random header image

একটি ব্যক্তিগত রেসিপি

কাজ করতে একটুও ইচ্ছে করছেনা।কি ভীষণ গরম! সিগারেট খাবার জন্য দুবার অফিসের বারান্দায় এসেই ঘেমে নেয়ে যাবার উপক্রম। দরজা ঠেলে ফের ভেতরে ঢুকতেই নিশা, আমার ব্যক্তিগত সুন্দরী (সরি, সেক্রেটারি), এখনো মানুষ হলেনা-গোছের দুষ্টু হাসি দিয়ে নাক চেপে ধরলো। নাহ্‌ আজ পালাবো। একটু ইটিশ পিটিশ করতে ইচ্ছে হচ্ছে আজ….
কাল একটু ভালো করে সাজগোজ করে এসো কেমন? কাজ আছে… নিশাকে বলে বেরিয়ে পড়লাম।
সিঁড়ি দিয়ে দুরদার করে নামতে নামতে দেখি পৃ-র মেসেজ। বাহ্‌, এই না হলে টেলিপ্যাথি!

চল্‌ পৃ, আজ অনেক আড্ডা হবে.. গাড়িতে উঠিয়ে নিলাম ওকে। রোদে একটুক্ষণ দাঁড়িয়ে থেকেই বেচারা একদম লালটুস হয়ে গেছে।
তুই দেখি একদম ব্লাডি মেরি হয়ে গেছিস!
উম্‌ম্‌, যা গরম!
চল্‌, তোকে একটা ড্রিংক খাওয়াবো আজ।
পৃ হা হা করে উঠলো, না না এ্যাত্ত গরমে অ্যালকোহল চলবেনা। চল্‌ এমনি ঘুরে বেড়াই।
আমার উপর ভরসা করো সোনা! সামার-ড্রিংকই খাওয়াবো তোকে। সারাজীবন মনে থাকবে।

পৃ-র সংগে ১৫ মাসের পরিচয়। মনে হচ্ছে ওর সংগে ফ্রিকোয়েন্সির মিলটা টিকে যাবে। অবশ্য প্রতিবারই তো এমন মনে হয়।
মতলবটা কি?
কোন উত্তর না করে ‘আমি তোমার সংগে বেঁধেছি আমার প্রাণ’ চালিয়ে দিলাম।

ফ্ল্যাটে পৌঁছতেই পৃ্-র রুটিন বকাঝকা শুরু হয়ে গেলো আমার আগোছালো স্বভাবের জন্য। তা এসোনা, আমাকে গুছিয়ে সাজিয়ে রাখো! তবে তো বর্তে যাই।
একটু বোস্, মিনিট ১৫ সময় দে আমাকে, ফ্রিজ থেকে পানি বের করে দিয়ে লেগে পড়লাম কাজে….

নানান ধরণের ড্রিংক বানিয়ে এক্সপেরিমেন্ট করাটা আমার নেশার মতো, ততটা আ্যালকোহল পানের নেশা নয়। পৃ-কে ইমপ্রেস করতে চাওয়াটা অবশ্য বাড়তি চাপ।দেখা যাক কি হয়….

একটা প্লেটে প্রথমেই কিছু লবণ নিয়ে নিলাম, আরেকটাতে লেবুর রস।
দুটো লম্বা কাঁচের গ্লাস নিয়ে সেগুলোকে উল্টে বসিয়ে দিলাম লেবুরসের ওপর।
তারপর গ্লাসের মুখদুটোকে লবণে ভালো করে ঘুরিয়ে নিলাম যাতে করে দানাগুলো সেখানে আটকে যায়।
তারপর ফ্রিজার এ চালান করে দিলাম কিছুক্ষণের জন্য।

লিভিং রুমে ফিরে এসে দেখি পৃ এরি মধ্যে মানুষ বানিয়ে ফেলেছে ঘরটাকে।
তাড়াতাড়ি কর্‌, ‘ইনসেপশন’ দেখবো। ডিভিডি আছে আমার কাছে।
আসছি ম্যাডাম। আর সাত মিনিট!

Absolut ভদকাটা বের করলাম ফ্রিজ থেকে। একটুখানি শুঁকে নিলাম প্রতিবারের মতো। আহ্‌!
গ্লাস দুটোতে আইসকিউব ঢাললাম গোটা পাঁচেক করে প্রতিটাতে।
তারপর ১/৩ পরিমাণ ভদকা
১/৩ পরিমাণ সোডাওয়াটার
১/৩ পরিমাণ লেমনেড ঢেলে
একটা লম্বা চামচ দিয়ে ভালো করে নাড়লাম পুরো ব্যাপারটাকে ।
তারপর লেবুর গোল গোল স্লাইস কেটে গ্লাসের একপাশে এঁটে দিলাম।
ব্যস! রেডি! পৃইইইইই!

পৃ নড়বেনা। কেননা সে গেস্ট। অগত্যা আমাকেই নিয়ে যেতে হলো।
ওয়াও! কি কিউট!
চিয়ার্স!
চিয়ার্স!

পৃ, প্রথমে গ্লাসের কিনারা থেকে জিভের ডগায় লবণটুকু তুলে নে, তারপর চুমুক। এভাবে গ্লাস ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা শেষ কর।
প্রথম চুমুকেই ওর চাহনিটা কেমন নরম হয়ে গেলো। চোখ বন্ধ করে সোফার ভেতর ডুবে যেতে যেতে আহ্লাদি গলায় মুভিইইইই মুভিইইইই বলে চেঁচাতে শুরু করে দিলো।
একটা লং সিপ দিয়ে জো হুকুম বলে ডিভিডি চালিয়ে দিলাম।
তবে মুভি আমার আর দেখা হলো কই। ফার্স্ট ড্রিংক শেষ করে পৃ্-র আবদার আহ্লাদ দুটোই তুংগে, আরো বানাও! ফোন করে ডিনার অর্ডার করো!

‘এ্যাই বাড়ি পৌঁছে গেছি, নাম্‌’।
‘ওকে বাবা’ বলে নিতান্ত অনিচ্ছায় গাড়ি থেকে নামলেন মহিয়সী।
আবিশ্যি তার আগে ঝুঁকে চট করে আমার ঠোঁট ছুঁয়ে দিয়ে ‘লবণ লেগে ছিলো অল্প’ বলে ঠোঁটে জিভ বোলাতে বোলাতে চলে গেলো….

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫২ টি মন্তব্য

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৭:৪৪ পুর্বাহ্ন |

    আবিশ্যি তার আগে ঝুঁকে চট করে আমার ঠোঁট ছুঁয়ে দিয়ে ‘লবণ লেগে ছিলো অল্প’ বলে ঠোঁটে জিভ বোলাতে বোলাতে চলে গেলো….

    :shy: কার্যকরী অযুহাত

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:১৯ পুর্বাহ্ন |

    অজুহাতের কি দরকার? শুধুশুধু….

    জবাব দিন

  2. আহমদ (৮৮-৯৪)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৯:৪৮ পুর্বাহ্ন |

    দাদা, এইটা কি লিখলেন। প্রাপ্তবয়স্ক ট্যাগ কই? ;))
    ইয়ে মানে, কইবার চাইছিলাম, এইডারে ধারাবাহিক বানানো যায় না? :x

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:২০ পুর্বাহ্ন |

    প্রাপ্তবয়স্ক ট্যাগ বলে কোন ব্যাপার আছে নাকি?
    তাইলে কি এই পোস্টটা ব্যান হইয়া যাইবো?
    এখন উপায়?

    জবাব দিন

  3. মাহতাব (১৯৯৬-২০০২)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৯:৫১ পুর্বাহ্ন |

    বেশ মজার drink. তবে Smirnoff দিয়ে ত্র্য করে দেখতে পারেন, :P

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:২১ পুর্বাহ্ন |

    আরে Absolut হইলো গিয়া Smirnoff এর বস।

    জবাব দিন

    মাহতাব (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ২:৩০ অপরাহ্ন |

    মেনে নিলাম, আপনি আমার জন্য গুরু সম :boss:

    জবাব দিন

    মাহতাব (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ২:৩৯ অপরাহ্ন |

    Rumএর শাথে Fanta সাথে দু ফোটা Brandy, এই জিনিসটাও চেখে দেখতে পারেন :P ঠান্ডায় বেশ ভাল কাজ দেয় :P

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৪:৫৩ পুর্বাহ্ন |

    দেখতে হচ্ছে তাহলে!
    :)

    জবাব দিন

      anupartha
        নভেম্বর ১, ২০১০ at ৭:০৪ অপরাহ্ন |

    আর ‘গ্রে গুস’ হইলো গিয়া absolute ভদকার বস. কি কন নুপুর’দা?

