random header image

আজো স্বপ্ন দেখি !

ব্যাপারটা নিয়ে তদন্ত হতে পারে !
আমার চশমার গ্লাস গলে -
এখনো আলগোছে ঢুকে পড়ে
বেপরোয়া দুরন্ত স্বপ্নরা!

আমার বুকে পাজরের দূর্গ ভেঙ্গে-
সংশপ্তক হৃদয়ে অনাহূতের মত
অনুপ্রবেশ করে লক্ষীছাড়া স্বপ্নরা।
ব্যাপারটা নিয়ে তদন্ত হতে পারে !

জন্মাবার পর থেকে প্রতি ক্ষনেই
জ্ঞানে-ধ্যানে-টানে-অভিমানে;
অজস্র স্বপ্নেরা ধরা দেয়
অদেখা কারেন্ট জালে।

পদে পদে সেই স্বপ্নের সমাধি
খুঁজে খুঁজে আমি গড়িয়ে যাই-
পথ থেকে পথে।
কখনো চেতন এ ,
কখনো বা অচেতন এ ।

আহ! একটি দীর্ঘশ্বাস বেরিয়ে এলো-
বুকের পাজর থেকে কারফিউ ভংগ করে।
হুম্‌ম, আমার মাঝেই বড্ড অনিয়ম।
ব্যাপারটা নিয়ে আসলেই জোর তদন্ত হতে পারে !!

x-( :bash: :mad:

শেয়ার করুন
১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৪ টি মন্তব্য

  1. তানভীর (৯৪-০০)
       অগাস্ট ১৯, ২০০৯ at ৯:১০ অপরাহ্ন |

    স্বপ্ন ছাড়া যে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখাই সমস্যা ভাইয়া!

    স্বপ্নেরা ধরা দেয় বলেই না আজও বেঁচে আছি।

    আরেকটা সুন্দর কবিতা। :)

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:১৫ অপরাহ্ন|

    “জগতে সকলি মিথ্যা
    সব মায়াময়
    স্বপ্ন কেবলি সত্য
    অন্য কিছু নয়।” – রবি ঠাকুর।
    :)
    ধন্যবাদ তানভীর।

    [ জবাব দিন ]

  2. নীলপদ্ম (৯৩-৯৯)
       অগাস্ট ১৯, ২০০৯ at ৯:৩৩ অপরাহ্ন |

    বড়ই সুন্দর আহা।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন|

    ধন্যবাদ।
    :)
    শুভেচ্ছা নাও।

    [ জবাব দিন ]

  3. দিহান আহসান
       অগাস্ট ২০, ২০০৯ at ১২:০৭ পূর্বাহ্ন |

    স্বপ্ন আছে বলেই এখনো পৃথিবীটা এত সুন্দর লাগে। :)

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:২৭ অপরাহ্ন|

    খুব ঠিক কথা ভাবী।
    ধন্যবাদ।

    [ জবাব দিন ]

  4. সানাউল্লাহ (৭৪ - ৮০)
       অগাস্ট ২০, ২০০৯ at ১২:০৯ পূর্বাহ্ন |

    ভালো লিখেছো ওবায়দুল্লাহ।
    কিন্তু

    ব্যাপারটা নিয়ে আসলেই জোর তদন্ত হতে পারে !!

    তদন্ত আপাতত না করলে হয় না??

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:২৮ অপরাহ্ন|

    প্রিন্সিপাল ভাই যেভাবে বলবেন – তদন্ত সেভাবেই হবে।
    :D

    [ জবাব দিন ]

  5. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       অগাস্ট ২০, ২০০৯ at ২:৫১ পূর্বাহ্ন |

    এই লেখাটা অনেক অনেক ভালো হলো হে।
    মুগ্ধ হয়ে পড়লাম।

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন|

    অনেক ধন্যবাদ দাদা।
    :)
    আপনার প্রশ্রয়ে ম্যালা অনুপ্রেরণা পাই।

    [ জবাব দিন ]

  6. আদনান (১৯৯৪-২০০০)
       অগাস্ট ২৭, ২০০৯ at ৮:০৬ পূর্বাহ্ন |

    দারুন ভাইয়া । স্বপ্ন আছে বলেই তো আমরা, আর নিয়মতো ভাংগার জন্যই তৈরি হয় :P

    [ জবাব দিন ]

    ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
        অগাস্ট ২৭, ২০০৯ at ৪:৩০ অপরাহ্ন|

    হুম্‌ম।
    ভাল বলেছো।

    স্বপ্ন দেখা – স্বপ্ন দেখানো দুটো ব্যাপারই জীবনের চালিকা শক্তি।
    :gulli:

    [ জবাব দিন ]

  7. ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)
       অগাস্ট ২৭, ২০০৯ at ৪:২৯ অপরাহ্ন |

    আচ্ছা ঠিক আছে মোসাদ্দেক।
    এ নাও তোমার জন্যই ছাপানো হলো।
    :)

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard