random header image

রাধাকথন-৩

তোয়ালে নিয়ে বসে আছি
সর্বনাশের আশায়

গ্রিলের কোণে কোণে
গর্ভিণী মেঘ জমে আছে কিছু।
হাওয়ায় চুল মেলে
দুলে দুলে
ওঠে নারকেল গাছ
বর্ষার আসন্নতায়
কেঁপে যায়
শার্সি,জানলার নরোম কাঁচ

‘মিঁয়া কি মল্লার’ ধরেছেন
রশিদ খাঁ
বিদ্যুতের ঘায়
প্রতীক্ষার সুতো
ছিঁড়ে যায়…
এমন ঘোর রাত্রিতে হায়
হেঁটেই আসছো সখা!

২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৩ টি মন্তব্য

  1. রায়হান আবীর (৯৯-০৫)
       অগাষ্ট ৫, ২০১২ at ১২:২০ অপরাহ্ন |

    এমন ঘোর রাত্রিতে হায়
    হেঁটেই আসছো সখা!

    দারুন …

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৫, ২০১২ at ১০:১২ অপরাহ্ন |

    আবীর,
    ধন্যবাদ। রাধার বিরহ নিয়ে এত কথা হয়েছে যে এসব চটুল লেখা কতটা ছুঁতে পারবে পাঠককে জানিনা।
    আজকাল ডায়রীতে আর লেখা হয়না কিছু, আসেনা।
    সিসিবির ‘ব্লগ লিখুন’ পাতায় যেতে হয় – কি যে এক মুশকিল হলো!

    [ জবাব দিন ]

  2. রিদওয়ান (২০০২-২০০৮)
       অগাষ্ট ৫, ২০১২ at ২:৩০ অপরাহ্ন |

    নূপুরদা, আপনার কবিতাগুলি অসাধারন!

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৫, ২০১২ at ১০:১৪ অপরাহ্ন |

    অসাধারণ কিছু নয় রিদওয়ান।
    তোমরা পড়লে ধন্য হয়ে যাই।
    লেখাতে কোথাও কিছু বেখাপ্পা লাগলেও আলোচনা কোরো,
    যা মনে আসছে তাই লিখছি।

    [ জবাব দিন ]

  3. ফজলে রাব্বি নোমান (৮৬-৯২)
       অগাষ্ট ৫, ২০১২ at ৫:০৮ অপরাহ্ন |

    ‘মিঁয়া কি মল্লার’ ধরেছেন
    রশিদ খাঁ
    বিদ্যুতের ঘায়
    প্রতীক্ষার সুতো
    ছিঁড়ে যায়…

    মূল ভাবটা একটু উঁকি দিল মনে হয় এখানে :)

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৫, ২০১২ at ১০:২২ অপরাহ্ন |

    :)
    মিঁয়া কি মল্লার, মেঘ মল্লার – তাও রশিদ খাঁ-র কণ্ঠে, অসাধারণ!
    জানিনা খেয়াল শোনো কি না।

    [ জবাব দিন ]

  4. রাব্বী (৯২-৯৮)
       অগাষ্ট ৫, ২০১২ at ৭:৫৮ অপরাহ্ন |

    পড়ছি কিন্তু নুপূরদা। আপনার কবিতাগুলোর একটা নিজস্ব স্টাইল পাকাপোক্ত হয়ে গেছে। ছাপাবার কথা ভাবতে পারেন।

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৫, ২০১২ at ১০:৪১ অপরাহ্ন |

    তোমার মন্তব্য পেতে সবসময় খুব ভালো লাগে।
    স্টাইল কতটা পাকাপোক্ত হয়েছে জানিনা,
    মনে হয় একই কথা ফেনিয়ে ফেনিয়ে বলছি বারবার।

    ছাপাবার সাধ আছে, কিন্তু ভয় হয়। :(

    [ জবাব দিন ]

    রাব্বী (৯২-৯৮)
        অগাষ্ট ৬, ২০১২ at ৮:৪০ পুর্বাহ্ন |

    নুপূরদা, নিজস্ব স্টাইলটা দাড় করানো খুব কঠিন। বিষয় পাল্টালে হয়তো একই কথা মনে হবে না। কিংবা স্টাইল ঠিক রেখে প্রকাশে ভিন্নতা।

    শাহরিয়ার নামে একটা ছেলে লেখে, ওর উপমা এবং মাত্রা ব্যবহার বেশ ভাল লাগে মাঝে মাঝে।

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৭, ২০১২ at ১:১১ পুর্বাহ্ন |

    শাহরিয়ারের লেখা আমার খুবই ভালো লাগে।ঈর্ষণীয় লেখার হাত ওর।
    এদিকে আসবে নাকি কখনো?
    নায়াগ্রা থেকে কতটা দূরে তুমি।

    [ জবাব দিন ]

    রাব্বী (৯২-৯৮)
        অগাষ্ট ৭, ২০১২ at ৫:১৪ পুর্বাহ্ন |

    নায়াগ্রা থেকে সাড়ে ছয়/ সাত ঘন্টার ড্রাইভ। আপনি কোন শহরে থাকেন?

    [ জবাব দিন ]

    নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
        অগাষ্ট ৮, ২০১২ at ৫:৫২ পুর্বাহ্ন |

    আমি থাকি ক্লিভল্যাণ্ড, ওহিও।নায়াগ্রা থেকে সাড়ে তিন ঘন্টা।

    [ জবাব দিন ]

  5. রাজীব (১৯৯০-১৯৯৬)
       অগাষ্ট ৭, ২০১২ at ৭:২৮ পুর্বাহ্ন |

    নায়াগ্রা দেখতে যাবো। :(( :(( :((

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard