জুলাইয়ের এই শেষ দুপুরে
হাতে হাত ছোঁয়াবার
তুচ্ছতম দ্বিধাটুকু
পুড়ে পুড়ে
ঝরে যায়
সিগারেটের মতো,
শপাং চাবুকের চেয়েও
নির্দয় লাগে
তোর ফেস,বুক আইফোনে
অগণণ গোপিনীর ছাপ..
আমাদের কোন কদমতলা নেই আর
যমুনা কবে মজে হেজে গেছে!
গাড়িতেই চল কানাই
বারী সিদ্দিকির বাঁশিতে
ভেসে যাই
ক্রন্দসী যমুনার এপার ওপার



৯ টি মন্তব্য
নূপুর দা, আপনি এত বস ক্যান ???
[ জবাব দিন ]
ভালো লেগেছে তোমার রেজওয়ান?
এটা একটা এক্সপেরিমেন্টাল পর্ব শুরু করলাম, দেখি কেমন হয়।
[ জবাব দিন ]
একটা (,) নিয়া ঝামেলায় আছি।
ক্রন্দসী কার? সুধীন দত্তের?
আমার সুধীন দত্তের সমগ্রটা (কবিতা) আর বিষ্ণু দে র টা দেশে রয়ে গেছে।
আহারে কতদিন কবিতা পড়িনা!
আচ্ছা এই যুগের এরা কি পঞ্চপান্ডবের নাম জানে?
[ জবাব দিন ]
রাজীব,
যে ( , ) নিয়ে ঝামেলায় আছো, ওটা ঝামেলার জন্যেই রাখা! একবার (,) ছাড়া চোখে পড়বে, একবার সহ —- দ্ব্যর্থবোধক।
‘ক্রন্দসী’ কার বলতে পারছিনা। তবে আমি সুধীন দত্তের উপর বাজি ধরতে চাই।
[ জবাব দিন ]
সুধীন দত্ত – গুগলে পেলাম।
[ জবাব দিন ]
লিঙ্ক দিয়েন আপনার পিলিজ লাগে।
[ জবাব দিন ]
সুধীন দত্তেরই
।
[ জবাব দিন ]
স্টাইল টা ভালো লাগছে নূপুর দা।
[ জবাব দিন ]
darun… carry on..
[ জবাব দিন ]