no: ১২-১৩ জন মিলে ১ সিগারেট আর খাওয়া হবে না। :no: মাঝরাতে বৃষ্টিতে ভিজে আর কাঠাল পারা হবে না। :no: অনেক দিন পর আবারও চোখ ভিজিয়ে দিলি রে… :(( :(( :(( এই ৬ টা বছর আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। :boss: :salute:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:০০ পুর্বাহ্ন |

    :(
    দোস্ত বোর্ড পরিক্ষার আগে ক্রীকেট খেলাটা :(
    উফফফফফফফফ আর মানা যায়না :((

    [ জবাব দিন ]

    ফাহাদ (২০০২-২০০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:১৮ পুর্বাহ্ন |

    আমি আবার ক্রীকেট খেলব… :(( :(( যাআ এখন থেকে র wide বল দিমু না :no: , আফ্রিদি শর্ট খেইল্লা কাচ ভাঙ্গুম না :gulti: :no: , মনযোগ B-) দিয়া guard দিমু :salute: , জীবনেও ধরা খাবি না :no: তবুও আমারে খেলতে দে :( :( :(( :(( :(( :(( :((

    [ জবাব দিন ]

  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:০১ পুর্বাহ্ন |

    কলেজ লাইফকে মিস করি রে…কত্ত কিছু মনে করায় দিলি :(

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৩৯ পুর্বাহ্ন |

    :(

    [ জবাব দিন ]

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:০৪ পুর্বাহ্ন |

    ১২-১৩ জন মিলে ১ সিগারেট আর খাওয়া হবে না।

    ইসসস ………… এই জামাতে সিগারেট খাওয়াটা একটা জটিল অভিজ্ঞতা। মনটা খারাপ করিয়ে দিলা নাজমুল ……

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৩৯ পুর্বাহ্ন |

    এটা ছিল আলাদা মজার একটা ইভেন্ট :(
    এত মজা আর জিবনেও পাবোনা সিগেরেট খাই :(

    [ জবাব দিন ]

  8. হাসনাইন (৯৯-০৫)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:২১ পুর্বাহ্ন |

    ডাইনিং হলে সবার পরে গিয়ে ভাব নিয়ে টেবিল লিডার এর চেয়ারে বসবোনা, মিল শেষ হলে ভাব নিয়ে আগে চলে আসবোনা অথবা ভাব নিয়ে বসে থাকবোনা সবাই উঠে গেলে ক্লাস টুয়েলভ আর কখনো একসাথে লাষ্ট এ উঠবেনা। ভাবতে ভাবতে ঘুমালাম কিন্তু ঘুম থেকে ইয়ঠে বুঝলাম আমি কি…

    এত ভাব-আভাবি কর কেন মিয়া ? :D
    সেই দিনগুলা… :dreamy:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৪০ পুর্বাহ্ন |

    :P কি করমু ৬ দাগের ভাব বেশি B-)

    [ জবাব দিন ]

  9. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:২৯ পুর্বাহ্ন |

    নাজমুলের বাচ্চা, তোরে ইফতার পার্টিতে মাইর দিমু কইর্রা, কিন্তু ভুলে গেছিলাম … … ১১ তারিখ দিমু … … রেডি হ … ….

    তোর কলেজ নিয়ে লেখাগুলো জোস হয় … … +++++

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৪১ পুর্বাহ্ন |

    ক্যান ভাই আমি কি করসি :-o আপনারে আরো ভালো কথা বললাম যখন মাস্ফু ভাই আপনার নামে মিথ্যা অপবাদ দিতেসিলো :gulli2:

    [ জবাব দিন ]

  10. শার্লী (১৯৯৯-২০০৫)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:৩৫ পুর্বাহ্ন |

    ধুর ব্যাটা, মন খারাপ কইরা দিলি।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৪১ পুর্বাহ্ন |

    সরি :(

    [ জবাব দিন ]

  11. আহসান আকাশ (৯৬-০২)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:৪৯ পুর্বাহ্ন |

    আহ কত কিছু মনে পড়ে গেল…
    লেখা ভাল হয়েছে :thumbup:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৪২ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া :)

    [ জবাব দিন ]

  12. আশহাব (২০০২-০৮)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:১৯ পুর্বাহ্ন |

    দোস্ত :| কি লেখা দিসোস… :boss: :boss: :boss:
    নতুন করে কিসূই বললাম না, কারণ তুই সবসময়ই আমার গুরু B-)
    আমার কেন জানি মনে হয়, ক্যাডেট কলেজ়ে না পরলে মনে হয় জীবনেও সিগারেট শেয়ার করে খাওয়া শিখতাম না, হয়তোবা খাইতেই জানতাম না :))
    ক্যাডেট কলেজ আমাকে অনেক কিছু দিয়েছে ক্যাডেট কলেজের ধার শোধ করা আমার পক্ষে কখনো সম্ভবনা। :hatsoff: :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৫:০৫ পুর্বাহ্ন |

    B-) ধন্যবাদ বস আমার হার্র্ডডিস্কটা ক্যামন আছে ?? ;)

    [ জবাব দিন ]

  13. কামরুল হাসান (৯৪-০০)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:৩৯ পুর্বাহ্ন |

    ভালো হইছে নাজমুল।

    তবে লেখাটা প্যারা প্যারা করে দাও। পুরাটা এক প্যারা হইয়া গেছে।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৫:০৬ পুর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া :)
    এখনই করে দিচ্ছি :)

    [ জবাব দিন ]

  14.    সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৫:৫৬ পুর্বাহ্ন |

  15. জাহিদ (১৯৯৯-২০০৫)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৮:৪২ পুর্বাহ্ন |

    নাজমুল, তোর বাঞ্চাই :(( :(( :((

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    :-?

    [ জবাব দিন ]

  16. তানভীর (৯৪-০০)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৯:৪৯ পুর্বাহ্ন |

    ভালো লিখছ।
    কিপ আপ দ্য গুড ওয়ার্ক। :thumbup:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:১৫ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া :)

    [ জবাব দিন ]

  17. রকিব (০১-০৭)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:৩১ পুর্বাহ্ন |

    নাজমুল মিয়া, কি লিখলি এইটা, বহুত পুরানা প্যাচাল মনে ফাল দিয়ে উঠতেছে তো।
    আহা আগে কি সুন্দর দিন কাটাইতাম। :-? :-?

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ২:১৪ অপরাহ্ন |

    আপনারা আইসা গেট টু গেদার করলে যদি একটু ভালো লাগে :P

    [ জবাব দিন ]

  18. টুম্পা (অতিথি)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৩:৫৯ অপরাহ্ন |

    লেখা ভালো হইছে ছোট ভাইয়া :thumbup:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:৩৭ অপরাহ্ন |

    ধন্যবাদ ভাবি :)

    [ জবাব দিন ]

  19. রাহাত (২০০০-২০০৬)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:১১ অপরাহ্ন |

    নাজমুল, তোর লেখাটার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। অসাধারণ :thumbup: :thumbup: :thumbup:
    আসলেই কলেজ থেকে আমরা যা পেয়েছি, তার সাথে অন্য কোন কিছুর তুলনা হয় না। আমার সারাজীবনের গর্ব আমার কলেজ…..সব ক্যাডেট কলেজ এবং অবশ্যই এই বিশাল ক্যাডেট পরিবার। :salute:

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:৩৭ অপরাহ্ন |

    :shy:

    [ জবাব দিন ]

        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১০:৫২ অপরাহ্ন |

    যেখানেই যাই,যেখানেই মিশি আমার কলেজের নামটা আমাকে আলাদা উচ্চতায় পৌছে দিতে সাহায্য করে।ধন্যবাদ MCC
    অটঃ সাম্প্রদায়িকতা ভাইবেন না কেও :P :P

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    আমি এখনো কোথাও ভর্তি হইনাই কিন্তু কেউ জিজ্ঞাসা করলে যখন বলি ক্যাডেট কলেজ থেকে বের হইসি তখন আর কই আসি সেটা শোনার জন্য আগ্রহি থাকেনা B-)
    ক্যাডেট কলেজ :boss:

    [ জবাব দিন ]

  20. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৪:৫৩ অপরাহ্ন |

    বড়ই সৌন্দর্য্য হয়েছে… :thumbup: :thumbup:

    :dreamy: :dreamy: :dreamy: মন যেন কই চলে গেল…

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:১৪ অপরাহ্ন |

    হাউজের ছাদে :D

    [ জবাব দিন ]

  21. সায়েদ (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৮:০৫ অপরাহ্ন |

    মার্চের রি ইউনিয়নে থাকবা না :-? :-? ???

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:১৬ অপরাহ্ন |

    বোধহয় না ভাইয়া :(
    তবে ইফতার পার্টিতে থাকবো আপনি কি আসবেন ??
    কালকে রানা ভাই আর জিয়া ভাই আমারে দেখা করতে বলসে :( পানিশ্মেন্ট দিবো মনে হয় :(( গতবার রানা ভাই এর বাসায় ছিলাম উনি বার নাইট থেকে আইসা আমারে লাত্থি দিসে অনেকগুলা :( আমি হিন্দিতে কথা বলতে পারিনা দেইখা :))

    [ জবাব দিন ]

  22. আহ্সান (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৮:২৭ অপরাহ্ন |

    নাজমুল,
    আমার চোখ ভেজানোর জন্য কেয়ামত পর্যন্ত ফ্রন্ট্রোল…। কেন এমন করে লেখ রে ভাই???
    বুকের মাঝে মোচড় দিয়ে ওঠে রে…

    [ জবাব দিন ]

    দিহান আহসান
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৯:১৫ অপরাহ্ন |

    বেচারা আহসান ভাই, এসে কান্দাঁ-কাটি শুরু করে দিসে। :-?
    ভাইয়া বেশী কান্না কইরেন্না, ডিসেম্বরের জন্য কিছু জমা করে রাখেন। :grr: :grr:

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১:৫০ পুর্বাহ্ন |

    ভাইয়া বেশী কান্না কইরেন্না, ডিসেম্বরের জন্য কিছু জমা করে রাখেন।

    :(

    [ জবাব দিন ]

        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১০:৫৪ অপরাহ্ন |

    আঁই,আঁই,আঁই(কলেজ ষ্টাফ)……………………………মুরুব্বি ফ্রন্ট রোল দিতে বলছেন,ফ্রন্ট রোল,ফ্রন্ট রোল!!!

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:১৭ অপরাহ্ন |

    আহসান ভাই ইফতার পার্টিতে তো আসবেন আপনাকে ডাবল তেহারি খাওয়াবো এবার মেনু তে তেহারি আসে ;)

    [ জবাব দিন ]

    আহ্সান (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১:৫১ পুর্বাহ্ন |

    এইটা আবার কবের ইফতার পার্টি…?
    নতুন কইরা কি আবার কোন কিছু????

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ৩:২৪ পুর্বাহ্ন |

    ক্যান বেক্সকা ইফতার পার্টি :grr:
    ভাই আপনি কোন ব্যাচ ???

    [ জবাব দিন ]

  23. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৮:৪৮ অপরাহ্ন |

    :thumbup: :thumbup: :thumbup:
    লেখাটা চরম নস্টালজিক কইরা দিলো …………….

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:১৮ অপরাহ্ন |

    :( :((

    [ জবাব দিন ]

  24. দিহান আহসান
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৯:১৮ অপরাহ্ন |

    লেখা ভালো হয়েছে ভাইয়া , :clap:
    স্যরি দেরী হয়ে গেলো মন্তব্য দিতে :)

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:২০ অপরাহ্ন |

    ইটস ওকে :)
    এবং ধন্যবাদ ভাবি :D

    [ জবাব দিন ]

  25. মাহমুদ (৯৫-০১)
       সেপ্টেম্বর ৬, ২০০৯ at ৯:৪৭ অপরাহ্ন |

    লেখাটা সুন্দর হয়েছে। আচ্ছা, সব ক্যাডেট কলেজের স্মৃতিচারণই কী একই রকম? সব কিছুই প্রায় মিলে যায়।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৬, ২০০৯ at ১১:২১ অপরাহ্ন |

    আরে বিসিসি সিসিসি বইলা কিছু আছে নাকি থাকলে ওইটা কলেজে থাকাকালীন এখন সব সিসি এক B-)

    [ জবাব দিন ]

  26. সামি হক (৯০-৯৬)
       সেপ্টেম্বর ৭, ২০০৯ at ৪:০৫ পুর্বাহ্ন |

    খুব ভালো লাগলো লেখাটা…অনেক নস্টালজিক, আর সেইজন্যই বেশ মন খারাপ করা।

    ভালো থাকো।

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন |

    ইনশাল্লাহ ভাইয়া ভালো থাকবো আপনিও ভালো থাকবেন :)

    [ জবাব দিন ]

  27. আদনান (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ৭, ২০০৯ at ৫:২৪ অপরাহ্ন |

    আহ, যদি একটা ব্লগ লিখতে পারতাম, গেমস টাইমে ডজ মাইরা মিউজিক করার গল্প দিয়া…

    কি স্মৃতি রে ভাই!!

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    লিখে ফেলেন

    [ জবাব দিন ]

  28. শাহেদ (৯৭-০৩)
       সেপ্টেম্বর ৭, ২০০৯ at ৯:২০ অপরাহ্ন |

    চোখে পানি চলে আসলো রে ভাই………

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১১:৩৩ অপরাহ্ন |

    :((

    [ জবাব দিন ]

  29. মাজহারুল হক (১৯৯৪-২০০০)
       সেপ্টেম্বর ৭, ২০০৯ at ১১:৪০ অপরাহ্ন |

    খুব ভাল হয়েছে লেখাটা……….অনেক কথা মনে পরে গেল

    [ জবাব দিন ]

  30. জাহিদুল (৯৪-০০)
       সেপ্টেম্বর ৮, ২০০৯ at ১২:০৪ পুর্বাহ্ন |

    সেই সব সুখের দিন কই গেল :dreamy:

    [ জবাব দিন ]

  31. আস আদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ৮, ২০০৯ at ৯:৫৮ অপরাহ্ন |

    “অনেক গর্ব করার মতো আজীবন ক্যাডেট কলেজ টিকে থাক আজীবন ক্যাডেটদের এই ভাই ভাই সম্পর্কটা টিকে থাকুক। ”
    ন্স্টালজিক হয়ে গেলাম…।

    [ জবাব দিন ]

  32. আহমদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ১১, ২০০৯ at ১:৫৮ অপরাহ্ন |

    লেখাটা ভাল হয়েছে
    অনেক কথা মনে করায় দিলা ভাই

    [ জবাব দিন ]

  33. মুসতাকীম (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ১২, ২০০৯ at ১২:৫২ অপরাহ্ন |

    নাজমুল এত সুন্দর করে কেমনে লিখলি?
    দিলিতো মনটা খারাপ কইরা :(( :(( :(( :((
    এজন্য তোর ব্যান চাই :grr: :grr: :grr:

    [ জবাব দিন ]

  34. মেহেদী (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ১৭, ২০০৯ at ৩:০৯ পুর্বাহ্ন |

  35. অরপিয়া (২০০২-২০০৮)
       সেপ্টেম্বর ১৮, ২০০৯ at ৯:৩০ অপরাহ্ন |

    ভাব মারাটা আসলেই অনেক মিস করি।
    এখন ভাব মারলে দেখার কেউ নাই :(

    [ জবাব দিন ]

    নাজমুল (০২-০৮)
        সেপ্টেম্বর ২৬, ২০০৯ at ১:১৩ পুর্বাহ্ন |

    ক্যান আমি যতবার বুয়েট এ গেসি তোরা ভাব মারতে দেখসি :chup:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard