অনেকদিন হয়, কিছু লেখালেখি হয় না। আগের মত ব্লগটাও ঠিক জমজমাট হয়ে উঠছে না । এখনও মনে আছে, একটা সময় ছিল একে্কটা পোস্ট আসত আর কমেন্টের ঝড় উঠতো সেগুলোতে। মজার মজার সব কাহিনীগুলো পড়তে পড়তে আমার মত নিরব পাঠক আমব্লগার, চলে যেত আব্র সেই পুরোনো দিনগুলোতে। অবশ্য সবসময় যে শুধু কলেজ নিয়েই গল্প চলত এমনটাও [...]
ইমরান (১৯৯৯-২০০৫) এর ব্লগ
| পুরো নাম : | আল ইমরান আহমেদ |
| ক্যাডেট নাম : | ইমরান |
| ক্যাডেট নম্বর : | ১০৯৬ |
| ব্যাচ : | ২২ |
| কলেজ : | পাবনা ক্যাডেট কলেজ |
| অবস্থান সময়কাল : | ১৯৯৯-২০০৫ |
| বর্তমানে যা করছেন : | কলেজে থাকতে একটাই স্বপ্ন দেখতাম....স্বপ্ন সত্যি হবার মাশুল দিচ্ছি.... |
হ্যাপি বাড্ডে বাআআই…
আমরা তখন ক্লাস এইটের এন্ডটার্মে কি নাইনের শুরুতে, আমদের মধ্যে একজন চারিদিক বদলানোর স্বপ্নে বিভোর। ক্যাডেট কলেজের চারদিক বলতে কলেজের ভেতরেরই কথা বলছি। দুচোখ ভরা সব স্বপ্ন তার, ক্যাডেট ইচ্ছেমত বাহিরে যাবে, যখন ইচ্ছে হয় খেল্বে, রাতে যখন ইচ্ছে ঘুমাবে, স্যারদের বিট দিবে কিন্তু স্যাররা কিছু মনে করতে পারবে না, এমন আরও অনেক কিছু। অতি [...]
আই হেইট লাভ স্টোরিজ…
না, ঠিক মুভির রিভিউ না এটা। নাম দেখে আবার না কেউ এটাকে মুভিটার রিভিউ ভেবে বসেন, তাই শুরুতেই বলে নিলাম। আসলে ছবিটার কাহিনীটা কেন যেন আমার কাছে আনেকটা বাস্তব বলে মনে হল। আমার এক বন্ধু কয়েকদিন আগে বলছিল, লাভ ইজ আ কমপ্লিট বুলশিট। কথাটার বিপক্ষে আমি সেদিন বেশ অনেকক্ষন অনেক কিছু বলেছিলাম। আজ মুভিটা দেখার [...]
ব্যস্ততা
টিলাটার ওপরে দাঁড়ালে এক পাশে পাহাড়ের কোল ঘেঁষে বাড়িগুলো চোখে পড়ে। আমার খুব প্রিয় জায়গা এটা। প্রকৃতির একেবারে কোলের কাছে নিজেদের আস্তানা গড়ে নেয়া এইসব মানুষগুলোকে মাঝে মাঝে আমার ভীষণ হিংসা হয়। নাগরিক জীবনের ব্যস্ততায় যখন নিঃশ্বাসটা আটকে আসতে চায় তখন নিজেকে আবার ফিরে পাবার আশায় টিলাটার ওপরে এসে বসে থাকি, আর ঐ বাড়িগুলোকে দেখি। [...]
নস্টালজিক
মনের ভাবটুকু ভাষাতে প্রকাশ করতে যে সব মানুষ বরাবরই দুর্বল, আমি তাদের দলে। তবুও অনেকদিন পর দুঃসাহসটুকু করে ফেললাম। সারাদিন অবিশ্রাম বর্ষন যে কাকে বলে তা কখনোই বুঝতে পারতাম না যদি না সিলেট আসা হতো। সারাক্ষন বৃষ্টির একটানা রিমঝিম ছন্দে আজ মনটা যে কোথায় হারিয়ে ফেলেছিলাম জানি না। বাইরে এখন রাতের নিঃশব্দতা, হঠাত করে নিজেকে [...]
তুমুল ভাব
……..গতকালই প্রথম ব্লগ লিখলাম। আজ দুপুরে অফিস থেকে এসে দেখি বেশ কিছু কমেন্ট,যার বেশিরভাগই হল আমার লেখার আকৃতি নিয়ে। ব্যপক আহ্বান পাইলাম বড় লেখার জন্য। এতে করে লাভ যা হল, সেটা হচ্ছে নিজেকে একদিনেই তুমুল হিট ভেবে এবং হঠাৎ আমার ভিতরে উদিত সামাজিক দায়বদ্ধতা হতে নিজেরেই নিজে বাঁশ দিতে আরামের ঘুমটারে ছাইড়া এই ভরদুপুরবেলাতেই বইসা [...]
প্রথম হাবিজাবি
ব্লগে আমার প্রোফাইল খোলার পর আজই প্রথম লিখতে বসেছি। লেখক হিসাবে আমি বরাবরই দুর্বল প্রকৃতির। মনের ভাব সঠিক ভাবে ব্যক্ত করার ক্ষমতার দুর্বলতার দরুন আমাকে বাংলার এক প্রবাদপুরুষ ছিনাই (রাজশাহী ক্যডেট কলেজে তিনি সাঁনাই হিসাবে ব্যপক পরিচিত) তার ক্লাসে প্রায়শঃই নীল ডাউন করে রাখতেন। এতে লাভ কিছুমাত্র তো হয়ই নাই বরং অন্যরা বসে থাকার দরুন [...]

