random header image

ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১) এর ব্লগ

পুরো নাম :  ওয়াহিদা নূর আফজা
ক্যাডেট নাম :   ওয়াহিদা নূর আফজা
ক্যাডেট নম্বর :   ৩৯০
ব্যাচ :   ৭ম ব্যাচ
কলেজ :  ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৮৫-৯১
বর্তমানে যা করছেন : তড়িৎ প্রকৌশলী। সিলিকন ভ্যালী, CA, USA

অতীত বয়ান – কেউ যদি শুনতে চায় (নারীকথ্ন)


নারীদের জন্য আলাদা দিবস কেন?
প্রথমেই একটা কুইজ দিয়ে শুরু করি।
এক গাড়ি দুর্ঘটনায় বাবা মারা গেলেন আর ছেলে মারাত্মকভাবে জখম হলো। অপারেশন থিয়েটারে রোগীর চেহারা দেখে ডাক্তার চিৎকার দিয়ে উঠলেন, ‘এটা তো আমার ছেলে।‘
কিভাবে সম্ভব?
এক – দুই – তিন – সময় শেষ।
যে নারীকে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে পরিগণিত করে তার পক্ষেই মুহূর্তের মধ্যে একজন মহিলা ডাক্তারের [...]

কিন্নরকণ্ঠী নদী

আবার ফেব্রুয়ারী – একুশ তারিখ, পঁচিশ তারিখ এক একটা দিন আসবে আর আমাদের শ্বাস-প্রশ্বাস ভারী হতে শুরু করবে। এই তারিখগুলো আমাকে নিজের জীবনের সেই সময়গুলোর কথা মনে করিয়ে দেয়।
সময়টা ১৯৯৯ সালের দিককার। হঠাৎ নোটিশে দেশে গিয়ে আবার আমেরিকায় ফিরে আসা। তখন ভগ্নপ্রায় আমার প্রতিনিয়ত জীবনমুখী হবার প্রাণান্ত চেষ্ঠায় নিত্য সহযোগী ছিল বই আর আধ্যাত্মিকতা। দুটোই [...]

গার্লস ক্যাডেট কলেজ এবং নারীর ক্ষমতায়নঃ

(ফৌজদারহাট ক্যাডেট কলেজের রজত জয়ন্তির সাময়িকীর জন্য এটা লেখা হয়েছিলো। ঘরে বসে আমরা অনেক ভাবনাই ভাবতে পারি। আবার একেক ক্ষেত্রে একেকজন অভিজ্ঞ। সবার চিন্তাধারার সম্মেলনে ভালো কোন আইডিয়া বের হয়েও আসতে পারে। পাঠককূলকে এর পক্ষে-বিপক্ষে-নিরপেক্ষে মতামত দেওয়ার জন্য অনুরোধ রইলো।)
১৯৫৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্থানে ছেলেদের জন্য স্থাপিত ফৌজদারহাট ক্যাডেট কলেজের মাধ্যমে বাংলাদেশে ক্যাডেট কলেজের যাত্রা [...]

অতীত বয়ান – কেউ যদি শুনতে চায় (আমাদের প্রতিবেশী)

সিলিকন ভ্যালি আক্ষরিক অর্থেই একটা কসমোপলিটান এলাকা। পৃথিবীর নানা দেশ থেকে আসা পেশাজীবিদের ভিড়ে সাদারা এখানে সংখ্যালঘু। অধিবাসীদের মধ্যে সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি ভারতীয় আর চায়নীজরা। আঞ্চলিক রাজনীতির মতো এখানেও চায়নীজ আর ভারতীয়দের মধ্যে একটা অদৃশ্য বিভাজন রেখা খেয়াল করা যায়। এই সেদিন দেখলাম একটা গ্রোসারী শপের লাইনে দাড়ানো নিয়ে এক চাইনীজ আর ভারতীয় [...]

২৫ শে নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস

১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষনা করা হয়। ক্ষুধা, দারিদ্র, অপুষ্ঠি, অশিক্ষা, বেকার সমস্যা এই সকল সাধারণ সমস্যার পাশাপাশি নারীদের আরো কিছু মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় শুধুমাত্র তারা নারী বলে। মালয়েশিয়া কিম্বা মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ কষ্ঠের কথা আমরা জানি। সেই শ্রমিক যখন [...]

অতঃপর একটা চিঠি

(সিসিবিতে খুব লেখা দিতে ইচ্ছে করছিলো। অনেকদিন ধরে নতুন লেখা হয়ে উঠেনি। পুরাতন একটা গল্প দিচ্ছি। সিসিবির সাথে পরিচয় হওয়ার আগে অন্য একটা ব্লগে লেখাটা দিয়েছিলাম।)
এখন প্রতিদিন ঘুম ভাঙ্গার পর একটা কথাই মাথায় আসে – আজকেই কি সেই চিঠিটা আসবে। একটা একফুট বাই দেড়ফুটের বাদামী রংয়ের খামে প্রাপকের জায়গায় থাকবে আমার আর প্রেরকের জায়গায় হাসানের [...]

ভিজ্যুয়াল কম্পিউটিং: প্রযুক্তির আগামী মাইল ফলক

পনেরশ শতাব্দী থেকেই মূলত সম্পদ আহরনের উদ্দেশ্যে নতুন ভূখন্ডের আশায় অভিযাত্রীরা এক একেকটা জাহাজ নিয়ে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর দাপরে বেড়াতে শুরু করে। এর ধারাবাহিকতায় মানব সভ্যতা প্রবেশ করে ঔপনিবেশিকতার যুগে। এরপর ইতিহাসটা আর আগের মতো থাকেনি। আর সাধারণ মানুষও বুঝতে পারে পৃথিবী চ্যাÌটা না, গোল। মূল কান্ডের সাথে যোগ হয় অনেক শাখা-প্রশাখার। এক [...]

অতীত বয়ান – কেউ যদি শুনতে চায় (চিত্র প্রদর্শনী)

বিয়ের পর যখন মেজবোন বাসা ছেড়ে তার নতুন ঠিকানায় চলে গেলেন, তখন তার পেছনে ফেলে রেখে যাওয়া সমুদয় সাম্রাজ্যের অধিকারী হয়ে গেলাম আমি। রং, তুলি, আঁকার কাগজ, ক্যানভাস যা আগে তৃষিত নয়নে দূর থেকে দেখতাম, নিজের অধিকারে আসার পর সে সবের উপর চললো আমার নিরন্তন অত্যাচার। এরপর ক্যাডেট কলেজে যাওয়ার পর ক্লাব বেছে নেওয়ার সময় [...]

চিকিৎসা – (শেষ পর্ব)

[১] [২-৩] [৪] [৫-৬][৭-৮]
নয়
পরের মাসেই হিয়া, লাবনী, হাসান এই তিনজন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিল। হাসান গাড়ি চালিয়ে নিয়ে গেল। ওরা উঠলো ওয়াপদার রেস্টুরেন্টে। হিয়ার বাবাই ঠিক করে দিলেন।
হাসানকে একাই রেখে সেদিন সন্ধ্যায় ওরা দুবান্ধবী সাগরতীরে ঘুরে বেড়ালো। একটা রেস্টুরেন্টে খেল এবং সেখানকার খোলা বারান্দায় সমুদ্রের শব্দ শুনতে শুনতে মাঝ রাত অব্দি গল্প করলো। হিয়া কয়েকবারই [...]

চিকিৎসা – ৭,৮

[১] [২-৩] [৪]
[৫-৬]
সাত
সে বছর আর পরীক্ষার জন্য তৈরী হওয়া হলো না। ততদিনে কেয়ার সাথেও অতুলের সম্পর্ক ভেঙ্গে গেছে। কেয়াদের সাথে বন্ধুত্বের সম্পর্কটাকেও বড় বেশি অন্তসাঃর শুন্য বলে মনে হতে লাগলো। ক্রমশ লাবনী আবার নিঃসঙ্গ হয়ে গেল। অথচ নিজের মনের টানাপোড়ন, অস্থিরতা কারু কাছে প্রকাশ করবার জন্য খুব করে একজন বন্ধুর অভাব বোধ করছিল। তবে [...]

চিকিৎসা – পাঁচ, ছয়

[১] [২-৩] [৪] [৫-৬]
পাঁচ
এদিকে লাবনী প্রাইভেটে ইন্টারমেডিয়েট পরীক্ষা দিবে বলে ঠিক করলো। কোচিং ক্লাসে গিয়ে একদল বন্ধু বান্ধব পেয়ে গেল। ওদের ব্যাপারে বা তাদের সাথে মাঝে মাঝে সময় কাটানোর ব্যাপারে লাবনী আর তখন কোন ভয় নেই। এখানে সবাই ওর মতোই নানা কারণে অনিয়মত ছাত্র ছাত্রী। পড়াশোনার থেকে মুঠোফোনে কথা বলা আর ফেসবুকে নতুন বন্ধু বান্ধবের [...]

চিকিৎসা – ৪

এক দুই তিন
চার
ফেরার পথে সারা পৃথিবী চষা সুমন লন্ডনে একবার তার পুলিশের হাতে পরে নাস্তানাবুদ হওয়ার গল্প বলছিল।
স্বপ্নাতুর চোখে লাবনী জিজ্ঞেস করলো,
-লন্ডন শহরটা কেমন?
-শহরটা অনেক পুরনো তো তাই একটু ঘিঞ্জি ধরনের। রাস্তাঘাট ছোট ছোট, বাড়িঘর দোকানপাট খুব লাগোয়া। ব্যস্ত মানুষজন পেভমেন্ট দিয়ে হাঁটছে। পথে ঘাটে সব সময় গাড়ি, বাস, ট্রামের ভীরভাট্টা লেগেই আছে।
-তোমার বর্ণনা শুনে [...]

চিকিৎসা – ২, ৩

আগের পর্ব

দুই
লাবনীর আজকে সুমনের সাথে আশুলিয়াতে লং ড্রাইভে যাওয়ার কথা। কথা আছে এগারটার সময় গাড়ির মধ্যে থেকেই সুমন মিস কল দিবে আর সে নীচে নেমে যাবে। এখন প্রায় বারটা বেজে যেতে চললো অথচ সুমনের কোন খবর নেই। এদিকে হাসানকে বলে রেখেছে আজকে সাড়ে এগারটা থেকে তার দুটো কোচিং ক্লাস। হাসান তো ঠিকই তিনটা [...]

চিকিৎসা-১

(গল্পটি পুরানো এবং আগে একটি ব্লগে ছাপানো হয়েছিলো।)
এক
ইন্দিরা রোডের একেবারে মাঝামাঝি দাড়ালে কামাল সাহেবের সুদৃশ্য সিরামিক ইটের চারতলা বাড়িটা নজর কাড়ে। নাগরিক জীবনের শর্ত মেনে বিলডিংএর ভাড়াটিয়া মোট সাতটা পরিবার দৈর্ঘ্যের বিচারে যতটা না নৈকট্যে, নিজেদের মধ্যে সামাজিক সম্পর্কে ঠিক ততটাই দূরত্বে। একেকটা ফçাট যেন একেকটা দ্বীপ। প্রায় প্রতিদিনই দোতলার বাসিন্দা হিয়ার সাথে তারই সমবয়সী [...]

বিষন্নতা নিয়ে একটু রসকথা

(লেখাটি আগে অন্য একটি ব্লগে দিয়েছিলাম।)
বিষন্নতাকে বিষন্নভাবে না দেখে একে নিয়ে একটু রসকথা বললে কেমন হয়? এই যেমন অন্ধকার না থাকলে আলোর কোন মূল্য নেই ঠিক তেমনি সুখ কিম্বা আনন্দকে আরাধ্য করে তুলবার জন্য বিষন্নতার ভূমিকা অপরিহার্য নয় কি? ছোট্টবেলায় বাবা মায়ের বকুনী, ক্লাসে ভালো করতে না পারা, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়া, প্রেমে ব্যর্থতা, [...]