তোতাপাখি কুতকুত খাম থেকে খামে
তোতাপাখি পায়পায় কোনখানে থামে!
লালঠোঁটে ঝুলে দ্যাখো ললাটের লেখা
রত্নগুণে মুছে যাবে অলক্ষুণে রেখা
তাহাকেও পেয়ে যাবে না পাইতে যারে
এই শ্লোক গাঁথো যদি হৃদয়-মাজারে;
খাম তুমি যাও উড়ে রজকিনী-ঘাটে
চণ্ডীদাসের বারোবর্ষ যেইখানে কাটে
লালঠোঁটে নীলকথা কও কানেকানে
নয়নেরা ভেসে যাক নয়নের পানে
পাখি তুমি সন্তর্পণে দৃশ্য ফ্রিজ করো
ফুটপাতে চণ্ডীদাস জ্বরে মরোমরো।।



১৭ টি মন্তব্য
[ জবাব দিন ]
অসাধারণ
[ জবাব দিন ]
বস,
পুরা উরাধুরা… :boss:…এইটা কি সনেট?
আপনি কি ব্লগের বাইরে মূলধারায়ও লেখালেখি করেন?
[ জবাব দিন ]
না। এটা সনেট নয়।
মূলধারা কেন, কোন ধারাতেই লিখিনা ভাই।
লেখাটি তোমার ভালো লেগেছে দেখে
আনন্দ হচ্ছে।
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ভাইয়া, কবিতাটা একদম সিরাম হয়েছে।
[ জবাব দিন ]
ভাইয়া আপনি একটা জিনিস, যেমনে একের পর এক দিচ্ছেন।
[ জবাব দিন ]
জিনিসটা কি?
পুলাপাইনে মাঝেমধ্যে “ম” দিয়ে শুরু কি জানি কয়, সেইটা নাকি?
[ জবাব দিন ]
ভাইয়া,
এতো ভালো ক্যাম্নে লিখেন? তাড়াতাড়ি শিখাইয়া দেন
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
বস প্রশংসার ভাষা নাই ।
[ জবাব দিন ]
আমারো
প্রসংশার ভাষা না থাকায় আমি আমার ব্যান চাই
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
আপনার ছন্দমিল অসাধারন পর্যায়ের
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
ঐ..
[ জবাব দিন ]
তোতাপাখি কুতকুত খাম থেকে খামে
তোতাপাখি পায়পায় কোনখানে থামে!
দারুণ!
[ জবাব দিন ]