random header image

বিকেলে


সেদিন জ্যামিতিক বিকেলে
অতর্কিতে দিয়েছিলো হানা
উড্ডয়নের সুনীল প্ররোচনা

কেটে কি যেতোনা
ডানা গুটনো
সমূহ নিমেষ
ধ্যানের
সুনিপুণ অভিনয়ে,
নীলসাদার
ছকে ছকে
আকাশ
বেঁধে ফেলার
হিসেবী
সফলতায়
বুঁদ হয়ে…..

কেন যে তবু
সৃষ্টিছাড়া হাওয়া আসে
উড়ানের উল্লাসে
কৃষ্ণবরণ পালকে
গান বেজে ওঠে
নীলাকাশের
আহবানে
ভেসে যাওয়া,
পাল মেলে
অবিরাম
উড়ে উড়ে
ঘুরে ঘুরে
নীল-সাদায়
সাদা-নীলে
আকাশে
ফের
আকাশ ফিরে পাওয়া…
_____________________________________________________________
রুম্মানের এই ছবিটির সংগে হয়তো অনেকেই পরিচিত।ওর আঁকা আর আমার লেখা : এমন একটা প্রকল্প হাতে নিয়েছিলাম আমরা বহুকাল আগে।লেখাটি রুম্মানের অনুমোদন পেতো কি না জানিনা।একবার দেখিয়ে নিলে হতো।এই অস্থিরতার জন্যে ওর কাছে ক্ষমাপ্রার্থনাসহ।

৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫৫ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৯ টি মন্তব্য

  1. গুলশান (১৯৯৯-২০০৫)
       এপ্রিল ৩০, ২০১১ at ২:২৭ অপরাহ্ন |

  2. অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)
       এপ্রিল ৩০, ২০১১ at ৩:৪৮ অপরাহ্ন |

    কেন যে তবু
    সৃষ্টিছাড়া হাওয়া আসে
    উড়ানের উল্লাসে

    আসলেই কেন যে ফিরে আসে?? এ এক মহান প্রশ্ন।

    নীল-সাদায়
    সাদায়-নীলে
    আকাশে
    ফের
    আকাশ ফিরে পাওয়া…

    ছবিটি অসাধারণ……… আর এ লাইনগুলো এত মানিয়েছে যে প্রশংসা না করলে অপরাধ হবে।

    :thumbup: :thumbup: :thumbup:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        এপ্রিল ৩০, ২০১১ at ১০:১৪ অপরাহ্ন |

    একেকটি লেখাকে অনেক সময় দিয়ে
    ঘষামাজা করে যত্ন নিয়ে
    দাঁড় করানোর মতো সময় হারিয়ে ফেলেছি।
    সবকিছুর মতো এখানেও তাড়াহুড়ো,
    লিখেই হুট করে পোস্ট করে দেয়া।
    আরো সময় দিতে পারলে ছবিটির প্রতি সুবিচার করা যেতো।
    হয়তো শব্দের বুনট আরো আঁটসাঁট হতো।
    ‘লাইনগুলো মানিয়েছে’ বলছো যখন শুনতে ভালোই লাগছে।
    কিন্তু এখনো মনে হচ্ছে লেখাটি ঠিক দাঁড়ায়নি।

    [ জবাব দিন ]

    অয়ন মোহাইমেন (২০০৩-২০০৯)
        এপ্রিল ৩০, ২০১১ at ১১:৫৩ অপরাহ্ন |

    দাদা আমি আপনার মত কবিতা বুঝি না, কিন্তু আমার মনে হয়েছে লাইনগুলো ছবির সাথে পুরোপুরি গেঁথে গিয়েছে …… এক কথায় অসাধারণ

    [ জবাব দিন ]

  3. সাকেব (মকক) (৯৩-৯৯)
       এপ্রিল ৩০, ২০১১ at ৩:৫৯ অপরাহ্ন |

    নূপূরদা,
    যথারীতি অসাধারণ!

    আপনি যে মানুষ না- সেই কথা সবাই জানে; এখন দেখতেসি রুম্মানের নামটাও অমানুষের খাতায় তুলতে হবে.. B-) .
    ছবি আর কবিতার এই কোলাবরেশনের আইডিয়াটা দুর্দান্ত! আরো দেখার/পড়ার অপেক্ষায় থাকলাম।

    [ জবাব দিন ]

    ফয়েজ (৮৭-৯৩)
        এপ্রিল ৩০, ২০১১ at ৫:২৭ অপরাহ্ন |

    :D

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        এপ্রিল ৩০, ২০১১ at ১০:১৭ অপরাহ্ন |

    সাকেব,
    অনেক ধন্যবাদ।
    দেখি কতটা এগোয় এ প্রজেক্ট।

    [ জবাব দিন ]

  4. রুম্মান (১৯৯৩-৯৯)
       এপ্রিল ৩০, ২০১১ at ৮:০৪ অপরাহ্ন |

    দাদা,
    দেখানোর কিছুই নাই । আমার ভাষা নাই । :hatsoff:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        এপ্রিল ৩০, ২০১১ at ১০:২৪ অপরাহ্ন |

    রুম্মান,
    এবারে তুমি বলো এ ছবিটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে।
    আমি তো এভাবে দেখলাম।
    হয়তো কোন ব্যাখ্যা নেই, কম্পোজিশনের ব্যাপারটাই মুখ্য ছিলো
    তোমার মাথায়।
    লেখা বা আঁকার পরে বা আগে এমন আলোচনা
    আমাদের ভাবনাকে একটু এগিয়ে নিয়ে যাবে আমার মনে হয়।

    আর… ক্রিটিকালি বলো এই লেখার দুর্বলতাগুলো নিয়ে,
    কোথাও তোমার ইমোশনকে ধরতে বুঝতে ব্যর্থ হলো কি না…. এসব বলো।

    [ জবাব দিন ]

    রুম্মান (১৯৯৩-৯৯)
        এপ্রিল ৩০, ২০১১ at ১০:৩২ অপরাহ্ন |

    দাদা,
    একদম ঠিক ধরেছেন । এই ছবিটাতে কম্পোজিশনটাই আমার মাথায় বেশী কাজ করেছে । তবে এক্সিবিশনে আমার এই ছবিটার নাম ছিল inspiration . কিন্তু ইমোশনের কথা যদি বলেন, এই কবিতা পড়ে আমার মনে হয়েছে এর চাইতে ভালভাবে কোনকিছু এই ছবিটার সংগে যেত না । বাকী ছবিগুলির নাম দেখলেই আপনি পরিষ্কার হয়ে যাবেন আমি কি বোঝাতে চেয়েছি । মেইলে ছবিগুলির নাম তো মনে হয় আছে,তাই না ? না থাকলে আমি পাঠিয়ে দিব । আর আপনাকে আবার স্যালুট । (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)

    [ জবাব দিন ]

  5. আন্দালিব (৯৬-০২)
       মে ১, ২০১১ at ২:০২ পুর্বাহ্ন |

    দুর্দান্ত ছবি আর মনোরম কবিতা। এরকম নিটোল শরীরের কবিতা বলেই কি না জানি না, কেমন খোপ খোপে ভাগ হয়ে গেলো পাঠ। আর মনে হলো ছবিটারই একটা ভাষিক অনুবাদ পড়ছি। হয়তো অন্য কোন ভাষায় এটার অন্য অনুবাদ হবে! :clap:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        মে ১, ২০১১ at ৮:০৬ পুর্বাহ্ন |

    আপ্লুত হলাম আন্দালিব।
    তুমি ভালো আছো?

    [ জবাব দিন ]

  6. তানভীর (০২-০৮)
       মে ১, ২০১১ at ৩:০১ পুর্বাহ্ন |

    সেদিন জ্যামিতিক বিকেলে
    অতর্কিতে দিয়েছিলো হানা
    উড্ডয়নের সুনীল প্ররোচনা

    অসাধারণ । ছবি ও কবিতা উভয় ই দুর্দান্ত। এই পোস্ট পড়ে প্রশংসা না করলে অন্যায় হবে। :clap: :clap:
    কেমন আছেন নূপুর দা? অনেক দিন পরে…

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        মে ১, ২০১১ at ৮:০৮ পুর্বাহ্ন |

    আছি বেঁচে।
    লেখা ভালো লাগলো বলে আনন্দ হচ্ছে।
    প্রশংসা না করলে ‘অন্যায়’ হবে? :D

    [ জবাব দিন ]

  7. রেজওয়ান (৯৯-০৫)
       মে ১, ২০১১ at ৯:৫৬ পুর্বাহ্ন |

    নূপূরদা,
    যথারীতি অসাধারণ! ::salute::

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        মে ২, ২০১১ at ৬:৫৫ পুর্বাহ্ন |

    অসংখ্য ধন্যবাদ রেজওয়ান।

    [ জবাব দিন ]

  8. রাব্বী (৯২-৯৮)
       মে ১, ২০১১ at ১১:৫১ পুর্বাহ্ন |

    বাহ! যৌথ প্রয়াস এক কথায় নান্দনিক। খুব সুন্দর ছবি এবং নির্মল পদ্য – দুজনকেই হিংসা!

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        মে ২, ২০১১ at ৭:০০ পুর্বাহ্ন |

    রাব্বী,
    ‘যৌথ প্রয়াস’ টা আমরা এক্সপেরিমেন্ট হিসেবে দেখছি;
    নিজেদের প্রকাশভঙ্গিতে আরেকটু নতুন মাত্রা যোগ করার
    প্রক্রিয়া হিসেবেও।
    পাঠকের মতামত সেই প্রক্রিয়াকে আরো সচল করে তুলবে।

    [ জবাব দিন ]

  9. আলীম (২০০১-২০০৭)
       জানুয়ারি ২৪, ২০১২ at ৪:২৭ পুর্বাহ্ন |

    সেদিন জ্যামিতিক বিকেলে
    অতর্কিতে দিয়েছিলো হানা
    উড্ডয়নের সুনীল প্ররোচনা

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard