random header image

দেয়ালের প্রতিদিন-২

টিকটিকিটা
আড়চোখে
একবার আমাদের,
একবার পরীর মতো
ডানা ছড়ানো
মথটিকে দেখছিলো

তখন তোমার কাপের কিনারায়
ঘষটে গেছে লিপস্টিক।
ঈর্ষায় পিরিচ ও আমি
যুগপৎ ঝনঝন
কেঁপে উঠেছি, আর
ভেবে চলেছি
এলোমেলো অনামী
প্রসংগ তুলে
কাঁটাগুলোকে
আরেকটু ঠেলেঠুলে
দেয়ালঘড়িতে
কি করে
পাঁচটা বাজানো যায়

এদিকে
সন্তর্পণে জিভ ছুঁড়ে দেবার
ক্ষণ চলে গিয়ে
কাপ জুড়ে
লিপস্টিকের
লাল বিদ্রূপে
টিকটিকির
বিকেল পুড়ে যায়….

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৬ টি মন্তব্য

  1. সুষমা (১৯৯৯-২০০৫)
       জুন ২২, ২০১২ at ১১:৩৬ পুর্বাহ্ন |

    পেত্তম :awesome:
    অসাধারণ নূপুরদা :thumbup:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ১:৩৬ পুর্বাহ্ন |

    ধন্যবাদ সুষমা। :)

    [ জবাব দিন ]

  2. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       জুন ২২, ২০১২ at ২:৩৪ অপরাহ্ন |

    নূপুরদা, খুবই সুন্দর ভাব!
    আহ কবিতা পাঠের সুখ!

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ১:৩৭ পুর্বাহ্ন |

    :) :) :)

    [ জবাব দিন ]

  3. রিদওয়ান (২০০২-২০০৮)
       জুন ২২, ২০১২ at ২:৫৮ অপরাহ্ন |

    খুবই ভাল লাগল দাদা। খুবই ভাল। :clap:

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ১:৩৭ পুর্বাহ্ন |

    থ্যাংকস রিদওয়ান!

    [ জবাব দিন ]

  4. আজিজুল (১৯৭২-১৯৭৮)
       জুন ২২, ২০১২ at ৫:৫৫ অপরাহ্ন |

    নূপুর, বুঝতে পারি পারি করে পারছিনা! বিশেষ করে শেষের লাইন গুলো!
    এই সেটআপ গুলি মাথায় আসে কিভাবে তোমার?
    অপূর্ব!

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ২:৩২ পুর্বাহ্ন |

    যে যেভাবে বোঝে আজিজ ভাই।শুধু ছবিটা দেখলেও হয়।

    আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম অনেক।

    [ জবাব দিন ]

  5. রাজীব (১৯৯০-১৯৯৬)
       জুন ২৩, ২০১২ at ২:১৬ পুর্বাহ্ন |

    :clap: :clap: :clap:
    দাদা মাইন্ড কইরেন না =))

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ২:৩৫ পুর্বাহ্ন |

    মাইন্ড করার তো প্রশ্নই ওঠেনা।
    কিন্তু ঘটনাটা কি।
    না কি ফোনে বলবা? :D

    [ জবাব দিন ]

    রাজীব (১৯৯০-১৯৯৬)
        জুন ২৩, ২০১২ at ২:৫৯ পুর্বাহ্ন |

    না বস। সিরিয়াস কিছু না।
    আপনার প্রেম, প্রেমময়তা ইত্যাদি আরকি!
    আবার ধরেন হাসিটা আপনার আর পিরিচের অকুণ্ঠ তৃষ্ণা দেখেও আসতে পারে। কনফার্ম না।
    অফটপিক একটা কথা কথা বলি।
    মেহেদি হাসান আর নাই।
    একটা গান শুনেন
    http://www.youtube.com/watch?feature=endscreen&NR=1&v=AfBS-8Fs5sI (সম্পাদিত)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৩, ২০১২ at ১০:০৬ পুর্বাহ্ন |

    :)) :)) :))
    আমার প্রেম, প্রেমময়তা। =)) =)) =)) =))

    মেহেদি হাসান চলে গেলেন।জগজিৎও নেই আর। একেকটা নক্ষত্র খসে পড়ছে।
    মান্না দে, রবি শংকরদের বয়সও ৯০ প্লাস।

    [ জবাব দিন ]

  6. আহসান আকাশ (৯৬-০২)
       জুন ২৩, ২০১২ at ৪:১৬ অপরাহ্ন |

  7. জিয়া হায়দার (৮৯-৯৫)
       জুন ২৩, ২০১২ at ৪:১৯ অপরাহ্ন |

    :) নুপুর ভাই টিকটিকি হলেই বোধ হয় ভালো হত…। খুব সুন্দর

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        জুন ২৫, ২০১২ at ২:৫০ পুর্বাহ্ন |

    টিকটিকি হলেই বোধ হয় ভালো হত

    হুমমম্‌। (সম্পাদিত)

    [ জবাব দিন ]

  8. আলীম (২০০১-২০০৭)
       সেপ্টেম্বর ২, ২০১২ at ১২:০৫ পুর্বাহ্ন |

    sundor drisso…

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard