ঘাটে
চোখাচোখি হতে’
চোখে ডেকেছিলো।
মন্ত্রমুগ্ধ বালক
কবে’ নেমে গেছে
পুকুরে
এক গলা জলে,
বলেছিলো
প্রণয়ের
হবে বিনিময়
সাঁতার শেখার ছলে!
দুপর গড়ালে
মাছেরা দেখেছে
মেয়েটি কোথা!
ধু ধু পুকুরে
বালক
একাই স্থানু
আকণ্ঠ জলে…

ঘাটে
চোখাচোখি হতে’
চোখে ডেকেছিলো।
মন্ত্রমুগ্ধ বালক
কবে’ নেমে গেছে
পুকুরে
এক গলা জলে,
বলেছিলো
প্রণয়ের
হবে বিনিময়
সাঁতার শেখার ছলে!
দুপর গড়ালে
মাছেরা দেখেছে
মেয়েটি কোথা!
ধু ধু পুকুরে
বালক
একাই স্থানু
আকণ্ঠ জলে…
৩১ টি মন্তব্য
অদ্ভুত ইটা ফেলমু কিন্তু ইটার ইমো কই?
দাদা।
জবাব দিন
দাদা একটা ব্যাক্তিগত প্রশ্ন করি, এই যে এতো প্রেমের কবিতা লিখেন, বউদি আপ্নারে কিছু কয় না? নাকি বউদি আপনার প্রেরণা বইলা পার পাইয়া যান!
জবাব দিন
প্রেমের কবিতা লেখা কি অপরাধ?
অবশ্য প্রেরণা কোথা হইতে আসিতেছে তাহার শুলুক সন্ধানে নামিলে অপরাধী সাব্যস্ত হইতেই পারি।
পার পাওয়ার জন্য যদি তোমার বউদি-রে কই তুমিই প্রেরণা, সিনেমা স্টাইলে ডায়ালগ শুনতে হবে, ‘মরণ!’ আর কিছু ইটা আমার মাথায়ও পড়বে ধুপধাপ। পার আর পাওয়া হবেনা।পাড়েও ওঠা হবেনা। হা হা…
জবাব দিন
নূপুর দা অসধারণ। টানা তিনবার পড়লাম। আসলেই অসাধারণ। ফেবুতে শেয়ার দিলাম।
জবাব দিন
অনেক ধন্যবাদ শাওন।
জবাব দিন
অসাধারন নূপুর দা
জবাব দিন
ধন্যবাদ আকাশ।
আজকাল চুপচাপ আছো দেখি। লেখা দাও না যে?
জবাব দিন
চমৎকার!
এই লেখার জন্য শুধু এই শব্দটা মানাচ্ছে না। তারপরেও এটা ছাড়া আর কিছুই খুজে পাই না
জবাব দিন
জবাব দিন
সামিয়া
সুষমা,
জবাব দিন
দাদা, পুরাই অসাম!!!!!
জবাব দিন
আহমদ,
তোমার লেখা অনেকদিন পাইনা।ব্যস্ত খুব?
জবাব দিন
জবাব দিন
জবাব দিন
নূপুরদা, দারুণ। সুযোগে এই কবিতাখানা ভবিষ্যতে সদ্ব্যবহার করবো
একটা বই ছাপিয়ে বলুন এ বেলা।
জবাব দিন
বলছো? বই ছাপানোর কথা ভাবন যায়?
জবাব দিন
ফাটাফাটি
জবাব দিন
তোমার লেখা অনেক মিস করি ফয়েজ।
পিকনিকের ছবিতে তোমার মেয়েকে আসলেই একলা একলা লাগছিলো।
আমি নেক্সট টাইম গেলে আমার মেয়েকে নিয়ে যাবো।
জবাব দিন
নূপুর দা সেইরকম কবিতা । ফেবুতে শেয়ার দিলাম ।
জবাব দিন
এক কোটি ধন্যবাদ শরিফ।
জবাব দিন
সব কবিতা পোষ্ট ভাল হলে চলবে কিভাবে! দুয়েকটা খারাপ মানের কবিতাও তো ভবিষ্যতে দেবার কথা ভাবা করা দরকার।
জবাব দিন
লজ্জা পাইলাম রাব্বী।
জবাব দিন
নূপুর: বেচারা “বালক”টা আর কতোদিন পানিতে থাকবো?
ওরে কেউ টাইন্যা পাড়ে তুলো!!
জবাব দিন
সানা ভাই,
আপনার মন্তব্য পাওয়া মানেই অন্যরকম ব্যাপার।
‘বালক’ তো নিজেই জলে নামসে, তাকে পাড়ে তোলে সাধ্য কার!
জবাব দিন
ফাটাফাটি
জবাব দিন
থ্যাংকস সাজেদ।
জবাব দিন
নূপুরদা, চমৎকার!
জবাব দিন
জবাব দিন
মন্ত্রমুগ্ধ বালক হলে খারাপ হয় না…। অপূর্ব নুপুর ভাই
জবাব দিন
বালিকা থাকলে মন্ত্রমুগ্ধ হতে কতক্ষণ!
জবাব দিন
outstanding…
জবাব দিন