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২, ২০১০ at ৭:২৭ পুর্বাহ্ন |

    আর মিক্সিং লাইনে তুমি হইলা আমার বস।
    একটু আধটু টিপ্‌স দিও ইমেইলে…
    খবর টবর ভালো?

    জবাব দিন

      Anupartha
        নভেম্বর ২, ২০১০ at ৭:০৬ অপরাহ্ন |

    আপনি দাদা ultimate বস! আমি কোনো মিক্স করি না ! straight অন দা রকস! :)

    জবাব দিন

  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:০৬ পুর্বাহ্ন |

    একটু ইটিশ পিটিশ করতে ইচ্ছে হচ্ছে আজ…. :shy: :shy: ইয়ে,আমারো :shy: :shy:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:২৩ পুর্বাহ্ন |

    মানা করলো কেডা।
    তবে ডিউটি টাইমে এসব ভাইবা সার্কিট গরম কইরোনা।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১১:১৮ পুর্বাহ্ন |

    =)) =)) =)) =)) নূপুর দা, আপনার স্বভাবসুলভ গাম্ভীর্যের ভিতরে এইরকম রসিক একটা মন লুকায় আছে এইটা না দেখলে বিশ্বাসও করতাম না!! :boss: :boss:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৪:৫৫ পুর্বাহ্ন |

    হায় হায়, আমি কিন্তু একেবারেই গম্ভীর না..
    সারাক্ষণ লাফাইতে থাকি। :P
    শুধু কবিতা পোস্ট করি বলে গম্ভীর পাবলিকের দলে পড়ে গেলাম!

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:১৯ পুর্বাহ্ন |

    :( আমার যেই বচ্ছর জন্ম সেই বচ্ছর আপনে নভিসেস প্যারেড করছেন-এইডা ভাবলেই তো আপনেরে আমার গম্ভীর গম্ভীর লাগে :( :-?

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১০:০১ অপরাহ্ন |

    এইবার ভাবো, সেইম জিনিষ ভাইবা তোমারে পুলিশ কল্পনা করতে আমার কেমন কষ্ট হইতেসে!

    জবাব দিন

    আহমদ (৮৮-৯৪)
        সেপ্টেম্বর ২২, ২০১০ at ১২:১৫ পুর্বাহ্ন |

    :)) =))

    জবাব দিন

      Ashiquer Rahaman Rony
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:৫১ পুর্বাহ্ন |

    ম্যাস্ফু…….কে সেই মহিলা পুলিশ…:D

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৮:২৪ অপরাহ্ন |

    :( কি মুশকিল,মহিলা পুলিশ টানেন কেন এর মধ্যে? :duel:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৪:৫৬ পুর্বাহ্ন |

    =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =)) =))

    জবাব দিন

  5.   814
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১০:৩০ পুর্বাহ্ন |

    এরপরের পর্বে টাকিলা পিন্ক হোক, সুইট এন সাওয়ার।

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৪:৫৬ পুর্বাহ্ন |

    ইয়েস!!!!!!!!!!!!!
    টেকিলা….
    টেকিলা শট.. ওয়াও।

    জবাব দিন

    মাহতাব (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১২:৫২ অপরাহ্ন |

    Tequila খাপো… :x :x
    কপিরাইট: মাসরুফ (১৯৯৭-২০০৩)

    জবাব দিন

  6. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১১:৪৯ পুর্বাহ্ন |

    আপনার রেসিপি আপনার কবিতার মতই নেশা ধরিয়ে দিল দাদা।
    :P

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৪:৫৯ পুর্বাহ্ন |

    রেসিপিটা টেস্ট করে দেখো, আসলেই খুব ভালো খেতে।
    (অবশ্য যদি সুরায় অরুচি না থাকে)
    ককটেলটার আসল নাম : টম কলিনস্‌ , gin and lime based.
    vodka দিয়ে বানালে ভদকা কলিনস্‌।

    জবাব দিন

  7. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১:১৪ অপরাহ্ন |

    ;) :shy: :x
    ফ্রিকোয়েন্সী মিলে গেলে আর দেরী করে লাভ কি??? :thumbup: :thumbup: :thumbup:
    :awesome:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:০০ পুর্বাহ্ন |

    যা বলেছো।
    পরে যদি আরো লিখি রেসিপি পর্ব তাহলে ওকে মনে করিয়ে দেবো।

    জবাব দিন

  8. রবিন (৯৪-০০/ককক)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ১:২৩ অপরাহ্ন |

    এইটা তো দেখি অনেকটা ক্যাডেট কলেজ ক্লাবের লাইমের মতো। :))

    জবাব দিন

    মাহতাব (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ২:৩৫ অপরাহ্ন |

    ক্যাডেট কলেজ ক্লাবে এই জিনিশ দেখে আমার মনে হয়েছিল, আমার লেবুর শরবতের রেসিপি ওরা শিখল কোথায়??? :P

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৩:৪১ অপরাহ্ন |

    :( নাহ এখন বড় হইয়া গেছি,ছুডো পুলাপাইনের সামনে আর আগের মত বলতে পারিনা-”আমিও লাইম খাপো :((

    জবাব দিন

    মাহতাব (১৯৯৬-২০০২)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৪:৪২ অপরাহ্ন |

    লাইম সাস্থের জন্য বেশ ভালো। ভাইটামীন C আছে :P :P :P

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:০১ পুর্বাহ্ন |

    ক্যাডেট কলেজ লাইম খাপো…
    কপিরাইট: ইউ নো হু।

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:১৮ পুর্বাহ্ন |

    :shy: এই অধম

    জবাব দিন

  9. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৪:০০ অপরাহ্ন |

    তবে দাদা, “ইনসেপশান” মুভীটা একটু বেশী কাট-খট্টা হয়ে গেল না? আমাদের ছুডু ভাই ম্যাশের মত :just: স্পেসাল ফ্রেন্ডের সাথে দেখার জন্য হরর মুভী ই নাকি ভাল :P :shy:

    আগে থেকেই :frontroll:

    জবাব দিন

    রবিন (৯৪-০০/ককক)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৭:০৯ অপরাহ্ন |

    লাইক

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৬, ২০১০ at ৮:২০ অপরাহ্ন |

    :-o জিতুপ্পির বেরেন কি বেরেন না কম্পিউটার??? হায় খোদা,সেই কুনকালে কি কইছিলাম সেইটাও ভুলে নাই :bash:
    অফ টপিক-ইয়ে মানে হরর ছবি দেখবেন ঠিকাছে কিন্তু “বেলাড এন্ড গোর” ক্যাটাগরির হরর মুভি দেইখেন না…”স” দেখতে বইসা আমার তিনটা দেট মাটি হইছিলো :( এইদিক দিয়া আবার “ড্রাকুলা”,”দি ওমেন” এইগুলা বেশ ভালো… :shy:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:০৪ পুর্বাহ্ন |

    জিতু:
    ইনসেপশন দেখসো? আমার কিন্তু জোশ লাগসে।
    হরর মুভির কেইসটা কি…
    গার্লফ্রেন্ড কে ভয় পাইয়ে লাভ কি..
    অবশ্য ভয় পেয়ে যদি সেদিনের মত থেকে যেতে চায় তাহলে তো অন্য কথা…. :)
    কি বলো মাস্ফ্যু?

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:১৭ পুর্বাহ্ন |

    :shy: খাইছে আমি তো এই লাইনে ভাবি নাই,আমি ভাবছিলাম আরো ছুডো আকারে,মানে ভয়ের সিন দেখে পাশের জনের কাঁধে মুখ লুকানো আরকি-নূপুরদা দেখি আমার চেয়েও বড় প্রেমিক :boss:

    জবাব দিন

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৭:৫৫ অপরাহ্ন |

    আমার চেয়েও বড় প্রেমিক

    বেসসরম পোলা!!! তুই কি নুপুরদা রে আন্ডাররেট করতে চাইতাসস??? দে দশটা …

    জবাব দিন

  10. মইনুল (১৯৯২-১৯৯৮)
       সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১২:৪২ পুর্বাহ্ন |

    লোভ লাগায়ে দিলেন নুপুর ভাই …….

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:০৫ পুর্বাহ্ন |

    কিসের লোভ লাগাইলাম…
    সুরার না সুন্দরীর?
    নাকি দুইটারি?

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৫:১৫ পুর্বাহ্ন |

    ইয়ে,মইনুল ভাই পরহেজগার মানুষ-উনার সুরার প্রতি কুনো লোভ নাই,তাছাড়া উনি বিবাহিত এবং এক কন্যা সন্তানের জনক।
    তয় ইয়ে মানে আমার না অ-নে-ক লোভ হইছে :shy: আর ইয়ে মানে,আরেকটা কনফিউশন হইতেছে-সুন্দরী সেক্রেটারীর সাথে যেহেতু “নাক-চাপা” সম্পর্ক আছে,আমরা কি ধরে নিতে পারি যে পৃ যখন ব্যস্ত থাকে তখন নিশাই…(দাদা রাগ কৈরেন না,আমার প্যাঁচ লাইগা গেছে :-? )

    জবাব দিন

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৭:৫৪ অপরাহ্ন |

    ঐ!!!

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৯:২৪ অপরাহ্ন |

    মাস্ফ্যু,
    প্যাঁচ লাগলো বইলাই তো ড্রিংক দিয়ে ছাড়ানোর চেষ্টা.. :P
    দেখি, কোথায় গিয়ে দাঁড়ায় কাহিনী।
    (অবশ্য পরে যদি চালিয়ে যাই এই রেসিপি পর্ব)..।

    জবাব দিন

  11. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৭:৫৬ অপরাহ্ন |

    দাদা তো পুরো গ্লোবাল ওয়ার্মীং ঘটিয়ে দেলেন!!! ;;; ;;; ;;; :x :x

    জবাব দিন

    মাসরুফ (১৯৯৭-২০০৩)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ৯:৫৮ অপরাহ্ন |

    :shy: এই জন্যেই বলি আজকে বাইরে থিকা ফেরার পথে হঠাৎ এত্ত গরম লাগতেছিলো কেনু ;;;

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১০:০০ অপরাহ্ন |

    তাইলে তো একটি পুলিশ রেসিপি নামাইতে হয়! :D

    জবাব দিন

  12. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       সেপ্টেম্বর ১৭, ২০১০ at ১১:০৬ অপরাহ্ন |

    ভালো ভালো! বৃষ্টিতে স্নানপর্ব সেরে এইবার ককটেল রেসিপি!! এইটাই সম্ভবত সিসিবিতে বাকি ছিল। আরো কিছু রেসিপি নামিয়ে ফেল। স্নান করতে করতে একটু চেখে নেওয়া যাবে।

    ব্লগটায় দেখলাম দিনলিপি ট্যাগ করা! ঘটনা কি? ঝেড়ে কাঁশো বাছা……………..

    জবাব দিন

  13. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       সেপ্টেম্বর ১৮, ২০১০ at ১:০৬ পুর্বাহ্ন |

    বস,
    আপনার উৎসাহ যখন পেয়েছি তখন রেসিপি নামিয়ে ফেলবো ঝটপট
    সাথে মশলাদার দিনলিপি।
    দিনলিপি ট্যাগ করলাম ‘রাতলিপি’-র অপশন নাই বলে। :D
    না না, আসল কথা হচ্ছে: এভাবেই যদি দিনটিন কাটতো তাহলে মন্দ হতোনা এই ভেবে অমন ট্যাগ করা আর কি।
    কোন ইস্পিশাল রেসিপি চাখতে ইচ্ছে হলে বইলেন.. :P

    জবাব দিন

  14. রশিদ (৯৪-০০)
       অক্টোবর ৯, ২০১০ at ৫:২০ অপরাহ্ন |

    একদিন ট্রাই করে দেখা লাগে :P

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard