random header image

রবিন (৯৪-০০/ককক) এর ব্লগ

পুরো নাম :  রবিন
ক্যাডেট নাম :   আশরাফ
ক্যাডেট নম্বর :   ম-৭৫৭
ব্যাচ :   ১৫তম
কলেজ :  কুমিল্লা ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ৯৪-০০/ককক
বর্তমানে যা করছেন : গ্রামীন ফোন এ।

দিনলিপি ০৫: হাবিজাবি

১।
সিসিবি ইদানিং খুব জমে উঠেছে। নতুন নতুন লেখক, বিভিন্ন ধরনের লেখা, জমজমাট কবিতার পোষ্ট, সানা ভাই এর অসাধারন ক্যাপশন সহ ছবিব্লগ ইত্যাদি পাচ্ছি প্রতিদিন। কোন পোষ্টের কমেন্টে যেনো দেখলাম রকিবের চায়ের দোকানেও নাকি ভালো আড্ডা হয়। কোনো কারন ছাড়া আমাদের অফিস থেকে আমি, তানভীর, টুম্পা কেউই চায়ের দোকানে আসতে পারি না। আরো জমে উঠেছে ফ্যান্টাসী [...]

ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১৩ (কক্সবাজার ট্যুর)

একক থেকে কক্সবাজার ট্যুর এর কিছু ছবি ।

ভ্রমন ব্লগঃ এইবার কক্সবাজার

গত কিছুদিন আগে আমাদের কলেজের ওয়াহিদ ভাই (৯০-৯৬) একদিন ক্লাবে বল্লেনঃ “ওই কিছুদিন পর একক থেকে আনফিসিয়ালী ট্যুর দিমু। যাবি নাকি?” ট্যুর আবার কখনো মিস করি নাকি? রাজি হইয়া গেলাম সাথে সাথে। মাঝখানে গত সপ্তাহে রাঙ্গামাটি থাকতে আমাদের জিন্নাত ফোন দিয়া কইলো ট্যুর কনফার্ম হইছে। ৩০ তারিখ রাতে যাবো কক্সবাজার। ১ তারিখ রাতে ব্যাক করবো। [...]

ফটোব্লগঃ জাস্ট সেলোগ্রাফী-১২ (রাঙ্গামাটি ট্যুর)

কালকের ব্লগের কথা মতো ছবি নিয়ে আমি হাজির।

ভ্রমনব্লগঃ ঘুরে আসলাম রাঙ্গামাটি

গত সপ্তাহ থেকেই মন মেজাজ খুব খারাপ। এর মূল কারন হলো বাসার তালা ভেংগে কিছু জিনিষ চুরি যাওয়া। এর মাঝে মূল হলো আমার ল্যাপটপ।খুব শখের জিনিষ ছিলো ওটা। খুবই প্রিয়। ল্যাপটপ না হয় আরেকটা কিনে ফেলা যাবে। কিন্তু আমার এতো ডাটা, এতো সফটওয়ার এর কাজ, এতো ট্যুর এর ছবি, এতো গান কালেকশন সব কই পাবো [...]

টেকি নিউজ ০৫: ফেসবুকের এলব্যাম ডাউনলোড

টেকি নিউজ – [১] [২] [৩] [৪]
ডিস্ক্লেইমারঃ যারা জানেন না, তাদের জন্য।
আজকের দুনিয়ায় ফেসবুক ব্যবহার করেন না, এমন মানুষ খুব কম। আমি আগেও একটা লেখায় লিখেছিলাম যে, ফেসবুক একাউন্ট এখন স্ট্যাটাস সিম্বল হয়ে দাড়িয়েছে।সেইদিন এক ফ্রেন্ড এর সাথে কথা বলতে বলতে বল্লো যে, এই সপ্তাহে কক্সবাজার থেকে ঘুরে আসলাম। আমি খুব রাগ করে বললাম, তোমরা [...]

ভালোবাসার বন্ধুত্ব- ১৩

ভালোবাসার বন্ধুত্ব- [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১] [১২]
৫৭।
নীল বাসায় ঢুকেই দেখে ফারিয়া আর অয়ন বসে আড্ডা দিচ্ছে। নীল কে দেখে ফারিয়া বললো
“কি ব্যাপার , আপনি থাকেন কোথায়?”
নীলঃ “আরে কোথায় আবার ? ভার্সিটি তে ছিলাম”
ফারিয়াঃ কিন্তু নীলিমা নাকি তিন ধরে আপনাকে খুজে পাচ্ছে না। আপনি নাকি ফোন ও ধরছেন না?
নীলঃ [...]

দিনলিপি ০৪: আবোলতাবোল

১.১- ইদানিং কেনো জানি অফিস করতে একদমই ভালো লাগে না। বুঝতেছি না কেনো। এখনি এই কাহিনি হলে আরো তো সময় অনেক পড়ে আছে। কি যে হবে। প্রথমে ভাবতাম শুধু আমার। কিন্তু না, পরে অফিসে তানভীর বা অন্যান্যদের সাথে কথা বলে দেখি একি কথা সব দিকে। আগের দিনের মানুষ রাও কি এতো তাড়াতাড়ি বোরড হয়ে [...]

