random header image

রাতে

স্বপ্নে বেড়াতে এসে
মশারীতে আটকে
গেছি শেষে,
বুঝি নিস্তার নেই।
সবুজ আলোয় মাপি
জালের বিস্তার,
নিদ্রিতকে
পৌনপুনিক তরংগ
পাঠাতে থাকি:

জোনাকি মরে গেলে
তাকে দেখতে পাবার কোন
জো আছে নাকি?

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৯ টি মন্তব্য

  1. দিহান ইসলাম
       জুলাই ১১, ২০০৯ at ৪:৩০ পূর্বাহ্ন |

  2. দিহান ইসলাম
       জুলাই ১১, ২০০৯ at ৪:৩৩ পূর্বাহ্ন |

    জোনাকি মরে গেলে
    তাকে দেখতে পাবার কোন
    জো আছে নাকি?

    :D
    নূপুর ভাই এসেছেন অনেকদিন পর। :awesome:

    [ জবাব দিন ]

  3. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
       জুলাই ১১, ২০০৯ at ৪:৩৪ পূর্বাহ্ন |

    নূপুর ভাই, সেই চিরাচরিত দুর্দান্ত ফর্মে :hatsoff: :hatsoff:

    [ জবাব দিন ]

  4. কামরুল হাসান (৯৪-০০)
       জুলাই ১১, ২০০৯ at ৬:৫৬ পূর্বাহ্ন |

    জোনাকি মরে গেলে
    তাকে দেখতে পাবার কোন
    জো আছে নাকি?

    ইস! এমন একটা লাইন লিখতে পারলে আমার জীবন স্বার্থক হয়ে যেত।

    আপনার কবিতা পড়লে শুধু ইচ্ছে করে সিসিবি থেকে একটা কবিতা সংকলন বের করি।

    [ জবাব দিন ]

  5. মুসতাকীম (২০০২-২০০৮)
       জুলাই ১১, ২০০৯ at ৭:৫৫ পূর্বাহ্ন |

    সিরাম সিরাম :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

  6. জাফর (৯৫-০১)
       জুলাই ১১, ২০০৯ at ১০:২৭ পূর্বাহ্ন |

    নূপুর ভাই, কবিতা খুব ভাল লাগল। শেষের তিন লাইন অসাধারণ। :clap: :)

    [ জবাব দিন ]

  7. কামরুলতপু (৯৬-০২)
       জুলাই ১১, ২০০৯ at ১০:৩৫ পূর্বাহ্ন |

    জোনাকি মরে গেলে
    তাকে দেখতে পাবার কোন
    জো আছে নাকি?

    অসাধারণ লাইন

    [ জবাব দিন ]

  8. মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
       জুলাই ১১, ২০০৯ at ১১:২১ পূর্বাহ্ন |

    আহা! কী চমৎকার !

    ভাই সিরাম হইছে শেষ লাইন কয়টা, অল্পের মধ্যে এত্তো সুন্দর প্রকাশ!
    :boss: :boss:

    অফ টপিকঃ ভাই, আমার গতকালের কবিতায় কোন কমেন্ট দেখি নাই আপনার :( :( :( অখাদ্য হইছে নাকি ভাই? :-?

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুলাই ১২, ২০০৯ at ৩:৫৮ পূর্বাহ্ন |

    তোমার লেখা পড়েছি ফয়সাল,
    ভালো লেগেছে বলে দু’তিনবার পড়েছি।
    তবে আমার মনে হচ্ছিলো
    তোমার সংগে সময় নিয়ে বলবো;
    শুধু ভালোলাগা নয়, কবিতা আরো কিছু
    দাবী করে। একটা আনকোরা ভাব থাকা চাই
    নতুন কবিতায়। এমনি আরো অনেক কথা…
    তোমার অন্য লেখাগুলোও সময় নিয়ে পড়বো..
    কারণ আমি মন্নে করি, তুমি বেশ সিরিয়াস কবিতা নিয়ে।
    লিখছো, অন্যদের লেখা পড়ছো, ভাবছো।
    এটা খুবই আশার কথা।
    এমনিতে আমি খুব বেশী মন্তব্য করে
    উঠতে পারিনা। তাড়াহুড়ো করে তো নয়ই।
    ইদানিং ভয়ংকর ব্যস্ত আছি।
    হুটহাট যা মনে আসে লিখছি,
    কিন্তু সিসিবির কোন লেখাতেই তেমন
    কিছু বলে উঠতে পারছিনা যেন।
    তবে সবার লেখা পড়ার চেষ্টা করি,
    কবিতার প্রতি পক্ষপাতসহ।
    কিছুদিনের মধ্যে কথা বলা যাবে ভালো করে।
    তোমার কাছে আমার অনেক কিছু শেখার আছে।
    লিখে যাও। অনেক অনেক লিখো।

    [ জবাব দিন ]

    মাহমুদ ফয়সাল (৯৯-০৫)
        জুলাই ১২, ২০০৯ at ৯:০৫ পূর্বাহ্ন |

    ধন্যবাদ ভাইয়া, এত্তো বড় আর যত্ন নিয়ে করা মন্তব্যটার জন্য……
    আপনার ব্যস্ততা কমে আসুক, ধীরে ধীরে কিছু অবসর পেয়ে আবার একটু লেখালেখি করেন, এটাই আশা করছি ভাইয়া।

    আমার কাছে শেখার আছে টাইপ কি একটা বললেন মনে হইলো… :shy: :shy: আমিতো ভাইয়া কিচ্ছু জানিনা… খুব সাদাসিদা…

    আপনার মেইল এ্যাড্রেস জানিনা ভাইয়া। আমারটা হইলোঃ
    mahmud1906 এ্যাট ইয়াহু/ জিমেইল ডট কম।

    অবসর শেষে ফিরে আমাদের চমৎকার কয়েকটি কবিতা উপহার দিবেন আশা করি…

    [ জবাব দিন ]

  9. আহসান আকাশ (৯৬ - ০২)
       জুলাই ১১, ২০০৯ at ১:০৪ অপরাহ্ন |

    অসাধারন :hatsoff:

    [ জবাব দিন ]

  10. কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)
       জুলাই ১১, ২০০৯ at ১:১১ অপরাহ্ন |

    Nupur vai pathray

    [ জবাব দিন ]

  11. ফয়েজ (৮৭-৯৩)
       জুলাই ১১, ২০০৯ at ২:০৩ অপরাহ্ন |

    আইচ্ছা, রেটিং অপশন কই গেল?

    [ জবাব দিন ]

  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       জুলাই ১২, ২০০৯ at ১২:১০ পূর্বাহ্ন |

    আমিও রেটিং অপশনটা খুঁজছিলাম। দারুণ নুপুর। :hatsoff:

    [ জবাব দিন ]

  13. তানভীর (৯৪-০০)
       জুলাই ১২, ২০০৯ at ৮:৫০ পূর্বাহ্ন |

    নূপুর ভাই, এইভাবে হুটহাট করে আমাদেরকে কিছু কবিতা উপহার দিয়ে যাবেন- আর কিচ্ছু চাই না।
    আপনার কবিতা মন্ত্রমুগ্ধের মত পড়ি। কয়েকবার পড়ি।

    [ জবাব দিন ]

  14. মহিব (৯৯-০৫)
       জুলাই ১২, ২০০৯ at ৩:০৭ অপরাহ্ন |

    খুব ভালো লাগলো।
    কিন্তু আমার ব্যক্তিগত মত হইলো- শেষের তিন লাইন বোল্ড করে দেওয়ার কোন দরকার ছিল না।
    আগের লাইনগুলা যেন শেষের অসাধারণ তিনটা লাইন বলার জন্যই একটা ভূমিকা মাত্র- বোল্ড করার ফলে এ জিনিসটা বারবার মনে হচ্ছিলো। :)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুলাই ১২, ২০০৯ at ৬:৫৫ অপরাহ্ন |

    তোমার সংগে আমি সম্পূর্ণ একমত।
    বদলে দিচ্ছি।
    ‘বোল্ড’ করার পর আমার কম্পিউটারে
    দেখা যাচ্ছেনা ব্যাপারটা, তাই পোস্ট করার
    পর আর মনে ছিলোনা।
    অনেক ধন্যবাদ তোমাকে।

    [ জবাব দিন ]

  15. আন্দালিব (৯৬-০২)
       জুলাই ১২, ২০০৯ at ৮:১৭ অপরাহ্ন |

    কবিতাটা অনেক সংবদ্ধ লাগছে। খুব জমাট বাঁধা। আপনার এই ফরম্যাটে, ছোট ছোট বাক্যে লেখা কবিতাগুলো আমার খুবই ভালো লাগে।

    অন এ ডিফারেন্ট নোট, আপনি গদ্য কবিতা লিখলে পোস্ট কইরেন। পড়ার শখ হচ্ছে! :D

    [ জবাব দিন ]

  16. আদনান (১৯৯৪-২০০০)
       জুলাই ১৪, ২০০৯ at ৩:১৮ অপরাহ্ন |

    নূপুর ভাই ফর্মে :thumbup:

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard