১।
অনুতপ্ত নই
অণুতে অণুতে তপ্ত
তাপ লুকোবার কায়দাসমূহ
করে নিচ্ছি রপ্ত।
২।
বিষণ্ণ,
বিষ অন্ন?
বিষময়
বিস্ময়!
বিস্মৃত।
বিষ-মৃত?
নূপুর কান্তি দাশ (৮৪-৯০) এর ব্লগ
| পুরো নাম : | নূপুর কান্তি দাশ |
| ক্যাডেট নাম : | নূপুর |
| ক্যাডেট নম্বর : | ১৫৪৭ |
| ব্যাচ : | ৩১ |
| কলেজ : | ফৌজদারহাট ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ৮৪-৯০ |
| বর্তমানে যা করছেন : |
ছোট কবিতা-৩
বৃষ্টি-৬
গ্রীলে এসে থমকে যাওয়া
উত্তল এই বৃষ্টি-বিন্দুর পেটে
সমস্ত শহর
উল্টো লটকে গিয়ে
দু’জনে আজ মুখোমুখি
বর্ষার বিকেলে।
শিরোনামহীন
ভালোবাসা শিখবো বলে
মেয়েটির কাছে গিয়ে
চুম্বন শিখি
ছল শিখি,
সংগম শিখি
ভালোবাসাই বাকী রয়ে যায়…
বিলাই-গল্প-২
নিয়ন্ত্রণাতীত বেড়ালগুলো
দিগ্বিদিক লাফিয়ে
পড়েই মিলিয়ে যাচ্ছে
সেই কখন থেকে
ঠেলাগাড়িতে ভর করে
অনিচ্ছুক দুপুর বয়ে
চলেছে দূরে।
রোদ্দুরে কি খোঁজার ভান করে
মেয়েটি জানলা দিয়ে
তাকিয়ে থাকে তুমি জানো
কেবল তুচ্ছ আশায় দিন গোণো :
জানলা থেকে সরে যায় যাক,
অগুণতি এসব বেড়ালদের
একটি অন্ততঃ
ঠিকঠাক পথ চিনে নিয়ে
ওর নরোম কোলে ঠাঁই পাক
সৌমিত্রকে
কেবল সৌজন্যে বলেছি, মিত্র,
ডেকেছি, আয় বুকে আয়।
কি করে যে এত বিচিত্র
লিখিস, ঈর্ষায় বুক ফেটে যায়….
হোয়াইট ওয়াশের জন্যে আমাদের চাই ২৪৯
২৪৮ করে অল আউট হয়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশের লক্ষ্য : ২৪৮+১।
সিসিবি লাইভ টেলিকাস্টে আসুন সবাই
দলবেঁধে যোগদান করে
খেলাটাকে জমাই…..
বৃষ্টি-৫
এই বিষ্টিতে একলা থুয়ে
‘অলা তার কই চলে গেছে
কে জানে,
সে শুধু হুড তুলে
চুপচাপ বসে আছে
বিমর্ষ মেঘলা প্রাণে।
কাকভেজা কাটে তার
বৃষ্টির একাকী বিকেল
পারেনা বাজাতে আহা
টুংটাং অভিমানী বেল….
বাংলাদেশ কি পারবে?
আশরাfool এইমাত্র আউট।
বাংলাদেশ: ১৯১/৪, ৩৬।৫ ওভার।
দরকার আরো ৮৪ রান, ৭৮ বলে।
দেখা যাক!
স্নানপর্ব-৪
সে পৌঁছুতেই
শেওলাধরা ভগ্নদশার
প্রাচীন পুকুরঘাটের
মনে পড়ে
কবেকার যুবাদিনের
স্নান-ভীড়, ভিজেশাড়ি
ছলকে ওঠা কলস
প্রাত্যহিক আদিরস
তপ্ত টিটকারি….
স্নানপর্ব-৩
শাওয়ার ধারাকে আজকে ছুটি।
বিনাকাজে বাঁশি বাজাতে বাজাতে
আজ তারা উল্টোপথে
পাইপের ছোটগলি, বড়গলি
রাজপথ পেরিয়ে শেষে
পৌঁছে যাবে তোমার ঝর্ণাটিতে….
সবাই তো আর ঝরে যাবেনা!
তার ঢের আগেই হয়তো
স্নান সেরেছো তুমি
ছুটিশেষে ফিরে এসে
সেই ফোঁটারাই শোনাবে
তোমার এ্যানাটমি।
জলপাই
ঝুড়িভর্তি জলপাই মাথায়
পাহাড় বেয়ে
ওই মেয়ে
নেমে আসছে দেখে
কোত্থেকে
তোমার জলপাই স্বাদের
চুম্বন এসে পড়ে।
জলে ভরে যায় মুখ,
বারংবার, বারংবার
শুধু কামড়ে দিতে ইচ্ছে করে…
বিদেশে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ জয়
রুদ্ধশ্বাস প্রতীক্ষায় cricinfo অনুসরণ করছিলাম।
একটু আগে সাকিব এর দুর্দান্ত পারফর্মেন্সে
দ্বিতীয় টেস্ট জিতে নিল বাংলাদেশ।
সাকিব: ৯৬, অপরাজিত।
বাংলাদেশ ৪র্থ দিনে ৪ উইকেটে জয়ী।
অভিনন্দন বাংলাদেশ।
টিম যেমনি হোক, ওয়েস্ট ইন্ডিজ বলে কথা।
রাতে
স্বপ্নে বেড়াতে এসে
মশারীতে আটকে
গেছি শেষে,
বুঝি নিস্তার নেই।
সবুজ আলোয় মাপি
জালের বিস্তার,
নিদ্রিতকে
পৌনপুনিক তরংগ
পাঠাতে থাকি:
জোনাকি মরে গেলে
তাকে দেখতে পাবার কোন
জো আছে নাকি?
ফুটপাত
মেয়ে তোমার মাথার ঠিক ওপরে
ভেসে আছে এক খণ্ড মেঘ;
রোদ্দুরে বিচলিত হওয়া কি
তোমাকে মানায়?
প্রতিদিন বৃষ্টিহীন আমি
ভেতরে ভেতরে
কী ভীষণ তৃষ্ণা পুষে রেখে
তোমার সংগে নিপুণ হাসি,
বৃষ্টি – ৪
যাচ্ছিল খুব ক্যাজুয়াল ভঙ্গিতে
রিকশায় পাশাপাশি
অফিস পরবর্তী বিকেলে।
একটু ছোঁয়াছুঁয়ি হয়ে গেলে
অস্বস্তি হয়না এমন নয়
তবু ভাবখানা এই –
স্পর্শে তো পুলক পেতে নেই!
ভদ্র আধুনিক শিক্ষিত রুচিশীল যেহেতু।
কামনাবাসনা সমস্ত অতএব
বিনিদ্র রয়ে যাক
একান্তে খামের ভেতরে,
কী কাজ খামোখা
অস্বস্তি ফিল করে!

