random header image

প্রলাপ-৮

১।
এ পোড়া দেশেও হায়
বৃষ্টি নামে
চশমায়
তেরচা হয়ে….

মাঠ নয়,
শপিং মলের ধু ধু পার্কিঙে
রোরুদ্যমান দুচোখ
বেদিশা থমকে যায়
চরাচরে শুধু
করুণ গাভীর মতো ভিজে চলে
সারসার গাড়ির কাঁচ

২।
আকাশের মতো
এই জানলা জুড়ে
বৃষ্টির পরোয়ানা নিয়ে
দৈত্যের মতন মেঘ এসে
দাঁড়ালে কোনদিন,
বর্ষণজনিত
নাগরিক অসুবিধার
গালগল্প নিয়ে
ওদিকে কফি-মগগুলো
ধোঁয়া ছড়ালে বিস্তর –

বিমর্ষ এই বহুতল থেকে
বৃষ্টির মতন
আছড়ে পড়লে কেমন হয়
ভেবে নিয়ে
বেশ কবিতা লেখা যাবে..

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৮ টি মন্তব্য

  1. সামিয়া (৯৯-০৫)
       জুন ৩, ২০১২ at ৩:৪৮ পুর্বাহ্ন |

    বিষ্টি রাতে চমৎকার লাগল…

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৩, ২০১২ at ৪:৩৮ পুর্বাহ্ন |

    ঢাকায় বিষ্টি হচ্ছে বুঝি এখন?
    আহ্‌! কতদিন দেশের বৃষ্টি দেখিনা!

    [ জবাব দিন ]

  2. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ৩, ২০১২ at ৬:৩৯ পুর্বাহ্ন |

    দারুন নূপুরদা :hatsoff:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৬:৫১ পুর্বাহ্ন |

    ধন্যবাদ আকাশ।

    [ জবাব দিন ]

  3. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জুন ৩, ২০১২ at ১০:২৬ পুর্বাহ্ন |

    বছরের প্রথমদিকের বৃষ্টি তো অনেক আনন্দের…কিন্তু আপনি… :-? :-/
    দেশে আসেন সিসিবির সবাই মিলে একদিন বৃষ্টিতে ভিজব… :D

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৬:৫৪ পুর্বাহ্ন |

    প্রবাসে বৃষ্টি কিন্তু খারাপ না একেবারে, কিন্তু সমস্যা তো আমার মাথায়। খালি দেশের কথা মনে পড়ে। মনে হয় এমন বৃষ্টি কোথাও খুঁজে পাবে নাকো তুমি। :(

    [ জবাব দিন ]

  4. রাব্বী (৯২-৯৮)
       জুন ৩, ২০১২ at ১১:৩৯ পুর্বাহ্ন |

    কবিতার কথাগুলো খুব চেনা চেনা। নিজের অনুভূতির সাথে মিলে যায় যেন। আমার এখানে ক’দিন ধরে বৃষ্টিবাদল চলছে। সেদিন বাসস্টপে দাড়ানো কয়েকজন। হটাৎ কাছাকাছি বিদ্যুৎ চমকে এমন মুষলধারে বৃষ্টি শুরু হলো একদম দেশের মতো যে মনটাই কেমন উদাস হয়ে গেলো। ব্যাকপ্যাকে ল্যাপটপ এবং দরকারি জিনিসপত্র থাকায় আর ভেঁজা হলো না। (সম্পাদিত)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৭:০০ পুর্বাহ্ন |

    রাব্বী,
    দেশের বৃষ্টির সময়টা কি যে মিস করি! বর্ষাকালের প্যানপ্যানে বৃষ্টি আর কাদা, কোনকিছুই আমাকে এই ঋতুর বিরাগভাজন করতে পারেনি।ছপছপ ক’রে ছাতাবিহীন হেঁটে চলা দিনগুলোর জন্য এখন মায়াই হয়।সেই হাহাকার এই লেখায়…

    [ জবাব দিন ]

  5. দিবস (২০০২-২০০৮)
       জুন ৩, ২০১২ at ১০:২৬ অপরাহ্ন |

    বিমর্ষ এই বহুতল থেকে
    বৃষ্টির মতন
    আছড়ে পড়লে কেমন হয়
    ভেবে নিয়ে
    বেশ কবিতা লেখা যাবে..

    দাদা সেই লেখা ‘কবিতা’টা কেমন হবে সেটা নিয়ে একটা কবিতা চাই :) (সম্পাদিত)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৭:০০ পুর্বাহ্ন |

    আরে এটাই তো সেই কবিতা। :P

    [ জবাব দিন ]

  6. রেজা শাওন (০১-০৭)
       জুন ৪, ২০১২ at ২:০৭ পুর্বাহ্ন |

    চমৎকার লাগলো নূপুর দা।

    ছোট একটা জিজ্ঞসা ছিল। চমৎকার এই কবিতা সিরিজের টাইটেলে ‘প্রলাপ’ কেন?

    প্রলাপ ব্যাপারটাকে তো লোকজন কিছুদিন পরে, দেখা যাবে পজিটিভলি নিচ্ছে। :duel:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৭:০২ পুর্বাহ্ন |

    এ সময়ে এ দেশে এসকল কথা প্রলাপ ছাড়া আর কি বলো?

    [ জবাব দিন ]

  7. হামীম (২০০২-২০০৬)
       জুন ৪, ২০১২ at ২:৩৫ পুর্বাহ্ন |

    বিমর্ষ এই বহুতল থেকে
    বৃষ্টির মতন
    আছড়ে পড়লে কেমন হয়
    ভেবে নিয়ে
    বেশ কবিতা লেখা যাবে..

    :hatsoff:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৪, ২০১২ at ৭:০২ পুর্বাহ্ন |

    :)

    [ জবাব দিন ]

  8. আজিজুল (১৯৭২-১৯৭৮)
       জুন ৪, ২০১২ at ১১:৪৮ অপরাহ্ন |

    হৃদয় দিয়ে যারা পৃথিবী দেখে, তাদের জীবন ভীষণ কষ্টের !
    আমাদের FCC’র ‘আবুল আশরাফ নূর স্যার’ তখন বলতেন “কবি মনে ব্যথা দিওনা”।
    তখন ওঁর কথা বুঝিনি, এখন বুঝি। অনেক কষ্ট পেয়ে বুঝি।

    সুন্দর ভাব বিন্যাস। প্রবাসে ভাল থেকো।

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৯, ২০১২ at ৪:৪৪ পুর্বাহ্ন |

    হৃদয় দিয়ে পৃথিবী দেখতে হৃদয়টাই ভেঙে খানখান হতে থাকে।আপনার এ উপলব্ধি কি যে নির্ভুল আজিজ ভাই!লেখাটিকেও বুঝেছেন পুরোপুরি সঠিক।

    ভালো থাকার (প্রবাসের স্ট্যাণ্ডার্ডে) প্রাণান্তকর চেষ্টায় আছি।

    [ জবাব দিন ]

  9.   fazle
       জুন ৫, ২০১২ at ৮:১৭ পুর্বাহ্ন |

    ভাল লাগল

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ৯, ২০১২ at ৪:৪৫ পুর্বাহ্ন |

    অনেক ধন্যবাদ আপনাকে। :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard