random header image

প্রলাপ-২

ছাইরঙা মেঘের ভেতরে মাথা গুঁজে দালানগুলো সব দাঁড়িয়ে, আত্নহননের প্ররোচনা নিয়ে কোথাও কোথাও দুয়েকটা জানলা কি বিপজ্জনকভাবে খোলা যেন বৃষ্টি এলেই টুপটাপ লাফ দেবে বিমর্ষ শহরবাসী! নীচে রাস্তায় লালবাতি-ভাবনায় জমে গেছে যানবাহনের ঢল। বিষাদের সবথেকে পলকা ভারটুকুও সরাতে না পেরে রাশভারী ক্রেনটি শেষমেশ ঘাড়কাত ক’রে দূরে বিজ্ঞাপনের হাসিমুখ দেখে খুশি হবার ভান করে…..

শেষে বৃষ্টি নেমে এলে জেগে ওঠে হাউজিং এর বিজ্ঞাপনী বনাঞ্চল, ক্লোরোফিলবিহীন বিস্তৃত সবুজ। বস্তুত শহরময় আজ কংক্রিটের দাপাদাপি শুধু।

বাড়িফেরার পথে পথে সকলের এন্তার অভিযোগ, দুর্মূল্য হয়ে গেছে নাকি সমস্ত মানবীয় বোধ। শহরবাসী তবু টিমটিমে সন্ধ্যেয় ফিরে এসে’ সন্তানকে বুকে চেপে ধরে, সান্ত্বনার স্বর্গ বানাবে বলে। তাকে মানুষ বানাবার নিষ্ফল অভিপ্রায় ব্যক্ত করে….

৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫৪ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৩ টি মন্তব্য

  1. তানভীর (০২-০৮)
       নভেম্বর ২০, ২০১০ at ৬:৪০ পুর্বাহ্ন |

  2. ফয়েজ (৮৭-৯৩)
       নভেম্বর ২০, ২০১০ at ৮:২৫ পুর্বাহ্ন |

    আপনার প্রলাপ সিরিজের পাংখা হই গেলাম ভাইয়া, :boss:

    রকিং

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২১, ২০১০ at ৩:২৩ পুর্বাহ্ন |

    ফয়েজ,
    তোমার কমেন্ট পাইলেই আমি ধন্য হয়ে যাই একেবারে।
    কই তুমি আজকাল। লেখোনা কেন?

    [ জবাব দিন ]

  3. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       নভেম্বর ২০, ২০১০ at ৯:০১ পুর্বাহ্ন |

    দাদা, সত্যি বলতে কি আমার মোটা মাথায় আপনার প্রলাপ-১ টা ঠিকমত বুঝি নাই :(
    কিন্তু এটা পড়ে :just: ফিদা হয়ে গেলাম আবারো। কিভাবে এমন করে লেখেন? বললাম একটা দিনের জন্য আপনার মাথাটা ধার দেন, তাও দিলেন না!

    দুর্মূল্য হয়ে গেছে নাকি সমস্ত মানবীয় বোধ। শহরবাসী তবু টিমটিমে সন্ধ্যেয় ফিরে এসে’ সন্তানকে বুকে চেপে ধরে, সান্ত্বনার স্বর্গ বানাবে বলে।

    :boss: :boss: :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    আয়েশা ( মগকক) আয়েশা
        নভেম্বর ২০, ২০১০ at ১১:০১ অপরাহ্ন |

    মেন্টস খা ! আরে বুঝস নাই ওই কবিতা-টা হলো কবির অসহ্যকর ভালবাসার বহি:প্রকাশ!
    অবশ্য নূপুর ভাই ভাল বলতে পারবেন আমারও কি মেন্টস খেয়ে দিমাগের বাত্তি জ্বালাইতে হবে নাকি :-/

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        নভেম্বর ২১, ২০১০ at ১২:৪১ অপরাহ্ন |

    সিনা, আমারে এ্যামেরিকান মেন্টস পাঠা, এখানে সব দুই নম্বর ;)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২১, ২০১০ at ৩:৩২ পুর্বাহ্ন |

    জিতু,
    আসলে ডানা-কাটা পরী বলতে আমি কখনো খুব সুন্দরী কাউকে কল্পনা করতে পারি না জানো।মনে হয় ডানা-কাটা পড়ে কেউ খুব কষ্টে আছে, রক্ত ঝরছে পিঠ থেকে।ওরকম একটি বোধ থেকেই এটা লেখা। একটা ছবি আঁকার চেষ্টা করলাম আর কি।

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        নভেম্বর ২১, ২০১০ at ১২:৩৯ অপরাহ্ন |

    ডানা কেটে রক্ত ঝরা… আপ্নে খোদার কসম কইলাম মানুষ না! :boss: :boss: :boss:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২১, ২০১০ at ৩:৩৬ পুর্বাহ্ন |

    জিতু,
    আমার মাথাটায় সব উদ্ভট বুদ্ধি খেলা করে। শিঘ্রী সার্ভিসিং করতে হবে। ধার নিলে তোমার মাথাও বিগড়াবে। :D

    [ জবাব দিন ]

    সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
        নভেম্বর ২১, ২০১০ at ১২:৩৯ অপরাহ্ন |

    ও দাদা গো, সার্ভিসিং করার আগেই আমারে দেন এক ঘন্টার জন্য হইলেও। পিলিজ!

    [ জবাব দিন ]

  4. সাকিব (২০০২-২০০৮)
       নভেম্বর ২০, ২০১০ at ১১:৪৯ পুর্বাহ্ন |

    এটা বেশী ভাল…
    :salute: :salute: :salute:

    [ জবাব দিন ]

  5. আহমদ (৮৮-৯৪)
       নভেম্বর ২০, ২০১০ at ১:৫১ অপরাহ্ন |

    ভাল লাগল

    [ জবাব দিন ]

  6. ক্যাডেট নিলয়
       নভেম্বর ২০, ২০১০ at ৩:১৭ অপরাহ্ন |

  7. আয়েশা ( মগকক) আয়েশা
       নভেম্বর ২০, ২০১০ at ১০:৩৬ অপরাহ্ন |

    আমার তো শুধুই বনাঞ্চল দেখতে ইচ্ছে করে…!

    [ জবাব দিন ]

  8. আয়েশা ( মগকক) আয়েশা
       নভেম্বর ২০, ২০১০ at ১০:৩৭ অপরাহ্ন |

    নূপুর ভাই, প্রলাপগুলো ভালো লাগছে ।

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২১, ২০১০ at ৩:৩৭ পুর্বাহ্ন |

    অনেক অনেক ধন্যবাদ আয়েশা!

    [ জবাব দিন ]

  9. আশিক (৯১-৯৭)
       নভেম্বর ২০, ২০১০ at ১০:৫৬ অপরাহ্ন |

  10. মনজুর (৮৯-৯৫)
       নভেম্বর ২১, ২০১০ at ১:৪৭ পুর্বাহ্ন |

    অসাধারণ লাগলো.. :boss:
    হুদাই কইলাম.. তাই তো কথা ছিলো.. :D

    [ জবাব দিন ]

  11. রাব্বী (৯২-৯৮)
       নভেম্বর ২১, ২০১০ at ১১:২৯ অপরাহ্ন |

    দুর্দান্ত শহরবন্দী কবিতা! বেশ হচ্ছে প্রলাপ সিরিজটা। লেখা জারি রাখেন।

    [ জবাব দিন ]

  12. রকিব (০১-০৭)
       নভেম্বর ২২, ২০১০ at ১:৪১ পুর্বাহ্ন |

    কিচ্ছু কমু না, কিছু ভালো লাগা বলে প্রকাশ করা যায় না।

    [ জবাব দিন ]

  13. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       নভেম্বর ২২, ২০১০ at ৫:১৬ পুর্বাহ্ন |

    অনেক ধন্যবাদ সবাইকে।

    [ জবাব দিন ]

  14. সাব্বির (৯৮-০৪)
       নভেম্বর ৩০, ২০১০ at ৯:৪৮ পুর্বাহ্ন |

    “বিষাদের সবথেকে পলকা ভারটুকুও সরাতে না পেরে রাশভারী ক্রেনটি শেষমেশ ঘাড়কাত ক’রে দূরে বিজ্ঞাপনের হাসিমুখ দেখে খুশি হবার ভান করে…”
    :just: আমার কয়েকদিন আগে লিখে ফেলছেন এই যা, নইলে……… B-)
    (সহজ ভাষায় অসাধারন, কঠিন ভাষা পারিনা)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ৩০, ২০১০ at ১১:৩০ পুর্বাহ্ন |

    ভাগ্যিস! :D

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard