random header image

স্বপ্নপাঠ

শিয়রে এসে
সবুজ প্রহর
দাঁড়ালে
মধ্যযামে,
স্বপ্নেরা
ঝরে যায়
পাপড়ির
ছদ্মনামে

ছোঁবার
আকুলতায়
পাখিটি
ঘুমকাতুরে
ঠোঁটে
জোটাতে
পেরেছে
কিছু
একপেয়ে
অবকাশ
মোটে….

______________________________________________________________________

রুম্মানের এই ছবি নিয়ে লিখতে গেলে টের পেলাম, কি অসীম রোমান্টিকতাই না ওকে ভর করেছিলো আঁকার সময়। তার কণামাত্রও এ লেখায় ধরতে পারিনি জানি,
শুধু এটুকু বলতে পারি একটি অনন্য অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছি আজ সারাদিন।

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৯ টি মন্তব্য

  1. রুম্মান (১৯৯৩-৯৯)
       নভেম্বর ১৮, ২০১১ at ১২:২১ অপরাহ্ন |

    দাদা,
    অনেক দিন পর…………
    খুব ভাল লাগলো ।
    :boss:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ১৯, ২০১১ at ৩:২২ পুর্বাহ্ন |

    এ ছবিটা আঁকার সময়কার অনুভূতিটা শেয়ার কোরো পারলে…
    কাল সারাদিন ছবিটা নিয়ে একটা যুদ্ধ গেলো, তারপর কোনোমতে এই ক’টা শব্দ/লাইন লিখতে পারলাম। তোমার নিজের ইন্টারপ্রিটেশনটা জানতে পারলে ভালো লাগতো।
    পাখিটাকে একপায়ে এঁকেছো কেন… কি গল্প ভাবছিলে তখন.. এসব আর কি।

    জবাব দিন

    রুম্মান (১৯৯৩-৯৯)
        নভেম্বর ১৯, ২০১১ at ১২:১২ অপরাহ্ন |

    দাদা,
    ছবিটা একটা আসল শালিক কে দেখে আঁকা । ওর আসলেই ১টা পা ছিল । ওর তাকিয়ে থাকাটা হয়তোবা ছিল একটা ভাল কিছুর প্রতিক্ষা ………

    জবাব দিন

  2. ফয়েজ (৮৭-৯৩)
       নভেম্বর ১৮, ২০১১ at ৯:০৪ অপরাহ্ন |

    কবিতা পড়ার পরে ছবিটা দেখতে দারুন লাগছে। :thumbup:

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ১৯, ২০১১ at ৩:২২ পুর্বাহ্ন |

    :)

    জবাব দিন

  3. রাব্বী (৯২-৯৮)
       নভেম্বর ১৯, ২০১১ at ১২:৪৭ পুর্বাহ্ন |

    দুর্দান্ত! খুব উপভোগ করলাম। সেই সাথে কইষা হিংসা, দুইজনকেই!

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ১৯, ২০১১ at ৩:২৪ পুর্বাহ্ন |

    ধন্যবাদ রাব্বী।
    এটা পোস্ট করে একটু ভয়ে ভয়ে আছি। লিখেই পোস্ট করে দিয়েছি, এখনো মনে হচ্ছে পুরোটা আবার লিখতে পারলে ভালো হতো।

    জবাব দিন

  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       নভেম্বর ১৯, ২০১১ at ১:৪২ পুর্বাহ্ন |

    রুম্মানের এই ছবিটা আমি দেখলাম না কেন? কোথায় আছে। চোখ ভিজে যাবার মতো সুন্দর।

    কবিটা পড়ে মনে হল আপনি এ বিষয়ে বড়ই এলে্মদার।

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ১৯, ২০১১ at ৩:৩০ পুর্বাহ্ন |

    ছবিটার নানান ইন্টারপ্রিটেশন হতে পারে, কল্পনার এত সুযোগ থাকার কারণেই ছবিটি একবার দেখলে বারবার দেখতে ইচ্ছে করে.. কখনো পাপড়িতে, কখনো একপায়ে, কখনো তার বিস্ফারিত চোখে, কখনো পেছনের সবুজে চোখ পড়ে আর প্রতিবারই ভিন্ন ভিন্ন ভাবনা ধাক্কা দেয়। ফলে একটা নির্দিষ্ট ভাবনায় স্থির থেকে তাকে গুছিয়ে তোলা বড়ই মুশকিল… একারণেই অনেক-কথা-বলা-ছবিকে কবিতায় বাঁধার নানা সীমাবদ্ধতা থাকে… সব ছবি নিয়ে লিখতে না চাওয়াই বোধ হয় ভালো।অন্তত এছবির ক্ষেত্রে একথা প্রযোজ্য বলে মনে হলো।

    জবাব দিন

    রুম্মান (১৯৯৩-৯৯)
        নভেম্বর ১৯, ২০১১ at ১২:১৬ অপরাহ্ন |

    আপু,
    কেমন আছেন ? ছবিটা আমার ফেসবুক এ্যালবামে আছে তো

    জবাব দিন

  5. রাজীব (১৯৯০-১৯৯৬)
       নভেম্বর ১৯, ২০১১ at ৮:২৩ পুর্বাহ্ন |

    যে হইতে পারতো বোদলেয়ার সে হাতে ছুরি, কাঁচি নিয়া ঘোরে
    যে হইতে পারতো গ্যগা সে হাতে বন্দুক লইয়া ঘোরে।
    দুঃখ কই রাখি।
    এই না হইলে রঙ্গশালা।

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ১৯, ২০১১ at ৯:৪১ পুর্বাহ্ন |

    হুম্‌, বড়ই চিন্তার কথা… :P
    আমি আবার গ্যঁগার বিশাল ফ্যান।

    জবাব দিন

    রাজীব (১৯৯০-১৯৯৬)
        নভেম্বর ২০, ২০১১ at ৬:১৫ পুর্বাহ্ন |

    :awesome:

    জবাব দিন

    রুম্মান (১৯৯৩-৯৯)
        নভেম্বর ১৯, ২০১১ at ১২:২০ অপরাহ্ন |

    আমি কোথায় যাই…………… ;)) :bash: :brick:

    জবাব দিন

  6. রাকেশ (৯৪-০০)
       নভেম্বর ১৯, ২০১১ at ১২:৩৭ অপরাহ্ন |

    এখনো বোঝার চেস্টা করছি

    জবাব দিন

    রাজীব (১৯৯০-১৯৯৬)
        নভেম্বর ২০, ২০১১ at ৬:১৬ পুর্বাহ্ন |

    কাদের যেন মটো ছিল, সাধনায় সাফল্য।

    জবাব দিন

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        নভেম্বর ২০, ২০১১ at ৯:১৩ পুর্বাহ্ন |

    অল দি বেস্ট রাকেশ।

    জবাব দিন

  7. আহসান আকাশ (৯৬-০২)
       নভেম্বর ২১, ২০১১ at ৫:১৫ অপরাহ্ন |

    দারুন… ছবি, কবিতা দুটোই :thumbup:

    জবাব দিন

  8. হামীম (২০০২-২০০৬)
       নভেম্বর ২১, ২০১১ at ৭:৩৮ অপরাহ্ন |

    প্রিয়তে।

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard