random header image

তৌফিক (৯৬-০২) এর ব্লগ

পুরো নাম :  তৌফিকুর রহমান
ক্যাডেট নাম :   তৌফিক
ক্যাডেট নম্বর :   ১৮৫৯
ব্যাচ :   ৩৪তম
কলেজ :  মির্জাপুর ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯৬-০২
বর্তমানে যা করছেন : খুবই ভালো। বাসায় বসে বসে খানা দানা করি আর ওজন বাড়াই। :D

আসবেন তিনি শেষ রাত্তিরে

১।
প্রথমেই শুরু করি একটা ঈশপের গল্প দিয়ে।
এক গরীব দম্পত্তির একটা ছেলে হলো। গরীব দম্পত্তি মাথায় ঘাম পায়ে ফেলে তাকে বড় করতে লাগল, গ্রামের স্কুলে পাঠাল যথাসময়ে। স্কুলে গিয়ে ছেলেটা তাক লাগিয়ে দিল সবাইকে, শিক্ষকরা ভাবেন এই ছেলেই এই অজপাড়াগাঁয়ের স্কুলটার নাম উদ্ধার করতে। অসম্ভব মেধাবী আর প্রতিশ্রুতিশীল সে। স্কুল পরিদর্শনে আসেন শিক্ষা অফিসার। তিনি ছেলেটাকে [...]

সালসা, আমের আচার আর একজন শুভ্রদা

১।
শিকাগো ট্রিবিউনের স্পোর্টস কলামিস্ট রিক মরিসে কেমন ক্রীড়া সাহিত্যিক তা আমার জানা নাই। কারণ, উনার একটা কলামও আমি পড়ি নাই। কিন্তু লোকটা যে খুবই প্যাশনেট সেটা বুঝেছিলাম গত বছরের নভেম্বরে, একটা খবর পড়ে। শিকাগো বুলসের ফার্স্ট রাউন্ড ড্রাফট পিক, পাওয়ার ফরোয়ার্ড আর সেন্টার পজিশনের খেলোয়াড় জোয়াকিম নোয়াহ যে জিন্দেগিতেও একজন ভালো প্রোডাক্টিভ প্লেয়ার হইতে পারবেন [...]

জঞ্জাল থেকে কুড়ানো…

বাসার বুকশেলফের নিচের তাকটায় পুরাতন জিনিসপত্রের জঞ্জাল বেড়ে যাওয়ায় পরিষ্কার করার অভিযানে নেমেছিল বউ। আমি ভাদাইম্মা মানুষ, আমারে দিয়ে ওইসব হয় না। তবে পেছনে দাঁড়িয়ে থেকে দেখছিলাম কি করা হচ্ছে। অনেকদিন আগের একটা স্ক্র্যাপবুক পেলাম, আর একটা ত্রৈমাসিক কলেজ ম্যাগাজিন। সাদা-কালোতে ছাপা। খুলে একটু স্মৃতিকাতর হয়ে গেলাম। সেই স্মৃতিকাতরতায় আপনাদের সামিল করতে আমার নিবেদন-
এখানে-ওখানে
-ক্যাডেট ওমর/১৮৩৫
(কবিতাটা [...]

আচার ২৯: ক্রিসমাস

আমার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এডভাইজিং অফিস ক্রিসমাস উপলক্ষ্যে একটা প্রোগ্রাম আয়োজন করে প্রতিবছর। প্রোগ্রামটা বেশ মজার। ক্রিসমাসের ছুটি শুরু হওয়ার আগে প্রত্যেক ফ্যাকাল্টিতে তারা নোটিশ পাঠায় ফ্যাকাল্টি মেম্বার আর স্টাফদের কাছে। খোঁজ করে কারা তাদের ফ্যামিলির ক্রিসমাস ডিনারে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের অতিথি হিসাবে পেতে চায়। আর ইমেইল করে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের, কারা ক্রিসমাসের ডিনারে যেতে চায়। উভয়পক্ষের [...]