টেকি নিউজ ০৪: ডে লাইট সেভিং (আমাদের ঘড়ির কাটা পরিবর্তন)

আমরা সবাই জানি আগামী ১৯শে জুন, ২০০৯ থেকে আমাদের দেশের ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে নেয়া হচ্ছে। যার ফলে ১৮ই জুন রাত ১১ টায় আমাদের ঘড়ির কাটা এক ঘন্টা এগিয়ে ১৯শে জুন ০০.০০ ঘন্টা করতে হবে।
অনেক তর্ক বিতর্ক চলছে এই নিয়ে। অনেকে বলছে পুরা দেশের সব হিসাব চেঞ্জ হয়ে যাবে, অনেকে বলছে কোনো দরকার ছিলো [...]

একটি প্রস্তাব, আসুন আলোচনা করি

আজকে অফিসে একটু কাজের চাপ কম থাকায় একটি রেকর্ড করে ফেললাম।অফিসে বসে দুইটি ছোট ছোট পোষ্ট দিয়ে দিলাম।যা আমার মতো ডজারের জন্য অনেক বেশি।
ঘোরাঘুরি জিনিষটা আমার বড়ই পছন্দের। চান্স পেলে সহজে মিস করি না। আমার সিম্পল লজিক হলো পরে চান্স পাবো কি না জানি না। তাই এখন যা পাই মিস না করার চেষ্টা করি।মাঝে মাঝে [...]

যদি পাইতাম- ০৩

যদি পাইতাম- [১] [২]
কাইয়ূম ভাই এর একটা যদি পাইতাম সিরিজ দেয়ার কথা ছিলো। অনেকদিন ধরে অপেক্ষা করতেছিলাম।
এবারের যদি পাইতাম দিলাম সাংহাই ২০০৯ অটো শো নিয়ে।যদিও এটার অফিসিয়াল নাম “সাংহাই ইন্টারন্যাশনাল অটোমোবাইল ইন্ডাস্ট্রী এক্সিবিশন”।
ভেন্যুঃ সাং হাই নিউ ইন্টারন্যাশনাল এক্সপো সেন্টার।
লক্ষনীয় যে, এখানে বেশির ভাগই আমরা চাইনীজ কোম্পানীর গাড়ি দেখতে পাবো। যেইসব কোম্পানীর নাম হয়তো অনেকেই শুনি [...]

স্বার্থপর আমরা

এক সুন্দর বিকেলের মিষ্টি রোদে বাসার লনের বেঞ্ছে বসে আছে এক যুবক এবং তার বুড়ো বাবা। বিকালের রোদে ঘাসের ডগাগুলো চিক চিক করছে।
যুবক টি খুব মনোযোগ দিয়ে পত্রিকা পড়ছে। বুড়ো বাবা চুপচাপ তার পাশে বসে আছেন।হঠাত পাশের গাছে একটি পাখি কিচিরমিচির করে উঠলো।বাবা জিজ্ঞাসা করলেন “ওটা কি পাখি?”
যুবকটি পত্রিকা থেকে চোখ তুলে দেখে উত্তর দিলো [...]

ভালোবাসার বন্ধুত্ব- ১২

ভালোবাসার বন্ধুত্ব- [১] [২] [৩] [৪] [৫] [৬] [৭] [৮] [৯] [১০] [১১]
(সবার কাছে ক্ষমা চাচ্ছি এই পর্বটা দিতে এতো দেরি হবার জন্য। এই ক্ষেত্রে আমি একজন বিখ্যাত মনীষীর একটি উক্তি বলতে চাই, লেখা নাকি সেক্সের মতো, জোর করে হয় না। আমি এই কথাটার সাথে দুইশত ভাগ একমত। সেজন্য তাকে ধন্যবাদ দেই। আমাদের সবার [...]

দিনলিপি ০৩: হঠাৎ গরমে আম-কাঠাল ট্যুর

পরশু সন্ধ্যায় হঠাত মোস্তফা (এমসিসি) ফোন দিলো “আম খাইতে যাবি?” আমিঃ “মানে?”
মানে হইলো তোহা (এমসিসি)এর গ্রামের বাড়িতে যাবার প্লান হচ্ছে আম খাবার জন্য। প্রায় বিশ জনের মতো রাজি হয়েছে যাবার জন্য।
এরকম চান্স কে মিস করে? চাকুরি করতে করতে বোরড হয়ে গেছি। এরকম চান্স পেলে ইদানিং মিস না করার চেষ্টা করি। ঠিক আছে যাবো বলে জানালাম………
গতকাল [...]

দিনলিপি ০২:আমি ইহাকে পাইলাম

ইদানিং সকাল থেকে দুপুরের মাঝে অচেনা পিএসটিএন নাম্বার থেকে ফোন পেলেই আতংকে থাকি। অচেনা নাম্বার থেকে ফোন করে সুমিষ্ঠ কন্ঠে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অফার নিয়ে মিষ্টি, মিষ্টি কথা।বিরক্তিকর। স্যর ক্রেডিট কার্ড নেন, আমাদের এই লোন টা নেন, এই অফার টা আপনার জন্য বেষ্ট ইত্যাদি। অসহ্য হয়ে গেছি ইদানিং এইসব নিয়ে।
তাই ইদানিং পিএসটিএন থেকে কল আসলে [...]