সরক্তি যায়ে হ্যায় রুখ্ সে নকাব
আহিস্তা আহিস্তা
নিকাল্তা আ রাহা হ্যায় আফতাব
আহিস্তা আহিস্তা।।
দরোজার ওপারেই
নগরীর ঘরে ফেরা
ত্রিতালের মতো –
সংক্রামক, রঙিন!
অদেখায় এপারে
বেড়ে চলে দিন
বুকে হেঁটে
বিষাদ আসে
বারান্দায়
সরোদে বাজায়
উতল ঝালা..
এমন সময় –
সভয়ে
ধীরপায় এসো কালা
ভুলেও বোলোনা
গোলাপ কিংবা
অন্য তুলনা
বরং আনত হও
পিঠ ছুঁয়ে
অনুনয়
কেবল অনুনয়ে
করো জয়
রাধার এটুকু
প্রণয়



৮ টি মন্তব্য
আমার কাছে আহিস্থা আহিস্থা র একটা লাইভ ভার্সন আছে। অতি উপাদেয়।
আপনার কবিতা ও।
[ জবাব দিন ]
ইমেইলে পাঠিয়ে দাও ওই ভার্সান টা।
লেখা উপাদেয় লাগলো দেখে ভালো লাগলো।
[ জবাব দিন ]
আমার কাছে অডিওটা ছিলো। পাচ্ছি না। তাই ইউ টিউব দিলাম।
http://www.youtube.com/watch?v=8i-Sc0d9IDk&feature=fvwrel
এইটা অন্যগুলার চাইতে আলাদা।
[ জবাব দিন ]
ভালো ই লাগছে
[ জবাব দিন ]
ধন্যবাদ ফজলে।
[ জবাব দিন ]
ভাইয়া, সিরিয়াসলি আগামী বইমেলার কথা ভাবেন
[ জবাব দিন ]
সেইসাথে সিসিবি র একটা সংকলনের কথাও ভাব
[ জবাব দিন ]
বলছো?
আমার তো এই মহাযজ্ঞ সম্পর্কে কোনই আইডিয়া নাই।
[ জবাব দিন ]