জীবন থেকে নেয়া……

১।
আমি আর আমার বউ কয়েকদিন আগে গেছিলাম সুন্দরবন। সেইখানে অপথালমোলজিস্ট তৌহিদ ভাই একটা চুটকি শুনিয়েছিলেন। চুটকিটা যেহেতু উনি শুনাইছিলেন, ফাটা কেউ দিতে চাইলে উনারে প্রতি নিয়ত কইরা দিয়েন, আমার কোন দায়-দায়িত্ব নাই।
এক লোক একবার কোথায় যেন যাবে, তাই বাস স্ট্যান্ডে গিয়ে কাউন্টারে টিকিট চাইল। কাউন্টারম্যান তারে বলল, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস আর থার্ড ক্লাসের [...]

ছয়টি তারে লুকিয়ে আছে…

একটা বেসিন ভাঙা দিয়া শুরু ক্লাস সেভেনে। পুরাকালে পেপসির লিটার যখন কাচের বোতলে বিক্রি হইত, একটা বোতল খালি করে কলেজে নিয়ে গেছিলাম। পানির কনটেইনার হিসাবে ব্যবহার করার ইচ্ছা। বাথরুম থেকে পানি ভরার পর বোতলটা হাত ফস্কে পড়ে গেল বেসিনের উপর। কি কেরমতি বোতলের! বোতল তো ভাঙলই না, বেসিনের মধ্যখান থেকে চারকোনা একটা টুকরা টপ করে [...]

আচার ২৮: আমি আছি! আমি আছি!! আমি আছি!!!

স্যার আর্থার কোনান ডয়েল নাকি শার্লক হোমস লিখে সেভাবে পরিতৃপ্ত হতে পারেননি। তার দৃষ্টিতে ওই লেখাগুলো ছিল সস্তাদরের, রদ্দিমাল। তাই উৎকৃষ্ট সাহিত্য রচনাকল্পে তিনি কিছু ভারী উপন্যাস লিখলেন। বাজারে সেইগুলা কোন ভাত পাইল না, দুঃখের বিষয়। আমারও সেইম অবস্থা। আমার ব্লগগুলা খুব আমি কেন্দ্রিক হয়, কিংকং-এর ভাষায় কোন টুথপেস্ট দিয়া দাঁত মাজি এইসব নিয়া ব্লগ। [...]

আচার ০২৭: পিচ্চি মানুষ

সিসিবিতে প্রথম জয়েন করার ভেবেছিলাম ছদ্মনামে লেখব। যখনকার কথা বলছি তখনো সিসিবির প্রচলিত রীতি নীতিগুলো গড়ে ওঠে নাই, ছদ্মনামে লিখতেনও কয়েকজন। কি বলেন কাইয়ূম/ফৌজিয়ান ভাই? ছদ্মনাম হিসাবে পছন্দ হলো নন্দঘোষ নামটাকে। আমার কলেজ লাইফকে এই একটা শব্দ বেশ তাৎপর্যপূর্ণভাবে এক কথায় প্রকাশ করে দিতে পারে। ইতরামি-বানরামি যে করি নাই এমন না, [...]

আচার ০২৬: বাড়ির পথে

সুদীর্ঘ দুই বছর পর দুই সপ্তাহ পর দেশে ফিরে আসলাম। আসার পথে বিমানযাত্রাটা বেশ ঘটনাবহুল ছিল। সেইন্ট জনস থেকে উড়াল দিয়েছিলাম টরন্টোর উদ্দেশ্যে। সেখান থেকে লন্ডনের ফ্লাইট ধরা হবে। ওখানে যাত্রাবিরতি ছিল তিন ঘন্টার মত। ব্লগ চাওয়ালা রকিবকে আগেই বলে রেখেছিলাম, ও এসে হাজির হয়েছিল এয়ারপোর্টে। ট্রানজিটের সময়টুকু আমরা কাটালাম ইতিহাস সৃষ্টি করে (সিসিবির প্রথম [...]

সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার

দেশে থাকা ব্রাদার সিস্টাররা গেট টুগেদার করেন মাঝে মধ্যেই। বিরাট খাওয়া দাওয়া করেন, ছবি তুলেন। মজার শেষ নাই! প্রবাসীরা চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেন না। সিসিবি কানাডা চ্যাপ্টার প্রবাসীদের এই দুঃখ ঘোচানোর উদ্যোগে এক গেট টুগেদারের আয়োজন করেছিল সেপ্টেম্বরের ১২ তারিখ, টরন্টো এয়ারপোর্টে। খুব শর্ট নোটিশে করা বলে বেশি লোকজন জোগাড় করা [...]

আচার ০২৫: বিচিত্রামচা

১।
প্রথম বিশ্ব হোক আর তৃতীয় বিশ্ব- সব বিশ্বের সরকারের অবস্থা একই। চরম রকমের ইনএফিসিয়েন্ট এরা। নিজের বাপ সরকারী চাকুরীজীবি, তারপরও এই কথা বললাম। বলার কারণ অবশ্য যথেষ্টই আছে, বিদেশে পড়তে আসার মাস দুয়েক আগে থেকে শুরু হইছে সরকারী অফিসে অফিসে কাগজপত্রের জন্য ধরনা দেওয়া। কানাডায় আইসাও তার ব্যতয় ঘটে নাই, এই কাগজ সেই কাগজের জন্য [...]

আচার ০২৪: পরবাসীর রোজনামচা

১.
গত মাসের শেষে মাস্টার্স থিসিস জমা দিয়ে দিয়েছি। থিসিসের ডিফেন্সও শেষ। হাতে কাজ নাই বললে ভুল বলা হবে। থিসিসের কাজ-কর্ম রিপোর্ট করে একটা জার্নাল পেপার লেখার তাগাদা সুপার দিয়ে যাচ্ছেন থিসিস শেষ করার আগে থেকেই। সেই কাজে হাত দিয়ে বুঝলাম ব্যাটারির চার্জ ফুরায়ে গেছে, মায়ের হাতের রান্না আর বউয়ের বানানো পুডিং না খেলে ব্যাটারি রিচার্জ [...]

আচার ০২৩: হ্যাকিং

দেখতে দেখতে আমার সিরিজটার ২৩ নম্বর কিস্তি চলে আসল। ২৩ নাম্বারটা একটা স্পেশাল নাম্বার, মাইকেল জর্ডান এইটা পরতেন জার্সি নাম্বার হিসাবে। শিকাগোর ইউনাইটেড গার্ডেন এরিনাতে এই জার্সিটা রিটায়ার করে রাখা হয়েছে তাঁর সম্মানার্থে। জর্ডানের সাথে ব্র্যাডম্যানের একটা এনালজি দেয়া যায়। ব্র্যাডম্যানের সাথে তুলনা অনেকেরই হবে, কিন্তু তর্কের শেষে ব্র্যাডম্যানকে হিমালয়সমান উচ্চতায় রাখতেই হবে। জর্ডানও এমন [...]

আচার ০২২: বনভোজন

আয়াজ যখন এসে বলল আমি বাংলাদেশ স্টুডেন্টস’ এসোসিয়েশানের (বি এস এ) এক্সিকিউটিভ কমিটির মেম্বার নির্বাচিত হইছি, তখন আকাশ থেকে পড়তেই হইল। এমনিতে আমার আকাশ থেকে পড়তে ভালো লাগে না, অনেক উঁচা তো। কিন্তু নমিনেশন জমা না দিয়া জনসংযোগ না কইরা কিভাবে নির্বাচনে জিতা যায় সেইটা বুঝতে না পাইরা আয়াজরে জিগাইলাম ক্যামনে কি? আয়াজ বললো আমি [...]

আচার ০২১: পরবাসীর রোজনামচা

ফ্যাকাল্টিতে মেশিন শপ দুইটা। একটা স্টুডেন্টদের জন্য। দুইটা মিল, কিছু লেদ, একটা গ্রাইন্ডিং হুইল, একটা শিট মেটাল বেন্ডিং মেশিন, গোটা দুয়েক পাওয়ার ড্রিল- স্টুডেন্টদের জন্য বরাদ্দ এইগুলাই। ইদানীং অবশ্য একটা সি এন সি লেদ ইনভেনটরিতে যুক্ত হইছে। আরেকটা মেশিন শপ হইলো টেকনিক্যাল সার্ভিসেস। মোটামুটি বেশ ভালো এদের যন্ত্রপাতি, অনেক কিছু আছে। এরা ইউনিভার্সিটির বাইরের ফরামায়েশি [...]