random header image

রায়হান আবীর (৯৯-০৫) এর ব্লগ

পুরো নাম :  আহমেদ রায়হান আবীর
ক্যাডেট নাম :   রায়হান আবীর
ক্যাডেট নম্বর :   ১০৭৯
ব্যাচ :   ২২
কলেজ :  বরিশাল ক্যাডেট কলেজ
অবস্থান সময়কাল :   ১৯৯৯ - ২০০৫
বর্তমানে যা করছেন : পেশাদার ছাত্র!

পঁচিশে ফেব্রুয়ারি, ২০১২

ক্ষমা করে দিয়েছি শিক্ষকদের, ভেবেছিলাম যাদের কোনদিন ক্ষমা করবোনা, ক্ষমা করেছি বাবা-মাকে, ছোটবেলায় ভিডিও গেমস খেলার জন্য দেওয়া সীমাহীন শাস্তির জন্য, ভেবেছিলাম কোনোদিন ক্ষমা করবোনা তাদেরও। বড় হয়ে গেছি হয়তো, শৈশবের করা শাসনের কথা ভেবে এখন মাঝে রাতে আবেগ অনুভব করি কেবল, রাগ নয়, ঘৃণা নয়। কিন্তু এতোকিছুর পরেও ক্ষমা করতে পারিনা, একাদশ-দ্বাদশ শ্রেণীতে পাওয়া [...]

বিশ্বাসের ভাইরাসঃ বিজ্ঞান ও ধর্ম (১/২)

১. ধরা যাক, আমার থাকার রুমটি একটি চারতলা বাড়ির তিন তলায়। একরুমে বন্দি হয়ে জীবনের পুরো সময় আমরা কাটিয়ে দিতে পারিনা, ইহলৌকিক কাজের জন্য সকালে ঘুম থেকে উঠে প্রত্যেকেরই নেমে আসতে হয় মাটিতে। মাটিতে নেমে আসার কাজটি আমরা কিভাবে করি? জানালা দিয়ে সরাসরি লাফিয়ে পড়ে? নাকি, সিড়ি বেয়ে? অবশ্যই সিড়ি বেয়ে। কিন্তু সিড়ি বেয়ে কেন [...]

নির্ধর্মকথাঃ ইন দ্য বিগিনিং …

পৃথিবী কোথা থেকে এলো? আমি জানিনা। ভাবলো সোফি। নিশ্চয়ই কেউ-ই আসলে জানে না সেটা। জীবনে এই প্রথমবারের মতো সে উপলব্ধি করলো যে, পৃথিবীটা কোথা থেকে এলো এ- ব্যাপারে অন্তত প্রশ্ন না করে পৃথিবীতে বেঁচে থাকাটাই ঠিক নয় … Sophie’s World, Jostein Gaarder এই সুন্দর ফল, সুন্দর ফল, মিঠানদীর পানি ছেড়ে এবার তাকানো যাক বিশ্বব্রক্ষ্মান্ডের দিকে। [...]

বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারীদের আড্ডা

আয়োজকরা আড্ডার নাম দিয়েছেন “বন্টু-মিন্টুর আড্ডা”। আমি এইখানে যাচ্ছি মূলত গেঞ্জি আর প্রয়োজনীয় সকল সফটওয়ার সহ কাস্টোমাইজ ডিভিডি কিনতে। অনুষ্ঠানের বিস্তারিত: অনুষ্ঠানের নাম: বন্টু-মিন্টুর আড্ডা তারিখ: ২৩ জুলাই, ২০১০, শুক্রবার সময়: বিকাল ৩:৩০ থেকে সন্ধ্যা ৭:৩০ স্থান: আরসি মজুমদার মিলনায়তন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি প্রায় একমাস হয় উবুন্টু ব্যবহারশুরু করেছি, আপনারা যারা উইন্ডোজের পেইনে পেইনাক্রান্ত তারা [...]

বায়োমেডিকেল ফিজিক্স এন্ড টেকনোলজি বিভাগের গবেষণা প্রদর্শনীতে আমন্ত্রণ

পহেলা জুলাই, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বায়োমেডিক্যাল ফিজিক্স এণ্ড টেকনোলজি বিভাগ মেডিক্যাল ফিজিক্স নিয়ে বিভাগের গবেষণা, গবেষণার অগ্রগতি ও প্রস্তুতকৃত বিভিন্ন মেডিক্যাল যন্ত্রপাতি সবার সামনে তুলে ধরার জন্য একটি প্রদর্শনীর আয়োজন করেছে। মেডিকেল ফিজিক্সে অধ্যাপক সিদ্দিক- ই- রব্বানীর নেতৃত্বে বাংলাদেশে গর্ব করার মতো প্রচুর কাজ হয়েছে, সেগুলো দেখে তরুন গবেষক সহ অনেকেই প্রেরণা পাবেন [...]

যেই লেখা আপনাকে পড়তেই হপে!

সুপ্রিয় সিসিবিবাসী, কানাডা না ফানাডার দুই তিনজন জড়ো হইয়া সেইটাকে গেটটুগেদার বইলা পার্ট লয় না? এইবার তাইলে শুনেন। আগামী এগারোই জুন, হ্যাঁ যেদিন বিশ্বকাপ শুরু সেদিন সকাল নয় ঘটিকায় সিসিবির মহামান্য প্রিন্সিপাল স্যার সানাউল্লাহ লাবলু ভাইয়ের বাসার সামনেস্থ ফুটবল মাঠে এক বিশাল ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে। উক্ত ম্যাচ প্রিন্সিপাল স্যারের বাসাতেও [...]

নির্ধর্মকথা- এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি (শেষ পর্ব)

আগের পর্ব… … … তারও আগের পর্ব… … … আর্গুমেণ্ট ফ্রম ব্যাড ডিজাইন সৃষ্টির সুনিপুন নকশা বা ইন্টেলিজেণ্ট ডিজাইন নিয়ে মানুষের কী মাতামাতি! এই মাজেজা তারা স্কুল, কলেজের পাঠ্যপুস্তকেও অন্তর্ভুক্ত করতে চায়। আরে ভাই, নিজের শরীরের দিকেই একটু তাকিয়ে দেখুন না। এটা কী ইন্টেলিজেন্ট ডিজাইনের কোনো নমুনা? একজন ইন্টেলিজেণ্ট ডিজাইনার কি তাঁর ডিজাইনে কখনও বিনোদন [...]

ইট হ্যাপেন্‌ড ওয়ান নুন

মুহাম্মদ ইট হ্যাপেনড ওয়ান নাইট লেখার অনেক আগেই আমাকে জানান দিয়েছিলো তার জ্যোতির্বিদ হবার স্বপ্নের কথা। আইইউটির বোরিং বোরিং রাতগুলোর একটিতে আমি আর ও ল্যাম্পপোস্টের হলুদ আলোর নীচে বসে জীবন নিয়ে চিন্তা করছিলাম- ঠিক তখনই। প্রকৌশলী থেকে কেউ পদার্থবিজ্ঞানী হতে চাইবে এটা আমার মতো প্রকৌশলীর ভাবনার অতীত কিন্তু মুহাম্মদ ভেবেছিল এবং আমরা সবাই জানতাম একবার [...]

ভুল করে ভুল করা

শুরু করার আগে শেষ কথাঃ আজকে বাসায় এসেছি সন্ধ্যা সাতটায়। সাতটা পনেরোতে কারেণ্ট চলে গেলো। আসলো ১১ টা পয়তাল্লিশে। আমি জানি আপনাদেরও একই অবস্থা। সুতরাং কারেন্ট থাকাকালীন সময়ে এই ভাবের লেখা পড়ে সময় নষ্ট না করে কাজের কাজ করার অনুরোধ থাকলো। আর যারা পড়তে যাচ্ছেন তাদের বলি, লেখাটার বিষয়বস্তুটাই এমন কিছু লাইন জ্ঞানদান মনে হতে [...]

নির্ধর্মকথা- এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি (২/৩)

আগের পর্ব অসম্ভব্যতাঃ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামী পণ্ডিত জাকির নায়েকের বিবর্তন তত্ত্ব নিয়ে সাত মিনিটের লেকচারটি আমার খুবই প্রিয় 1। সাত মিনিটে প্রায় ২৮ টি মিথ্যা বা ভুল কথার মাধ্যমে জাকির নায়েক ডারউইনের বিবর্তন তত্ত্ব ভুল প্রমান করতে না পারলেও সৃষ্টিবাদীরা কতটা অজ্ঞ তা ঠিকই প্রমান করেছেন 2। এই সাতমিনিটের মধ্যে মাত্র পাঁচ সেকেণ্ড [...]

নির্ধর্মকথা- এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি (১/৩)

প্যালের ঘড়ি এই সুন্দর ফুল, সুন্দর ফল কিংবা মিঠা নদীর পানিতে নাম জানা হরেক রকমের মাছ- সবকিছু কী নিখুঁত চমৎকারিত্বপূর্ণ। এতো সুন্দর, এতো জটিল প্রাণীজগতের দিকে তাকালে বোঝা যায় এগুলো এমনি এমনি আসেনি- এদের এভাবেই তৈরী করা হয়েছে। ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে সন্দেহাতিতভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত যুক্তি এটাই। বিভিন্ন ভাষায়, বিভিন্ন ভাবে বর্ণনা করা হলেও যুক্তির [...]

ছেলেবেটি কামতাজ হাসান (৯৪-০০)

চোখের সামনে দিয়া মানুষজন বিখ্যাত হইয়া যায়। তারা ব্লগ লেখে, সেগুলা শুধু প্রচুর হিটই না, ষোল- সতেরটা পাঁচ ভোট পায়, শ খানেক মন্তব্য পায়। আমরা চাইয়া চাইয়া তাগো বিখ্যাত হওয়া দেখি। তবে মনরে বুঝ দেই, পাবলিকরে গিলানোর সিস্টেম আছে, সে গিলানোর সিস্টেমের টেকনিক জানে, তাই এই অবস্থা। একদিন আমিও শিখুম, পাবলিকরে ব্লগ গিলামু, নিজে কমেন্ট [...]

পার্বত্য চট্টগ্রাম

কম্বল বিতরণের দিন সকাল সকাল উঠে রওনা দিলাম আমরা। এই দিকটায় যারা শীতবস্ত্র দিতে আসেন, তারা সবাই আশেপাশের রাস্তার ধারেই বিলিয়ে চলে যান, কারণ এতো লোড নিয়ে ভেতরে যাওয়াটা বেশ কষ্টকর। এই কারণে বান্দরবন ও তার আশেপাশের গ্রামের একজন একাধিক কম্বল পেলেও গভীর পাহাড়ে বসবাসকারীরা অসহায়ই থেকে যান। আমরা তাই ঠিক করলাম ভেতরে যাবো। বয়স [...]

ইয়ু হ্যাভ কিলড গড, স্যার!

ডারউইনের জীবনীর উপর ভিত্তি করে তৈরী ২০০৯ এ মুক্তি পাওয়া ব্রিটিশ চলচ্চিত্র ক্রিয়েশন। যারা রিভিউ পড়তে চাননা কিন্তু সিনেমাটি দেখার আগ্রহ আছে- তারা সরাসরি নীচে চলে যেতে পারেন, ডাউনলোড লিংকের জন্য। দৈনিক পত্রিকায় একটি বইয়ের রিভিউ লিখে দেওয়ার জন্য একজন কয়েকদিন আগে আমাকে অনুরোধ করেছিলেন। আমি জীবনে কখনও কোনো কিছুর আদর্শ রিভিউ লিখিনাই, সুতরাং বেশ [...]

গ্রেটেস্ট শো অন আর্থ

আমি কেমন? এথিস্টের বাংলা হিসেবে নাস্তিক শব্দটা পছন্দ না। আমি নিধার্মিক ১। আমার মতো মানুষের অভাব চারপাশে নেই। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার অনেক বন্ধুকেই আমি এই পথের পথিক দেখেছি, দেখেছি সামনা সামনি, দেখেছি বিভিন্ন ব্লগে। তারপরও দলভুক্ত অনেকের মানসিকতার সাথে আমি নিজের অমিল পাই। আমি সাধারণত ধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে পছন্দ করি। এখানে যুদ্ধ বলতে [...]